৫০% ছাড়ে খাদ্যসামগ্রী দিতে ’’হাসিমুখ’ এর পাশে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাপোলো

ঠাকুরগাঁওয়ে লকাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের মাঝে বাজার মূল্যের চেয়ে ৫০% ছাড়ে নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী দিচ্ছেন জেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। সংগঠনটির এমনি মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।

৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটির সুবিধার্থে সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন,দুই বস্তা চাল,এক বস্তা আটা,১০ কার্টুন বিস্কুট, ১কার্টুন সাবান।

এসময় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ.জে.এম মাসুম বিল্লাহ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদাক স্বপন কুমার ঘোষ,সাংবাদিকতা ও গণসংযোগ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ,হাসিমুখ সংগঠনটির সভাপতি আল আসমা উল হুসনা মিঠুন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ….

এর আগে গত শুক্রবার ২ জুলাই শহরের সমবায় মার্কেটের সামনে ৫০% ছাড়ে খাদ্যসামগ্রী প্রদান করে দোকানের উদ্বোধন করা হয়। ভর্তুকি এই দোকানে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন, আলু, ডিম, সোয়াবিন তেল, আদা, রসুন, পেঁয়াজ, মসলা, সাবান, সবজিসহ বিভিন্ন মুদি সামগ্রী।খাদ্যসামগ্রীর পাশাপাশি ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে ভোক্তাদের।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,করোনার এই মহামারি সময়ে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের জানাই ধন্যবাদ।

শুনেছি তারা এর আগেও অসহায়দের নিয়ে কাজ করেছে। তাদের এই কার্যকলাপকে সাধুবাদ জানিয়ে আমি আজ কিছু খাদ্যসামগ্রী দিয়েছে যাতে করে তাদের কিছুটা উপকার হয়।

আমি আশা করবো এই সংগঠনটির মাধ্যমে জেলা বিত্তবানরা এগিয়ে আসবে। তাহলেই আমাদের সমাজের অসহায়দের জন্য অনেক উপকার হবে।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

খাদ্যসামগ্রী বিতরণের ভিডিও……

সময় টিভির রিপোর্ট….

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

 

বাংলাদেশে ঝড়,বন্যা,জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দূর্যোগ প্রবণ দেশ। এখানে বার মাসে তেরো পার্বণের ন্যায় বিভিন্ন দূর্যোগ সংগঠিত হয় আর লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।তখন দেশ ও দশের প্রয়োজনে অসহায় মানুষের অসহায়ত্ব দূর করার জন্য সবসময় হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি।

গতবছর ৮ মার্চ-২০২০ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণের জীবন ও জীবিকার কথা চিন্তা করে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। এবছর ইদের পর থেকে আবারও করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার গতবছরের চেয়ে অধিক হওয়ায় সরকার কয়েকধাপে লকডাউন ঘোষণা করেন।

আর এই লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়েছে দেশের হতদরিদ্রসহ দিন আনে দিন খাওয়া অনেক মানুষ। আয় রোজগার বন্ধ হওয়ায় অনেক পরিবার দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করতে পারছেন না।দিন যত যাচ্ছে ততোই কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। ফলে শহরের রাস্তাগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের ঢল।

জাতির ক্রান্তিকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

জাতির এমনই একটি ক্রান্তিকালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক)সীমিত সামর্থ নিয়ে শহরের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সমিতির সভানেত্রী জিসান মীর্জার উদ্যোগে গত ৪ জুলাই-২০২১ তারিখ থেকে শুরু করে চলছে এ মহতী উদ্যোগ এবং পুনাকের একাধিক টীম শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন ক্ষুধার্ত মানুষের হাতে।

এরই ধারাবাহিকতায় আজ ৮ জুলাই -২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের মাঠে বৃহৎ পরিসরে আয়োজন করা হয় “অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরন”অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রায় ৭০০ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাবার বিতরণ করা হয়।

পুনাক সভানেত্রী জিসান মীর্জা উক্ত অনুষ্ঠানে ঊপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও পুনাকের অন্যান্য নেতৃবন্দ সেসময় উপস্থিত ছিলেন। পুনাক সভানেত্রী জানান বরাবরের মতো এবারো অসহায় ও দুস্থদের পাশে রয়েছে পুনাক। লকডাউন শেষ হওয়া পর্যন্ত পুনাকের খাবার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জয়হোক মানবতার, দূরহোক অসহায় মানুষের অসহায়ত্ব। সমাজের সকল স্তরের মানুষ যদি করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাড়াতেন তাহলে হয়তো অভুক্ত শ্রমজীবি রিকশা চালক, ইজিবাইক চালকসহ হতদরিদ্র শ্রেণীর জনগণকে লকডাউন পালনের জন্য বাধ্য করতে হতো না।

আর দেশের সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের লকডাউন বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করতে হতো না।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

দিঘলিয়ার ১৫০জন কর্মহীন মাঝি পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

 

করোনাভাইরাসে খুলনা বিভাগ সহ সারা দেশে লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সারা দেশে সাত কোটি ৭০ লাখ টাকা এবং ২২ হাজার ৮৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

 

আজ সোমবার (৫ জুলাই) বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলার খেয়াঘাটের ১৫০ জন কর্মহীন মাঝিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বপ্নের সোনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না, ইতিপূর্বে কোন সরকার দেশের যেকোনো মহামারীতে অথবা দুর্যোগকালীন সময়ে এত বেশি ত্রাণের ব্যবস্থা করেনি। যা আওয়ামী লীগ সকারের আমলে হয়েছে।

দিঘলিয়ার ১৫০জন কর্মহীন মাঝি পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, দিঘলিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, প্রেসক্লাবের সভাপতি ও সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, মোঃ ইয়াদুল ইসলাম, দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদ, দিঘলিয়া সালাম মুর্শিদী সেবা সংঘের সভাপতি শেখ রিয়াজ হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেখ সাহাবউদ্দিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পরাগ পারভেজ রুবেল, সেখ আক্তার হোসেন, শেখ মোস্তফা, তাইজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, তবিবুর রহমান, রেজওয়ান রাজিব, সহ প্রমুখ। এসময় ১৪৮ জন কর্মহীন মাঝিদের মধ্যে খাদ্য সহায়তা চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, বিতরণ করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরের ভূমিহীন সলেমান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ থেকেও বঞ্চিত

 

 

অভয়নগরের ভূমিহীন সলেমান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ থেকেও বঞ্চিত

অভয়নগরের ভূমিহীন সলেমান প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত হলেন , বঞ্চিত হলেন জোহরা বেগমসহ আরও অনেকে। নওয়াপাড়া পৌরসভায় হতদরিদ্র অসহায় গরীব সলেমান যুগ যুগ ধরে ০২নং ওয়ার্ডের আমিনুর মোল্যার মেহগনি বাগানে অস্থায়ী ভাবে ছাপড়া তুলে স্ত্রী-সন্তানাদি নিয়ে কষ্টে দিনানিপাত করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে সোলেমানের মত উপজেলার আরও অনেকে জমি ঘরের জন্য লিখিত আবেদন করলেও রহস্যজনক কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ৷
সলেমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে দরখাস্ত দিলেও আমি ঘর-জমি পেলামনা। আমার বিষয়ে সঠিক তদন্ত করা হলে জানা যাবে কিভাবে জীবন যাপন করছি।
৬নং ওয়ার্ডের জোহরা বেগম সাংবাদিকদের বলেন, আমি মিজানুরের বাড়ির এক কোনে পলিথিনের ছাপড়া তুলে বসবাস করছি। নেতা-কর্মীদের কাছে দ্বারস্থ হয়েও টাকা দিতে পারিনি বলে আমার কপালে ঘর-জমি জোটেনি।
স্থানীয় কাউন্সিলর মোঃ ওয়াদুদ শেখ সাংবাদিকদের বলেন, সলেমান একজন অসহায় ভূমিহীন ব্যক্তি, এটা সত্য। কেন তাকে আশ্রয়ণ-২ প্রকল্পের ২য় পর্যায়েও বাদ দেওয়া হয়েছে জানিনা।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, সলেমান নামে এক ব্যক্তির দরখাস্ত পেয়েছিলাম, কেন সে তালিকা থেকে বাদ পড়েছে জানিনা।
উল্লেখ্য, সুবিধা বঞ্চিত ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে বিনামূল্যে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলায় রয়েছে ৮টি পরিবার। প্রধানমন্ত্রীর উদ্বোধনীর ঘোষনার পর অভয়নগর উপজেলার পক্ষ থেকে ৮ জন উপকারভোগীর হাতে ঘরের চাবি , জমি ও ঘরের স্থায়ী মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়।
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপস্থিত ৩টি স্বেচ্ছাসেবী সংগঠন

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় সুনামি বাংলাদেশকে বিষাক্ত সাপের ন্যায় গ্রাস করেছে। প্রতিদিনই গাণিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। করোনার সংক্রমণের হটস্পট হিসাবে এবার অর্বিভাব হয়েছে দেশের সীমান্তবর্তী জেলাসমূহ।

সীমান্তবর্তী যশোর জেলার সদর উপজেলায় করোনার সংক্রমণ সুপার পাওয়ার নিয়ে অবতীর্ণ হয়েছে। ফলে একমাত্র মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে আসন সংখ্যার দ্বিগুণেরও বেশী রোগী অবস্থান করছে হাসপাতালটিতে।ফলে মেঝেতে অবস্থান করছেন অর্ধেকেরও বেশি রোগী।

হাসপাতালে রোগীর চাপ খুবদ্রুত বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা রোগীর প্রাণ সঞ্জীবনী অক্সিজেনের চাহিদাও বেড়ে গেছে কয়েকগুণ। যা সরবরাহ ও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতাল থেকে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের বর্তমানে রোগীর চাপ বেশি হওয়ায় যশোর শহরের আশেপাশেরঅধিকাংশ করোনা রোগী এখন হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসা নেওয়ায় স্বচ্ছন্দ বোধ করছেন।

কিন্তু যে সকল রোগীর হঠাৎ করে অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে তাদের কৃত্রিম উপায়ে অক্সিজেনের সরবরাহ করার প্রয়োজন হচ্ছে।ফলে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়ছে। কিন্তু অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা সবার পক্ষে সম্ভব নয়। তাই তখন করোনা আক্রান্ত রোগীদের পরিবারের লোকজনের এখন পর্যন্ত একমাত্র ভরসাস্থল প্রাক্তন ছাত্র মৈত্রীদের মানবিক সহায়ক কমিটির স্বেচ্ছাসেবকরা ও তাদের সরবরাহকৃত অক্সিজেন, যশোর জেলার দীর্ঘদিন পরিচালিত বিবর্তন নাট্যগোষ্ঠীর স্বেচ্ছাসেবকদের অক্সিজেন সিলিন্ডার ও যশোর আরএনরোডের স্বেচ্ছাসেবী সংগঠনের সিলিন্ডার।

৪ জুলাই -২০২১ রোজ রবিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মৈত্রী মানবিক সহায়ক কমিটির স্বেচ্ছাসেবকগণ যশোর শহরের বেজপাড়া বনানী রোড,হুশতলা,আরএন রোড, বেজপাড়া ছায়াবীথি রোড়, ঘোপ,মোল্লাপাড়া ও ষষ্ঠীতলাপাড়া নিজেরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে এসেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর শরীরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেছেন।

এছাড়া শহরের সন্নিকটে ও অদূরে অবস্থিত চুড়িপট্টি, বেজপাড়া রূপদিয়া নরেন্দ্রপুর ও ষষ্ঠীতলাপাড়ার অনেকেই তাদের অফিস থেকে সংগ্রহ করেছেন।

এসময় মৈত্রী ভলেন্টিয়ার্সরা ১২ জন রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। এর ভিতর ৮ টি অক্সিজেন সিলিন্ডার ভলান্টিয়ার্স টীম রোগীদের বাড়ি পৌঁছে দিয়েছে এবং বাকি ৪ টি সিলিন্ডার রোগীর স্বজনরা তাদের অফিস থেকে সংগ্রহ করেছেন। হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে যাওয়ায় যশোরের বিবর্তন নাট্যগোষ্ঠীর নিকট থেকে ৩ টি সিলিন্ডার সংগ্রহ করে রোগীদের দেওয়া হয়েছে।

ঠিক একইভাবে বির্বতন নাট্যগোষ্ঠীর স্বেচ্ছাসেবকও আরএনরোডের স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করছে করোনা রোগীদের জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। দিন যত যাচ্ছে ততোই অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে যাচ্ছে। ফলে সীমিত সিলিন্ডার দিয়ে এই সেবা কার্যক্রম চালিয়ে নিতে হিমসিম খেতে হচ্ছে।

তাই এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের সকল বিত্তবান লোকদের সহযোগীতা কামনা করছেন।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে কারণ ছাড়া বের হওয়ায় পুলিশের এএসআই’র মোটরসাইকেল জব্দ

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন – এমপি সালাম মূর্শেদী 

 

খুলনার দিঘলিয়া উপজেলায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন – এমপি সালাম মূর্শেদী । খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, দেশে করোনা মহামারীতে আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ খাদ্যাভাবে থাকবে না এবং কোন করোনা রোগী অক্সিজেন সিলিন্ডারের অভাবেও থাকবে না। আমি তাদের জন্য বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করে দিয়েছি।

এই সংকটকালীন সময়ে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়ে ‘শারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন অনুষ্টানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আজ রোবাবার (৪ জুলাই) সকাল তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, এমপি মহোদয়ের প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মুন্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, মোঃ ইয়াদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান আবু সাঈদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন শারমিন সালাম অক্সিজেন ব্যাংকের সভাপতি শেখ রিয়াজ হোসেন, মোল্লা মাকসুদুল ইসলাম, হাসান মাহমুদ রাকিব, জুলু শেখ, রাজিবুল হাসান, শেখ সাইদুর রহমান, পরাগ পারভেজ রুবেল, শেখ আলামিন, প্রিন্স গাজী, মোল্লা তাইজুল ইসলাম, নয়ন মনি, পাখি বেগম, নয়ন তারা, চম্পা বেগম, স্বর্ণালী খাতুন, তবিবুর রহমান, মোস্তফা সেখ, লিটন শেখ, সাজ্জাদ হোসেন, রাজীব, রাসেল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ও সুধীজন জন উপস্থিত ছিলেন।

এসময় দিঘলিয়া উপজেলার গরিব অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল থেকে নগদ টাকা বিতরণ করা হয়। পরবর্তীতে ব্রহ্মগাতি সুতিরকুল বাজারে ‘সালাম মূর্শিদী সেবা সংঘে’র অফিস উদ্বোধন করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসায় অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ৫ জনের কারাদন্ড ড্রেজার জব্দ

 

 

 

খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন চারশত ইজিবাইক শ্রমিক

 

খুলনায় করোনায় কর্মহীন চারশত ইজিবাইক শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ শনিবার সকাল১০টায় খুলনা রেলস্টেশন চত্রে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম ও একটি সাবান।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় অসহায়, দুস্থ, বেকার, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। দেশের কোন জনগণ না খেয়ে থাকবে না। দেশে খাদ্য সংকটের কোন কারণ নেই। পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে।

করোনা প্রতিরোধে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত এই খাদ্যসহায়তা বিতরণে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৫ 

 

 

প্রান্তিক মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অব‍্যহত রেখেছেন: সালাম মূশের্দী এমপি

 

খুলনা-৪ আসনের  সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অব‍্যহত রেখেছেন।

তার ই লক্ষে লকডাউন চলাকালে খুলনার রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ইউনিয়ন পরিষদে আজ শনিবার বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ৩’শত কর্মহীন অসহায়দের মাঝে খাদ‍্য সামগী বিতরণ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালামের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন
জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আইয়ুব মল্লিক বাবু, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম‍্যান আলহাজ্ব ইসহাক সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও এমপির প্রতিনিধি স ম জাহাঙ্গীর, আজিজুল হক কাজল, আজমল ফকির, জেলা মহিলালীগের নেত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু,যুবলীগ নেতা আ:মজিদ শেখ,এম শাহনেওয়াজ কবীর টিংকু, আ:জব্বার শেখ, সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ অনেকই।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরে গত ২৪ঘন্টায় নতুন সনাক্ত ২৫০ ও মৃত্যু ১৪

 

 

 

কৃষকদের সরকারি  প্রণোদনা দেয়া অব্যাহত: সালাম মূশের্দী এমপি

 

কৃষকদের সরকারি  প্রণোদনা দেয়া অব্যহত ছিল থাকবে, খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া অব্যাহত রেখেছে। কোনো কৃষি জমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমানে ফলাতে কৃষকদের মনোযোগী হতে হবে।

তিনি আর ও বলেন,দেশে বর্তমানে করোনা ভাইরাসের অধিকতর সংক্রামক ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে। এজন্য আগের তুলনায় অধিক মনোযোগী হয়ে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোঁয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যে রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন হাইব্রীড ও উপসী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার সকাল ১০টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাছনিম এর সভাপতিত্ব স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কাজী জাহাঙ্গির হোসেন, ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজা মনা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম ফেরদাউস, শিউলি মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, এমপি প্রতিনিধি আজমল ফকির,কৃষক নজরুল ইসলাম, আসাদ শেখ, যতিন হালদার প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে একটানা কঠোর লকডাউন।। বিপাকে হতদরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষ ।।

 

রূপসায় চায়ের দোকান ও ভ্যান চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

 

রূপসায় চায়ের দোকান ও ভ‍্যান চালকদের খাদ‍্য সামগ্রী বিতরণের সময় খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। করোনা থেকে রক্ষা পেতে সরকারি বিধি-নিষেধ মানতে হবে। যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, শারীরিক দুরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন সালাম মূশের্দী সেবা সংঘের খাদ‍্য সহায়তা চলমান থাকবে।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৩’শত ভ‍্যান শ্রমীক ও চায়ের দোকানদের মাঝে খাদ‍্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল।

বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আজিজুল হক কাজল, আজমল ফকির, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু, ফরিদ শেখ,নাজির শেখ, যুবলীগ নেতা আ:মজিদ শেখ, বাদশা মিয়া, খালিদ হোসেন, আজমল শেখ,সেবা সংঘের তরিকুল ইসলাম, খলিল, আরাফাত, রাসেল, শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ, হিমেল, জাহিদুলসহ অনেকেই।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইল পার্ক বাজারের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