বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার মাধ‌্যমিক একমাত্র সরকা‌রি শিক্ষা প্রতিষ্টান বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় সংবর্ধনা বৃহস্প‌তিবার বিকা‌লে অনু‌ষ্টিত হয় ।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ম‌নো‌তোষ দাশ এর সভাপ‌তি‌ত্বে এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ,বি‌শেষ অ‌তি‌থি ও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ,মডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, বাঁশখালী একা‌ডেমীর প্রধান নির্বাহী প‌রিচালক সাংবা‌দিক কল‌্যাণ বড়ুয়া।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক অঞ্জন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আ‌লোচনায় অংশ নেন বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান,সাংবা‌দিক মিজান বিন তা‌হের,মাহবুব আলম, অ‌চিন্দ‌্য আচার্য, সত‌্যজিৎ বড়ুয়া,তা‌হেরা বেগম,স‌ু‌মিতা দেওয়ানজী, টিংকু নন্দী, লক্ষন দাশ, প্রী‌তি বড়ুয়া, বি‌বি ম‌রিয়ম, মনছুরা বেগম সহ অন‌্যান‌্য শিক্ষকগন উপ‌স্থিত ছি‌লেন ।

বাঁশখালী সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ে এবার ৩৪২ জন শিক্ষার্থী আগামী ১৯জুন অনু‌ষ্টিতব‌্য পরীক্ষায় অংশগ্রহন কর‌বে ।

১২ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ১ম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ জুন।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২২ এপ্রিল থেকে শুরু হয়। প্রথম ধাপে ২২ জেলার মধ্যে ১৪ সকল উপজেলা এবং ৮ টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সভায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

কোন কোন পরীক্ষা হবেনা এবছরেও জেনে নেইৃ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। করোনার কারণে গত দুই বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই।

শিক্ষামন্ত্রী  বলেন, আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। ফলে আগামী বছরও পরীক্ষা নেওয়া হবে না।

গত ৩০ মে শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে প্রণয়ন করা প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের নতুন কারিকুলামের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এ রূপরেখার অনুমোদন দেওয়া হয়।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা গ্রহণের বিধান না থাকায় চলতি বছর থেকেই এ পরীক্ষাটি বন্ধ হচ্ছে। মন্ত্রণালয়ের বৈঠকে পিইসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

খুলনার ডুমুরিয়ায় কলেজের ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্চিত

//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

খুলনার ডুমুরিয়ার বানিয়াখালী মাওলানা ভাষানী মেমোরিয়াল কলেজের ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্চিত করার  ঘটনা  ঘটেছে। ঘটনাটি সামাজিক  যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে পড়লে  শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ‍্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হযেছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন‍্য একটি মহল চকান্ত করছে বলে এলাকাবাসী জানিয়েছে।

জানা গেছে, ৫ জুন রবিবার   দুপুরে বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে  কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেনীর ছাত্র রব্বানী মোল্যা ও  ইকবাল শেখের পুত্র ইমন  বহিরাগত দুটি  মেয়েকে নিয়ে কলেজের পরিত্যাক্ত ক্লাস রুমের জানালা দরজা বন্ধ করে তারা কথাবার্তা বলতে থাকে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে  কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক  ইলিয়াস হোসেন তাদের নিষেধ করলে তারা তাকে তার নিজের কাজে যেতে বলে শিক্ষক ইলিয়াস হোসেন তাদের আবারও নিষেধ করলে জামার কলার ধরে মারধর করে। পরবর্তীতে সেখানে অত্র কলেজের শিক্ষক সুব্রত (কৃষি শিক্ষা) ও আব্দুল হাই (ইতিহাস) বিভাগ সহ অনেকে সেখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ইলিয়াস হোসেনকে উদ্ধার করেন।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ ম‍্যাধমে ছড়িয়ে পড়লে শিক্ষক ও কর্মচারিরা ও এলাকাবাসীর বিরূপ প্রতিক্রার সৃষ্টি হয।  ইলিয়াজ হোসেন বলেন ঘটনাটি ন‍্যাক্কার জনক বিষযটি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষকে অবগতি করা হযেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আমিনুর রহমান খান বলেন  ঘটনা সত‍্য এ ব‍্যাপারে মঙ্গলবার জিবির মিটিং রযেছে। অন‍্যায়ের সাথে কোন আপোষ নেই।

Daily World News

বরিশালে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ ও বিক্ষোভ

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ঠাকুরগাঁওয়ের রবিউল, সম্পাদক টাঙ্গাইলের রুমী

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার এস এস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহকারী শিক্ষা অফিসার মুনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা মিরপুরের সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৮৫ জন। মোট ভোট কাস্ট হয় ১৪৪৬ টি।

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার গতকাল ৪ জুন রাত ৯ টায় নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন। শনিবার (৪ জুন) সারাদেশের  ৮ বিভাগে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত ঠাকুরগাওয়ের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা রাণীশংকৈল ও ঠাকুরগাও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃস্থানীয় ব্যাক্তি ও শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি তাদের কাছে ঋণী।   আমি সবসময় তাদের পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।

ডুমুরিয়ায় মড়েল স্কুলের ম‍্যানেজিং কমিটি গঠন

ডুমুরিয়া  সংবাদদাতা,  খুলনা :  

খুলনার ডুমুরিয়া সদর সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক  বিদ‍্যালযের ম‍্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে ৪ জুন শনিবার সকালে স্কুল হল রুমে  সাবেক সভাপতি নরোল হক সরদারের সভাপতিত্বে কমিটির ১১  জন সদস‍্যের উপস্থিতে সর্ব সম্মতিক্রমে কমিটি  গঠন করা হযেছে। সভাপতি  হলেন প্রভাষক সুলগ্না বসু, সহ সভাপতি আলহাজ্ব মো: মনিরুজ্জামান, অন‍্যেনেরা হলেন খান আবু সুফিযান, মো: ইযাছিন সরদার, আসমা পারভীন, মল্লিকা হালদার, বিজয কুমার দাস, জিএম হাসনুজ্জামান, বিবেকানন্দ জোদ্দার, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শিক্ষিকা হাসিনা খানম ঝরনা।

ডুমুরিয়ায় তিনটি প্রাথমিক বিদ‍্যালযের ভবন ও ক‍্যানটিন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষাই পারে একটি জাতিকে উচ্চতর আসনে নিয়ে যেতে পারে। সরকার শিক্ষার উন্নযনে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের উপবৃত্তি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে।

কোমলমতি শিশুদের আগামীর ভবিষৎ হিসাবে গড়তে হবে। ১লা জুন  বুধবার সকালে সাজিয়াড়া মডেল সরকারী, গুটুদিয়া সরকারী ও জিলেরডাঙ্গায় নব নির্মিত সরকারী প্রাথমিক  বিদ‍্যালযের নুতন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্ততায় এ কথা বলেন। স্থানীয় সরকার এলজিইডির নির্মানধীন সাজিয়াড়া  মড়েল বিদ‍্যালয ৬৪  লাখ ৫০ হাজার, জিলেরডাঙ্গা বিদ‍্যালয ৮১ লাখ১হাজার ও গুটুদিয়া বিদ‍্যালয ৬৫লাখ ১২ হাজার টাকা ব‍্যযে নির্মান করা হযেছে।  স্ব স্ব বিদ‍্যালয ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, সাজিয়াড়া মড়েল স্কুলের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলাম,  স্কুল ম‍্যানেজিংকমিটির সভাপতি  নুরূল ইসলাম সরদার, আ’লীগ আবু সাঈদ সরদার,  ঠিকাদার মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, জিলেরড়াঙ্গা বিদ‍্যালয উদ্বোধনের সময উপস্থিত  ছিরেন বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম, স্কুলের সভাপতি প্রশান্ত বিশ্বাস, গুটুদিয়া বিদ‍্যালয ভবন উদ্বোধনের সময উপস্থিত ছিলেন আ’লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, কাজী আব্দুল মজিদ, সরদার মাসুদ রানা, শিশির কুমার ফৌজদার, স্কুলের প্রধান শিক্ষিকা দিলারা বেগম, শিলা রানী মন্ডল প্রমুখ। অপরদিকে  দুপুরে কুখিয়া সরকারী বিদ‍্যালযে ভোজনাগার ( ক‍্যানটিন) উদ্বোধন ও শিশুদের খাবার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক দিবাশিষ চন্দ্র চন্দ, সাবক সভাপতি এয়াকুব আলী শেখ, গোলাম মাওলা শেখ, আ’লীগ নেতা মোল্লা জাহিদুল ইসলাম, নিমল দেবনাথ, শোভা রানী হালদার, অধ‍্যা: বিষ্ণু প্রসাদ মল্লিক, শেখ আবু হান্নান, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার প্রমুখ।

