ডুমুরিয়ায় মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় হিফয বিভাগের ২ শিক্ষার্থীর সহ ৬জনের কৃতিত্ব

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় মাদ্রাসা বোর্ডের পরিক্ষায় ঐতিহ্যবাহী সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার (আন্জুমানা হেফজখানা) হিফয বিভাগের ২ শিক্ষার্থীর সহ ৬জনের কৃতিত্ব।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া(মাদ্রাসা বোর্ডের ) বাংলাদেশের কেন্দ্রীয় পরিক্ষায় ডুমুরিয়া  সদরের ঐতিহ্যবাহী সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার (আন্জুমানা হেফজখানা) হিফয বিভাগের  সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায়  ১ম ও  ২য় হযেছেন ২ শিক্ষার্থী।

মাদাসা সুত্রে জানা গেছে দেশের দক্ষিণ জনপদ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্হিত ১০২ বছর বয়সের দাওরায়ে হাদীস মাদ্রাসায়   হেফজ বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে  মধ‍্যে   মেধা তালিকায় ১ম হযেছেন  হাফেজ  মুহাঃ রাকিবুল হাসান  সে উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ি গ্রামের ,মো. হাবিবুর রহমান জোয়ার্দার পুত্র।  ২য় স্থান অধিকার করেছেন হাফেজ মো.সাকিব বিশ্বাস সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রামের মো.রোকন আলী বিশ্বাসের পুত্র।

এ ছাড়া মাদরাসার জামাত বিভাগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরিক্ষায় ৫ম শ্রেনিতে মোট ৬ জন মেধা তালিকায় স্থান পেয়েছে। ৪র্থ তম স্থানে সৈয়েদ মোঃ জাবের হোসেন। ১২ তম আবু জোবায়ের সরদার,  ৪৩ তম মোঃ ফরিদুল ইসলাম খা,  ৪৬ তম মোঃ আরিফুল ইসলাম কবিরাজ  ৫৫ তম  মেহেদী হাসান শেখ ৬০ তম নাজমুল হাসান জীম।

সাজিয়াড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি  আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার সহ কমিটির নেতৃবৃন্দ   অভিনন্দন জানিয়েছেন।

English Dainikbiswa

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯।। বিস্তারিত….

স্কুল বন্ধ।। ঐ অঞ্চলে গত ৭বছরে কোন শিশু জন্মেনি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯১ সালে খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রতিষ্ঠিত হয় স্কুলটি। ২০১৫ সাল পর্যন্ত মোটামুটি শিক্ষার্থী থাকলেও বিগত ৭ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে নেই কোনো শিক্ষার্থী। মূলত; উল্লিখিত সময়ে স্কুল এলাকার ২৯টি পরিবারে কোনো শিশুর জন্ম না হওয়ায় শিক্ষার্থী সংকটে পড়েছে স্কুলটি। ফলে স্কুল বন্ধের সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী না থাকলেও আছেন তিনজন শিক্ষক। শ্রেণিকক্ষে পাঠদান করতে না হলেও টানা ৭ বছর ধরেই বসে বসে বিনা পরিশ্রমে বেতন নিচ্ছেন তারা। তবে, অপেক্ষায় আছেন শিশু জন্মের এবং স্কুলে ভর্তির। বিষয়টি স্বীকার করে ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপ্না রানী বলেন  ‘  ২৯টি পরিবার নিয়ে আমাদের ময়নাপুর গ্রাম।

এই গ্রামে গত ৭ বছরে কোনো বাচ্চা জন্মেনি। এ কারণে স্কুলে ছাত্র-ছাত্রীর এই দুরবস্থা।’ সরেজমিনে ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এটি যেন একটি পরিত্যক্ত জায়গা। পড়ে আছে বিশাল স্কুল ভবন। শ্রেণিকক্ষ ফাঁকা। নেই কোনো শিক্ষার্থী-কোলাহল। তবে স্কুল ঘিরে আবর্জনার স্তুপ দেখা দেছে। স্কুল কাম আশ্রয় কেন্দ্রের নিচতলায় ধান শুকানো হচ্ছে।

মাঠে চুলা বানিয়ে সেখানে ধান সেদ্ধও করা হচ্ছে। এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে প্রতিষ্ঠানটি। তবে স্কুল ম্যানেজিং কমিটি দাবি করে, গ্রামে ৬-৭ জন শিশু আছে। কিন্তু তারা এখনো স্কুলে ভর্তির উপযোগী হয়নি। তাদের কেউ কেউ মাঝেমধ্যে মায়ের কোলে চড়ে স্কুলে এসে খেলাধুলা করে চলে যায়। এখন কিভাবে স্কুলে শিক্ষার্থী আনা যায়, সে চেষ্টা করছেন তারা।

এবিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থী সার্ভের পর গত মার্চ মাসে ময়নাপুর স্কুলটি বন্ধের জন্য জেলা শিক্ষা অফিসে লিখেছি। কিন্ত এখনো সিদ্ধান্ত আসেনি।’খুলনা জেলা শিক্ষা অফিসার মো. সিরাজুদ্দোহা বলেন, ‘ওই স্কুলটি বন্ধ করে সেখানকার শিক্ষকদের অন্যত্র বদলি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি।

সিদ্ধান্ত বা নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে ডুমরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এ ২১৪ প্রতিষ্ঠানে ২২ হাজার ৬১৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এরমধ্যে ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর নিচে। সূত্র: প্রবর্তন

English Dainikbiswa

হাইমচরে তুচ্ছ ঘটনায় অসহায় দিনমজুরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা আহত ৪

ডুমুরিয়ার গুটুদিয়া ম‍্যাধ‍্যমিক বিদ‍্যালযের ম‍্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

উৎসব মুখর পরিবেশের মধ‍্যে দিয়ে ১২ ম বৃহস্পতিবার ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি ম‍্যাধ‍্যমিক বিদ‍্যলযের পরিচালনা পরিষদের ম‍্যানেজিং কমিটির  নির্বাচন  অনুষ্ঠিত  হযেছে।  অভিভাবক সাধারন  সদস‍্য পদে ৭জন  প্রতিদ্বন্দিতা করেন  তারা হলেন শিক্ষক নাজমুল হুদা রশিদ, ইউপি সদস‍্য  মাসুদ রানা সরদার,   মো: রবিউল ইসলাম সানা , ইউপি সদস‍্য গাজী মেহেদী হাসান মিন্টু, ইউপি সদস‍্য  মো: ইজ্জাত আলী মোড়ল ,  বাযেজিত হালদার  , মোফাজ্জেল শেখ  ,  স্কুলের ভোটার  ৪২৬  ।  এর মধ‍্যে   ৩৬২ জন ভোটাধিকার প্রযোগ করেন ।

বেসরকারি ভাবে নির্বাচিত হযেছেন ইউপি সদস‍্য ইজ্জত আলী মোড়ল (২৩৪) ভোট, মাসুদ রানা সরদার (২২২) ভোট, মেহেদী হাসান মিন্টু (২০০)ভোট, ৪র্থ রবিউল ইসলাম সানা (১৫১) ভোট পেয়েছেন। এবং সংরক্ষিত  আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হযেছেন বিচিত্রা বৈরাগী।      নির্বাচন পরিচালনা  করেন উপজেলা ম‍্যাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সহকারীর দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার ধনজয্ মন্ডল ও  একাডেমিক  সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা । নিরপত্তার দায়িত্ব পালন করেন থানার পুলিশ সদস‍্য। উপস্থিত  ছিলেন প্রধান শিক্ষক শংকর মন্ডল।

 

মহম্মদপুরের কৃতি সন্তান নুসরাত জাহান শৈলী’র কৃতিত্ব

//সুজন মাহমুদ,মাগুরা //

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার এমএসএস (মাষ্টার্স) পরীক্ষায় নুসরাত জাহান শৈলী সমাজ কল্যণ বিভাগ থেকে প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। (সিজিপিএ-৩.৭৫ আউট অফ-৪.০০) সে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ফসিহ্য়ুর রহমান ও আছিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ মোছাঃ নাজনীন রব্বানী’র একমাত্র কন্যা। এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য তার স্বামী, বাবা, মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শৈলী মহম্মদপুর আছিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুল থেকে প্রাথমিক শিক্ষাজীবন শেষ করে, সরকারি মাধ্যমিক আর এসকে এইচ ইনস্টিটিউশন থেকে সাফল্যের সাথে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়, এরপর ঐতিহ্যবাহী বিনোদপুর ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে একইভাবে কৃতিত্বের সাথে ভাল ফলাফল অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবছর এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

