অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগর উপজেলার তরুণলীগের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টায় যশোরে নিজ বাসায় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নব গঠিত তরুণলীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বিপ্লব, সহ সভাপতি শেখ পলাশ, রুহুল আমীন, রিপন খাঁ, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হতে পারেন……?

//অনলাইন নিউজ ডেস্ক//

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকালে সম্মেলনের দ্বিতীয় পর্বে (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে) নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্মেলনে কে পাচ্ছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব? এই প্রশ্নটিই এখন সবার মুখে মুখে।

নেতাকর্মীরা বলছেন, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদেই থেকে যাচ্ছেন বলে তারা শুনছেন। তবে সাধারণ সম্পাদকের পদের দাবিদার হিসেবে আরও কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

এদিকে ওবায়দুল কাদের যদি এবারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান, তাহলে তার মন্ত্রিত্ব রাখা না রাখার বিষয়ে কঠিন সিদ্ধান্ত বিবেচনায় নিতে হবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর নতুন কেউ এলে তা মন্ত্রিপরিষদের বাইরের কেউ হবেন।

কারণ আওয়ামী লীগের এবারের সম্মেলনে সরকার ও দলের নেতৃত্ব আলাদা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত চার দশক ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এবারো সভাপতি পদে পরিবর্তন হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে মূল আলোচনা সাধারণ সম্পাদকসহ অন্য পদগুলো নিয়ে।

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক পদে আছেন ওবায়দুল কাদের। সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। তার অনুসারীদের ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন।

এদিকে সম্মেলনের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ব্যর্থতা ও সফলতা নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। কাউন্সিলে দায়িত্ব বদলালেও দলের জন্যই কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্মেলনের প্রস্তুতি জানাতে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এটি এই মেয়াদে দলের সাধারণ সম্পাদকের শেষ সংবাদ সম্মেলন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনে নতুন কমিটি হলে সেখানে তিনি তৃতীয় দফায় একই পদে থাকছেন কিনা, সে প্রশ্ন করা হয়েছিল তাকে।

জবাবে ওবায়দুল কাদের বলেন, দায়িত্ব বদলালেও এই দলেই আছি, দলের জন্যই কাজ করব।

দুই মেয়াদে দায়িত্ব পালন করতে গিয়ে কতটুকু সফল হয়েছেন- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থতা থেকে শিক্ষাও নেব, যেখানে ভুল আছে, আমরা সম্মিলিতভাবে আগামীতে চেষ্টাও করব।  কে কোন দায়িত্বে সেটা ব্যাপার না, দায়িত্ব বদলালেও তো আমরা এই দলেই আছি।

ওবায়দুল কাদেরের বাইরে সাধারণ সম্পাদকের পদের দাবিদার হিসেবে আরও কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। তারা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কাজী জাফর উল্যাহ ও আবদুর রহমান।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদকদের প্রায় সবাই সাধারণ সম্পাদকের দাবিদার। এদের মধ্যে আলোচনায় রয়েছেন মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, দলের একটা অংশ চাইছে ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক। তিনি না হলে হাছান মাহমুদকে এই পদে দেখতে চায় তারা। তথ্যমন্ত্রী হিসেবে গণমাধ্যমে নিয়মিত উপস্থিতি এবং বিরোধী দলের সব আন্দোলনকেই নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারায় তিনি সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার- এমনটা মনে করেন তার অনুসারীরা।

সাম্প্রতিক সময়ে দলের সভাপতি শেখ হাসিনা তার বক্তৃতায় একাধিকবার বাহাউদ্দিন নাছিমের ওপর বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতনের কথা তুলে ধরেছেন। দলের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেছেন। ফলে তাকেও সাধারণ সম্পাদক হিসেবে বিবেচনা করছেন কেউ কেউ।

অভয়নগরে তরুণ লীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলা তরুণ লীগের পক্ষ থেকে নওয়াপাড়া মডেল স্কুলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

বৃহস্পতিবার  সকালে পুষ্পার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন, তরুণ লীগ অভয়নগর উপজেলা শাখার  সভাপতি  শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বিপ্লব, রিপন খাঁ, শেখ পলাশ, রুহুল আমীন, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন, সাকিব মোল্লা, নাইম শেখ, জুম্মান শেখ প্রমুখ।

 

ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শ্রমিক লীগের অভিনন্দন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ সকলকে জাতীয় শ্রমিক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৮ ডিসেম্বর রোববার সন্ধ‍্যায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য সুজিত মল্লিক ও সাংবাদিক হাবিবুর রহমান। শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য আবিদুর রহমান বিপ্লব, আব্দুল হালিম গাজী, কামরুল শেখ, গফফার শেখ, আনিচুর শেখ, বিল্লাল শেখ, হানিফ মোড়ল, আজম আলী, নাহিদ শেখ, রিপন গাজী প্রমুখ।

কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি লোটাস কামাল সম্পাদক মুজিব পুনঃনির্বাচিত

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মলন বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য কুমিল্লা  দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস এমপি ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মজিব এমপিকে পুনঃ নির্বাচিত করেছে।

সম্মেলনে কুমিল্লা জেলা দক্ষিণ আ’লীগের সভাপতি  আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস) কামাল এফ.সি.এ এম.পি ,এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম (সেলিম) এম.পি,।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম (হানিফ)এম.পি  ।

বিশেষ অতিথি  ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম,,প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও স্হানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম এম.পি,  ।

সন্মেলন পরিচালনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এম.পি,  ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির অনেক  নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অভয়নগরে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍ঃ

বিএনপি-জামায়ত তথা দেশ বিরোধী জোটের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  বৃহস্পতিবার( ৮ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ এবং পরে যশোর-খুলনা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন। বক্তারা বলেন, অভয়নগরের মাটি আওয়ামী লীগের ঘাটি। এখানে বিএনপি-জামায়ত কোন ধরণের অরাজগতা সৃষ্টি করার পায়তারা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজপথ অভয়নগর আওয়ামী লীগের ছিল, আছে এবং থাকবে।

রামপালে বিএনপির ২০ নেতাকর্মীর নামে মামলা আটক ৬

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপাল থানায় ২০ জন বিএনপি নেকাকর্মী নামসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে রামপাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ টি ককটেল, ১টি বিষ্ফোরিত ককটেলের অংশ, ১টি ছোরা, ১৫টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, ২টি লোহার রান দা ও ৫ জোড়া স্যান্ডেল উদ্ধার দেখিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- রামপাল উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা যুব দলের সাবেক সেক্রেটারী শেখ ওলিয়ার রহমান, বিএনপি নেতা জিন্নাহ হোসেন, শেখ আজাহার হোসেন (টুকু) ও দেলোয়ার হোসেন মোল্লা। আটককৃতদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

এজাহারনামী অপর আসামীরা হলেন উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজি জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় মোঃ ওজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা যুব দলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন প্রমূখ।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর দৃষ্টি আকার্ষন করা হলে তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক আইনের ৪/৫/৬ ধারায় একটি মামলা রজু করা হয়েছে। যার নাম্বার ০৫। আটককৃত আসামীদের কাছ থেকে ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বনের বাঘে খায় না মনের বাঘে খায়, যে ভয়ে সম্মেলন কুমিল্লা টাউন হলে নয়!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার প্রোগ্রাম ছিল কুমিল্লা টাউন হল মাঠে। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশ্বের সেরা অর্থমন্ত্রী ভয়েতা বাতিলের ব্যবস্থা করে সম্মেলন নিয়ে যান উনার বাড়ীর আঙ্গিনায় অর্থাৎ বাগমারা হাইস্কুল মাঠ।

তিনি মনে করেছেন, কুমিল্লা নামে বিভাগ না হবার পিছনে অনেকেই উনাকে দায়ী করেছিলেন। অবশ্য তিনিই প্রথম ময়নামতি নামে বিভাগের প্রস্তাব করেছিলেন। পরে তা আবার পরিবর্তন করে মেঘনা নামে বিভাগ করার প্রস্তাব উঠেছে। কিন্তু কুমিল্লাবাসী সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।

অর্থমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ করার কোনও ভ’মিকা নাই কেন ? এই রকম প্রশ্নের সম্মূখীন হবে সন্দেহ ভেন্যু পরিবর্তন করে বাগমারা মাঠে নিয়ে যান। এছাড়া তিনি অর্থ মন্ত্রী হবার তিন মাসের মাথায় কীভাবে বিশ্বের সেরা হয়েছেন, এরকম প্রশ্নও উঠতে পারে। আরো প্রশ্ন উঠতে পারে, গত চার বছর এলাকায় আসেননি কেন ? রাজনীতি ভার্চুয়ালে কেন ?  মন্ত্রীত্ব পাবার পর কুমিল্লা জন্য কী করেছেন ?

নেতা কর্মীরা সাক্ষাৎ পায় না কেন ? দেশের অর্থনীতির এত ভঙ্গুর অবস্থা কেন?  ইত্যাদি ইত্যাদি। এ সকল প্রশ্নের সম্মূখীন হতে পারেন এমন সন্দেহ থেকে মূলত ভেন্যু পরিবর্তন করেছেন বলে অনেকেই মনে করেন।

সম্মেলন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগ, নেতৃত্ব পরিবর্তনের অপেক্ষায়

স্টাফ রিপোর্টারঃ-

বহু প্রতীক্ষার পর আগামী কাল বৃহস্পতিবার বাগমারা হাইস্কুল মাঠে কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন ওবায়েদুল কাদের। প্রধান অতিথি থাকবেন প্রেসিয়াম সদস্য শেখ সেলিম। সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন চাচ্ছেন জেলার নেতৃবৃন্দ। ফলে সর্বত্র জল্পনা কল্পনা কে হতে যাচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। দলীয় সূত্রে জানা যায় সভাপতি হিসেবে নাম উঠে আসছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম অথবা কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, আর সাধারণ সম্পাদক পদে এক সময়ের তুখোড় ছাত্র নেতা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সোনার বাঙলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ অথবা বর্তমান যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, আনিসুর রহমান মিঠু, নাসিমুল আলম নজরুল এমপি।

বিশ্লেষণ স্ব্রুপ নেতা কর্মীরা বলছেন, বর্তমান সভাপতি দীর্ঘকাল আহবায়ক ও সভাপতির দায়িত্বে আছেন। অর্থাৎ ২০০৬ সালে আহবায়কের দায়িত্ব পান।  দীর্ঘ ১৪বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলে সেই সম্মেলনে তিনিই সভাপতি দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নেয়ার পর কুমিল্লা জেলা আওয়ামী লীগের কোনও সভা সমাবেশে হাজির হননি। জেলা আওয়ামী লীগের কোন কর্মী সভা অথবা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়নি। তিনি শুধু নাঙ্গলকোট আওয়ামী লীগ নিয়ে ভাঙ্গা গড়ার খেলা খেলেছেন। অসুস্থতার অজুহাতে গত ৪বছর বাসা থেকে বের হননি। মাঝে মাঝে ভার্চুয়ালে ও অডিও বার্তাায় যোগ দিয়েছেন। অনেকেই বলেন, মন্ত্রণালয় ভার্চুয়ালে চললেও রাজনীতি ভার্চুয়ালে চলে না। তিনি পিএস ও তার ভাইদের দিয়ে রাজনীতি পরিচালনা করেছেন। উনার ভাইদের বিরুদ্ধেও পাহাড়সম অভিযোগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভ’মি দুর্নীতি দলীয়,মনোনয়ন ও পদ বাণিজ্যের অভিযোগ অহরহ।

অপরদিকে সাধারণ সম্পাদকের পরিবর্তনও চায় তৃণমূল কর্মিরা। দুই যুগের বেশী সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মুজিবুল হক মজিব এমপি। কুমিল্লা আওয়ামীলীগে গ্রুপিং এর জন্য অনেকেই দায়ী করেন তাঁকে। মুজিবুল হক প্রথমে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত’্যর পর এক লাফে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সেই থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। একই পদে দুই যুগের বেশী। গত সংসদ নির্বাচনে আফজানের ছেলে ইমরান দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী করান। তার নির্বাচনি এলাকায় নিজ দলীয় কর্মীদেও হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রেলপথ মন্ত্রী থাকাকালে তাঁর স্ত্রী’র বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছিল এবং এলাকায় থেকে নেতাকর্মী আসলে তাদের সাথেও খারাপ আচরণ করতো । এছাড়া, রোগ ও হনুফার ভারে নুয়ে পড়া এবং ভারী বয়সে দল পরিচালনা করা আদৌ তার পক্ষে সম্ভব নয় মনে করেন অনেকেই।

লাকসামে যুবলীগ কর্মী রায়হান বিএনপির সন্ত্রাসের শিকার

//স্টাফ রিপোর্টার//

কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা ৬ নং ওয়ার্ডের যুবলীগ কর্মী রায়হান কবির বিএনপির নৃশংস সন্ত্রাসের শিকার হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। পৌরসভার বাতাখালী পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ রংগু মিয়ার সন্তান যুবলীগ কর্মী রায়হান পেশায় একজন লাইসেন্সধারী ড্রাইভার। কর্মসংস্হানের আশায় ব্যাংক থেকে ঋণ গ্রহন করে টাটা কোম্পানির একটি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। দেশের বিভিন্ন জেলায় মালামাল পরিবহন করে আসছে সুনামের সাথে।

গত ৪ আগস্ট ২০২২ ভাড়া নিয়ে ভোলায় গিয়ে বিপাকে পড়ে। বিএনপি -জামাতের সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয় তার পিকআপ। ভোলা দরগাস্হ বিএনপি অফিসের সামনে ভাংচুর করা হয় গাড়িটি। এব্যাপারে ভোলা সদর থানায় ৫/৮/২০২২ তারিখে অভিযোগ দায়ের করা হয়।

বর্তমানে কিস্তি পরিশোধ ও পরিবার চালাতে মানবেতর জীবন- যাপন করছে রায়হান।