রূপসায় শ্রমীকলীগের নেতৃত্বে মিছিল ও গণসংযোগ

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও রূপসা ডিগ্রী কলেজ কেন্দ্র’র পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মফিজুল ইসলামের নেতৃত্বে নৈহাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথ সভা  অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২জানুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ‍্যা পযর্ন্ত  ইউনিয়নের বাগমারা, রবের মোড়, দক্ষিণ পাড়া, হাড় কম্পানী, বালুর মাঠ, সিএমবি কলোনি,রূপসা ঘাটসহ বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেন।

জেলা শ্রমীকনেতা  মো: হায়দার আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন বাগমারা বাজার কমিটির বণিক সমিতির সাধারণ সম্পাদক মো:  নাজমুল হাসান, শ্রমীক নেতা কবির শেখ,বাবুল হাওলাদার, লিঠু বিশ্বাস, মামুন, জনি, আবুল হোসেন, ফেরদাউস, জিরু কবির, আলামিন রাজু, স্বপ্না, ফজিলা, ময়না,, হাসি, চম্পা, জোসনা, শিউলী, আনজিরা, নাসিমা, পারভীন সহ কয়েকশত নারী পুরূষ ।

রূপসায় নৌকার পক্ষে উঠান বৈঠক

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

খুলনা- ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক আব্দুস সালাম মুর্শেদী এমপি। তাঁকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজনে গত ১ জানুয়ারি বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা গণকবর স্থান সংলগ্ন এলাকায় ও বাগমারা শাহা জাহান হাজীর বাগান বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও রূপসা ডিগ্রী কলেজ সেন্টার সদস্য সচিব মো. মফিজুল ইসলাম।

রূপসা কলেজ (২নং বাগমার) ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাওলাদার এর সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. লিটু বিশ্বাস, মো. মিজানুর রহমান বাবু, মো. আরজ আলী মোহন, মো. সুমন, লিটন হাওলাদার, বাবুল, হোসেন, রাকিব, লিটন, ওলিয়ার, নারী নেত্রী চম্পা বেগম, সালমা, ফজিলা, তাসলিমা, রাহিমুন, নাসিমা, লিলি, সোনা, তামান্না, নাজমা, জেসমিন, লাইজু, মুক্তা প্রমুখ।

সরকারের উন্নয়ন কর্মকান্ডে ডাউন মাগুরখালী এখন টাউন মাগুরখালীঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা ৫   আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, জননেত্রী  হাসিনার সরকার আমলে  ডুমুরিয়ার ডাউন মাগুরখালী এখন টাউন এ  উন্নীত হয়েছে। স্বাধীনতা  পরবতী দীর্ঘ পথ পরিক্রমায় এ   অঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।  রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুর  আর্দশ বুকে বাধন করে কোন লোভ লালসার মোহে  নত হয়নি।  মানুষের কল‍্যানে কাজ করেছি কোন বিভেদ করেনি এলাকার  উন্নযনে।   আর এসব কিছু সম্ভব হয়েছে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন এজন্য।’ তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ রোববার দিনব্যাপি  ডুমুরিয়া  উপজেলার  মাগুরখালী   ইউনিয়নের   ঝরঝরিয়া বিনাপানি সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, আলাদিপুর স্কুল মাঠ, তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের মাঠে পথসভায় সভাপতিত্ব করেন   মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। সন্ধ‍্যায় শরাফপুর ইউনিয়নের  বানিয়াখালী স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।  বানিয়াখালী স্কুল মাঠে অনুষ্ঠিত পথ সভায় নারায়ান চন্দ্র চন্দ বলেন, এই ডুমুরিয়া এক সমযে ছিল সন্ত্রাসীদের নিরাপদ আবাসভূমি। কিন্তু সেই অবস্থা  এখন আর নেই। একটি দুষ্টু চক্র আবারও ডুমুরিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর পায়তারা করছে। নৌকায় ভোট দিয়ে তাদের সমচিত জবাব দিতে হবে। শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী স্কুল মাঠে   পথ সভায়  সভাপতিত্ব  করেন    আওয়ামী লীগ নেতা রিজাউল করিম গোলাদার  পথসভা  অন্যান্যের মধ্যে উপস্থিত  ও বক্তব‍্য দেন ছিলেন ,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল , জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এ‍্যাড, সুজিত অধিকারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ,  ডুমুরিয়া  উপজেলা  পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ , উপজেলা  আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  এম এম সুলতান আহম্মেদ, খান  আবু বক্কার, ভাইন্স চেয়ারম‍্যান  শারমিনা পারভীন রুমা,  আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  মোল্ল‍্যা সোহেল রানা প্রভাষক সুলগ্ন বসু,

