ডুমুরিয়ায় গরিব মেধাবি শিক্ষার্থীদের মাঝে সোনামুখ শিক্ষাবৃত্তি প্রদান

//ডুমুরিয়া  সংবাদদাতা//

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবি সংগঠন ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প ও সখিনা আলী সেবা প্রকল্পের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার গরিব মেধাবি শিক্ষার্থীদের মাঝে সোনামুখ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।  সোনামুখ পরিবারের আয়োজনে ৩০ এপ্রিল  শনিবার সকাল ১০টায়  মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের প্রায় আড়াই’শ ছেলে মেয়েদের ১ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা হারে নগদ অর্থ  এবং ছাত্রিদের মাঝে থ্রী-পিস প্রদান করা হয়।

আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রকল্প পরিচালক শিক্ষাবিদ আলহাজ¦ শেখ আবদুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ। সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জীর পরিচালনায়  আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন;  সোনামুখের   সভাপতি এস এম নুরুল ইসলাম, এস এম মেসবাহুল আলম টুটুল,  আলহাজ শাহজাহান আলী, এমদাদুল হক সহ মেধাবি শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে দুপুরে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাংচিল’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুস্থদের মাঝে শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।  গাঙচিল শাখার সভাপতি এস এম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেসবাহুল আলম টুটুল, গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন গাঙচিল শাহপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, কবি আপন রহমান, প্রমূখ।

ডুমুরিয়ায় সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া  উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২৭ এপ্রিল  বুধবার বিকেলে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

ইফতার মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সমিতির সভাপতি  রাকিবুজ্জামান সরদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব‍্য দেন সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার শিক্ষক মো:  রবিউল ইসলাম, সমারেশ রায়, আব্দুল্লাহ আল কবির, মোস্তাফিজুর  রহমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, হাছিনা খানম ঝর্না, মনিকা কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে এতিম শিশুদের আর্থিক সহায়তা ও শিক্ষা পরিবারের সদস‍্য ত্রীদিপ মল্লিকের পুত্র অভিক মল্লিক মেড়িকেল দেশের ৩য় স্থান পাওয়ার তাকে ক্রেস্ট প্রধান করা হয।

 

 

সহকারী জজ পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী মনোনীত

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

সম্প্রতি অনুষ্টিত সহকারী জজ পদে ১০২ জনকে মনোনীত করে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের বিভিন্ন ব্যাচের ২২ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। মনোনীত ২২ শিক্ষার্থীরা হলেন, ২০১০-১১ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) দিদারুল ইসলাম, ২০১১-১২ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) মোতাসিম বিল্লাহ, ২০১২-১৩ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) গিয়াস উদ্দিন, আমানত উল্লাহ শাহীন ও ওয়াহিদা নাসরিন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (২২তম ব্যাচ) বেলাল মুহাম্মাদ, সাঈদ তাওসিফ মাহদি, ইমরান হোসাইন, আয়েশা আয়মন, আরিফ হোসাইন, সাইমা শরিফ নিশাত ও সানজিদা আমিন। এছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (২৩তম ব্যাচ) লুৎফুন নাহার, ইমরান হোসাইন ইমন, হুমায়ুন কবির, রকিবুল হাসান শান্ত, কাদের হোসাইন, শাবণী ইতি, ইকু ও ফাহাদ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (২৪তম ব্যাচ) শহিদুল ইসলাম ও তাসমিনা রিতা।

এ ব্যাপারে ২০তম ব্যাচের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ অভিমত প্রকাশ করে বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ায় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মা-বাবাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো রেজাল্টধারী শিক্ষার্থীরা এখন জুডিসিয়াল সার্ভিসের দিকে মনোযোগী হচ্ছে। এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রতি তাদের ঝোঁক বেশি ছিল। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভাগের পরীক্ষা ও এ ধরনের পরীক্ষাগুলো একই সময়ে পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যখন পরীক্ষার রুটিনগুলো করেন তখন শিক্ষার্থীদের ক্যারিয়ার সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর দিকে যদি নজর রাখেন তাহলে শিক্ষার্থীরা আরও ভালো করতে পারবে এবং বিভাগের জন্য আরও বেশি সম্মান বয়ে আনতে পারবে।

চবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন বিভাগের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন।

English Dainikbiswa

ডোমারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জেলা পর্যাযে ডুমুরিয়ার ৪ জন শিক্ষার্থীর কৃতিত্ব

//জাহিদুর রহমান বিপ্লব, ডূমুরিয়া, খুলনা//

অনন্য সাধারণ মেধা অন্বেষণের লক্ষ্যে”বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২” ২৫ এপ্রিল  মঙ্গলবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠপ্রতিভা অর্জনকারী ১৫ জনের মধ্যে ৪ জন ডুমুরিয়া উপজেলার সেরা মেধাবী  স্থান করে নিয়েছে। ভাষা ও সাহিত্য বিষযে  ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উমা রায় . দৈনন্দিন বিজ্ঞান -বিষযে বান্দা কলেজিযেট বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী স্নেহা বিশ্বাস অর্পা  ও  একই বিদ‍্যালযের বিজ্ঞান বিষযে ১০ম শ্রেণি ছাত্র সৃজন বিশ্বাস . গণিত ও কম্পিউটার  বিষযে সরকারি শাহপুর মধগ্রাম কলেজের ছাত্র অশ্বিনী মন্ডল  বিজযী  হযেছেন।

মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ বলেন ৩ টি প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখেছে।  উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বহুমুখী  মেধার প্রতিযোগিতা  বেড়েছে।   শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক  অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

২০২৩ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে

হৃদয় মণ্ডলের মামলার তদন্ত প্রতিবেদন// ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রমাণ মেলেনি

//অনলাইন নিউজ ডেস্ক//

ধর্ম অবমাননার মামলায় অভিযুক্ত বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি প্রমাণিত হয়নি। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের তদন্ত কমিটির প্রধান সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আবদুল হাই তালুকদার বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনার তদন্ত প্রতিবেদন মাউশি অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে জমা দেওয়া হয়েছে।

অধ্যক্ষ আবদুল হাই তালুকদার বলেন, ‘১১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আমাকে ঘটনার বিষয়টি তদন্ত করার জন্য পাঁচ কার্যদিবসের সময় বেঁধে দেয়। ১২, ১৩, ১৮, ১৯ এপ্রিল ঘটনার তদন্ত করি। এ সময় মামলার বাদী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের শিক্ষক এবং দশম শ্রেণির যেসব শিক্ষার্থীর সঙ্গে ধর্ম ও বিজ্ঞান বিষয় নিয়ে কথা-কথাকাটি হয়েছিল, তাদের সবার সঙ্গে কথা বলেছি। এদের মধ্য থেকে ১০ জনের লিখিত বক্তব্যও নেওয়া হয়। তাদের কারও বক্তব্যে ধর্ম অবমাননার বিষয়টি প্রমাণিত হয়নি।’

আবদুল হাই তালুকদার আরও বলেন, ছাত্ররা গোপনে ক্লাসে মুঠোফোন নিয়েছিল। ছাত্ররা তাঁর বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেকর্ড করেছিল। এগুলো পরিকল্পিত ছিল। ছাত্ররা এগুলো স্বীকার করেছে। ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরেছে, এ জন্য ক্ষমা চেয়েছে। বাইরে থেকে এগুলো কেউ তাদের দিয়ে করিয়েছে কি না, তা কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, শিক্ষক হৃদয় মণ্ডল প্রাইভেট পড়াতেন। অনেক প্রাইভেট শিক্ষার্থী ছিল। এ ছাড়া একজন বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তিনি অবসরে গেছেন। এ জন্য বিজ্ঞান ও গণিতের সব ক্লাস হৃদয় মণ্ডল পেয়েছেন। এতে অন্য শিক্ষকেরা ঈর্ষান্বিত হতে পারেন। এসব কারণেও হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।

হৃদয় চন্দ্র মণ্ডল বুধবার রাতে বলেন, ‘তদন্তে ধর্ম অবমাননার বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। আমার বিশ্বাস ছিল, আমাকে যে বিষয় নিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, সেটি একদিন না একদিন মিথ্যা প্রমাণিত হবে। তবে এত তাড়াতাড়ি হয়তো হতো না। মিডিয়ার কারণে সম্ভব হয়েছে।’

ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করেন। ওই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৩ ও ২৮ মার্চ আদালতে তাঁর জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। ১০ এপ্রিল জামিনে মুক্তি পান হৃদয় চন্দ্র মণ্ডল। ১১ এপ্রিল এ ঘটনা তদন্তে মাউশি মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আবদুল হাই তালুকদারকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করে।

বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ২০ মার্চ দশম শ্রেণির বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করে। পরে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েকজন ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানায়। পরদিন সকালে তাঁরা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

English Dainikbiswa

খুলনার রূপসায় পাওনা টাকা চাওয়ায় হৃদয় নিহত, আহত ২

ডূমুরিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

মাধ‍্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা  ২২ গতকাল {১৯ এপ্রিল}  মঙ্গলবার  সকালে  ডুমুরিয়া  সরকারী বালিকা বিদ‍্যালযে অনুষ্ঠিত  হয।  উপজেলার বিভিন্ন   স্কুল কলেজ মাদ্রাসা  ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা  ভাষা ও সাহিত‍্য, দৈনন্দিন  বিজ্ঞান, গনিত ও কম্পিউটার , বাংলাদেশ  স্ট‍্যাডিজ, এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন‍্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্ট‍্যাডিজ মোট পাচঁটি বিষযে ৩টি গ্রুফে ১৫ জন শিক্ষার্থী সেরা শিক্ষার্থী হিসাবে বিবেচিত করা হয।

প্রতিযোগিতায় বিজযীরা হলেন ভাষা ও সাহিত্য উমা রায়, সরজিৎ বালা ইন্দ্রানী চন্দ্র। দৈনন্দিন  বিজ্ঞানে স্বেহা বিশ্বাস, সুজন বিশ্বাস, ইমন হোসেন,। গনিত ও কম্পিউটারে অনন‍্যা সিকদার, প্রিয়ন্তী কুন্ডু অশ্বিনী মন্ডল। বাংলাদেশ  স্ট‍্যাডিজে নিয়াজ ইদতেখার, মুনসারিলিন, নাজনিন খাতুন ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্ট‍্যাডিজ কল্লোল চৌধুরী।

লিখিত পরিক্ষা শেষে বিজযীদের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নাম ঘোষনা  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, উপস্থিত  ছিলেন সহকারীশিক্ষা অফিসার ধনজয মন্ডল, একাডেমিক  সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা,  প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক আ: হালিম ঢালী, প্রভাষক প্রশান্ত কুমার। প্রমুখ।

 

 

টানা ৫০ বার ফেল।। এরপর Google এ ১.১০ কোটি টাকা প্যাকেজের চাকরি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

“কষ্ট করলে কেষ্ট মেলে”- বাংলায় এই প্রবাদ খুবই প্রচলিত। আর এই প্রবাদকে সত্য করে দেখিয়েছেন ভারতের এক কন্যার। যুবতী ইন্টারভিউতে 50 বার ফেল হওয়া সত্ত্বেও উৎসাহ হারিয়ে ফেলেনি তথা চেষ্টা জারি রেখেছিল। যুবতীর নাম সম্প্রতি যাদব যে নিজের করা পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা সেই কাজ করে দেখিয়েছে যা প্রশংসনীয় অনেকেই একবার বা দু’বার ব্যর্থ হয়েই হার মেনে নেন অথবা উৎসাহ হারিয়ে ফেলেন।

তবে সম্প্রতি যাদব 50 বার ফেল হয়েও হার মানেননি এবং অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সম্প্রীতি যাদব এর কাছে 4 টি কোম্পানির অফার রয়েছে। শুধু এই নয়, গুগল (Google) সম্প্রীতিকে 1.10 কোটি টাকার বার্ষিক প্যাকেজ এর অফার দিয়েছে। সম্প্রীতির এই সফলতার খবর তার প্রিয়জনদের মধ্যে আনন্দের ঢেউ এনে দিয়েছে। অবশ্য ওর সম্প্রীতির এই সফলতা এতটাও সহজ ছিল না।

জানিয়ে দিব সম্প্রতি 14 ই ফেব্রুয়ারি থেকে গুগলে কাজ করা শুরু করে দিয়েছেন। গুগলের কাছে এই অফার পাওয়ার জন্য সম্প্রতি কে 9 রাউন্ড পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সম্প্রতি যাদবকে নটি ইন্টারভিউতে সফল হতে হয়েছে। যারা চাকরি চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে সম্প্রীতি কয়েকটা কথা বলেছেন।

সম্প্রতি বলেছেন সফলতা পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হয় তারপর সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিতে হয়। এরপর বারবার চেষ্টা করলেই সফলতা নিশ্চিত আছে। সম্প্রতি যাদব এর এমন চেষ্টা ও সফলতা যে বহুজনকে উৎসাহ দেবে তা বলাই বাহুল্য।

English Dainikbiswa

হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতামুলক আলোচনা সভা

মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম খুলনার ডুমুরিয়ার মেয়ে মিম

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম। মীমের বাবা পেশায় একজন কলেজ শিক্ষক।
জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর।
ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের ও ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী প্রভাষক মো. মোসলেম উদ্দিন সরদারের মেধাবী সন্তান সুমাইয়া মোসলেম মীম। তার মাতা খাদিজা খাতুন একজন সরকারি চাকরিজীবী। উপজেলা সদরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয় হতে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি সহ এস,এস,সিতে গোল্ডেন জি.পিএ 5 পেয়ে সাফল্যের সাথে 2019 সালে উত্তীর্ণ হন। এরপর 2021 সালে সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পায়। তার পিতা মো. মোসলেম উদ্দিন সরদার জানান, মেধাবী মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে খুলনায় বাসা ভাড়া নিয়েছি।বর্তমানে খুলনার মৌলভীপাড়ায় বাউন্ডারি রোডের ১৪/টিবি এলাকায় পরিবার নিয়ে থাকি।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
দেশের সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা: জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫৫.১৩% পাস

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সনবাদ সম্মেলনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ পেয়েছেন শীর্ষস্থান দখল করেছেন সুমাইয়া মোসলেম মীম।

ফল প্রকাশের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ নম্বরও পেয়েছে একজন মেয়ে।

ফলাফল অনুযায়ী এবছর দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ৪ হাজার ২৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যার মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী।

ফলাফল জানার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs/) থেকেও ফলাফল জানা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

 লেবানন দেউলিয়া হয়ে গেল

English Dainikbiswa