ডুমুরিয়ায় ইউপি চেয়ারম‍্যান রবিউল ইসলাম হত‍্যার প্রতিবাদে বাজার কমিটির প্রতিবাদ সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়রম্যান ও মাওলানা ভাষানী মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি শহীদ শেখ রবিউল ইসলাম এর হত্যাকারীদের গ্রেফতার ও  ফাঁসির  দাবিতে ১১জুলাই বৃহস্পতিবার বিকেলে বানিয়াখালী বাজার বনিক সমিতির উদ্যেগে বিক্ষোভ  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার বনিক সমিতির সদস্য হেমায়েত রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রিজাউল গোলদার, কাজী মেহেদী হাসান রাজা, আ: গফার মোড়ল, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন, রবিউল ইসলামের বড় ভাই শেখ মজ্ঞুরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান ,মনোরজ্ঞন দাস,আজমল হুদা মিঠু, জিয়াউল হক মিঠু, মাহাবুর রহমান গোলদার, লাখি বেগম,রোকেয়া বেগম,  বাবলু বিশ্বাস, শেখ আাব্দুর রশিদ, সুজন কুন্ডু,রাজু মোড়ল, হুমাউন কবির মোল্যা, প্রমুখ । সভায় বক্তরা রবির স্মৃতি চারন করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানান অবিলম্বে রবির খুনিদের গ্রেফতার করতে হবে।

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা সুরঞ্জন ঘোষ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা সুরঞ্জন ঘোষ ।

১১জুলাই  বৃহস্পতিবার সকালে প্রিজাইডিং আফিসার ও উপজেলা যুবউন্নয়ন বর্মকর্তা মো: কামরুজ্জামান এর অফিস কক্ষে স্কুলের নির্বাচিত অভিভাবক সদস্য,দাতা সদস্য ও  শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে সভাপতি পদে দুইজন প্রার্থী হওয়ায় গোপন ব্যালোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।

ভোট গ্রহন শেষে প্রিজাইডিং আফিসার সকলের উপস্থিতে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন। আওয়ামীলীগ নেতা

সুরঞ্জন ঘোষ পেয়েছেন ৬ ভোট তার নিকটতম প্রার্থী রেক্সসনা আক্তার পেয়েছেন ৩ ভোট। উপজেলা  যুব উন্নযন কর্মকর্তা  মো: কামরুজামান নির্বাচন পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চলমান এড‍্যাহক কমিটির সভাপতি আ: হালিম রাজু, স্কুলের প্রধান শিক্ষক প্রভাত কুমার বৈধ‍্য, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ানম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম আওয়ামী লীগের সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৫) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়ার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ফজলাল করিমের ছেলে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিউল ইসলামের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনক হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, হাসপাতালে নেওয়ার বেশ আগেই মারা গেছেন তিনি।

রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। পরপর তিনবার শরফপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তিনি। বাড়ি শরফপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায়।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ বলেন, বিকাল পাঁচটায় বিশেষ বর্ধিত সভা শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ হয় সেই সভা। এরপর রবিউল আরও কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাজারে বসে আড্ডা দিয়েছিলেন। পরে খুলনায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত ছাড়া বলা যাবে না। ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

ডুমুরিয়ায় সঙ্গীত গুরু রবীন্দ্রনাথ মল্লিকের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠি

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় সঙ্গীত গুরু রবীন্দ্রনাথ মল্লিকের মৃত্যুতে এক  স্মরণ সভা ২৭ জুন  বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলার সাংষ্কৃতিক সংগঠন বাংলাদেশ শিল্পকলা একাডেমি,  উদীচী, খেলাঘর, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ধ্রুব পরিষদ, পরশমনি সংগীত একাডেমী, সপ্তসুর সংগীত নিকেতন, তরঙ্গ সংগীত একাডেমী,তপোবন সংগীত বিদ্যালয়, সৎসঙ্গ বাণী নিকেতন সংগীত বিদ্যালয়, বাকার  একাডেমি,  বান্দা সংগীত একাডেমি,  শ্রী মা  একাডেমি,  শ্রেয়ান সংগীত একাডেমি,  আলাপ সংগীত নিকেতন, দোতারা জগত, শ্রুতি সুর-সঙ্গীত বিদ্যালয়,  সৃষ্টিশীল নৃত্যকলা একাডেমি, স্বপ্ন সংগীত একাডেমি,  বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, শোভনা  সাহিত্য ও সংস্কৃতি সংসদ,  ধান কুল সাহিত্যিক গোষ্ঠী, জ‍্যেতি আলোচনা চক্র, রংধনু – সাহিত্য -সংষ্কৃতি পরিষদ,  শিল্পী কল্যাণ পরিষদ,  রংপুর গ্রুপ থিয়েটার, ডুমুরিয়া থিয়েটার বিপ্লবী চারু বসু  স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত  স্মরণ সভায় সভাপতিত্ব করেন ড.সন্দীপক মল্লিক।

