ডুমুরিয়ার সাহস ইউনিয়নে ৮ দলীয় মেম্বার হা-ডু-ডু টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ান ৮ নং ওয়ার্ড, রার্নাস আপ ৯ নং ওয়ার্ড

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

সাহস ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব সমাজের উদ‍্যোগে ৮ দলীয় মেম্বার হা- ডু-ডু টুর্নামেন্ট ১৮ নভেম্বর  বিকেলে কুখিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয মাঠে  অনুষ্ঠিত হয। ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের মেম্বার এর নেতৃত্বে যুব সমাজকে মাদক মুক্ত করতে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী হা-ডু-ডু প্রতিযোগিতা  আয়োজন করা হযেছে। টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান।

ইউপি সদস‍্য হেমাযেত হোসেন শেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাহস  ইউনিয়ন বিট অফিসার এস আই শফিকুল ইসলাম, এ এস আই আমিরুল ইসলাম, শিক্ষাবিদ শেখ আব্দুল জলিল, সমাজ সেবক শাহাজালাল মোড়ল, এয়াকুব আলী শেখ, গোলাম মাওলা শেখ, শেখ কফিল উদ্দিন, আবু জাদিদ শেখ, মশিউর রহমান, মোস্তাইন শেখ, জহুরুল শেখ, ইউপি সদস‍্য মো: সিরাজুল সরদার, শাহাবুদ্দিন মোড়ল, বিবেক আনন্দ  বিশ্বাস, শেখ শফিকুল ইসলাম, ইয়াছিন খান, প্রশান্ত মল্লিক, নুর ইসলাম গাজী, ইয়াছিন আরাফত শেখ, হাসিনা বেগম, ঝর্না  বেগম, রোজিনা পারভীন প্রমুখ।

খেলায় ৮ নং ওয়ার্ডের নুর আলী মেম্বারের দল চ‍্যাম্পিয়ান ও ৯ নং ওয়ার্ডের ইয়াছিন আরফত শেখের দল রার্নাস আপ হয। খেলা শেষে প্রধান অতিথিবৃন্দ প্রথম পুরষ্কার  এলডি টিভি ও একটি ছাগল তুলে দেন।

 

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি

//নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া//

ডুমুরিয়ার মাগুরখালী অগ্নিকান্ডে বসত বাড়ি আগুনে পুড়ে ভূস্মিভুত  ৪ লাখ টাকার ক্ষতিগ্রস্ত

ডুমুরিয়ার  মাগুরখালী ইউনিয়নের মাগুরখালী গ্রামের  শুক্রবার রাতে অগ্নিকান্ডে বসত বাড়ি আগুনে পুড়ে ভূষিভুত হযে ৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে উপজেলার মাগুরখালী গ্রামের শুক্রাচার্য রায়ের বসত বাড়িতে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে অগ্নিকান্ড ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।

বুঝে উঠার আগে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে নিমিশে পুড়ে শেষ যায়। ঘরে থাকা যাবতীয় মালামাল ও নগদ প্রায় ৫০,০০০/- টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত। পরিবারটি মানবেতায় জীবন যাপন করছে।

 

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ডুমুরিয়া সদর ইউনিয়ন চ‍্যাম্পিয়ান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

 ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 ১৯ নভেম্বর শনিবার  বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে  চুড়ান্ত পর্বের ফাইনাল  খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করে। খেলাটি নির্ধারিত সমযে গোল শুন‍্যভাবে শেষ হয।  পর ট্রাইব্রেকারের মাধ‍্যমে ১১-১০ গোলে ডুমুরিয়া ইউনিয়ন ফুটবল দল চ‍্যাম্পিয়ান হয।

খেলায় ডুমুরিয়া  দলের গোল রক্ষক ইরান  ম‍্যাচ অফ দ্যা ম্যাচ  এবং সেরা দর্শক নির্বাচিত হন কেশবপুরের জমির উদ্দিন সরদার  ও সেরা খেলোয়ার নির্বাচিত হন মেহেদি । খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন  এস এম কামাল হোসেন , সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায়  পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন  সাবেকমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব‍্য দেন থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস‍্য হাসনা হেনা ধামালিয়া ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক, ডাক্তার দীন মোহাম্মদ খোকা, প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, জিয়েলতলা আশ্রমের অধ‍্যক্ষ নারায়ন গোস্বামী,  আ’লীগনেতা আবু সাইদ সরদার, এম সুলতান আহম্মেদ, নওশের বাগাতি, শিবপদ গোলদার, শেখ কামরুজ্জান টিপু, আছাদুজ্জান পারভেজ

অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার খান দেলোয়ার হোসেন,  প্রমূখ। এছাড়া শোভনা ইউনিয়ন পরিষদের উদ‍্যেগে তিন প্রজম্মের ৫২ জন পুরাতন ও নবীন খেলোয়াড়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন  এবং মনোরজ্ঞন, সাধন ও ইনামুলকে স্বর্নের পদক প্রদান করা হয।

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনরা জেলার ডুমুরিয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত বহুমুখী সামাজিক সংগঠন “সোনামুখ পরিবার” এর উদ্যোগে ১৮ই নভেম্বর  শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গুনিজন ‘ আর্দশ শিক্ষকও  শিক্ষানুরাগী দের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব শেখ আব্দুল জলিল এর সভাপতিত্বে সোনামুখ পরিবার এর প্রতিষ্ঠাতা প্রাক্তন পুলিশ কমিটির কর্মকর্তা এ এম কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রাক্তন  অধ্যাপক জি এম আমান উল্লাহর সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধিত হলেন মিকশিমিল মা.বি.অবসরপ্রাপ্ত শিক্ষক তকিম উদ্দিন সরদার, শেখ আব্দুল জলিল, শাহপুর-মধুগ্রাম কলেজ হোসনে আরা খানম, ডূমুরিয়া কলেজ সাধন বসু, চুকনগর কলেজ কিরণ বৈরাগী, রঘুনাথপুর মা.বি.

ড. ফেরদৌস খান, ডুমুরিয়া কলেজ  ননীগোপাল, শাহপুর-মধুগ্রাম কলেজ কাদির কল্লোল, শাহপুর-মধুগ্রাম কলেজ ইমাম মুহিত, এসকে বাকার কলেজ সৌমেন মন্ডল, বান্দা স্কুল এন্ড কলেজ সুমন হোসেন, ডুমু: মাধ্য: বিদ্যা: অসীম কুমার মন্ডল, মির্জাপুর মা: বিদ্যা: মোস্তাক আহমেদ চৌধুরী, ফারাহ মা:বি: বিধানচন্দ্র বিশ্বাস, শাহপুর মা:বি: মোঃ আব্দুল ওয়াদুদ, রুদাঘরা মা:বি: মোঃ মোস্তাক আহমেদ, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ লোকমান হাকিম, চাকুন্দিয়া মাদ্রাসা মোঃ মহিবুর রহমান, মধুগ্রাম মাদ্রাসা মোঃ আব্দুল গফফার, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ মনিরুল ইসলাম, নরনিয়া মাদ্রাসা মোঃ শহিদুল ইসলাম, সাজিয়াড়া মডেল সপ্রাবি.শেফাউল হোসনা তনু, শাহপুর সপ্রাবি.মোঃ ইলিয়াজ মোড়ল, ডুমুরিয়া সপ্রাবি.আশীষ কুমার বাগচি, রংপুর সপ্রাবি.নাজমা আক্তার স্বপ্না, গোলনা সপ্রাবি।

আদর্শ শিক্ষানুরাগী: মোঃ আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

সম্মাননা অনুষ্ঠানে উপজেলার আলোকিত বরেণ্য ও গুণী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার এইচ. জোয়ার্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, যশোর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান, ডুমুরিয়ার মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও খুবি’র প্রাক্তন ট্রেজারার অধ্যক্ষ খান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব ড. কর্ণেল আকরাম হোসেন, প্রফেসর ড. হায়দার আলী, প্রাক্তন  (অব: যুগ্ম সচিব ) নিখিল রঞ্জন মণ্ডল, ব্যাংকার এস এম নূরুল ইসলাম প্রমূখ। এছাড়াও সাংবাদিক-গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষকগণ, বরেণ্য অতিথিদের কাছ থেকে সম্মানসূচক ক্রেস্ট এবং উপহার গ্রহণ শেষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্বরূপ সংক্ষিপ্ত বক্তব্যে তাঁদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

সোনামুখ পরিবারের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিশিষ্ট অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এই অনুষ্ঠানের আয়োজকের ভূয়সি প্রশংসা করেন।

তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষকদের নিয়ে এই ধরণের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় প্রতিবছর আদর্শ শিক্ষক বেরিয়ে আসবে এবং এর মাধ্যমে নতুনদের ভিতর আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হবে। আর এতে এলাকায় শিক্ষার মানও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে অন এবং অফলাইনে ভোট গ্রহণের মাধ্যমে এবং প্রায় ছয় মাস যাবত যাচাই-বাছাইয়ের পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সময় শেষে আদর্শ শিক্ষক- ২০২২  নির্বাচিত হন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের নাম ঘোষণা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ফটো সেশন ও খাবার বিতরণ হয়।

উল্লেখ উপজেলার ২৫ জন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১ জন আদর্শ শিক্ষানুরাগীসহ মোট ২৬ জনকে  সংবর্ধনা প্রদান করা হয়।

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ৪-৩ গোলে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফাইনালে

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে  আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে অমিমাংশিতভাবে শেষ হয । পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল ৪-৩ গোলে হরিদাসকাটি ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হন বিদেশি খেলোয়াড় ভিকটর এবং সেরা দর্শক নির্বাচিত হন শিক্ষক শ্যামল মন্ডল। খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন বশির আহমেদ, সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন টিপিসি গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রিজ’র সিইও ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া  প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, উপস্থিত  ছিলেন আ’লীগনেতা নওশের আলী বাগাতি, শিবপদ গোলদার, অশোক দেবনাথ, সমাজ সেবক মিলন মল্লিক, শেখ  কামরুজ্জান টিপু, আছাদুজ্জামান পারভেজ, জামিল আক্তার লেলিন,  ইউপি সদস‍্য আ: রশিদ,মাইকেল মল্লিক, তপন পশারী, দেলোয়ার খান, শেখর মল্লিক, নারগিছ খাতুন, ফিরোজা বেগম, ললিতা সরদার দয়াল চক্রবতী, তরুন কান্তি কুন্ডু গনেশ মন্ডল নারায়ন মন্ডল প্রমুখ। আগামী শনিবার ডুমুরিয়া  ইউনিয়ন ও ধামালিয়া ইউনিয়নের মধ‍্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ডুমুরিয়ায় ব্রাকের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক প্রাপ্তবয়স্ক ও যুবদের মধ্যে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে  অফিসার্স ক্লাবে  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর ‘অধিকার এখানে এখনই প্রকল্প এই সংলাপের আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান কর্মসূচীর দিক নিদের্শনা মূলক বক্তব‍্য দেন।

সংলাপে স্বাগত বক্তব্যদেন ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রাণী শীল। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে তিনি জানান, জাঁতি ধর্ম, বর্ণ, লিঙ্গবৈচিত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে ব্র্যাকের পক্ষ হতে সকল জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে এই প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে।

মো:   জিল্লুর রহমানএর   সভাপতিত্বে সংলাপে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খুররম হোসেন,ডুমুরিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সুফিয়ান খান, উপজেলা ব্র্যাক কর্মকর্তা শিব দাস,দি হাঙ্গার প্রজেক্ট কর্মকর্তা মাসুদ পারভেজ, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন ও দেবাশীষ চন্দ, ইউপি সদস্য খান আবু বক্কার,শামীমা খানম, শিল্পী গাইন, আফসানা মীম প্রমূখ।সংলাপে যৌন ও প্রজনন স্বাস্হ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সুপারিশ করা হয়।

ডুমুরিয়ায় বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত‍্যু উপলক্ষ্যে আ’লীগের দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচী বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত‍্যু উপলক্ষ্যে   বুধবার  বিকেলে ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে দলীয় কার্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সহ  সভাপতি শেখ নাজিবুর রহমান সভাপতিত্বে  মাহফিলে উপস্থিত  ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ‍্র চন্দ এমপি,  উপজেলা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, প্রতাব রায়,  আদিত‍্য মন্ডল, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ,  কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান শ্রমিক লীগের এরশাদ মোল্ল‍্যা, মহিলা আওয়ামী লীগের শীলা রানী মন্ডল, তহমিনা খানম, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় রবি ২২-২৩ মৌসুমে গম ভূটা, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে বীজ ও  সার বিতরন করা হযেছে। ১৬ নভেম্বর  বুধবার সকালে উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বক্তব‍্য উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  উপজেলা  কৃষি কর্মকর্তা  মো: ইনসাদ ইবনে আমিন, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান ,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, প্রমুখ।
উপজেলার ১৪ টি ইউনিয়নে    ৫ হাজার ৭০ জন কৃষকের প্রনোদনা হিসাবে  সার হাই ব্রিড জাতের বীজ  ও উফশী  জাতের ধান  বীজ ও সার বিতরন  করা হয।
  প্রধান অতিথি বলেন  কৃষক জাতির মেরুদন্ড। নিজের সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে ঘুরিয়ে দাড়াতে হবে।
জাহিদুর রহমান বিপ্লব

ডুমুরিয়ায়  সাব রেজিস্টার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া সাব রেজিস্টার মো: শাহিদুর রহমান এর বদলী জনিত বিদায় উপলক্ষে  ১৩ নভেম্বর  রবিবার দুপুরে উপজেলা  দলিল লেখক সমিতি ও রেজিস্ট্রি অফিসের  আয়োজনে দলিল লেখক  সমিতির স্থায়ী কার্যলযে এক  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি নূরুল হক সরদারের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব‍্য দেন দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল খান, বিশ্বাস প্রোভাইটার আজগর হোসেন তারা, আরশাফ হোসেন খান,  লেখক  হারুনার রশিদ,  লেখক সমিতির কোষাক্ষক প্রশান্ত কুমার জোদ্দার , অফিস সহকারী  মাহাবুবুর রহমান  সেলিম খান, নকল নবিশ জযদেব কুমার প্রমুখ।
উল্লেখ‍্য শাহিদুর রহমান ঢাকায় বদলি হযেছেন।

ডুমুরিয়ায় শহীদ নূর হোসেন দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসমাবেশ সফল করতে যুবলীগের সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুর্বন জয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ‍্যানে মহাসমাবেশ সফল লক্ষ‍্যে ১০ নভেম্বর  বৃহস্পতিবার  দুপুরে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের  উদ‍্যেগে দলীয় কার্যলযে আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা  যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে  শেখ ইকবাল হোসেনের পরিচালনায়  সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন। আরো বক্তব‍্য দেন  জেলা যুবলীগ নেতা বিএম কামরুল ইসলাম, জলিল তালুকদার, ইন্জিনিয়ার মাহফুজুল রহমান, জামাল হোসেন, রাসেল হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শাহনেওয়াজ হোসেন শিমুল, বিশ্ব নাথ দে, কামরুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, বিকাশ মন্ডল,  দিলিপ মন্ডল, জাকির হোসেন মিল্টন, প্রভাষক ব্রজেন সরকার, সোলাইমান মির্জা, আবু দাউদ মোড়ল, রাজিউল বারী সৈকত, মুসফিকুর রহমান টিটু, আ: হালিম, হাবিবুর রহমান মহলদার, আ: হামিদ সরদার, মোল্ল‍্যা মাসুদ রানা, আমির হামজা, মুজাহিদুল ইসলাম প্রমুখ।