আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই বারতাকে সামনে রেখে শুক্রবার (০৫ মে) দুপরে খুলনায় বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় অসহায় দুস্ত ভবঘুরদের মাঝে সংস্থার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব শেখ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী  উপহার দেন।এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান, ভাইস প্রেসিডেন্ট কাজী মিজানুর রহমান, চীফ কো-অর্ডিনেটর মো: নাইম হাসান, কার্যকরী সদস্য শেখ আশরাফুজ্জামান খোকন, মো: মনিরুল ইসলাম ও বাদশা উদ্দিন মিন্টু।

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুর, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম-কি।খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার গণমাধ্যম কেন্দ্র

টিসিবির পন্য নিতে আর বিড়ম্বনা নয়, ডিলারের দোকান থেকে পণ্য নিতে পারবে কার্ডধারী ব্যাক্তিরা —বানিজ‍্য সচিব

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র  সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, টিসিবির পন্য নিতে আর বিড়ম্বনা নয়, ডিলারের দোকান থেকে সুবিধা জনক সময়ে পণ্য নিতে পারবে কার্ডধারী ব্যাক্তিরা। চলমান এ কার্যক্রম আরো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সারাদেশে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। দেশের সব এলাকায় স্মার্টকার্ড পৌঁছে গেলে টিসিবি পন্য নিতে আর কাউকে লাইনে দাঁড়িয়ে বিড়ম্বনা বা ভোগান্তিতে পড়তে হবে না। আমরা সেই লক্ষ্য নিয়েও কাজ করছি।

শুক্রবার ৫ এপ্রিল  সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপি কার্যালয়ে এপ্রিল/২০২৪ মাসের টিসিবি পণ্য কার্ডধারী জনসাধারণের কাছে পণ্য হস্তান্তরের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় দেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপন্য বিতরণ চলমান রয়েছে। ২০২২ সালের মার্চ মাস থেকে নিম্ন আয়ের পরিবারকে অর্ধেক দামে টিসিবি পন্য দেয়া হচ্ছে। এটা বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচি’র একটা অংশ।

ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্যদেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসাইন খান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, টিসিবি যুগ্ম-পরিচালক আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মেহেদী হাসান মিন্টু, ইজ্জত মোড়ল, ডিলার মোস্তাফিজুর রহমান, আলামীন মোল্যা ও শফিউল মোল্যা প্রমুখ। চলতি এপ্রিল মাসে প্রত্যেক উপকারভোগীকে ৫ কেজি চাল, ২কেজি মুশুরী ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ১ কেজি চিনি ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে দেয়া হচ্ছে।  উপজেলার প্রায় ২২ হাজার টিসিবি কার্ডধারী পরিবার এ সুফল ভোগ  করছেন।

রূপসায় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ গত ৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। তিনি বলেন- “আমরা যদি স্বচ্ছতার সাথে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করি তাহলে আমরা সকলে সেবা পাব এবং উপকৃত হব। সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় রোগীদের কথা ভেবে সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার সেবা দিয়ে যাচ্ছেন।”

রূপসায় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো. রাসেল, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কেএম মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। তিনি  জানান- জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে উপজেলা সমাজকল্যাণ পরিষদ  রূপসা, খুলনার ২০২৩-২৪ অর্থ বছরে প্রাপ্ত ৫০ হাজার টাকা ৪১ জন এর অনুকুলে বিতরণ হয়।

তিনি আরো বলেন- উপজেলা রোগী কল্যাণ সমিতি, রূপসা, খুলনাতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তা অসক্রিয় অবস্থায় পড়ে আছে বিগত ৬মাস ধরে। এক্ষেত্রে উপজেলার সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি বিশেষ আহবান রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। যারা যাকাত, ফিতরা, অনুদান দিতে চান, তারা উপজেলা সমাজসেবা অফিসে এসে সরাসরি টাকা জমা দিতে পারেন কিংবা উপজেলা রোগী কল্যাণ সমিতির ব্যাংক হিসাবে প্রেরণ করতে পারেন।

কচুয়ায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে নেতা-কর্মী ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে নেতা-কর্মী ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(আজ) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে বিজয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে  ঈদের উপর হিসেবে খাদ্য সামহগ্রী, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি।

উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজিবুল হক নজু সহ উপজেলার নেত্রীবৃন্দ।

ঈদ সামগ্রী বিতরণ শেষে নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ (চাউল) কর্মসূচির উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় দুযোর্গ ব‍্যবস্থাপনা ত্রান মন্ত্রালয়ের অধীনে ডুমুরিয়া  উপজেলায় ২৬ হাজার ১৩৬ জনকে জনপ্রতি ১০ কেজি করে ২,৬০.৩৬০মেঃটঃ চাউল বিতরন শুরু হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়ন ও শরাফপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে  প্রধানমন্ত্রী ঈদ উপহার চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন স্ব স্ব ইউনিয়ন। রুদাঘরা ইউনিয়ন পরিষদে কার্যক্রমের ঊদ্বোধন  সার্বিক তদারকি করেন উপজেলা  নির্বাহী  অফিসার মুহাম্মদ আল আমিন,  এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান সহ সদস‍্য বৃন্দ ও ইউপি সচিব।

সকাল ১০ টায়   উপজেলার শরাফপুর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্যক্রমের পরিদর্শন করেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পাট  কর্মকতা নিলয় মন্ডল, ইউপি চেয়ারম‍্যান মোঃ রবিউল ইসলাম রবি, উপসহকারী রাসেল আহম্মেদ  সহ ইউপি সদস‍্য, সচিব ও  স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

 

রূপসায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের বাই সাইকেল রূপসা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় গত ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে বলেন- সাইকেলটি যত্রতত্র ব্যবহারে পরামর্শ প্রদান করেন। তোমরা শিক্ষার্থীরা সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসার মাধ্যমে অভিভাবকের আর্থিক খরচ কমাতে সাহায্য হবে। তাছাড়া প্রাইভেট, কোচিং ইত্যাদি সময়ে  বাইসাইকেলটি তোমাদের নিত্যদিনের সঙ্গি হবে। এভাবে তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যত উজ্বল করতে হবে। তোমরাই আগামীতে দেশের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব দিবে। এমন আশা রেখে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ দেব, সার্টিফিকেট সহকারী কর্মকর্তা শেখ আহম্মেদ আলী। তাছাড়া উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক তুষার পাত্র, সদস্য অনিমা শিকদার, সুষমা রাহা প্রমূখ। অনুষ্ঠানে পার্থ প্রতিম পাত্র  ৭ম শ্রেণী, রূপা পাত্র ৮ম শ্রেণী, পার্থ বিশ্বাস ১০ম শ্রেণী, সুলতা বিশ্বাস ১০ম  শ্রেণী দের মধ্যে বাই সাইকেল দেওয়া হয়।

ডুমুরিয়ায় দরিদ্রের মাঝে সিরাতুন্নবীর বাস্তবায়ন কমিটির ইজ্ঞিন ভ্যান বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

:খুলনার ডুমুরিয়ায় সিরাতুন্নবী (সঃ) বাস্তবায়ন কমিটির উদ‍্যোগে  ৬ মার্চ বুধবার সন্ধ‍্যায় উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে এক দরিদ্র ব‍‍্যাক্তির মাঝে ইজ্ঞিন চালিত ভ‍্যানগাড়ী বিতরন করা হয়েছে।

ভ‍্যান গাড়ী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহাতামিম মাওঃ মোস্তাক আহম্মেদ, মোহাদ্দিস মাওঃ আব্দুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, কমিটির সভাপতি মাওঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি মাওঃ তৌফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক  হাফেজ মোস্তাফিজুর রহমান, ক‍্যাশিয়ার মাওঃ জোবায়ের হোসেন, কারী ওহিদুজ্জামান প্রমুখ। বিতরন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে সরকারিভাবে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন হাবিবুন নাহার এমপি।

রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ওসি সোমেন দাশ, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ।

মোংলায় কোস্টগার্ডের “পরিবার কল্যাণ সংঘ’র” পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা এনেক্স সংলগ্ন এলাকায়  গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এসময় তিনি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২টি গরু, ৮টি ভ্যান গাড়ি, নারীদের মধ্যে ৮টি সেলাই মেশিন এবং ১২জন অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এছাড়াও গরীব, অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ। হতদরিদ্ররা এ সব  উপকরণ গুলি পেয়ে সন্তোষ  প্রকাশ করেন।

মোংলায় কোস্টগার্ডের "পরিবার কল্যাণ সংঘ'র" পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের মাঝে বিভিন্ন  উপকরন বিতরণ

এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমপি সালাম মূর্শেদী’র অর্থায়নে রূপসায়  সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি’র নিজস্ব অর্থায়নে রূপসার সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ঘাটভোগ ইউনিয়নের বলটি সাব্বর্জনিন শিতলা মন্দির প্রাঙ্গনে  উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা -৪আসনের সংসদ সদস্য  আব্দুস সালাম মূর্শেদী।

পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,  যুগ্ম সম্পাদক মো: ইমদাদুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এস এম হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ‍্যাড: স্বপন কুমার মল্লিক।

 এসময় উপস্থিত ছিলেন   আওয়ামীলীগনেতা  মনিসংকর নাগ, ইউপি সদস‍্য আবু সালেহ, সুকুমার বৈরাগী, সপ্না রানী পাল, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা, শিপন ধর, বিনয় বাছাড়,  কৃষ্ণ পদ রায়, বিজয় রায়, তাপস রায়,লিটন বিশ্বাস, পিন্টু গোপাল দে, যুবলীগের ইন্দ্রজিত বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।