স্মরন সভায় বক্তব‍্য দেন খুলনা গনশিল্পী সংস্থা”র সভাপতি মিনা মিজানুর রহমান,  বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব   তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম‍্যান প্রভাষক গোবিন্দ ঘোষ,  শোভনা ইউপি  চেয়ারম্যান সুরঞ্জিত বৈধ‍্য, এ‍্য‍াড.   মোঃ নজরুল ইসলাম  সাষ্কৃতিক ব‍্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন শফিক আহমেদ।

ডুমুরিয়ায় কৃষক জিএ পি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এ‍্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ‍্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় দিনব‍্যাপী কৃষক জিএ পি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ ডুমুরিয়া এর আয়োজনে ২৫ জুন মঙ্গলবার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব‍্য দেন  কৃষিবীদ মোঃ মোছাদ্দেক হোসেন পাটনার প্রকল্পের মনিটরিং অফিসার, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হামিদুল ইসলাম ও প্রশিক্ষক  অধির কুমার বিশ্বাস প্রমুখ।

ডুমুরিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ শোবাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি। 
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে নানা কর্মসূচির মধ‍্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। ২৩ জুন  রবিবার সকালে দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প মাল‍্য, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বিকেলে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ সরদার   এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন  জেলা আওয়ামী  লীগের সহ সভাপতি এ‍্যাড রবীন্দ্রনাথ মন্ডল,  বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন,  জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামিল খান আরো বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, এম এম সুলতান আহম্মেদ,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে ও   গাজী তৌহিদুজ্জামান উপজেলা  আওয়ামী লীগ নেতা  মোল্ল‍্যা সোহেল রানা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  সরদার আব্দুল গনি,  ইউপি চেয়ারম‍্যান সুরজ্ঞিৎ বৈধ‍্য, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল উপজেলা যুবলীগের   আহবায়ক ও উপজেলা পরিষদের  নবনির্বাচিত ভাইন্স চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, রবিউল ইসলাম খান আন্টু, মাহমুদুল ইসলাম খান,  কৃষকলীগের অরিন্দম মল্লিক,  মৎস‍্যজীবি লীগের তৈয়েবুর রহমান, হানিফ মোড়ল, শ্রমীক লীগের এরশাদ মোল্ল‍্যা,  মহিলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা খাতুন, সাধারণ  সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য  হাসনা হেনা,  উপজেলা  পরিষদের  নব নির্বাচিত মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস‍্য শোভারানী হালদার, শীলা রানী মন্ডল, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান বিপ্লব, কাজী মেহেদী হাসান রাজা, গাজী সোহেল আহমেদ লিটন,   ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার,  সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা, প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি / সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন ১৯ জুন  বুধবার সকালে উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত  হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে ও ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত  প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আল আমিন।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনর সঞ্চালনায়ে কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য দেন দুর্যোগ ত্রান মন্ত্রণালয খুলনার উপ পরিচালক মোঃ ইউনুছ আলী ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম,  উপজেলা  আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার ইউপি চেয়ারম্যানদ্বয় এম জহুরুল ইসলাম, মনোজিৎ বালা, গাজী তৌহিদুজ্জামান, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম হেলাল, সুরজিৎ বৈধ‍্য,শেখ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দে,  অধ‍্যক্ষ সমারেশ মন্ডল,  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক  ও এনজিও প্রতিনিধিরা।

ডুমুরিয়ায় আবাসনে শিশু খাদ‍্য বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার উপজেলা  প্রশাসনের উদ‍্যেগে সাহস ও ভান্ডারপাডা ইউনিয়নের আবাসন প্রকল্পে বসাবসরত পরিবারের মাঝে  ৭০ প্যাকেট শিশু খাদ্য ও ৫৬ বান্ডেল ঢেউটিন বিতরন করা হয়েছে।

১৪ জুন   শুক্রবার সকালে উপজেলা ভান্ডারপাড়া ও সাহস ইউনিয়নের আবাসনে শিশু খাদ্য ৭০ প্যাকেট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমিন, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, ইউপি সদস্য শেখ মাহাবুর রহমান,সাহস ইউনিয়নের ইউপি সদস্য মো: সিরাজ সরদার প্রমুখ।

এ ছাড়া বৃহস্পতিবার ৫৬ ব্যান্ডেল ঢেউটিন বিতরন করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন ত্রান পূর্নবাসন অফিস সুত্রে জানা গেছে ।

ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ার ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ শরাফপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত জেলেখালী চাঁদগড়, করিম নগর আকড়া ও বিরালা এলাকায় গরীব, অসহায় ও দুস্থ ২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

শরাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান মহুরুম জাহাবক্স বিশ্বাসের ভাইপো ও ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের সহ সভাপতি  বিশিষ্ঠ ব‍্যবসায়ী মোঃ মিজানুর রহমান বিশ্বাস ১৪ জুন  শুক্রবার সকালে ইউনিয়নের জেলেখালী ও চাদগড় ওয়াবদার মাথা  এলাকায়  ঈদ সামগ্রী সেমাই চিনি ডাল চাউল তেল সাবান শ‍্যাম্পু বিতরন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর শেখ, আবু বক্কার, সুজন গোলদার, মহিউদ্দিন গোলদার, রাজু গোলদার, সরোয়ার হোসেন খান, পাঞ্জাব আলী সরদার, মাসুম সরদার, নাসরিন বেগম, শাওন শেখ প্রমুখ।

ডুমুরিয়ায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ঈদুল আযহা উপলক্ষে ডুমুরিয়া উপজেলায় ১৪ ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ চলছে।

আজ  বৃহস্পতিবার সকালে উপজেলার গুটুদিয়া ও ভান্ডারপাড়া ইউনিয়ন  পরিষদে উপকারভোগীদের  মাঝে চাউল বিতরণ করা হয়েছে।  পরিষদের হলরুমে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল  ইসলাম, ইউপি সচিবসহ সদস্যরা।  ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে উপকারভোগীদের মাঝে চাউল বিতরন করেন এসময় সচিবসহ ইউপি সদস‍্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলার  ধামালিয়া ইউনিয়নে ২০৭৭ কার্ডধারীর  মাঝে ২০.৭৭০ মেট্রিক টন, রঘুনাথপুর ইউনিয়নের ২১৪৫ জন কার্ডধারীর মাঝে ২১.৪৫০ মেট্রিক টন, রুদাঘরা  ইউনিয়নের ২০৮৬ কার্ডধারীর মাঝে ২০.৮৬০ মেট্রিক টন, খর্নিয়া ইউনিয়নে ১৭৯১ জন কার্ড ধারীর  মাঝে ১৭.৯১০ মেট্রিক টন,  আটলিয়া ইউনিয়নের২৮৪৪  জন কার্ডধারীর  মাঝে ২৮.৪৪০ মেট্রিক টন, মাগুরাঘোনা ইউনিয়নের ১৯৮৬ জন কার্ডধারীর   মাঝে ১৯.৮৬০ মেট্রিক টন, শোভনা  ইউনিয়নে ১৫০০ জন কার্ড ধারীর  মাঝে ১৫.০০০ মেট্রিক টন.  শরাফপুর ইউনিয়নের ১৪৬১ জন কার্ড ধারীর  মাঝে ১৪ ৬১০  মেট্রিক টন,  সাহস ইউনিয়নের ১৬২০ কার্ড ধারীর মাঝে ১৬.২০০ মেট্রিক টন, ভান্ডারপাড়া ইউনিয়নের ১৫৭৩  জন কার্ড ধারীর  মাঝে ১৫.৭৩০ মেট্রিক টন,  ডুমুরিয়া ইউনিয়ন ২৭০৫ জন কার্ড ধারীর   মাঝে ২৭.০৫০ মেট্রিক টন,  রংপুর ইউনিয়নে ১১০০ জন কার্ড ধারীর  মাঝেই ১১.০০০ মেট্রিক টন, গুটুদিয়া ইউনিয়নে ২২৪৮ জনকে ২২.৪৮০ মেট্রিক টন,  মাগুরখালী ইউনিয়ন ১০০০ জন  কার্ডধারীর মাঝে ১০.০০০ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে ।