রূপসার কৃষকরা পেল ১৫ হাজার নারিকেল গাছের চারা

এম মুরশীদ আলী||

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় রূপসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে  ১১ জুন দুপুরে, কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা শেষে চাষিদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন- আমাদের উপজেলার কৃষকদের অত্যন্ত সুন্দরভাবে এ সব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ফলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলাতে সক্ষম হয়েছেন। দেশের কৃষকরা এখন এক অন্যান্য দৃষ্টি স্থাপন করে যাচ্ছে। কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে। জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন- রূপসায় ৩ হাজার জন চাষিকে ৫টি করে মোট ১৫ হাজার নারিকেল গাছের চারা দেওয়া হয়। এতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের চারা পাই। এ সব নারিকেল চারায় আগামী ৩ বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।

আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চদ্র বালা’র পরিচালনায়- বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ওসি এনামুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা  মো. মমিনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, নীতিশ চন্দ্র বালা, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস প্রমুখ।

রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা; ১৫০ টি পরিবার পেল নতুন ঠিকানা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

শতশত পরিবারকে ভূমিহীন ও গৃহহীন রেখেই বাগেরহাটের রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপরেই উপজেলার উপকারভোগীদের মাঝে ঘর ও জমির দলিলাদি হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার ওসি সোমেন দাশ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী তহশিলদার এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

বাগেরহাটের কচুয়ায় মুজিব শতবর্ষের ঘর পেলেন ১১৬ পরিবার 

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ১১৬টি ঘর পেলেন গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবনথেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২এর ৫ম পর্যায় (২য় ধাপ) এর উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এর আগে শেখ তন্ময় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাখীব্যানার্জী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু হাসনাত খান (পিপিএম), কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।

অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখসুমন, হনুফা খাতুন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রূপসায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

//এম মুরশীদ আলী//

জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরাধীন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় গত ৯জুন বিকেলে রূপসা উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে আলোচনা শেষে জেলেদের বকনা বাছুর দেওয়া হয়।

আলোচনা সভায় ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা  মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মেরিন অফিসার শেখ রাসেল, মো. মহিবুল ইসলাম শাহেদ সিকদার, মাসুদুর রহমান প্রমুখ।

রামপালে চক্ষুশিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৫০০ রোগী বাছাই 

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বরাবরের মত এ বছরও চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্যে ৫ শতাধিক রোগী বাছাই সম্পন্ন হয়েছে।

রামপাল-মোংলার রোগীসহ আশপাশের জেলা ও উপজেলার রোগীরা চোখ অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগ পাচ্ছেন। উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদরাসা মাঠে শুক্রবার (১৭ মে) দিনব্যাপী ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় এ কার্যক্রম চলেছে। ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাই করা হয়েছে। শুধুমাত্র বাছাইকৃত ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।

এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই।

উল্লেখ, মানব সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রমী সেবার মধ্যদিয়ে ইতিমধ্যে মোংলা-রামপালের ৫ হাজার ৯০০ জন মানুষকে বিনামূল্যে অপারেশন করেছেন। ওই সময় প্রায় ৫০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জাকির হোসেন, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গোরা। চক্ষু শিবির পরিচানায় ছিলেন খান আলী আজমসহ নেতৃবৃন্দ।

তৃষ্ণার্ত পথচারীদের স্যালাইন পানি ও ফল বিতরণ করে ঘাটভোগ যুবসমাজ

এম মুরশীদ আলী :

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং বিসিবি পরিচালক, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন এর পক্ষ থেকে রূপসায় তীব্রতাপ প্রবাহে তৃষ্ণার্ত পথচারী মানুষের মাঝে সুপেয় পানি পান অনুষ্ঠিত হয়। গত ২৯ এপ্রিল দুপুরে, রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আলাইপুর বাজার বড় ব্রীজ এলাকায় আব্দুর রউফ শিকদার, সোহাগ শিকদার, রফিক মোল্লা, ফাল্গুুনী দাস, ইরান মোল্লা, ক্ষিতিশ দাস, হেলাল লস্কার, আল-আমিন শেখ দ্বয়ের সৌজন্যে পানি পান অনুষ্ঠিত হয়।

তৃষ্ণার্ত পথচারীদের স্যালাইন পানি ও ফল বিতরণ করে ঘাটভোগ যুবসমাজ

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা উপজেলা যুব প্রতিনিধি ও যুবলীগ নেতা সরদার জসিম, আল মামুন সরকার, মোকারাম হোসেন, খায়রুজ্জামান সজল, সারমিন সুলতানা রুনা, রিনা পারভিন, প্রধান শিক্ষিকা বিউটি পারভিন, জেসমিন আক্তার (পিভিএম), হিরা বেগম,  সজিব শেখ, সৈয়দ হেলাল, ফারুক শেখ, হাফেজ আবুল বাশার, সেলিম শেখ, নাঈম শেখ, হোসাইন শেখ, নয়ন মোল্লা প্রমূখ।

বুড়ামজুমদার যুব সংঘের পক্ষ থেকে ৫০ টি পরিবারকে ঈদ উপহার প্রদান

মাহমুদুল হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার যুবসংঘের পক্ষ থেকে ৫০টি পরিবারকে ঈদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা দশটায় উপজেলার বদনিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ,  ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির শিকদার,এম এ জলিল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ।

মনিরুজ্জামান গনি মৃধা আমেরিকান প্রবাসী ৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগ ও বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন হাওলাদার।

৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগ ও বিশিষ্ট সমাজসেবক পরিচালক নাইচ এনজিও।এ সময় আরো উপস্থিত ছিল সংগঠনের আব্দুর রহিম,মনিরুজ্জামান রনো সহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি বলেন আমরা দীর্ঘদিন যাবত অসহায় হত দরিদ্র মানুষের সেবা করে আসছি এবং  যেখানেই অসহায় দরিদ্র  মানুষ সেখানেই বুড়ামজুমদার যুব সংঘ থাকবে।

আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আজ সোমবার সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় আমতলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৭ হাজার ৭’শ ৬৯ জন অসহায় ও দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এর মধ্যে উপজেলার পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ জন,গুলিশাখালী ইউনিয়নে ২ হাজার ২শত ৬৫ জন, কুকুয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ৪৩ জন, আঠারগাছিয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ২৩ জন,হলদিয়া ইউনিয়নে ২ হাজার ৪ শত ৭৫ জন, চাওড়া ইউনিয়নে ১ হাজার ৬ শত ৪৫ জন,আমতলী সদর ইউনিয়নে ২ হাজার ১ শত জন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১ হাজার ১ শত ৯৭ জন।

সরজমিনে সোমবার (০৮ এপ্রিল) উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকালে দেখা যায় দুস্থ ও অসহায়রা লম্বা লাইনে দাড়িয়ে থাকতে। একাধিক দুস্থ ও অসহায়দের সাথে কথা বললে তারা জানান ১০ কেজি করে চাল পেয়ে তারা রমজান মাসে আনন্দিত।চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বর ট্যাক অফিসার,ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যগণ সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তষ্ট হয়েছেন।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান,ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। এবং স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। আমি নিজেও বেশ কয়েকটি ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেছি। এই কর্মসূচি অসহায় ও দুঃস্থদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমি মনে করি।

খুলনার ডুমুরিয়ায় ভূমি মন্ত্রী  অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে  ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ১৭৯১ টি পরিবার  ও ৫ আটলিয়া ইউনিয়নের ২৮৪৪টি  অতি দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ৭ এপিল রবিবার দুপুরে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দএমপি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এসব  পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। , গ্রামীণ জনপদে শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়ন  হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচন, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়নসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। দেশের উন্নয়নে সকলকে কাজ করার  আহবান জানান
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন,  উপজেলা  প্রকৌশলী মো: রবিউল ইসলাম, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার প্রমুখ দুটি ইউনিয়নের মোট চার হাজার ছয়শত ৩৫ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪ হাজার ৬২১টি পরিবার!

মাহমুদুল হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভার অতিদরিদ্র ও শ্রমজীবি ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহারের বিশেষ ভিজিএফ’র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬/৪/২৪) আমতলী পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত সাধারণ,অসাহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে এ চাল প্রদান করা হয়।

চাল বিতরণ উপলক্ষে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির আওতায় অসহায় মানুষ যাতে ঈদ উৎসব থেকে বঞ্চিত না হয় তার জন্য এই বিশেষ ঈদ উপহার।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার যা দিয়েছেন তার বাহিরেও যারা আছেন তারা আইডি কার্ড নিয়ে আসলে আমার পক্ষ থেকে ১০ কেজি চাল পাবে। সকলের মাঝে আনন্দময় ঈদ উৎসব পালিত হোক এ কামনা করি।