সে সরকারি চাকুরী করে নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে চায়।

নতুন নির্দেশনায় খুলে যাচ্ছে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আগামী ১২ মে (বৃহস্পতিবার) খুলছে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানে খোলা রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২২ এপ্রিল থেকে ঈদের ছুটি পালন করে প্রাথমিক বিদ্যালয়গুলো।

দীর্ঘ ছুটিশেষে আগামীকাল ১২ মে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হচ্ছে। এক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা দেয়া হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। স্কুল খোলার পর এগুলো মেনে চলতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ০৯ টা থেকে বিকাল ৩ টা:১৫ পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ২টা ২৫ পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি সকাল ০৯.৩০ থেকে দুপুর ০১টা পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫ পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

দুই শিফটের বিদ্যালয়সমূহে শনিবার থেকে বুধবার সকাল ০৯টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ০২ টা ৩০ মিনিট পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি: সকাল ০৯টা থেকে সকাল ১১:৫০ পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ১১:৩০ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টা থেকে দুপুর ১২ টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে সকাল ০৯টা থেকে সকাল ১১টা ৩০ পর্যন্ত চলবে।

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ০৯ থেকে সকাল ০৯:২৫ পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ১১.৩০ থেকে সকাল ১১:৫০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে;

প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।

ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রটি অনুসরণ করবেন;

শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

English Dainikbiswa

গণতন্ত্র মঞ্চ নামে নতুন রাজনৈতিক দল যোগ হতে যাচ্ছে

রাশিয়ার পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন কিম জং উন

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

//নিজস্ব প্রতিবেদক//

চিরকুট লিখে হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্র। অমিত কুমার বিশ্বাস নামের ওই ছাত্র জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষের আবাসিক বাসিন্দা।

মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অমিত। অমিতের বাবা অজয় কুমার বিশ্বাস বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

মৃত্যুর আগে চিরকুটে অমিত লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই।

প্রিয় মা, বাবা, ছোটবোন, সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও।’

মঙ্গলবার দুপুরে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দেন অমিত। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিতের রুমমেট রবিন ঘোষ জানান, অমিত খুবই ভালো ছেলে ছিল। জানামতে, তার ভেতর কোনো ধরনের হতাশা ছিল না। সে নিয়মিত মেডিটেশন করত। তবে ইদানিং কিছুটা অসুস্থ ব্যতীত অন্য কোনো ধরনের সমস্যা ছিল না অমিতের। আজকে (মঙ্গলবার) দুপুরেও আমরা বন্ধুরা মিলে একসঙ্গে খাবার খেয়েছি। খাওয়ার পরে সে হলে চলে আসে। কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিন তলায় থাকা অবস্থায় ভারি কিছু ছাদ থেকে পড়ার শব্দ শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অমিতকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই হলের অন্যান্য ছাত্রদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে আহত অমিতকে এনাম মেডেকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমরা সকল ধরনের সহযোগিতা দিয়েও তাকে বাঁচাতে পারিনি। তার মৃতদেহ আমরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করেই খুলনায় গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবো।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক ইফরান বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় তার (অমিতের) মৃত্যু হয়েছে। ইন্টারনাল ব্লিডিং ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।’

English Dainikbiswa

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে আটক অধ্যক্ষ

//অনলাইন নিউজ ডেস্ক//

নরসিংদীর পলাশে ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ মে) রাত ৮টার দিকে তাকে উপজেলার পণ্ডিতপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।

এদিকে উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা শিক্ষা অফিস। এর আগে সোমবার বেলা ১১টায় কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটানোর ঘটনা ঘটে।

এ ঘটনার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে পাঠদান হয়।

রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে শিক্ষক ক্লাসে এলে কয়েকজন ছাত্র এসে পাঠদানে যুক্ত হয়।

পরদিন (গতকাল) সোমবার যথারীতি সব শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠগ্রহণ শুরু করে। বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী অ্যালুমিনিয়ামের পাইপ নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে ৬ষ্ঠ ক্লাস না করা শিক্ষার্থীদের দাঁড় করান। পরে একে একে শাকিব, সিজান, আদনান, সোহেল, শিফাত, নয়ন, তাহসিন, আশরাফুল, আমিরুল, তাসফিকসহ ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আবার অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতের ছবি পোস্ট করে অধ্যক্ষের বিচার দাবি করেন। যা অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস মিয়া বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আমির হোসেন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

English Dainikbiswa

গান্ধীজীর চশমা-খড়ম নিলামে।। দাম মিলতে পারে ৫ কোটি

বাঙ্গালির অস্তিস্ব ও চেতনার সঙ্গে রবী ঠাকুর ওতপ্রোতভাবে মিশে আছেন: বিভাগীয় কমিশনার

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেছেন, বাঙ্গালির অস্তিস্ব ও চেতনার সঙ্গে রবী ঠাকুর ওতপ্রোতভাবে মিশে আছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার উৎস।  গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে সারা বিশে^ বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন রবী ঠাকুর।

তিনি আরো বলেন, বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার গান বাংলাদেশের জাতীয় সংগীত। মানুষ্যত্বের বিকাশ ও মানব মুক্তি ছিল তার জীবনবোধের প্রধানতম দিক।  বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথের রয়েছে অসামান্য অবদান।

অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি তার বক্তৃতায় বলেন, নিজের গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে পরিপূর্ণতা দান করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের দরবারে বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতেও শিখিয়েছেন কবিগুরু। যার কারণে বাঙালির অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পে, উপন্যাসে, কবিতায়, সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতি সংলগ্ন গভীর জীবনবাদী চিন্তা জাগানিয়া লেখায় এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চিরনবীন। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তীতে খুলনার রূপসায়  তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে রবিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে কবির পূর্ব পুরুষের আদি ভিটায় আলোচনা সভা ও সাংক্তৃতিক অনুষ্টানের বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব অসীম কুমার দে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দন বাদশা, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেড পুলক কুমার দে,শিক্ষাবীদ ও রবীন্দ্র গবেষক সুশান্ত সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর পরিচালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অধ্যক্ষ ফ ম আ. সালাম, ভাইচ চেয়ারম্যান ফারজানা আফরোজ মনা, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আ. রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, পিআইও আরিফ হোসেন, প্রকৌশলী এস এম ওয়াজিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক আজিজ, আইিসিটি কর্মকর্তা রেজাউল করিম, সহবারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,  ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, এস এম হাবিব, আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

হাইমচরে মা দিবস পালিত

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন

মাহাবুব আলম, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠার ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে( ৫ মে বৃহস্পতিবার) সকালে পৌর শহরে র্্যালি ও কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব  মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা,স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আ”লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ”লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,আ”লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।

এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন,জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এজেড সুলতান, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন,কাউন্সিলর ইসাহাক আলী,সুবর্ণজয়ন্তী আহব্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন,প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সাংবাদিক বিজয় রায় অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন,বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহকারী শিক্ষক শাহিনুর রেজা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ।

বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশনের সদস‍্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ পক্ষে রোজাদারদের ইফতার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়  উপ কমিটির  সদস‍্য ও বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশনের সদস‍্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ পক্ষে রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হযেছে।

২ মার্চ সোমবার  বিকেলে শেষ রমজানে  ডুমুরিয়া  সদরে উপজেলা  আওয়ামীলীগ দলীয় কার্যলযের সামনে ইফতার বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, মোল্ল‍্যা সোহেল রানা, খান আবু বক্কার, সহকারী অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খান রবিউল ইসলাম আন্টু, বাপ্পী খান, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার সহ নেতৃবৃন্দ।