কুমিল্লায় ভাবী হত্যার ৫ বছর পর আসামী দেবর চট্টগ্রামে আটক

 

কখনো ভবনের কেয়ারটেকার, কখনো দিন মজুরের কাজ এভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিজেকে বাচাতে অনেক চেষ্টা করেও সফল হতে পারেন নি কুমিল্লায় আপন চাচতো ভাইয়ের বউ হত্যাকারী মোতালেব। দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য হলেন।

২০১৬ সালে আপন চাচত ভাইয়ের স্ত্রী ইভাকে হত্যা করে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। হত্যা কান্ডের পর পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসে। নিজেকে বাচানোর জন্যে সে বিভিন্ন স্থানে দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে থাকে। অবশেষে ডবলমুরিং থানার আগ্রাবাদের মিস্ত্রি পাড়া এলাকায় একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ শুরু” করেন তিনি। গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার পুলিশ মিস্ত্রি পাড়া এলাকার জাহেদ ম্যানশন থেকে তাকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, চুক্তি ভিত্তিক অপহরন ও অন্যান্য অপরাধের সাথে জড়িত কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। ২০১৬ সালে চাচত ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে এসে একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ করে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তার বিরোদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ ও ধর্ষন মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে।  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

খুলনায় বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা যুবককে

 

খুলনার খালিশপুরের কাশিপুর এলাকায় লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন কাশিপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে চড় মারার জন্য সোহেল শনিবার দিনগত রাতে লিটনকে ফোন দিয়ে ডেকে নেয়। এসময় তারা লিটন ও আমিনকে এলোপাথাড়ি মারধর ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত এঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চলছে।

          //আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

কোমরে অক্সিজেন বেঁধে ক‌রোনা আক্রান্ত মাকে বাঁচাতে এক ছেলের ছুটে চলা

 

মহামারী করোনাভাইরাসের এই সময়ে অনেককেই একা একা স্বজন ছাড়া দিন কাটাতে হচ্ছে। হাসপাতালে ভর্তি অনেকেই আছেন তারা দিনের পর দিন স্বজনের দেখা পান না। এই কঠিন সময়ে মা-ছেলের একটি ছবি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ছেলে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রে‌খে‌ছেন। মোটরসাইকেলের পেছ‌নে ক‌রোনায় আক্রান্ত মা ব‌সে আছেন। সেই  স্কুল শিক্ষিকা মা‌কে লকডাউ‌নের সময় মোটরসাইকেলে ক‌রে শ‌নিবার (১৭ এপ্রিল) বি‌কে‌লে শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে নিয়ে এসে‌ছেন তার ছে‌লে।

লকডাউ‌নে মা-ছে‌লের এমন বিরল দৃশ্য শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে স্থা‌নীয়রা ধারণ ক‌রে‌ছেন। এমন‌কি সেখানে চেকপোস্টে উপস্থিত থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা মোটরসাইকেল‌টি হাসপাতা‌লে পৌঁছা‌নোর জন্য সাহায্য ক‌রে‌ছে।

ক‌রোনায় আক্রান্ত ওই রোগী হ‌চ্ছেন, রেহেনা পারভীন (৫০)।  তি‌নি ঝালকাঠীর নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী। রে‌হেনা‌কে বহনকারী মোটরসাইকেলের চালক হ‌চ্ছেন তারই ছে‌লে জিয়াউল হাসান টিটু।

জিয়াউল হাসান টিটু জানান, গত বুধবার তার মার করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে লকডাউনের মধ্যেই মায়ের জীবন বাঁচাতে মোটরসাইকেলে টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অক্সিজেন মাস্ক পরিয়ে হাসপাতে নিয়ে আসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, লকডাউনে বের হওয়ার কারণ জানতে চেকপোস্টে যথা নিয়মে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। তবে কাছাকাছি এলে দেখা যায় মোটরসাইকেলচালক তার শরীরের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার গামছা দিয়ে বেঁধে নিয়েছেন। আর পেছনে তাকে ধরে যে নারী বসে আছেন তার মুখে অক্সিজেন মাস্ক।

সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন। এভা‌বেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

//নিজস্ব সংবাদদাতা//

চলে গেলেন চিত্র নায়ক ওয়াসিম

 সোনালী দিনের সাড়া জাগানো চিত্র নায়ক ওয়াসিম আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৮ এপ্রিল -২০২১ দিবাগত রাত১২ঃ৩০ মিনিটে রাজধানীর শাহাবউদ্দিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। তিনি ১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুর জেলার আমিরাবাদে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।

 

// স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি//

পটুয়াখালীর বাউফলে নারীকে অমানবিকভাবে পেটানো বর্বর আসামিদের গ্রেফতার

 