অরিন্দম মল্লিক,  সরোজ মন্ডল, মনোজ সরকার শুসান্ত মন্ডল,  কল্লোল মন্ডল, শরাফপুর ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম রবি, মনোরজ্ঞন দাস, আলমগীর মোড়ল, হাবিবুল্লাহ বাবলু, মাসুদ বিশ্বাস, মিজানুর রহমান, কামরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, মাহাবুর রহমান, সেলিনা বেগম, রোকেয়া বেগম, আরাফাত হোসেন, শাকিল, এ‍্যাড. বিভূতি গোলদার প্রমুখ।

রূপসায় নৌকা প্রার্থীর গণসংযোগ ও বিভিন্নস্থানে মিছিল

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী গত ৩১ ডিসেম্বর সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকার মধ্যে- চাঁদপুর, বামনডাঙ্গা, নরনিয়া গ্রামের এলাকাবাসীর সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেন।

রূপসায় নৌকা প্রার্থীর গণসংযোগ ও বিভিন্নস্থানে মিছিল

খুলনা- ৪ আসন (রূপসা, তেরখাদায়, দিঘলিয়া) এ ৩ উপজেলায় আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। তাঁর নির্বাচনী প্রচারনায় বলেন- দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আবারও নৌকা প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।

রূপসায় নৌকা প্রার্থীর গণসংযোগ ও বিভিন্নস্থানে মিছিল

উক্ত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত মোল্লা,  মনাব্বার হোসেন, মজনু শেখ, নন্দু মেম্বার, রসূল মিনা,যুবলীগ নেতা মিঠু মুন্সি,  ইরান মোল্লা, সুজন দাস, কমলা ধর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে- রূপসার নৈহাটি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী পক্ষে এক বিশাল মিছিল গত ৩১ ডিসেম্বর বিকেলে বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজির শেখ, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আলী আশরাফ রাজ, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাওন, আওয়ামীলীগ নেতা মিরাজ শেখ, আবু বক্কার শেখ, রুবেল শেখ, মহিলা নেত্রী সুফি বেগম, হাসিনা বেগম, শেখ সাইফুল ইসলাম, কামরুল খান, আলী বদ্দিন শেখ, জহুর গাজী সহ শত শত নারী-পুরুষের স্বতস্ফুত অংশ গ্রহন ছিল।

Daily World News

বাগেরহাটের ফকিরহাটে ৪ টি অস্ত্র ও ১৩ টি ককটেল উদ্ধার

২৩জন বিএনপি নেতা বহিষ্কার একদিনে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার এক দিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা সবাই তৃণমূলের স্থানীয় পর্যায়ের নেতা।

সরকারের পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরি করতে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি।

একই সঙ্গে নির্বাচনে সহযোগিতা ও ভোটের দিন কেন্দ্রে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তাও সব সাংগঠনিক জেলায় পাঠিয়েছে দলটি। জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব নেতা নির্বাচনে কোনো না কোনো প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-রাঙ্গামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বন্দর থানার সহসভাপতি আবু জহুর, মৌলভীবাজার জেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল, সাবেক সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশিদুল ইসলাম রতন, গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান (হারিজ), শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য গোলাপ হোসেন।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনসমুদ্র

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনসমুদ্র

সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মূজিবের আর্দশ বুকে ধারন করে সংসদ সদস্যে হিসাবে এলাকার উন্নযনে ও মানুষের পাশে থেকে কাজ করেছি নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

