কেন্দ্রীয় যুবলীগের নিদের্শে খুলনার রূপসা উপজেলা যুবলীগের উদ্যোগে মাক্স বিতরণ

 

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে করোনা ভাইরাস কোভিড-১৯ দ্বিতীয় ধাপের প্রাদূর্ভাব রোধে খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহায়তায়  সচেতনতামূলক প্রচার প্রচারনা ও মাক্স বিতরণ অনুষ্ঠান গত ৮ এপ্রিল বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে মাক্স বিতরণ করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, হারুন মোল্লা, ব্রজেন্দ্রনাথ দাশ, প্রদীপ বিশ্বাস, হানুর-অর-রশিদ, এমপির প্রধান সমন্বয়কারী, যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, জেলা যুবলীগ নেতা আশিষ রায়, সাইদুর রহমান সগির, সরদার জসিম উদ্দিন, মোঃ ফরিদ শেখ, সুব্রত বাগচী, বাদল মোল্লা, তারেক আজিজ, শামিম হাসান লিটন,  মল্লিক শাহনেওয়াজ কবির টিংকু।

আরও উপস্থিত ছিলেন  রতন মন্ডল, আঃ রশিদ, মারুফ খান, জাহিদ হাসান, মুছা লস্কর, মহিউদ্দিন মানিক, তুষার দাস, সোহেল, শাকিব, নাহিদ গাজী, ইখতিয়ার, মোঃ সাইফুল ইসলাম শাওন, বাবু সিকদার, মিজান, সোহাগ, গিয়াস, তারেক, মিজানুর রহমান, অয়ন রহমান, সাহাবুদ্দিন টিংকু, আব্দুল্লাহ, রনি, রাজু, রহিম গাজী, নিয়ামত, আজিজ শেখ, রহিম মিনা, আক্তারুজ্জামান লিমু, জাহাঙ্গীর শেখ প্রমূখ ।

// আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো //

বিজেপি প্রার্থী শ্রাবন্তীর বিরুদ্ধে F.I.R.

 

পুলিশি অনুমতি ছাড়াই রোড শো করে বেকায়দায় পড়লেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। ভোটের ৪৮ ঘণ্টা সামনে রেখে  তার বিরুদ্ধে এফআইআর দায়ের হল পর্ণশ্রী থানায়। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এই এফআইআর দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, পুলিশি অনুমতি ছাড়াই শ্রাবন্তী নিজের বাড়ির সামনে থেকে আদর্শ পল্লি পর্যন্ত রোড শো করেন।

জানা গেছে, এদিন সকাল থেকেই শ্রাবন্তীর রোড শো ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শ্রাবন্তীর সমর্থনে পর্ণশ্রী থেকে আদর্শপল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত রাখতে হয় বিজেপিকে।

এরপরই বিজেপি কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ ওঠে। এরপরই থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলে শ্রাবন্তী। তিনি জানান, পুলিশ তাকে রোড শো বাতিলের নির্দিষ্ট কোনও কারণ দর্শাতে পারেনি। সূত্র : টিভিনাইন।

অনলাইন ডেস্ক।।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলোনা আশরাফি জান্নাত ইশি‌’র (১৩)

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে আশরাফি জান্নাত (ইশি) (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তেঁতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর ইউনিয়নে বগুলাহাটি চার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফি জান্নাত (ইশি) তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মধ্য হারাদিঘী গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি বিএনপি’র সাধারন সম্পাদক মো:আতিয়ার রহমানের ভাতিজি, মো:আইবুলের একমাত্র মেয়ে।

আশরাফি জান্নাত ইশি হারাদিঘী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে ড্রাইভার পালাতক রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়,বগুলাহাটি গ্রামের জাকির হোসেন নামে এক ছেলের কাছে ইংরেজী প্রাইভেট পড়তো, প্রাইভেট পড়ার ফেরার পথে সাইকেল নিয়ে বাড়িতে আসতেছিল। এমতাবস্থায় পিছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিক পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিল, রাস্তায়ই মৃত্যু বরণ করেন।

প্রাইভেট শিক্ষক জাকির হোসেন এর সাথে মুঠোফোনেকথা বলা হয়েছে, তিনি বলেন, আমার কাছে ৪ জন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট সংশোধন করার জন্য এসেছিল, কোন প্রাইভেট পড়তে আসেনি। সড়ক দুর্ঘটনা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো:আবু ছায়েম মিয়া নিশ্চিত করেন।

।। নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা।।

শ্বশুড়বাড়ী জামাইয়ের রহস্যজনক মৃত্যু।। ঠাকুরগাঁও রাণীশংকৈলে এ ঘটনা ঘটে

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত ব্যক্তি দোশিয়া ভাটাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ইবনে মিজান মুকুল (৫০)।

হঠাতই তার মৃত্যু হয়েছে ।

তিনি রাণীশংকৈল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা  মৃত মুকুল ইয়াকুব আলীর বড় ছেলে মিজান মুকুল ।

মৃত মুকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুল ও তার স্ত্রী গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোশিয়া ভাটাপাড়া গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। এরপর আনুমানিক সাড়ে ১০টার দিকে পরিবারের অন্যান্য লোকজনকে জানানো হয় মুকুল অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করে। হঠাৎ মৃত্যুর ঘটনাকে মুকুলের ভাই-বোন ও চাচারা রহস্যজনক বলে মনে করছেন।

পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, মুকুলকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সঠিক রহস্য উদঘাটন করতে পারেননি।

৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লাশ দাফনের জন্য সকল প্রস্তুতি ও মাইকিং সম্পন্ন হলেও পরিবারের লোকজনের অভিযোগে দাফন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

পরে মৃতের বাড়িতে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সঠিক রহস্য উদঘাটন করতে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে রানীশনকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল ডাক্তার হেলাল জানিয়েছেন, গতকাল রাতে হাসপাতলে মুকুল নামের একজন রোগীকে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

রাণীশংকৈল থানার থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ সেখ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হচ্ছে।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঠালিয়ায় করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু।।পরিবারের ৩ জন করোনা পজিটিভ

 

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ছিলেন তন্ময় বেপারী । তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার ছয় দিন পরে তার পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃত তন্ময় ব্যাপারির পরিবারের করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, স্ত্রী -শ্রাবনী রানী, পিতা – দিলীপ বেপারী ও ভাইয়ের  স্ত্রী সম্পা রানী।

করোনা আক্রান্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ থাকে যে, তন্ময় বেপারী চেচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলীপ ব্যাপারীর ছেলে। সে নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক হিসাবে  কর্মরত ছিলেন।

তন্ময় বেপারী  গত ০৩/০৪/২০২১ইং তারিখ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

//সৈয়দ রুবেল, ঝালকাঠি//

আইচগাতী সহ রূপসা উপজেলায় মাস্ক বিতরণ ও স্বাস্খ বিধির নির্দেশনা: সালাম মূর্শেদী সেবা সংঘ

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের  সার্বিক  সহযোগিতায়-  ৮ এপ্রিল সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে দিনব্যাপী রূপসা উপজেলার  আইচগাতী সহ উপজেলার বিভিন্ন  ব্যস্ততম চলাচলের জায়গায় মাষ্ক বিহীন পথচারীদের মাঝে বিনামূল্য  মাষ্ক বিতরন  সহ করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ  মোকাবেলা করার জন্য পথচারী ও সাধারন মানুষের মাঝে গণসচেতনতা মূলক প্রচারনা ও আলোচনা করা হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ  মাক্স বিতরণ ও আলোচনায়  প্রধান অতিথি হিসাবে মাক্স বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সদস্য  অধ্যক্ষ ফ ম আ: সালাম।

 

আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক ও আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।  জেলা  সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ ও সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

 

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান লিটন,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক সরদার,এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি,সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল  আলম বাবু, আওয়ামীলীগ নেতা মিয়া আরিফ হোসেন,এস এম হাফিজুর রহমান হাফিজ,আওয়ামীলীগ নেতা শেখ আবুল হোসেন,সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ শিমুল হোসেন ও মোঃ সিদ্দিক চৌধুরী সহ নেতৃবৃন্দ প্রমূখ।

// আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//

১০০০মিটার জাল ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছে হালদা নদী থেকে

 

বাংলাদেশের এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, হাটহাজারী উপজেলার হালদা নদীতে এক অভিযান চালিয়ে এক হজাজার মিটার জাল ও মাটি কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ মালামাল জব্দ করেন। গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, হালদা নদীর ধলই ও সমিতির হাট অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। ঐ সময় ভ্রাম্যমান আদালতকে দেখে কিছু অসাধু ব্যাক্তি মাটি কাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। পরে ঐ সরঞ্জাম গুলোও জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধায়ও এক হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কোন অবস্থাতেই অসাধু ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।

// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ: আটক -২

 

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসিটির ছাত্র অভিষেক সেন শর্মা (১৯) ও সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদিত্য বড়ুয়া (১৮)। আটককৃতরা আপন খালত ভাই বলে জানা গেছে।

গত বুধবার পাচলাইশ ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

 

পুলিশ জানায়, গত ২৯ মার্চ জনৈক কলেজ ছাত্রীর কাপড় পাল্টানোর একটি ভিডিও তারই ফেসবুক মেসেঞ্জারে ও হোয়ার্টস অ্যাপে পাঠান অভিষেক সেন শর্মা নামে এক ব্যক্তি। তারপর ভিডিওটি অন্যান্য ওয়েব সাইটে আপলোড করার হুমকি প্রদান করে টাকা দাবী করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে অভিষেককে আটক করে পুলিশ।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করে বলেন, এক প্রহরীর ছেলের মাধ্যমে গোপনে ঐ কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তার খালতো ভাই আদিত্যকে দেন। আদিত্য এসব ভিডিও বিভিন্ন ওয়েব সাইটে আপলোড করেন। পরে পুলিশ নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে আদিত্য বড়ুয়াকে আটক করে।

 

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ- কমিশনার আসিফ মহিউদ্দিন জানান,  আপত্তিকর ভিডিও ধারন ও বিভিন্ন সাইটে ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর জনকে আটকের চেষ্টা চলছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

মানুষকে করোনা মুক্ত রাখতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে: প্রধান মন্ত্রী সেখ হাসিনা

 

মানুষকে করোনাভাইরাস থেকে  বাঁচানোর জন্য ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার  ৮ এপ্রিল লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী  যুক্ত হয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ।

তিনি বলেন, ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে, মানুষকে বাঁচানোর জন্য। আপনারাও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পেয়েছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো।  আপনাদের ওপরই ওই দায়িত্ব পড়বে। ৪১-এ উন্নত বাংলাদেশ গড়ার মূল সৈনিক আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করতে হবে।

 

তিনি আরও বলেন, মনে রাখতে হবে- আমরা বাঙালী, আমাদের মর্যাদার সঙ্গে দাঁড়াতে হবে। এজন্য মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের কাজ করতে হবে। জনগণ প্রজাতন্ত্রের মালিক, সেটা মাথায় রেখে তাদের সেবা দিবেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ২০২০২১ অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম। করোনার কারণে অনেক কিছু করতে পারিনি। তবে সব ভূমিহীন ও গৃহহীনকে ঘর দিচ্ছি, কেউ যেন বাদ না যায় সবাই এদিকে নজর দিন। গ্রামে শহরের সেবা দেব, এটা নিশ্চিত করতে চাই। এজন্য মাঠ প্রশাসনের সবাই আমাকে সহযোগিতা করছেন, কাজ করছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণমুখী প্রশাসন করতে নানা কার্যকর উদ্যোগ নিয়েছি। উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য ফেলোশিপ বৃত্তি প্রদানসহ সব পদক্ষেপ নেয়া হয়েছে। বিজ্ঞানের নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছি। অবশ্য নতুন প্রজন্ম প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে তাদের চিন্তা-ভাবনা ও শিক্ষায় অন্যান্যদের চেয়ে অগ্রগামী।

 

আমরা‘স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, শিক্ষায় গুরুত্ব দেয়া এবং মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই’

প্রধানমন্ত্রী অত্যন্ত দু:খের সাথে বলেন যে, করোনার কারণে আমি শারীরিকভাবে এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি । ডিজিটাল বাংলাদেশ গঠন করেছি, যার কল্যাণে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে যুক্ত আছি।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

// ডেস্ক নিউজ //

কলমিলতা ফেরীতে ৯ ট্রাক পুড়ে ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা

 

আজ ০৮ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার ভোর ০৪:০০ ঘটিকায় মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আাসা ভোলা- লক্ষ্মীপুর নৌরুটের কলমীলতা ফেরিতে ভয়াবহ আগুন লেগে যায়।

ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা একটি গাড়ি থেকে আগুন লাগার পর এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পূর্ব ইলিশা সদর নৌ থানা, ভোলার নৌ-পুলিশ। ২ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি কলমিলতা’ ছেড়ে আসে।

ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

আলম সিকদার ফেরীর স্টাফের নিকট থেকে জানা যায়, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পড়ই আগুন লাগে

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

// নিজস্ব প্রতিবেদক //