করোনাকালীন স্বাস্থ্য সেবার বিশেষ ভাতা পাবেন চট্টগ্রামের আরো ২০৪ ডাক্তার

//আবুল হাসেম, চট্টগ্রাম //

মহামারী করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চট্টগ্রামের আরো ২০৪ জন চিকিৎসককে এককালীন বিশেষ ভাতা প্রদান করবে স্বাস্থ্য অধিদপ্তর। তা ছাড়া অন্যান্য স্বাস্থ্য কর্মীদেরও বিশেষ ভাতা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামিউল ইসলাম স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে একথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাদ পড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন কয়েকটি প্রতিষ্ঠান হতে তালিকা পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২০২১ সালের জুন মাসে হাসপাতালের করোনাযোদ্ধা ৩১৮ জন চিকিৎসক ও ৪৮ জন স্বাস্থ্যকর্মীকে ২ কোটি ৮২ লক্ষ ৮৮ হাজার ৩১০ টাকা সম্মানী প্রদান করা হয়। তখন এই তালিকা থেকে ২০৪ জন চিকিৎসক বাদ পড়েছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিট ওয়ার্ডে কর্মরত থেকেও বিশেষ সম্মানী প্রাপ্তি থেকে বাদ পড়া ২০৪ জন চিকিৎসকের বিশেষ ভাতার আবেদন জানিয়ে ২০২০ সালের ৩ আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তরে চিটি প্রদান করা হয়।

প্রসঙ্গত মহামারী করোনার চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনা সংক্রমন প্রতিরোধে দায়িত্বপালন কালে কেউ আক্রান্ত হলে তাকে পদমর্যাদা মোতাবেক ৫ থেকে ১০ লক্ষ টাকা এবং মারা গেলে ২৫ থেকে ৫০ লক্ষ টাকার স্বাস্থবীমা প্রদানের ঘোষণা প্রদান করেছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রত্যক্ষ ভাবে করোনা প্রতিরোধে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বিশেষ ইন্সুরেন্স সুবিধা প্রদানের ঘোষণাও প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বিশেষ সুবিধা পাচ্ছেন চট্টগ্রামের ২০৪ জন চিকিৎসক।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মামলা

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্ত্রান হবে ৪ লক্ষ মানুষের

সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

সরকার নির্ধারিত হতদরিদ্রও দিনমজুর পরিবারের মাঝে ১০ টাকা মূল্যে” ৩০ কেজি চাল বিতরণ কালক্রম উদ্বোধন করা হয়েছে।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের হতদরিদ্র মানুষের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রণোদনা ও নির্দেশনার আলোকে “সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের” ৩০ কেজি করে চাল,হতদরিদ্রের বিতরণ করা হয়েছে।

সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।

২২ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজার ও চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজারের ডিলার মোঃ স্বপন পাটওয়ারী, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ ইব্রাহিম হোসেন (ইবু), খাদ্য পরিদর্শক তপন দাস,পরিমল সরকার,মোঃ মুজিবুর রহমান পাটওয়ারী পরিবার পরিকল্পনা পরিদর্শক চান্দ্রা ইউনিয়ন,১নং ওয়ার্ড ইউপি সদস্য খাজা আহমেদ পাটওয়ারী সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী তিনি বলেন আগামী ৩০ মার্চ চান্দ্রা ইউনিয়ন পরিষদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য দেওয়া হবে আপনার সকলে যথাযথ সময়ে উপস্থিত থাকবেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনার আমতলীতে মৎস্য আহরণ বিরত জেলেদের চাল বিতরণ

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।

জানা গেছে,সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন।নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা আড়পাংগাশিয়া ইউনিয়নের ১৩৪৮ জন নিবন্ধিত জেলের মধ্যে থেকে এই ধাপে ৭০০ জন জেলের মাঝে জন প্রতি ৪০ কেজি করে চাল দেয়া হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে।ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৩৪৮  জন জেলের মধ্যে থেকে এই ধাপে ৭০০ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

 

বরগুনার আমতলীতে বিভাগীয় কমিশনারের টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌরসভায় টিসিবি পন্য বিতরণ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল হাসান।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ট্রাকসেল কার্যক্রমে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে আমতলী পৌর শহরের নূরজাহান ক্লাব চত্ত্বরে সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের ৪ ও ৫নং ওয়ার্ড এর ২০০ জনকে এ পন্য প্রদান করা হয়।

পর্যায়ক্রমে পৌর শহরের ২১৫৩জনকে কার্ডের মাধ্যমে এ পন্য বিতরণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ বিন রশিদ,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আঃ কাদের মিয়া প্রমুখ। মেসার্স সোহান এন্টারপ্রাইজ এর পরিচালক আবদুস সোবহান লিটন এ টিসিবি পন্য বিতরণ করেন।

নীলকমল ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।

১৯ মার্চ শনিবার সকাল ১০ টায় নীলকমল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের এর উপস্থিতিতে ৩৪৮৮ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মাহবুবু রশীদ ও নীলকমল ইউপি চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের,টেক অফিসার আঃ সালাম, হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক শাহ আলম মিজি সাহিত্য বিষয়ক সম্পাদক খন্দকার সবুজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হোসেন গাজী, নাজমুল হাসান পলাশ, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাচ্চু সরকার সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন

উল্লেখ্য, চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।
এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

ইউক্রেনে অস্ত্রের চালান ঢোকা মাত্র হামলা করবে রাশিয়া

 

 

চাঁদপুরের হাইমচর গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে।

১৬ মার্চ বুধবার সকাল ১০ টায় গাজীপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধনে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজীর
উপস্থিতিতে ৬৬০ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশীদ,টেক অফিসার হাফিজুর রহমান
ইউপি সচিব,নীর্মল কৃষ্ণ পাল, ইউপি সদস্য,খোরশেদ আলম,দেলোয়ার হোসেন,খাজা আহাম্মেদ তালুকদার সহ
ইউনিয়ন পরিষদের মেম্বারগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলার চারটি উপজেলায় মেঘনা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।

এ সময়ে চাঁদপুর জেলার পদ্মা- মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেদের মাঝে দুই বারে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল দেওয়া হবে।

বরগুনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাননীয় সাংসদের আর্থিক সহায়তা

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

গত ৭ই মার্চ ২০২২ রাত ১০:০০ টা বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে যেসকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করলেন বরগুনার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন গোলাম সরোয়ার সড়কে ক্ষতিগ্রস্ত ১৭জন ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সাবেক বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ জেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, নবনির্বাচিত জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যটম।

বরগুনা জেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে আজ বিকাল ৪:০০ ঘটিকায় আর্থিক সহযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য বলেন আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, যে আর্থিক সহযোগিতা করা হয়েছে তা অপ্রতুল তারপরও সংসদ অধিবেশন চলাকালে মুহূর্তে আমি বিষয়টি সংসদে তুলে ধরার চেষ্টা করব। মাননীয় সংসদ সদস্য বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেন।

চাঁদপুর চান্দ্রায় জেলেদের মাঝে চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়েছে।

৬ মার্চ রবিবার সকালে ইউনিয়ন পরিষদে চাউল বিতরন করা হয়।

চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১ হাজার ৯ শ ৫৮ জন।

পুরো জেলের চাউল কোনো ইউনিয়ই পায়নি। আমি আমার ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ৯ শ ৫৮ জন জেলেকেই সমান পরিমান চাউল দিচ্ছি। চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা তাপস দাস, সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন খান সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

বাঁশখালী কালীপুর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন

//মোঃ আবদুল জববার, বাঁশখালী চট্টগ্রাম//

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট বাজারে অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ ব‌্যবসায়ী‌দের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয় ।

গত র‌বিবার  অগ্নিকান্ডে  ৭ ক্ষতিগ্রস্থ ব‌্যবসায়ী‌কে  নগদ আর্থিক সহযোগিতা সহ ২৫ কেজি চাল ও কম্বল বিতরন করেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট  আ ন ম শাহাদত আলম, এসময় তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সহযোগিতা করার জন্য সকল বিত্তবানদের আহবান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম, আওয়ামীলীগ নেতা তৌহিদুল হক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন- আহবায়ক আ,ন,ম ফরহাদুল আলম,যুবলীগ নেতা, বাহাদুর,মোহাং এরশাদ,আরিফ, জসিম উদ্দিন,বাবু শীল, বাহাদুর,মিজান, জালাল উদ্দিন, জামাল ও রিপন ভট্রাচার্য প্রমুখ ।

এ‌দি‌কে কালীপুরে রামদাশ মুন্সির বাজারে অগ্নিকান্ডে নিংস্ব মানুষদের  খাদ্য সহায়তা প্রদান করেন, রামদাশ মুন্সির হাট ব্যাবসায়ি কল্যাণ সমিতি।এই সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রামদাশ মুন্সির হাট ব্যাবসায়ি কল্যান সমিতির আহবায়ক  আ,ন,ম ফরহাদুল আলম। যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, ব্যাবসায়ি মোহাম্মদ ফরিদ,আরিফ উদ্দিন,বাহাদুর,মোহাং মিজান, জালাল উদ্দিন,মোং বাহাদুর, জসিম,জামাল, দিদার উদ্দিন সহ বিভিন্ন ব্যাবসায়িরা ও সাধারণ জনসাধারণ উপস্তিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার বটিয়াঘাটায় আশ্রয়ন প্রকল্পের জমি দখল।। ফাঁসলেন সাবেক ইউপি সদস্য

হাইমচরে সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে চরাঞ্চলে ৬৭০টি ঘর হস্তান্ত‌র

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে কু‌মিল্লা সেনা‌নিবাসের ৩৩ পদা‌তিক ডি‌ভিশনের অধীনস্থ ১০১ পদা‌তিক বি‌গ্রেডের সা‌র্বিক ব‌্যাস্থাপনায় চাঁদপুরের হাইমচর উপ‌জেলার নীলকমল ইউ‌নিয়নের চরাঞ্চালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়তায় নি‌র্মিত কাঁশবন চররাও আশ্রয়ণ প্রকল্পের ৬৭০টি ঘর উপজেলা প্রশাসনের নিকট হস্তান্ত‌র করা হয়েছে। বৃহস্প‌তিবার দুপুরে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন ব্রিগে‌ডিয়ার জেনারেল এস এম জা‌হিদ হাসান।

আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ সি আই শীট দ্বারা আচ্ছাদিত। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে মোট ৪০২টি টয়লেট এবং বিশুদ্ধ পানির জন্য ১৩৪টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মেজর সা‌দিকুর রহমানের প‌রিচালনায়
শুভেচ্ছা বক্তব‌্য রা‌খেন চাঁদপুর জেলা প্রশাসনের অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জিস্ট্রেট না‌ছির উ‌দ্দিন সরোয়ার, হাইমচর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নূর হোসেন পাটওয়ারী, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী

হস্তান্তর অনুষ্ঠা‌নে আশ্রয়ণ প্রক‌ল্পের প‌রিবারের মা‌ঝে গৃহস্থলী সামগ্রী ও শীতবস্ত্র শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।