প্রভাষক কিশোর কুমার মিস্ত্রী সভাপতি নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংদাদদাতা//

১৩ মার্চ সোমবার ডুমুরিয়ার পল্লী শ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি সভাপতি  নির্বাচন অনুষ্ঠিত হয।  উপজেলা মাধ‍্যমিক  শিক্ষা অফিসে  স্কুলের পরিচালনা পর্যদের নির্বাচিত  অভিভাবক সদস‍্য টিআর এবং দাতা, সংরক্ষিত  সদস‍্যদের উপস্থিতে দুজন সভাপতি পদে নাম প্রস্তাব করা হয। প্রভাষক কিশোর কুমার মিস্ত্রি ও মিহির রজ্ঞন মজুমদার  এর সমার্থন দিয়ে উপস্থিত সদস‍্যরা   গোপন ব‍্যালল্টে  এর ভোটাভুটি দাবী করলে উপজেলা শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ  ভোট  প্রদান করেন। এতে ৯জন তাদের ভোট প্রদান করেন প্রভাষক  কিশোর কুমার মিস্ত্রি ৬ ভোট  নির্বাচিত হন।  মিহির রজ্ঞন মজুমদার পেয়েছেন  ৩  ভোট।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এখন চাঁদপুরের অন্যতম রোল মডেল-সুজিত রায় নন্দী

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী বলেছেন, ইলিশের বাড়ী চাঁদপুরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রী কলেজ এখন অন্যতম রোল মডেল। আর অনেক ত্যাগ তিথিক্ষা পার করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তার গৌরব ধরে রেখেছে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই ফরক্কাবাদ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুতি নিতে হবে।

১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, শেখ হাসিনা হচ্ছে বিশ্ববাসীর কাছে সততার প্রতিক, সভ্যতার প্রতিক, শান্তির প্রতিক, মানবতার প্রতিক ও মানবতার মা।

তিনি শিক্ষার্থীর উদ্দ্যেশ্যে বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। অতএব রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক কিন্তু প্রতিহিংসা নয়। আমি এই কলেজের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ সেলিম পাটওয়ারী,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজ শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

 

বশেমুরবিপ্রবিতে ধর্ষকের বিচার চেয়ে ৭২ ঘন্টা আল্টিমেটাম

শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

বশেমুরবিপ্রবিতে ধর্ষকের বিচার চেয়ে ৭২ ঘন্টা আল্টিমেটাম  দেয়া হয় । ধর্ষকের দ্রুত বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বসতা নিশ্চিত কল্পে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোপালগঞ্জ হেলিপ্যাডের দক্ষিণ পাশে নির্মাণাধীন জেলা প্রশাসকের ভবনের পাশে থাকা স্কুলে গণ ধর্ষণের শিকার হয়। ওই দিন রাতেই পুলিশ সেই মেয়ের কাছ থেকে তথ্য নিয়ে পিয়াস সিকদার নামক এক ছেলেকে গ্রেপ্তার করে। ধর্ষণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী এস এম ফাহাদ সার্জিল এর আপন চাচাতো ভাই।

উক্ত পিয়াস সিকদার এর জবানবন্দি সংগ্রহ করে আরো তিনজন হরিজন সম্প্রদায়ের (অন্তর জোমাদ্দার,জীবন জোমাদ্দার,ফরিদ) আটক করে পুলিশ।

উক্ত মামলায় RAB- 8 নতুন আরো ছয়জনকে আটক করে। আটককৃতরা হলেন রাকিব মিয়া, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, মোঃ নাহিদ রায়হান, মোঃ হেলাল, তুর্য মোহন্ত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ২৩ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত আন্দোলন কার্যকর করে।  পরে তারা ১০ তারিখের মধ্যে কার্যকর না হলে । আবার হুশিয়ারী দেয়া হয় । শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও স্থানীয় প্রশাসন ধর্ষকের দ্রুত বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বসতা নিশ্চিত করেন।

১০ তারিখের ভেতরে ধর্ষকের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও স্থানীয় প্রশাসন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক কর্মকর্তা বলেন, ধর্ষকের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে পুলিশ জানায় পিয়াস সিকদার এর জবানবন্দি সংগ্রহ করে আরো তিনজন হরিজন সম্প্রদায়ের (অন্তর জোমাদ্দার,জীবন জোমাদ্দার,ফরিদ) কে আটক করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

 

 

হাইমচরে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে  উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২রা মার্চ) হাইমচর উপজেলা চত্বরে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন  করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাব  সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিনসহ, বিভিন্ন  প্রতিষ্ঠান প্রধান এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্ভোধন শেষে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় এবং হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থীদের তৈরীকৃত প্রজেক্ট পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকবৃন্দ।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় সূচীসহ বিস্তারিত জানুন…

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

চলতি বছরের এসএসসি ও এইচএসসি শুরু সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, এইচএসসি ২২ আগষ্ট। একই সঙ্গে পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ, বিষয়সমূহ, মানবন্টনও প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকারের স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সব বিষয়ে পরীক্ষা হবে না:

চলতি বছরও এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না।তবে গতবারের চেয়ে এবার দুটি পাবলিক পরীক্ষাতেই বিষয় বেড়েছে। এর মধ্যে এসএসসিতে চারটি বিষয়- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বাদ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

এইচএসসিতে একটি বিষয়:

এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেয়া হয়েছে। গত বারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হবে। অথাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজী গ্রুপ ভিত্তিক নৈবাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক ১টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা হয়।

মান বন্টন যেভাবে:

এসএসসিতে ইংরেজী প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজী দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যাবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামুলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

এইচএসসিতেও ইংরেজী প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজী দ্বিতীয় পত্রে ৫০ নম্বর ও বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক শিক্ষা আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

পরীক্ষার সময়:

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সময় থাকবে ২ ঘন্টা। এর মধ্যে রচনামূলকের জন্য ১ ঘন্টা ২০ মিনিট আর এমসিকিউর জন্য ২০ মিনিট।

অন্যন্য তথ্য:

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল থেকে আর এইচএসসির ৮ জুন। আর এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে, এইচএসসির ১৪ জুলাই।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি খেলাধুলা অপরিহার্য–নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষার্থীদের মানষিক ও শারীরিক  বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো অপরিহার্য।

শিশুদের মোবাইল গেম, ও খারাপ  ছবি থেকে খেলাধুলায় মনোনিবাস করতে হবে। এছাড়া সরকার বিভিন্ন প্রতিযোগিতা খেলার আয়োজন করে থাকে,  খ‍েলাধুলার মান উন্নয়নে সরকারী ভাবে ক্রীড়া সামগ্রী গ্রাম পর্যায়ে পৌছিয়ে দিচ্ছেন।

২৮ ফেব্রুয়ারি সোমবার জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা ছাত্র-ছাত্রীদের ৫০তম শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের ফাইনাল খেলার পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্থানীয়  যুব সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান  গাজী এজাজ আহম্মেদ।  সভায় বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধননযজ মন্ডল,  একাডেমিক  সুপারভাইজার টিকেনন্দ্রনাথ সানা,  প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন,শংকর মন্ডল,  সিরাজুল ইসলাম নূরুল ইসলাম প্রমুখ।প্রতিযোগীতায় ক্রিকেট, ভলিবল, ব‍্যান্ডমিন্টন, এ‍্যাথলেটিস খেলা অনুষ্ঠিত হয। খেলায় বিজযী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

প্রাথমিকে ক্লাস ২০ রমজান পর্যন্ত: তারপর ছুটি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আগামী ২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষাতে প্রাথমিকের (১ম-৫ম) ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আগের নিয়মে আবারও সশরীরে ক্লাস চালু থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকবে। বিষয়টি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে বলেও জানানো হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাংলাদেশের জাহাজ আটকা পরে আছে ইউক্রেনের বন্দরে।। শঙ্কায় ২৯ নাবিক

চাঁদপুরে হাইমচরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পাড়ি দিতে হয় উত্তাল মেঘনা

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা এম.জে.এস উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হাইমচরের নীলকমল ইউনিয়নের মেঘনা নদীবেষ্টিত সড়কপথ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এম.জে.এস উচ্চবিদ্যালয়টি। এ বিদ্যালয়টিতে ৮০৫ জন শিক্ষার্থী রয়েছেন। যা প্রত্যন্ত চরঅঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলাকা থেকে পড়াশোনা করে থাকেন ছাত্র-ছাত্রীরা। এতে করে নৌপথে ট্রলার যোগে সময় বেশি লাগার কারণে এম.জে.এস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষা দিতে দুই থেকে তিন ঘণ্টা উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে উপজেলা সদর পরীক্ষাকেন্দ্রে আসতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা আতংক, হতাশা আর উৎকন্ঠায় ভোগতে হয়। দুর্যোগ আবহাওয়ার কারণে অনেক সময় দেখা যায় মাধ্যমিক পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতায় পিছিয়ে আছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এমতাবস্থায় অনেক শিক্ষার্থীকে ট্রলার ভাড়া বহন করতে কষ্টসাধ্য হয়ে যায়।

এম.জে.এস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদা আক্তার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা দুই-তিন ঘণ্টা সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে যাই। আমাদের দূর্গম চর অঞ্চল হওয়ায় যাতায়াত করার মতো যানবাহন থাকে না, নদীপথে ট্রলার যোগে যাতায়াত আমাদের একমাত্র উপায়। অনেক সময় আমরা পরীক্ষা দিতে গিয়ে আতংকিত হয়ে যাই। বাড়ি থেকে দুই-তিন ঘন্টা আগে বের হতে হয়। আমাদের এম.জে.এস উচ্চবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র হলে আমাদের এত কষ্ট করতে হতো না। আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি। যেনো পরীক্ষার কেন্দ্রটি আমাদের বিদ্যালয়ে হয়।

এম.জে.এস উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আশরাফুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা রকম প্রতিকূল পরিবেশে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরীক্ষা দিতে আসতে হয়। কখনো কুয়াশার সকালে নদীর মাঝে জেগে উঠা চরে আটকে যায় নৌযান। অনেক সময়ে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারিনা আমরা। এতে আমাদের পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের সকলের দাবী পরীক্ষা কেন্দ্রটি যাতে নিজ স্কুলে হয়।

ঈশানবালা এম জে এস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম মান্নাফ বলেন, আমার বিদ্যালয়ে গত বছর এসএসসি পরিক্ষায় ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। চরাঞ্চলে দিন দিন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় স্থানীয় পর্যায়ে পরীক্ষাকেন্দ্র করার জন্য তিন বছর পূর্বে কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছিলো। মেঘনার ঢেউ অতিক্রম করে দুই থেকে আড়াই ঘন্টা ট্রলার যুগে নদী পার হয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার মত মন-মানসিকতা থাকেনা শিক্ষার্থীদের। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাই মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি যেনো দ্রুত ঈশানবালায় একটি পরিক্ষা কেন্দ্র করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মীর হোসেন বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান চরাঞ্চলে অবস্থিত,সেখানে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নদী পার হয়ে হাইমচর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা শিক্ষার্থীদের ভোগান্তি সম্পর্কে জেনেছি এবং উর্ধতন কতৃপক্ষকে অবগত করেছি। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, চরাঞ্চলের এত শিক্ষার্থীর এ রকম ঝুঁকি নিয়ে হাইমচরে এসে পরীক্ষা দেওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগজনক। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভবিষ্যতে চরাঞ্চলে একটি কেন্দ্র দেওয়া যায় কি না, সে চেষ্টা করা হচ্ছে। আশা করি এ ব্যাপারে দ্রুত সমাধান আসবে বলে আশাবাদী।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন সংঘাত// ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮-৬০ বছরের পুরুষরা: স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর

রাণীশংকৈলে চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাশিস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে(২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার) বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান নূরী, অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মহররম আলী খান, আব্দুল আউয়াল ও শামসুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন। এ ছাড়াও সভায় জেলার তিন শতাধিক শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন- বাশিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক নেতা আবু শাহানশাহ ইকবাল,সফিউর রহমান, বাবুল হোসেন, রাজেকুল্লাহ,ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারিদের চাকুরি অবিলম্বে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ লক্ষ্যে তারা প্রয়োজনে আগামিতে দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

হাইমচরে ২১৬০’জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ ফাইজার ভেকসিন পেলো

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ২১৬০ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ ফাইজার ভেকসিন পেলো

বৃহস্পতিবার ২৫’শে ফেব্রুয়ারি,হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা (করোনা ভাইসের প্রাদুর্ভাব ঠেকাতে)বাংলাদেশ সরকারের স্থাস্থ্য অধিদপ্তরে সহযোগীতায়,হাইমচর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জনস্বাস্থ্য কর্মীদের অক্লান্ত ধর্য্য ও পরিশ্রমে, জনগণের স্থাস্থ্য শুরক্ষায়,করোনার আক্রমণ হতে আত্যরক্ষার দ্বিতীয় ডোজ ফাইজার ভেক্সিনের টিকা পেলো হাইমচর উপজেলার একাদিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৬০’জন শিক্ষার্থী।

এ বিষয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত ইউএইচএফপিও ডাঃ মু, বেলায়েত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হামচর উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৬০’জন শিক্ষার্থীরা নিয়ন্ত্রীত ভাবে,মাস্ক পরিধাণ করে দূরত্ব বজায় রেখে,ফাইজার ভেক্সিন দ্বিতিয় ডোজ টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ’বিষয়ে হাইমচর উপজেলা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানাযায়,হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে,সকাল ১০’টা হতে দুপুর ৩’টা পর্যন্ত সুশৃঙ্খল ভাবে নিজনিজ নিরাপদ দূরত্ব বজায় রেখে,উপজেলা স্থাস্থ্য বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২১৬০’জন শিক্ষার্থীরা দ্বিতিয় ডোজ ফাইজার ভেক্সিনের টিকা সম্পন্ন করেছে।আগামীতে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশক্রমে ভেক্সিন কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসময় আগত বিভিন্ন শিক্ষার্থীদের জিগ্যাসা বাদে জানাযায় শিক্ষার্থীরা করোনা ভেক্সিন দিতে পারলে সকলে তাদের প্রিয় বিদ্যাপীঠ গুলোতে নিরাপদে চলাচল করতে পারবে,এবং তারা নিজেদের পড়ালেখার সাথে নিজেদের বিদ্যালয়ের সম্পর্ক স্থির রাখতে পারবে ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবেনা।