জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগীতায় শ্রেষ্ট নির্বাচনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন ক্যাটাগরিতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী আফিসার শরীফ আসিফ রহমান নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া  উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরিবার অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন।
জানা গেছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান, শিক্ষকদের পাঠদান, শিক্ষার উন্নয়নে ভূমিকা বিদ্যালয়ের উন্নয়নে পরিকল্পনা, কমিটির কার্যক্রম তদারকি, উপজেলার শিক্ষা বিস্তারে ভূমিকা, ও মনিটোরিং ব্যবস্থা উন্নয়ন এবং সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আবদানে রাখার বিষয়ে অর্ন্তভূক্ত বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব নির্বাচন করা হয়েছে।

ডুমুরিয়ায় যুব সংঘ ক্লাবের তিন সম্মানিত সদস্যের রুহের মাগফেরত কামনায় দোয়া মাহফিল

 //জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া ঐতিহ্যবাহী  ক্লাবের সম্মানিত সদমস্য মহুরুম নূরুল ইসলাম সরদার, শেখ নাজিবুর রহমান ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেনের মৃত্যুতে আজ সোমবার  ২৫ সেপ্টেম্বর  সকালে ক্লাব ভবনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মোশাররফ  হোসেন কচির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাধারণ  সম্পাদক আছসার হোসেন জোয়াদ্দার, গাজী মোহাম্মদ  রফি, শাহানেওয়াজ হোসেন, আব্দুল লতিফ জমাদ্দার, সহকারী অধ‍্যাপক নূরুল ইসলাম, হারুনার রশিদ, খান আনিচুর রহমান, শেখ জামিল আক্তার লেলিন,  মাসুদ রানা নান্টু, আনিচুর রহমান বিশ্বাস, শেখ কামরুজ্জামান টিপু, শেখ মোশাররফ হোসেন, মনির হোসেন খান, শেখ ইকবাল হোসেন, নাইম  প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডুমুরিয়াতে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণীসম্পদ সেবা নামে নতুন সংগঠনের যাত্রা শুরু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার প্রশিক্ষিত যুব আত্মকর্মীদের নিয়ে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণী সম্পদ সেবা সংগঠন নামক একটি যুব সংগঠনের  আত্মপ্রকাশ ঘটেছে।

জানা যায় ডুমুরিয়া উপজেলা ১৪ টি ইউনিয়নের শিক্ষিত অবহেলিত বেকার যুবকেরা যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে প্রাথমিক প্রাণী চিকিৎসা সেবা ও কৃত্রিম প্রজনন পেশার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রায় দু’শতাধিক প্রশিক্ষিত যুবক উপজেলার বিভিন্ন প্রান্তে দিনে রাতে প্রাণী সম্পদের সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলেছেন। শনিবার বিকেলে ডুমুরিয়া বাজারে এসকল সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক ভাবে সংগঠনটির মূল উদ্দেশ্য  নিরুপন করা হয় বাংলাদেশ প্রাাণী সম্পদের দুধ ও মাংসের চাহিদা পুরণে ডেইরি ও ফ্যাটেনিং সেক্টর দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।

এই সেক্টরের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রশিক্ষিত কর্মীরা দিনে রাতে মাঠ পর্যায়ে কাজ করে থাকে । সভায় সভাপতিত্ব করেন, মোঃ ্আলতাফ মাহমুদ। বক্তৃতা করেন, ইসমত খান, হরিস চন্দ্র দাস, আছাদুল শেখ, বাবলু কবির, উজ্জল চন্দ্র দাস, মনিরুল ইসলাম সজল, আনন্দ রায়, রিয়াদ হোসেন, রবিউল ইসলাম, খান নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মিলু, উত্তম সরকার, অলোক কুমার হালদার, আফজাল হোসেন, আসমা বেগম, জুলফিকার, বুদ্ধিস্বর মিস্ত্রী, এবাদুল ইসলাম, মনিরুল ইসলাম, শুধাংসু সরকার, শহিদুল ইসলাম, নিউটন রায়, শাহিন হোসেন, শমির প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে আনোয়ার হোসেনকে সভাপতি এবং আলতাফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিশ্চিত কল্পে  কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পাইন  বিষয়ে শিক্ষার্থীদের চিংত্রাঙ্কন কুইচ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ব্র‍্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিশ্চিত কল্পে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার  দুপুরে টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভবনে কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পাইন  বিষয়ে শিক্ষার্থীদের চিংত্রাঙ্কন কুইচ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশে সর্ম্পকে বক্তরা বলেন  সকল কিশোর – কিশোরী ও তরুণ জনগোষ্ঠির লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে যৌন ও প্রজনন স্বাস্থ্য  বিষয়ে চাহিদা ও অধিকার সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনা করা ও আইন ও নীতিমালায় তৈরী করে কিশোর ও তরুণরদের স্বাস্থ্য বিষয়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে সামাজিক ‘ট্যাবু’ ও বাধা রয়েছে তা দূর করা,অনুকূল পরিবেশ তৈরি করা এবং স্বাস্থ্য সেবা  যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালার বাস্তবায়ন এবং স্কুলের শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় বিষয় সমূহ অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিশোর এবং তরুণেরা উদ্যোগী ভূমিকা পালন করতে পারে। ব্র‍্যাকের  উপজেলার শাখার ডিওএম এর সার্বিক পরিচালনায় ও ইউথ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামচ্ছুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান শেখ, ইউথ গ্রæপের সভাপতি ফয়সাল হোসেন, রাব্বি, বিনাস, লাব্বি প্রমুখ। অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়।

ডুমুরিয়ায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্হানীয়করণ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্হানীয়করণ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ও স্যোসাল সিকিউরিটি পলিসি সাপোর্ট প্রোগ্রাম ইউএনডিপি -বাংলাদেশ এর  আয়োজনে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে ডুমুরিয়া  উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে  কর্মশালায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।  জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড.মোঃ কাউসার আহাম্মদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এর সঞ্চালনায় উমুক্ত আলোচনায় বক্তব‍্য দেন প্রস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ার‍ম‍্যান সুরজিৎ বৈদ‍্য, গাজী হুমাউন কবির বুলু, শেখ হেলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকতা রিনা রানী মজুমদার প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)মোঃ নাজমুল হোসেন খান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ।

কর্মশালায় দক্ষিন – পশ্চিম উপকূলীয় এলাকায় ফসল উৎপাদনে লবনাক্ততা সমস্যা,নদী-খাল ভরাট,জলাবদ্ধতা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহন করা হয়।  এসডিজি বাস্তবায়নে ডুমুরিয়াকে  মড়েল   উপজেলা করার লক্ষে‍ কাজ চলছে।

ডুমুরিয়ায় কৈয়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি মাছের আড়ত উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় কৈয়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি নতুন মাছের আড়ত উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে  ফিতা কেটে আড়ৎ উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।   এনকে এগ্রো পাইকারি বাজারের সত্ত্বাধিকারি প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,ব্যাংক কর্মকর্তা চৌধুরী ফিরোজ হাসান,জেলি মৎস‍্যজীবি লীগের  হাজী সাইফুল ইসলাম খান, আলহাজ্ব মোল্যা ইলিয়াচুর রহমান, মহিলা শিল্প বনিক সমিতির সভাপতি মুরশিদা আক্তার রনি,

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, এম‌এম সুলতান আহমদ, খান আবু বক্কর,শোভারানী হালদার, মুক্তিযোদ্ধা  চন্দ্রকান্ত তরফদার, মোঃ মনিরুল মামুন, কৃষ্ণ মেনন  রায়, কাজী আব্দুল মজিদ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমর কৃষ্ণ বৈদ্য। উল্লেখ্য খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রীজের পাশে  মাছ কেনা বেচার জন‍্য ২০ ঘর নিয়ে একটি আড়ৎ করা হয়েছে।

ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় নিহত উপ সহকারি কৃষি কর্মকর্তা নীল কন্ঠ সরকার। শোক প্রকাশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সাতক্ষীরা সদর উপজেলা সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা নীল কন্ঠ সরকার (৪৭) সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটার ৩০ মাইল এলাকার কভারভানের সাথে মোটর সাইকেল দুঘটনায়  নিহত হয়।

মঙ্গলবার সকালে নিহত সহকর্মীকে এক নজরে দেখার জন‍্য ও শোকাহত পরিবারের সমবেদনা জানাতে উপস্থিত হন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ  এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ  পরিষদ খুলনা জেলা ও উপজেলা শাখার  নেতৃবৃন্দ। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া গ্রামের  বিশ্বনাথ সরকারের ছেলে। দীর্ঘ দিনের সহকর্মী নীল কন্ঠ সরকারের শেষকৃত‍্য অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।

শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মো: মোখলেচুর রহমান, অঞ্জন কুমার বিশ্বাস, তুষার কান্তি বিশ্বাস, পরানজয় মন্ডল, সঞ্জয় দেবনাথ, কমলেশ বালা, ধ্রুব , জীবানন্দ রায়, সুভাষ গাইন, রনজিদ মন্ডল, কনিকা মন্ডল, অমিত বিশ্বাস ।

 

ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন র‍্যালী ও আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নযনে উদ্ভাবনে স্থানীয় সরকার  ও জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ‍্যেগে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি, প্রধান আলোচক হিসাবে বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, বক্তব‍্য দেন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ভাইস  চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ দে, গাজী হুমাউন কবির বুলু, গাজী তৌহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম, সুরজিৎ বৈধ‍্য, মনোজ বালা, এম জহুরুল হক। বীরমুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন।

 

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া মোড় এলাকায় খুলনা সড়ক ও জনপথ(সওজ) বিভাগের  অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সড়ক জনপথ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক  মহাসড়কটি ৪ লেনে উন্নিত করণ এবং কয়েকটি স্হানে বাঁক সরলি করণের লক্ষে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে রোববার  মহাসড়কের গুটুদিয়া  হতে  কৈয়া এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মহাসড়কের জায়গা অবৈধ ভাবে দখল করে এক শ্রেনির মানুষ দীর্ঘদিন ধরে পাকা স্থাপনা(বসত বাড়ি ও দোকান ঘর) তৈরি করছেন। সড়কের জায়গা ছেড়ে দেয়ার জন্য বার বার  নোটিশ দেয়ার পরেও স্থায়ীভাবে তারা ইমারত তৈরি করার ফলে সড়কের উন্নয়ন কাজ ব্যাহত হওয়ায় এ অভিযান করা হচ্ছে বলে সওজ বিভাগের পক্ষথেকে জানানো হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সব সময় চলমান। সড়ক ও জনপথ বিভাগ আঞ্চলিক এ সড়কটির উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ।অভিযানে ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্য শেখ ইকরামুল হক বলেন, জায়গার সকল কাগজপত্র আমাদের পক্ষে।

এছাড়া বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। মামলার বিবাদী (সওজ) কে আদালতের পক্ষ থেকে স্থিতিতাবস্হা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। তার পরও আমাদের বিল্ডিং ভাঙ্গা হচ্ছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রট অনিন্দিতা রায়(উপসচিব) বলেন,কোর্টের আদেশের কোন সার্টিফাইড কপি বাদী পক্ষ আমাদের দেখাতে পারেনি। তা ছাড়া আদালত থেকেও আমাদের কাছে কোন নির্দেশনার ডকুমেন্ট আসেনি।

ডুমুরিয়ায় ব্র‍্যাকের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের তরুন‍্যের জ্ঞান মেলা, কুইজ বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ব্র‍্যাকের আয়োজনে রাইট হিয়ার রাইট নাউ –  ২ অধিকার এখানে এখনই প্রকল্পের ইযুথ গ্রুপের সার্বিক সহযোগিতায় ১১ সেপ্টেম্বর  সোমবার  সকালে সাহস নোয়াকাঠী মাধ‍্যমিক বিদ‍্যালয়ে তরুনদের জ্ঞান মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র‍্যকের জেলা সমন্বয়কারী শিপ্রা রানী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুজ্জামান, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, ব্র‍্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মো: জিল্লুর রহমান, প্রাধান শিক্ষক পরিতোষ মন্ডল, স্কুল ম‍্যানেজিং কমিটির সদস‍্য মোল্ল‍্যা মোহাববত হোসেন, অধিকার এখানে এখনই প্রকল্পের ডিওএম শিখা রানী, ইযুথ গ্রুপের মো: ফয়সাল হোসেন,  এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন,সহকারী শিক্ষক আ: মান্নান,বিপুল জোর্দ্দার, পবিত্র কুমার বাছাড়,ইযুথ গ্রুপের রাব্বি, বিপুল, সোনিয়া, ইমরান, দিপ্তী রানী প্রমুখ। আলোচনা শেষে কুইজ,  বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।