 

ডুমুরিয়ার কে এম ম‍্যাধ‍্যমিক বিদ‍্যালযের ম‍্যানেজিং কমিটির দ্বিতীয় বারের মতো সভাপতি হলেন  আ:লীগ নেতা খান আবু বক্কার

ডুমুরিয়া,সংবাদদাতা ,খুলনা:

খলশী হাজিড়াঙ্গা কে এম ম‍্যাধ‍্যমিক বিদ‍্যালযের ম‍্যানেজিং কমিটিতে ২বারের মতো সভাপতি  নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খান আবু বক্কার।

গতকাল  সোমবার দুপুরে প্রিজাইটিং অফিসার ও উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ এর কার্যলয়ে সভাপতি পদের জন‍্য নির্বাচন অনুষ্ঠিত  হয়। বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির  নব নির্বাচিত অভিভাবক সদ‍স‍্য, দাতা, বিদুৎসাহী ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে খান আবু বক্কার ও আজিজুর রহমান মোড়ল সভাপতি পদের অংশ নেয়। উপস্থিত  আট ভোটারের  সম্মতি ক্রমে গোপন ব‍্যালটে ভোট অনুষ্ঠিত হয় এতে খান আবু বক্কার ৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এসময  উপস্থিত  ছিলেন স্কুলের প্রধান  শিক্ষক মো: সিরাজুল ইসলাম সহ গন‍্যমার্ন ব‍্যক্তিবর্গ।

ডুমুরিয়ায় শিক্ষা সপ্তাহে উপলক্ষে বিভিন্ন ক‍্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

জাতীয় শিক্ষা সপ্তাহ ২২ উপলক্ষ্যে  ডুমুরিয়া  উপজেলার  স্কুল,কলেজ , কারিগরী,  মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন  ক‍্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন অনুষ্ঠিত।

উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ডুমুরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালয, আর্ন্তজাতিক কারিগরি বৃতিমূলক প্রশিক্ষণ  ও গবেষণা কেন্দ্র, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা, বান্দা স্কুল এন্ড কলেজ । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বান্দা স্কুল এনড কলেজের অধ‍্যক্ষ সৌমেন মন্ডল, আর্ন্তজাতিক কারিগরি বৃতিমূলক প্রশিক্ষণ  ও গবেষণা কেন্দ্রের অধ‍্যক্ষ শিকদার আব্দুল হালিম, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মো: মহিববুর রহমান, সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের মো ফারুক আহম্মেদ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কুলটি মাধ‍্যমিক বিদ‍্যালযের মোহিত কুমার মন্ডল আর্ন্তজাতিক কারিগরি বৃতিমূলক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের খন্দকার হাসান ইমরান, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার মো রেজওয়ান শেখ, ডুমুরিয়া  কলেজের ড. মো : ফেরদৌস খান।

শ্রেষ্ঠ শিক্ষার্থী ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালযের অর্নিকা সরকার খুশি, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার আনতার ফাইরুজ, বান্দা স্কুল এন্ড কলেজের নাজমিন খাতুন।শ্রেষ্ঠ রোভার খালিদ হাসান শাহাপুর কলেজ,  শ্রেষ্ঠ র‍েঞ্জার রহিমা খাতুন চুকনগর কলেজ,  শ্রেষ্ঠ স্কাউট  শিক্ষক হিরণ‍্য মন্ডল, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক মোসাম্মৎ মঞ্জুয়ারা খাতুন,  শ্রেষ্ঠ রোভার শিক্ষক লক্ষীকান্ত গাইন,  শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক মোছা মাগফুরা খাতুন। কেরাত প্রতিযোগিতায় রুমা খাতুন,  মো সাকিব, নাইম সানা,  হামদ ও নাত প্রতিযোগিতায় কাইউম গোলদার ,খাদিজা খাতন, জিহাদ আরেফিন ,বাংলা রচনা প্রতিযোগিতায় প্রেমা সরকার, পার্থ ব‍্যানাজী, সাদিয়া খাতুন। ইংরেজি রচনা প্রতিযোগিতায়  ফারদিন শাহারিয়ার, আবীর হাসান,  হিরামন গাইন।

বাংলা কবিতা আবৃতি রাহাতুন জান্নাত এশা, হিমিকা আরফিন, বায়েজিত, অন্তরা সাহা। বির্তক প্রতিযোগিতায় ঐশী মনি, তালহা জুবায়ের, নিধারিত বক্ত‍ৃতা ঐশী আফরিন,  স্বনীল মন্ডল, নাজমিন খাতুন। রবীন্দ্র সঙ্গীত পূজা অধিকারী, ঐশ্বর্য মন্ডল ,মনীষা মন্ডল। নজরুল সঙ্গীত স্বিগ্ধা মন্ডল ,চৈতি সাহা, জ‍্যেতি গোলদার, পূজা মল্লিক। দেশত্নবোধক গানে প্রেমা সাহা,  ঐশ্বযা মন্ডল, মলি মল্লিক, পূজা মল্লিক।  লোক সঙ্গীতে অহনা রায়,  জ‍্যেতিশ্রী গোলদার, অন্তরা মহলদার পূজা মল্লিক, পূজা মনি মল্লিক, উচ্চঙ্গ সঙ্গীত মনীষা মন্ডল,  নৃত‍্য প্রজ্ঞা তরফদার, মৌমিতা  দাস, মুন্নি সরদার, লোক ন‍ৃত‍্য অথৈ রাহা, স্বস্তিকা সরদার ও মুন্নি সরদার।

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সহ গ্রেপ্তার ২

নর্থ সাউথের বিলাসবহুল ১০ গাড়ি বিক্রির নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

//অনলাইন নিউজ ডেস্ক//

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্রয়কৃত বিলাসবহুল ১০টি গাড়ি বিক্রি করে বিক্রয়কৃত অর্থ বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ উপসচিব মো. ফরহাদ হোসেনের সই করা এক আদেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১২টি বিলাসবহুল গাড়ি কিনেছে; যার মধ্যে ১০টি গাড়ি শিক্ষা ও গবেষণা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয়।

এসব গাড়ি খোলা দরপত্রের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে ব্যয় করতে হবে। অন্য কোনো খাতে এই অর্থ ব্যবহার করা যাবে না।

পুরো বিষয়টি নজরদারি করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টবোর্ড সদস্যদের ব্যবহারের জন্য প্রথম বিলাসবহুল সাতটি গাড়ি কেনে ২০১৯ সালের জুনে। পরে আরও আরো পাঁচটি গাড়ি কেনা হয়। কেনা সবগুলো গাড়িই ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার ২০১৯ মডেলের। গাড়িগুলোর রেজিস্ট্রেশন নম্বর হলো ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৮৩৬, ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৮৪০, ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৭৬২, ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৭৬৩, ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৫৭৮, ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৪৪৬ ও ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৪৪৫।

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা বিলাসবহুল এ গাড়িগুলো ব্যবহার করতেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য বেনজীর আহমেদ, এম এ কাশেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান, ফৌজিয়া নাজ, ইয়াসমীন কামাল ও তানভীর হারুন।

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা দামি ও বিলাসবহুল এ গাড়ি বোর্ডগুলো বিওজি সদস্যরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন।