রাণীশংকৈলে নিজ দোকানঘর নিজে ভাংচুর করে অন্যের নামে মিথ্যা মামলা”র অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নেকমরদ ইউনিয়নের চন্দন চহট ঈদগাঁও বাজারে গত ১৭ এপ্রিল শনিবার রফিজ উদ্দিন”র নামে দোকান ভাঙচুরের মিথ্যা অভিযোগ উঠেছে ।

একই ইউনিয়নের আঃ বারি নামে এক ব্যক্তি নিজ দোকান ঘরের মালামাল প্রকাশ্য দিবালোকে নিজে ভেঙে মিথ্যা মামলা দায়ের করেন । স্থানীয় লোকজন ও ঐ বাজারে ঔষধ ফার্মেসি আঃ রশিদ জানান আঃ বারি ও তার স্ত্রী আরজিনা নিজের দোকানের মালামাল নিজে ভাংচুর করে রফিজ উদ্দিন “র নামে মিথ্যা মামলা দায়ের করেছে । যা আজও সত্য নয় ।

সেদিন সে নিজের দোকান নিজে ভাংচুর করে মিথ্যা অভিযোগ দায়ের করেছে রফিজ উদ্দিনের নামে । সেই সাথে বাজার সংলগ্ন বাড়ি মালিক আয়ুব আলী, আয়শা খাতুন,হাজেরা খাতুন,আনেসা বেগমও একই প্রসঙ্গে কথা বলেন এবং ঐ বাজারে অনেকেই একই কথা বলেছেন ।

এ বিষয়ে রফিজ উদ্দিন জানান তাঁর সঙ্গে বেশ কিছু দিন ধরে আমার জমির বিরোধ লেগে রয়েছে ,ঐ দিন আমি গেছিলাম তার সঙ্গে সে বিষয়ে কথা বলার জন্য কিন্তু সে সবার সামনে প্রকাশ্য দিবালোকে বাজারে নিজের দোকানের মালামাল নিজে ভাংচুর করে ।

এবং গাড়ি চালিয়ে হাসপাতালে ভর্তি হন এবং আমি সহ আমার পরিবারের বেশ কয়েক জনের নামে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন । যা আজও সত্য নয় ।

।। নিজস্ব প্রতিবেদক ।।

টাঙ্গাইলের কালিহাতী মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবুল (৪২) নিহত হয়েছে। এঘটনায় লাবু ও জাহিদ নামে দুই ব্যক্তি আহত হয়েছে। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। মৃৃত্যুুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহত মিজানুর রহমান বাবুল উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে আ.রশিদে ছেলে ও বেহালাবাড়ি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষক ছিলেন।

এ ব্যাপারে নিহতের চাচা জিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দয়েয়র করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমিতে মাটি ভরাট করেন, জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মাপ জোক করে মসজিদ নির্মাণ  কাজ করে।

মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করে।  কথা কাটাকাটির এপর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলু ইট পাটকেল দিয়ে ডিল ছুড়তে থাকে। এক পর্যায়ে মিজানুর রহমান বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালিহাতী থানার এস আই ফজলুর রহমান জানান, থানায় একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 //মোঃ হাবিবুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ

 

বাঁশখালী- করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৮ এপ্রিল) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার কাথরিয়া, বাহারছড়া, সরল, চাম্বলসহ বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রণি, শিক্ষানবিশ আইনজীবি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশে করোনা মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তাই সরকার জনগণের স্বার্থেই লকডাউন দিয়েছে।

সবাইকে লকডাউন মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কারো খাবারের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করবো। কেউ যেন না খেয়ে না থাকে। উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

// আ: জব্বার, চট্রগ্রাম প্রতিনিধি//

না ফেরার দেশে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ

 

বৈশ্বিক মহামারীকরোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে এক একটি ইতিহাস।কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে এক একটি মূল্যবান জীবন।

আমরা চাইছিলাম এই সকল মহামানবকে আরও দীর্ঘদিন আমাদের মাঝে বাহুর বন্ধনে আবদ্ধ করতে রাখতে।কিন্তু অদৃশ্য এক ভাইরাসের কাছে একাবিংশ শতাব্দীর মানবকূল আজ দেশাহারা হয়ে দিকবিদিকশুন্য হয়ে নিরাশার অথৈই সাগরে ভাসছে।

বাংলা কবিতায় খ্যাত পঞ্চপান্ডব শক্তি-সুনীল-উৎপল-বিনয়- এই ০৪ জন আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।বাকি ছিলেন শঙ্খ ঘোষ। তিনিও আজ ভারতীয় সময় ১১ঃ০০ ঘটিকা ( বাংলাদেশ সময় ১১ঃ৩০) বিদায় নিলেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

উল্লেখ কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ।পিতার নাম মনীন্দ্রী কুমার ঘোষ, মাতার নাম অমলা ঘোষ।

তিনি বাংলাদেশের চাঁদপুর জেলায় ১৯৩২ সালের ০৫ ফেব্রুয়ারী জন্ম গ্রহন করেন। প্রতিটি মুহূর্ত আজ আমাদের কাছে আতঙ্কের মনে হচ্ছে।কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে একটা সময়কাল।যেটা ভীষণ যত্নে আগলে রাখতে চাইছি আমরা।কিন্তু পারছি না।কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতায় ও ভাবনায় চিরদিন বেঁচে থাকবেন আমাদের মনের মনিকোঠায়।

//দৈনিক বিশ্ব  অনলাইন ডেস্কঃ ডেস্ক//

ঠাকুরগাঁও রাণীশংকৈলে লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে ৩ হাজার ২ শত ৬৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। ২৮ টাকা কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে।
২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে (২১ এপ্রিল বুধবার) সকালে উপজেলা হলরুমে লটারির মাধ্যমে ১৮ হাজার ৮ শত ১২ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২ শত ৬৫ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ”র সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা , মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেস ক্লাব পুরাতন”র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি , উপখাদ্য পরিদর্শক কর্মকর্তা নোবাব হোসেন, প্রমুখ ।
// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //

হেফাজতের কেন্দ্রীয় সহকারি মহাসচিবকে গভীর রাতে গ্রেফতার

 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার আতাউল্লাহ আমীনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

কিন্তু কোন মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।

আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা গেছে, হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে।

গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাওলানা আতাউল্লাহ আমীনকে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

তিনি জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন।

এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মঙ্গলবার হেফাজতের সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার হন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

//অনলাইন ডেস্ক//

দুই শতাধিক পাকিস্তানি গ্রেফতার ইরানের সীমান্ত থেকে

 

ইরানের তাফতান সীমান্ত এলাকা থেকে ২০৩ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। খবর দ্য ডনের।

এক বিবৃতিতে ইরান কর্তৃপক্ষ জানায়, গত রোববার ইরানের তাফতান থেকে বৈধ কাগজপত্র না থাকায় পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যেসব পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছেন তারা।

এদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবারপাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে— বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছেন তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

মহামারী করোনার কারণে ঋণের কিস্তি দিতে না পারলেও খেলাপি নয়

করোনা সংক্রমণের কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যেসব উদ্যোক্তা সমস্যায় পড়েছেন তারা ঋণের কিস্তি পরিশোধে বাড়তি তিন মাস সময় পাবেন। ফলে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা কিস্তি দিতে না পারলেও খেলাপি হবেন না। পাশাপাশি দণ্ড সুদ ও অতিরিক্ত ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, মহামা‌রি করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ বিষয় ইতোপূর্বে শিথিলতা আনা হয়েছিল।

কোভিডে উদ্ভূত কোনো কারণে যেসব গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়বেন তাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাসের ঋণের কিস্তি জুন মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন গ্রাহক। এ সময় ঋণ বিরূপমানের শ্রেণিকরণ (খেলাপি) করা যাবে না। একইসঙ্গে দণ্ড সুদ ও অতিরিক্তি ফি, চার্জ বা কমিশনও আদায় করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অনতিবিলম্বে কার্যকর হবে।

অনলাইন ডেস্ক।।

পটুয়াখালীর গলাচিপায় ১২ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক একটি টিম সরাসি অভিযান চালিয়ে ২০-এপ্রিল আনুমানিক ৪টার সময় কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকা থেকে ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামি জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের ০৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর আপন ভাই। জানাগেছে, আসামি জালাল গাজী ইউনিয়নের ব্রীজ বাজারে একজন চায়ের দোকানদার। ভিকটিম (১২) একজন বাক প্রতিবন্ধী। গত (১২-এপ্রিল ২০২১ ইং) তারিখ দুপুর দুইটার দিকে দোকানে গেলে খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী তার দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।এসময় কিশোরীর কান্নাকাটির শব্দ পেয়ে পার্শবর্তী রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়।

এছাড়াও থানায় অভিযোগ করতে গেলে ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধাকমি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(২০০০)-সংশোধনী-(২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

যাহার মামলা নং-১৫, তাং-১৮/০৪/২০২১, এরই প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি টিম নিয়ে মঙ্গলবার ২০ এপ্রিল গলাচিপা থানা এলাকায় সারাসি অভিযান পরিচালনা করেন। এদিকে র‌্যাব-৮ জানতে পারে ধর্ষনকারী কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকায় অবস্থান করছে। বিকেল পৌনে চারটার দিকে উক্ত স্থানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ওই ধর্ষণকারীকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে নিজের সংশ্লিটতার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানার মামলা নং-১৫ তারিখঃ ১৮/০৪/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনী (২০০৩) এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।

// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ে অসহায়দের পাশে এ্যাপোলো ইফতার সামগ্রী বিতরণ করে

 

“সেবক হয়ে গড়বো দেশ শেখ হাসিনার নির্দেশ”- মাননীয় প্রধানমন্ত্রীর এমন-ই নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকাডাউনের কারণে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে এসে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

(২০ এপ্রিল মঙ্গলবার) বিকেলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো নিজ উদ্যোগে রোড রেলস্টেশনে থাকা অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মাসুম আহাম্মেদ,প্রচার সম্পাদক কুরবান আলী,শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক এস এম রানা সরকার,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু,সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা,থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি খায়রুল আলম,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ,১২ নং ওয়ার্ডের কমিশনার একরামুউদ্দৌলা শাহেদ,সহ জেলা কমিটির সদস্য সোয়াদ কোরাইশী, রনি, তুষার, পান্না, আশীষ কুমার পাল উপস্থিত ছিলেন।

ইফতার হাতে পেয়ে ৫৫ বছরের বৃদ্ধা আম্বিয়া খাতুন খুশি হয়ে বলেন,স্টেশনে থাকি আমি,বাসা বাড়ি নেই। প্রথম রোজা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কিছু দেয়নি।

 

 

এই প্রথম একজন দিলো ইফতার। লকডাইনের জন্য সব যেন পাল্টে গেছে। আগে তো স্বামী যেমনে হোক কিছু ইনকাম করতো। এখন সেটাও হয়না। আইজকা একজন ইফতার দিলো। যাক আইজ ভালো করি ইফতার করিম।

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,মহামারি এই করোনার প্রকোপ যেহারে বাড়ছে এতে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষেরা।

আমি সব সময় একটি বিষয় লক্ষ করেছি রোড রেলষ্টেশনে যে সব মানুষেরা থাকে তারা অনেক কষ্টে দিন কাটায়। আমি সব সময় চেষ্টা করে যাই এদের পাশে দাঁড়ানোর। শুধু এই মানুষদের পাশে নয় আমি সমাজের যে কোন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনায় সভাপতি নির্মল রঞ্জন গুহ,সা:সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের কর্মে অনুপ্রানিত হয়ে আমি প্রতিটি সময় জেলার অসহায়দের সেবায় নিয়োজিত থাকি। আজ আমি এসেছি তাদের মাঝে কিছু ইফতার সামগ্রী দিতে।

আমি জানি তারা হয়তো আমাদের মতো এতো ভালো ভালো জিনিস দিয়ে ইফতার কখনো করেনা। তাই আজ নিজের উদ্যোগে তাদের একটু ভালো কিছু দেবার চেষ্টায় এখানে আসা। আমি চেষ্টা করে যাবো অসহায়দের পাশে থাকার।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //