খুলনার ডুমুরিয়ায় হিট স্ট্রোকে স্কুল ছাত্রের মৃত‍্যু – এলাকায় শোকের ছায়া

//বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সুরজিত বসাক পরীক্ষা দিতে এসে শ্রেণী কক্ষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আকষ্মিক মৃত্যু হয়েছে ।
ঘটনা ঘটেছে ১৩ জুন  মঙ্গলবার সকাল ১০ টায়।
নিহত ছাত্রের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও রংপুর বকুল তলা গ্রামের অনুপতি বসাকের ছেলে সুরজিত বসাক মঙ্গলবার সকালে মুল্যায়ন পরীক্ষা দেয়ার জন্যে স্কুলে আসে।
সকাল ১০ টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সুরজিত হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠি বন্ধুরা এবং স্কুলের শিক্ষকরা দ্রুত তার চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার জানান,সুরজিতের পূর্ব থেকে এ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ ছিলো। প্রচন্ড গরমে স্কুলে এসে সে অজ্ঞান হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা গেছে। ডাক্তাররা জানিয়েছেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তার এ অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সুরজিতের মৃত‍্যুর খবর শুনে শোকাহত পরিবারের কাছে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  রংপুর ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডলসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলা  পরিষদের চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে উপজেলা মাধ‍্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

খুলনার ডুমুরিয়ায় জননেত্রী শেখ হাসিনার কারামুক্ত ও গনতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া :

বঙ্গবন্ধু কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার  কারা মুক্ত ও গনতন্ত্রের মুক্তি  দিবস উপলক্ষ্যে ১১ জুন  রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা  আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, মোল্ল‍্যা সোহেল রানা, শেখ ইকবাল হোসেন, গাজী আ: ছালাম, সুরজ্ঞন ঘোষ, যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, প্রভাষক অমিত বিশ্বাস অপু, রাজিউল বারী সৈকত, কাজী মেহেদী হাসান রাজা, হামিদ সরদার, ইউপি সদস‍্য মনোজ সরকার মাহাবুব আলম সোহাগ, কৃষকলীগের অরিন্দম মল্লিক, মহিলা আওয়ামী লীগের  তহমিনা বেগম, শোভা রানী হালদার, সেচ্ছাসেবক লীগের গাজী সোহেল আহম্মেদ লিটন, শ্রমীকলীগের এরশাদ মোল্ল‍্যা,  ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা,

ডুমুরিয়ার কালিকাপুর গ্রামের এক কৃষক কন্দাল ফসল মিষ্টি আলুর উৎপাদন করে আশার আলো দেখছেন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া //

খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষকরা  দিন দিন কন্দাল ফসল উৎপাদনে ঝুকে পড়ছে। উৎপাদন খরচ কম, সল্প জমিতে অধিক  ফসল, এক জমিতে অধিক ফসল ফলানো  সম্ভব।

এক সময়ে এ ফসল গ্রামের ঘরে ঘরে চাষাবাদ হতো। জন সংখ‍্যার বৃদ্ধি ভিটে ডাঙ্গা জমির উপর জন বসতি বাড়ি এ সকল সংকটে কন্দাল জাতিয় ফসল চাষাবাদ কমতে থাকে। এর মধ‍্যে কৃষি মন্ত্রালয় গ্রামীন এ ফসলকে আধুনিক  ও প্রযুক্তি সমৃদ্ধি চাষাবাদের  ল‍ক্ষ‍্য নিয়ে কন্দাল ফসল উন্নযন প্রকল্পের মাধ‍্যমে  ব‍্যাপক হারে প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষক  অলিয়ার রহমান শেখ, প্রদর্শনী ২০ শতক  জমিতে মিষ্টি আলুর চাষ করে ৩০ মণ আলু পেয়েছে। এতে খরচ বাদে ১৮  হাজার টাকা লাভ পেয়েছে ।

এছাড়া পরবর্তী তে সে কাটিং সংরক্ষণ করে এবং নিজ উপজেলা সহ তালা উপজেলায় কাটিং বিক্রি করে২৫ হাজার ৫০০টাকা বিক্রি করেন। তাছাড়া ১৫-২০জন এলাকার কৃষককে  কাটিং সম্প্রসারণ করেছেন।

তিনি বলেন কৃষি অফিসের উপ সহকারী করুনা মন্ডলের মাধ‍্যমে মিষ্টি আলু চাষে উদ্বদ্ধ হয়ে সল্প পরিসরে  অল্প জমিতে চাষ করি।  সল্প খরচে ভাল ফলন ও ভাল দাম পেয়ে আমি খুশি। আমার দেখা দেখি অনেকে মেটে আলু চাষে আগ্রহ হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন কৃষি আমাদের সম্পদ। কৃষকদের মুটিভিশন করে কন্দাল জাতীয় ফসল উৎপাদন করা সম্ভব। এতে কৃষক অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। পাশাপাশি পুষ্টির চাহিদা পুরন করা সম্ভব।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলেন এক সমযে গ্রামীন জনপদে ব‍্যাপকহারে মেটে আলুর চাষ হতো। কৃষকরা ঠিকমতো দাম না পাওয়ায় অন‍্য চাষে দিকে ঝুকে পড়ে।  কৃষি বান্ধব সরকার কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের মাধ‍্যমে কৃষকদের উৎজ্জিবিত করেছে। এ চাষে কৃষকরা লাভবান হচ্ছে। এ বছর উপজেলায় ৭০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। মিষ্টি আলু ব‍্যানিজিক ভাবে চাষাবাদ করার জন‍্য কৃষকদের মোটিভেশন করা হচ্ছে।

ডুমুরিয়ায় কন্দল ফসলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি  খুলনা //

ডুমুরিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন )  সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন ও আরাফাত জামিল । প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।

ডুমুরিয়ায় দলিতের উদ্যোগ সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি  খুলনা

খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে ও ক্রিসটিয়ান এইড বাংলাদেশের অর্থায়নে সামাজিক গণমাধ্যম ব্যবহার ও নাগরিক অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন রোববার বিকেলে  রঘুনাথপুর  ইউনিয়নের ‌‌ঋষি পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কম্পিউটার প্রশিক্ষক বাঁধন পাল, উজ্জ্বল দাস। সভায় পূর্বের সভার শিক্ষণীয় বিষয় সম্পর্কে পূর্ণরায় আলোচনা করা হয় এবং নতুন করে গণমাধ্যমে বন্ধু নির্বাচন , ছবি শেয়ার ও কমেন্ট বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া বর্তমান আইটি সেন্টার , আসন্ন বেসিক কম্পিউটার কোর্স ও ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে অবগত করা হয়।

খুলনা সিটির মেয়র প্রার্থী খালেকের পক্ষে ডুমুরিয়া উপজেলা আ’লীগের গণসংযোগ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।   

শনিবার (৩জুন) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর গল্লামারি লায়ন্স স্কুল মাঠ থেকে গণসংযোগ শুরু করে নিরালা আবাসিক এলাকা মোড় পর্যন্ত গণসংযোগ করেন।

নৌকা মার্কায় ভোট প্রার্থনাকালে নেতৃবৃন্দ বলেন, খুলনার উন্নয়নে কর্মবীর তালুকদার আব্দুল খালেকের কোনো বিকল্প নেই। বিগত দিনে মেয়র থাকাকালী অল্পসময়ে খুলনার যে উন্নয়ন হয়েছে তা কল্পনাতীত। খুলনার চলমান কাজ সম্পন্ন করতে হলে তার মত নেতার প্রয়োজন। কারণ তিনি দিনরাত পরিশ্রম করেন।

গণসংযোগকাল উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, সদস্য ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, আ’লীগ নেতা খান আবু বক্কর, মোল্লা সোহেল রানা,  জাহিদুল ইসলাম মোল্লা, বিষ্ণু প্রসাদ মল্লিক, শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, বাবর আলী, বিল্লাল হোসেন, মেহেদী হাসান বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মজিদ কাজী, সুরঞ্জন ঘোষ, গাফফার বাওয়ালি, রেজাউল গোলদার, মনোরঞ্জন দাস, নির্মল দেবনাথ, গৌর ঢালী, পরিতোষ, সুকৃতি মন্ডল, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম, মাসুদা আক্তার রাখি, এমপি পুত্রবধূ প্রভাষক সুলগ্না বসু, সাবেক জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার,  ইউপি চেয়ারম্যান যথাক্রমে গাজী তৌহিদুজ্জামান, সুরঞ্জিত বৈদ্য   গাজী হুমায়ুন কবির বুলু, বিমল কৃষ্ণ সানা, গোপাল চন্দ্র দে, অধ্যক্ষ সমরেশ মন্ডল, মনোজিৎ বালা, তুহিনুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রেজওয়ান মোল্লা, সেখ আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, সমীর দে গোরা, ইউপি সদস‍্য সরদার মাসুদ রানা, মাহাবুর রহমান শেখ,  আলহাজ রবিউল ইসলাম আন্টু, উপজেলা কৃষক লীগ নেতা অরিন্দম মল্লিক, উপজেলা ছাত্রলীগ নেতা খান আবুল বাশার,  আলামিন শেখ, রাসেল সরদার বঙ্গবন্ধু পরিষদ নেতা অসীম হালদার, শ্রমিক লীগ নেতা  এরশাদ মোল্লা, বিভা বিশ্বাস প্রমুখ।

ডুমুরিয়ায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ে র‍্যালী, মানববন্ধন, মতবিনিময় সভা, রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি  খুলনা //

দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার নিদের্শনায় ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যেগে ১লা জুন বৃহস্পতিবার  সকালে  দূর্নীতি প্রতিরোধ বিষয়ে র‍্যালী,  মানববন্ধন, মতবিনিময় সভা, রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে র‍্যালী ও মানববন্ধন শেষে অফির্সাস ক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক।

বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ইউপি চেয়ারম‍্যান শেখ দিদারুল হোসেন, কমিটির সহ সভাপতি অধ‍্যাপক চন্দনা বিশ্বাস, কমিটির সদস‍্য ও সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, বিউটি বিশ্বাস, দীনেশ মন্ডল, শিক্ষক ব্রজেন হালদার, হিরেন্দ্রনাথ মন্ডল, তৈয়েবুর রহমান, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন,।রচনা প্রতিযোগিতা বিজয়ীরা হলেন  সরকারী বালিকা বিদ‍্যালয়ের ৯ শ্রেনীর ছাত্রী পূজা অধিকারী, একই বিদ‍্যালয়ের  মুনিয়া ইসলাম মিম ২য়, কুলটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের তনুশ্রী বৈরাগী ৩য়।

বির্তক প্রতিযোগিতায় ৫ টি বিদ‍্যালয় অংশ নেয়। প্রথম স্থান অধিকার করেন রঘুনাথপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়,দ্বিতীয় বান্দা কলেজিয়েট স্কুল।

ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল খালেক তালুকদার এর নির্বাচনী প্রচারনা সফল করার মতবিনিময় সভা

//বিশেষ প্রতিনিধি খুলনা//

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মেয়র প্রাথী আলহাজ আব্দুল খালেক তালুকদার  এর নির্বাচনী প্রচারনা সফল করার  লক্ষ্যে ৩১ মে বুধবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের  উদ‍্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের এর সভাপতিত্বে মতবিনিময়  সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া কলেজের প্রভাষক সুলগ্ন বসু, আওয়ামী  নেতা এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল‍্যা সোহেল রানা, যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব‍্য দেন তহমিনা খানম মেহেদী হাসান বিপ্লব, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, প্রভাষক অমিত বিশ্বাস অপু, মেহেদী হাসান রাজা, মাহামুদুল ইসলাম খান, মোল‍্যা এরশাদ, ইমরান হোসেন বাবু, বিশ্বনাথ দে, দেবাশিষ বিশ্বাস, শরিফুল ইসলিম শরিফ, গাজী সোসেল আহম্মেদ লিটন,  খান আবুল বাশার, জিল্লুর রহমান আকুজ্ঞি, ইকতারুজ্জামান, সোহাগ গাজী, উত্তম বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

বিশেষ প্রতিনিধি খুলনা।। 
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাংবাদিক  এম রুহুল আমীন , গাজী আব্দুল কুদ্দুস ,গৌতম রাহা , সহকারী সচিব হেলাল হোসেন , ইউপি সদস্য এম এ সালাম , মাওলানা মতিউর রহমান , আব্দুল হালিম মুন্না , মনিরুল ইসলাম মোড়ল , আলাউদ্দিন মালী , পতিরাম হালদার , মনিরুল ইসলাম , রেশমা বেগম , ফিরোজা বেগম , চায়না বেগম , ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আমিনুর রহমান , গাজী মিজানুর রহমান , মাহামুদুল কালাম মিতু , সম নাজমুল বারী , গাজী আব্দুল হামিদ , শেখ আব্দুল আজিজ , মোঃ হাসান শেখ, ছন্দা মল্লিক , নাজমুল ইসলাম মালী , বাসন্তী বিশ্বাস প্রমুখ।  বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪ কোটি ২ লাখ ৫১ হাজার ৬শ টাকা আয় ধরা হয় এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়।

ডুমুরিয়ায় চিংড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের কাঠের ব্রীজ ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি খুলনা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি ডুমুরিয়ার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প -৩   আওতায় ২২-২৩ অর্থবছরে ডুমুরিয়া বাজারের  উত্তর পাশে উত্তর চিংড়া ভিভিসি যৌথ স্কীম এর মাধ্যমে প্রায় লাখ টাকা ব্যয়ে ভদ্রা নদীর উপর কাঠের পুল নির্মান করা হয়েছে । ২৯ মে সোমবার সকালে নব নিমির্ত  ব্রীজের নাম ফলক  আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়। ব্রীজটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম, সহকারী কর্মকর্তা নিক্সন রায়, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, শোভনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইকেল মল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ ওহিদুজ্জামান লিপু, শেখ কামরুজ্জামান টিপু, শেখ জিল্লুর রহমান, সাবেক মেম্বার আব্দুল কাদের, তপন পশারী, মাহাবুর রহমান, ইউপি সদস‍্য নাজমুল হোসেন বকুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন কাঠের ব্রীজটি নির্মানের ফলে দুপারের মানুষের বাজারের যেতে সহজ হবে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ‍্যমে  উন্নয়ন মুলক কাজ করছে।  উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয়  ক্ষমতায় আনতে হবে। দুপুরে সংসদ নারায়ন চন্দ্র চন্দ  কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সকাল ১১ টায় কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে  অনুষ্ঠিত অনুষ্ঠানে   আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন   সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন এডিসি (রাজস্ব) এস এম মোনিম লিংকন।

উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম  ফারুক হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন , গাজী হুমায়ন কবির বুলু , শেখ দেদারুল হোসেন দিদার , আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু ,  উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।  প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের গোসলের জন্য ঘাট উদ্বোধন করেন।