পটুয়াখালীর বাউফল উপজেলাধীন চন্দ্রদীপ ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।  উক্ত সংঘর্ষে একজন মহিলাকে মারধরের ভিডিও ফেইসবুকে গত ১৬-০৪-২০২১ খ্রিঃ তারিখে ব্যাপক  ভাইরাল হয়।  উল্লেখ্য, মারামারির ঘটনাটি গত ১৫-০৪-২০২১ খ্রিঃ আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকার দিকে সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার বাদী হয়ে আঃ সালাম হাওলাদার, পিতা- মৃত ওমর আলী হাওলাদার, সাং- চরমিয়াজান ০৫ নং ওয়ার্ড, বাউফল কর্তৃক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই বাউফল থানার নিয়মিত মামলা নং-২০, তারিখঃ- ১৫-০৪-২০২১ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/ ৪২৭/৫০৬/১১৪ দঃ বিঃ রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।

বাউফলের চন্দ্রদীপ ইউনিয়ন  একটি বিচ্ছিন্ন দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিষয়টির গুরুত্বারোপ করে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে বাউফল থানা ও ডিবির চৌকস টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

পুলিশ জানায়, ফেইসবুকে ভাইরাল হওয়ায় উক্ত ভিডিও থেকে আসামীদের সনাক্ত করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওতে লুঙ্গি কাচা দেয়া নীল রংয়ের গেঞ্জী পরিহীত ব্যক্তিকে ভিকটিম আকলিমা বেগমকে লাঠি দিয়ে নৃসংশভাবে পিটাতে দেখা গেছে। উক্ত ব্যক্তির নাম শাকিল হোসেন ওরফে শাকিল ডাক্তার (৪০), পিতা-সত্তার রাঢ়িকে গত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে বাউফল থানাধীন নাজিরপুর ইউনিয়নে তার শ্বশুড় বাড়ী হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো-০২। মোঃ শাহআলম গাজী (৫০), পিতা-আঃ মতলেব গাজী, ০৩। মোঃ জাফর হাং(৪০), পিতা-মৃত আঃ রাজ্জাক হাং , ০৪। মোঃ হৃদয় বিশ্বাস (১৯), পিতা-কুদ্দুস বিশ্বাস, ০৫। মোঃ সজিব হাং(১৯), পিতা-নুরা হাওলাদার, ০৬। মোঃ মনির মৃধা (৩৫), পিতা-মৃত আঃ খালেক মৃধা, ০৭। পারভেজ মীর (৩৫), পিতা-মৃত আঃ রশিদ মীর, ০৮। ইউসুফ মৃধা (৩০), পিতা-আঃ খালেক মৃধা, ০৯। মোঃ আজিজুল হক (৪৫), পিতা-আঃ ওহাব হাওলাদার, সর্ব সাং-০৫ নং ওয়ার্ড, চরমিয়াজান, সর্ব থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।

গত ১৫-০৪-২০২১ খ্রিঃ তারিখে অনুমান সকাল ১০.৩০ ঘটিকার দিকে বাউফল থানার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দক্ষিন চরমিয়াজান বাদীর বসত ঘরের সামনে স্থানীয় মেম্বার প্রার্থী মোঃ কামাল  হোসেন সিকদার (৩৮) ও মোঃ বাবুল হাওলাদারের কর্মী  সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে মোঃ বাবুলের সমর্থক মোঃ নাসির খানের সাথে মোঃ কামালের সমর্থক মোঃ কালু হাওলাদের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। মোঃ বাবুলের সমর্থকরা ভিকটিম আকলিমা আক্তারকে লাঠিসোটা দিয়ে মারধর এবং ঘরবাড়ি ভাংচুর করেন। বর্তমানে ভিকটিম আকলিমা আক্তার শেবাচিম, বরিশালে চিকিৎসাধীন আছে।

উক্ত এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী সংবাদদাতা //

চালু হচ্ছে “ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল”

 

বৈশ্বিক মহামারী করোনার ঢেউ বাংলাদেশে টর্ণেডোর মতো বিধ্বংসীরূপ ধারণ করেছে। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের যে বিভৎস্যরূপ তাতে দেশের জনগণ যতটা না শঙ্কিত তার থেকে অধিক শঙ্কিত সরকার ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত কর্মকর্তাসহ ডাক্তার ও নার্সরা।

একদিকে করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে সাধারণ হাসপাতালের বেড, পর্যাপ্ত অক্সিজেন অক্সিজেনের সরবরাহের সীমাবদ্ধতার সাথে জড়িত হয়েছে আইসিইউ-এর প্রকট সংকট।

আর এই সংকটের কথা বিবেচনায় নিয়ে ১৮ এপ্রিল -২০২১ রোজ রবিবার চালু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতাল। ১০০০ বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে “ ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল। ”

এখানে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২ টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা রয়েছে।এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক,৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষধ সরঞ্জামের ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

//নিজস্ব প্রতিবেদক//

ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার ০২

 

সমগ্র দেশের জনগণ যখন করোনার সাইক্লোনে জর্জরিত হয়ে লকডাউনের কারণে গৃহবন্দী তখনও একটি অসাধু মাদক ব্যবসায়ী সুযোগের সমূহ সম্ভাবনা মনে করে মাদকদ্রব্য চোরাচালানে ব্যস্ত।

কিন্তু হিতে বিপরীত। বাংলাদেশ পুলিশ একদিকে যেমন করোনার কারণে লকডাউন বাস্তবায়নে কাজ করছে ঠিক একইভাবে মাদক ও চোরাচালান মুক্ত রাখারও কাজ করছে।

আজ ১৭ এপ্রিল-২০২১ রোজ শনিবার বিকাল ২ঃ৩০ মিনিটে নাভারণ সার্কেল ও শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে শার্শা থানার শার্শা গ্রামের পল্লীবিদ্যুত অফিসের সামনে অভিযান পরিচালনা করে ১. মোছাঃ রোকসানা বেগম (২৮) স্বামী – মোঃ মাসুদ মোল্ল্যা( ড্রাইভার পাড়া,বৌবাজার) ও ২. মোঃ বিল্লাল হোসেন (৩২) পিতা- মৃত শহীদুল্লাহ খান গ্রাম-গুয়াখোলা থানা- অভয়নগর, জেলা – যশোরদ্বয়কে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

// নিজস্ব প্রতিবেদক //

বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ- শ্রমিক সংঘর্ষ : গুলিতে নিহত -৫, আহত- ২০

 

 চট্টগ্রামের বাশখালীতে পুলিশ শ্রমিক সংঘর্ষে পুলিশের গুলিতে ৫ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  শনিবার সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মোহাম্মদ রাহাত (২৪) ও মোহাম্মদ রায়হান (২৫)। 

 

 

জানা যায়, শনিবার সকালে বাঁশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ দেখা দিলে দাবী আদায়ের লক্ষে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ শুরু হলে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ৫ হন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন গন্ডামারা পুলিশ ফাড়ির সদস্য। তারা হলেন, ইয়াসির (২৪), আবদুল কবির (২৬) ও আসাদুজ্জামান (২৩)।

 

ঘটনায় আহত ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হাবিব উল্লা, মোহাম্মদ রাহাত, মিজান, মোহাম্মদ মুরাদ, মো: শাকিল,  মো: কামরুল, মাসুম, আমিনুল হক, মোহাম্মদ দিদার ও মোহাম্মদ অভি। বাকীদের স্’ানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাশঁখালী থানার ওসি আজিজুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরো অনেকে আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে নিহত চার জনের মরদেহ বাশঁখালী উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।

 

তিনি আরো জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফঁাড়ির এএসআই শীলব্রত বড়-য়া জানান, বাশখালীতে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ও আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে মো: রায়হান (২৫) মারা যান। এ রির্পোট লেখা পর্যন্- (শনিবার বিকেল ৫ টা) বিদ্যুৎ কেন্দ্রের আশে পাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

 

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রাম গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু-৭, নতুন সনাক্ত-৩০২

 

করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনে। এ সময়ে ৩০২ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত- চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬ হাজার ৬৮২ জন। গতকাল ১৭ এপ্রিল (শনিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫ টি ল্যাবে ১ হাজার ২৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎ মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৯৩ জন, চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০ জনের, বেসরকারী ইম্পেরিয়াল ল্যাবে ৪৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্- হয়েছেন ৩০২ জন। উক্ত সময়ে ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুরবণ কারী সকলে মানগরীর বাসিন্দা। এ পর্যন্- চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ জন নগরীর এবং ৭৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে স্বামী- স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপান: কন্যার মৃত্যু

 

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপানে কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত শিশুকন্যার নাম ইসরাত জাহান (৫ মাস)। তার পিতা ইয়াসিন আলি ও মাতা সুমি আকতার দু’জনে বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

পুলিশ এবং এলাকাবাসি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামের বাসিন্দা ইয়াসিন আলি তার স্ত্রী সুমি আকতার ও শিশুকন্যা ইসরাতকে নিয়ে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে তাদের ঘরে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধরে রাত ১০ টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী প্রথমে তাদের শিশুকন্যাটিকে বিষ খাইয়ে নিজেরাও বিষপান করে।

বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে ইয়াসিনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। গুরুতর অসুস্থ তিনজনকে তাৎক্ষণিক রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়  সেখান থেকে তাদেরকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে কন্যা শিশুটি মারা যায়। অসুস্থ ইয়াসিন ও তার স্ত্রীকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ ১৭ এপ্রিল শনিবার সকালে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ, এস আই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে মর্মে পুলিশ নিশ্চিত করেন। শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে মর্মে ওসি জানান। এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

//মাহাবুব আলম, ঠাকুরগাও প্রতিনিধি//