শিক্ষকতা পাশাপাশি বঙ্গবন্ধু’র আর্দশে অনুপ্রেরণায় রাজনীতিতে করে  এলাকার মানুষকে ভালবেসেছি। এবারের নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি ডুমুরিয়া ফুলতলার মানুষের জন্য  নিষ্ঠার সাথে কাজ করেছি।  চলে গেলে  এ অঞ্চলের অবস্থা বুঝতে পারবেন।  নির্বাচনে   অনেকে অনেক রকম চমক দিচ্ছে। অস্ত্রের ভাষায়ও কথা বলছে। আমরা অস্ত্র বুঝি না অস্ত্র চিনি না। আমাদের অস্ত্র হচ্ছে কলম।    কে হিন্দু কে মুসলমান  সেটি  দেখিনি  সকলে আমরা ভাই ভাই এই মনোভাব নিয়ে  এলাকার উন্নযনে কাজ করেছি। বঙ্গবন্ধু সোনার বাংলা বির্নিমানে  জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বের সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছি।

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা  ইউনিয়নের আঠারো মাইল বাজারে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন। তিনি আরো বলেন  শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার পরিচালনার সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান।

 নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব  মাষ্টার নিছার আলীর পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ  মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো,: কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামিল খান, খান জাহানআলী থানা আওয়ামী লীগের সভাপতি  শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যন শারমীনা পারভীন রুমা, মোল্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল,  যুবলীগের আহবায়ক  প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরঞ্জন ঘোষ, আরশাফ শেখ, ওয়াদুদ শেখ, তসলিম হুসাইন তাজ, জামান শেখ, স ম রোকুজ্জামান, কামরুল ইসলাম মোড়ল, রফিকুল ইসলাম, আ: হালিম, লিটন, মোজাহার, শফিকুল ইসলাম, হাশেম আলী, হায়দার আলী, মাহাফুর রহমান গাজী,  মোজাহার আলী, মতিয়ার সরদার, মোহাম্মদ  আলী সানা, মাহফুছা খানম, ফনি, প্রমুখ।

আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

 বরগুনা-১ আসনে আওয়ামীলীগের চার  প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বরগুনা-১ এ  আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন একই দলের তিন নেতা।এ আসনে অন্য দলের তেমন কোনো জনপ্রিয়তা না থাকায় হেভিওয়েট চার নেতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে বলে মনে করছেন নেতারা। আর ভোটাররা বলছেন,এবার আর কোনো মৌখিক আশ্বাসে ভোট দেবেন না তারা। যিনি প্রতিশ্রুতি পূরণের সত্যিকার আশ্বাস দেবে,তার প্রতিই রায় দেবেন তারা।

তবে এ  আসনের নির্বাচনী হাওয়া দ্রুত বদলে যাচ্ছে।বর্তমান অবস্থার পরিবর্তন হয়ে স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে থেকে শেষমেশ চুড়ান্ত লড়াইয়ে একজন অবতীর্ণ হলে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে।

বরগুনা জেলা সদর,আমতলী ও তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১ এ মোট ভোটার রয়েছে ৪৮৩৯১১ (চার লক্ষ তিরাশি হাজার নয়শত এগারো)  এরমধ্যে বরগুনা সদর ২৩০৬৬০ (দুই লক্ষ ত্রিশ হাজার ছয়শত ষাট) আমতলী ১৭২৩৩৭ (এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত সাইত্রিশ)  ও তালতলীতে ৮০৯১৪ (আশি হাজার নয়শত চৌদ্দ)। এই চার প্রার্থীর তিনজন বরগুনা সদরের। এবারও পাঁচ বারের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

তবে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের আরও তিন নেতা গোলাম সরোয়ার টুকু,খলিলুর রহমান ও গোলাম সরোয়ার ফোরকান।

একই দলের তিন প্রাথী হওয়ায় নির্বাচনী প্রচারণা হয়ে উঠেছে বেশ জমজমাট। প্রার্থীরা বিভিন্ন পথসভা ও গণসংযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা।

তবে সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উন্নয়ন না করার প্রতিপক্ষের অভিযোগ মানতে রাজি নন নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার দাবি,সাধ্যমত সব উন্নয়ন করেছেন তিনি। উন্নয়ন ছাড়াও তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকায় কোন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি হয়নি।

গোলাম সরোয়ার টুকু বলেন,বরগুনার মানুষ পরিবর্তন চায়। বরগুনা জেলাকে আধুনিক বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি।

গোলাম ছরোয়ার ফোরকান বলেন,গত ১৫ বছর সারাদেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের তেমন উন্নয়ন হয়নি। অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছি।

ভোটাররা বলছেন,এবার তারা ভোট দেবেন চাওয়া-পাওয়ার হিসেব মিলিয়ে।এই চার হেভিওয়েট প্রার্থী ছাড়াও বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ছয়জন প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে তাদের খুব একটা প্রভাব নেই।

বরগুনা সদরের ভোটার মাসুম বিল্লাহ বলেন,এবারের নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর সাথে।

আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সহিদ বলেন, আমতলী-তালতলীতে একজন প্রার্থী হওয়ায় এ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও গোলাম সরোয়ার ফোরকান এর মধ্যে।

আমতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন ফকির বলেন, এখানে দলের মধ্যে কোন বিরোধ নেই। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী সকলে একাট্টা।

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

||এম মুরশীদ আলী||

 খুলনা- ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপি (নৌকা) প্রতীক। তাঁর পক্ষে- গত ২৮ ডিসেম্বর দিনব‍্যাপী রূপসার নৈহাটি ইউনিয়ন ইলাইপুর মুমিন বাগ, দেবিপুর ও নৈহাটী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এমপির সহধর্মিনী এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম।

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো: মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইফতেখার আলম, আকরাম হোসেন|

নৌকার পক্ষে- সারমিন সালাম রূপসায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রুবি, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক  শারমিন সুলতানা রুনা, সাবিনা ইয়াসমিন, ইউপি সদস‍্য  আলমগীর হোসেন শ্রাবণ, রেশমা বেগম, আ: রাজ্জাক শেখ, লিপিকা রানী দাস, আরিফ তালুকদার, হায়দার আলী, মিরাজ শেখ, শিমুল শেখ, ফারুক শেখ, অলোক দাস, বাকি বিল্লাহ, ছাত্রলীগের  রিয়াজ শেখ, শেখ রাসেল, নোমান সৈকত সহ দলীয় নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ।

খুলনা-৪ আসনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে সারমিন সালাম

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মীনি সারমিন সালাম রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেজঝিল এলাকায় ও আলাইপুর গ্রামের আইরিন মেম্বর এর বাড়িতে  উঠান বৈঠক ও গণসংযোগ করেন ২৭ডিসেম্বর দিনব‍্যাপী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা  ওহিদুজ্জামান মিজান জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফাল্গুনি মিতা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিনাত রেহেনা, এড.হাসিনা আকতার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: রেজোয়ান শেখ, সাধারণ সস্পাদক মোকলেছুর রহমান।

ইউপি সদস‍্য  আইরিন পারভিন এর সভাপতিত্বে  ও ছাত্রলীগের রিয়াজ শিকদার এর পরিচালনায়  বক্তৃতা ও উপস্থিত ছিলেন  আওয়ামীলীগ নেতা মোকাররম শেখ, বিশিষ্ট সমাজ সেবক মুসা লস্কর, ইউপি সদস‍্য আবু সালেহ,  সাজ্জাদ হোসেন শাকিল,স্বপ্না পাল,বিনোদিনী পাল,মাধুরী সরকার,  ঘাটভোগ ইউনিয়ন শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো:শাহেদ শিকদার,  যুগ্ম সম্পাদক নাদিম খান, দপ্তর সম্পাদক তোহিদুল ইসলাম, ওর্য়াড সভাপতি শিবাজ শিকদার, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আকতার, কৃষকলীগের মো:মিরাজ শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি আজমাইন ইনকিয়াদ, সহ-সভাপতি ইনজামুল হক, আলাইপুর কলেজ ছাত্রলীগের আহবায়ক  রকিবুল ইসলাম,যুগ্ম আহবায়ক  নাইম শেখ সহ দলীয় নেতাকর্মীরা।