খুলনা রূপসায় ২৪ বছর বেতন পান না এক স্কুল শিক্ষক – পরিবার নিয়ে করছেন মানবেতর জীবন যাপন

//তরুন কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//

একটি নয়, দুটি নয়, পুরো ২৪ টি বছর খুলনা রুপসা  উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামন ডাংগা মাধ্যমিক বিদ্যালয় এক দরিদ্র শিক্ষক চাকুরি করে ও করছেন মানবেতর জীবন জাপন ।  স্কুলটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত প্রায় ৩৩ টি বছর ধরে বর্তমান  ২২০ জন ছাত্র ছাত্রী ও ১৮ জন শিক্ষক  কর্মচারী নিয়ে সুনামের সহিত  শিক্ষা ব্যবস্থা করে আসলে ও পুরো ২৪ টা বছর ধরে একটি টাকা বেতন পাচ্ছেন না এক শিক্ষক।  চাকুরি করে ও পরিবার ও স্ত্রী সন্তান নিয়ে করছেন মানবেতর জীবন জাপন। শুনতে রুপকথার মত মনে হলেও আসলে এটা সত্য।।

খোজ নিয়ে যানা যায়  বামন ডাংগা মিনা পাড়া গ্রামের মৃত ইউনুস মিনার ছেলে মোহাসিন মিনা। অত্যন্ত মেধাবী এই ছেলেটি দরিদ্র বাবার স্বপ্ন পুরনের জন্য অন্যের বাড়িতে লজিং থেকে পড়া শোনা করে অনেক কষ্টে  অনার্স পাস  করে  চোখে-মুখে রঙিন  স্বপ্ন নিয়ে স্বপ্ন  দেখছিলেন  দরিদ্র বাবা-মার কষ্ট দূর করবেন।  বিভিন্ন জায়গা থেকে চাকুরির  অনেক সুযোগ আসা সত্ত্বেও  তিনি যোগদান করেননি কোথাও কারন তিনি এ গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করে তাদের ভাগ্য পরিবর্তন করতে নামেন। ১৯৯২ সালে বামন ডাংগা  মাধ্যমিক বিদ্যালয় টি প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈতনিক ভাবে বরাবর  সবাই কাজে যোগ দিয়ে শিক্ষা দিয়ে আসছেন।

গত ১৯৯৭ ইং সালে স্কুলটি গেজেটভুক্ত (জাতীয়করণ) করা হয় এবং সকল শিক্ষক কর্মচারী কে  পর্যায়ে ক্রমে বিভিন্ন  সময়ে গেজেটভুক্ত হলেও শিক্ষক মোহাসিন মিনা  এখনো পর্যন্ত গেজেটভুক্ত হয়নি। ফলে সবাই বেতন পেলে ও আজও তিনি পাননি কোন বেতন কাঠামো। এটা রাজনৈতিক নাকি প্রতিহিংসা এ নিয়ে এখন ও কিছু বলা যাচ্চে না।   এ যেন সবাই যার যার মতে কেউ কারো কোন কিছু দেখার  সময় নেই। একজন দোষ দিচ্ছেন আরেক জনের উপর। আর আদৌও সে কি তার চাকুরি জীবনে বেতন পাবে কিনা এটা নিয়ে পুরো পরিবার টি যেন চোখে মুখে  অন্ধকার দেখছেন ।

এ বিষয় স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন দত্ত কে জিজ্ঞেস করলে তিনি বলেন সাবজেক্ট জটিলতার কারণে তার বেতন টি এখন ও পর্যন্ত  চালু হয়নি। এটা  শিক্ষা মন্ত্রণালয় আবেদন করা আছে  কবে এটা অনুমোদন দিবে সে এ বিষয় সঠিক ভাবে বলতে পারছেন না।  এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঙ্গে আলাপ করলে তিনি বলেন আমি বিষয় টি আগেও শুনেছি তাই আমি প্রধান শিক্ষক কে ফোনে সব বলেছি সে যেন দ্রুত সময়ে এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সেই সাথে আমাদের ও একটাই চাওয়া এই সাবজেক্ট জটিলতা আর না দেখিয়ে অসহায় পরিবার টির পাশে এসে দাড়ানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

কান্ট পৃথিবীর আলো নয়, তিনি একটি দীপ্তিমান সৌরজগত

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

যাদের যুক্তি পছন্দ তাদের পক্ষে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টকে উপেক্ষা করা অসম্ভব৷ সোমবার তার ৩০০তম জন্মবার্ষিকী ছিল৷ ‘চিরস্থায়ী শান্তি’র এই লেখকের দর্শন আজও প্রাসঙ্গিক৷

১৭২৪ সালের ২২ এপ্রিল পূর্ব প্রুশিয়ার ক্যোনিগসব্যার্গে (বর্তমান রাশিয়ার কালিনিনগ্রাদ) জন্মেছিলেন কান্ট৷

দুনিয়াকে বুঝতে হলে যে আপনাকে পৃথিবী ভ্রমণে বের হতে হবে, তা নয়৷ কান্ট কখনও তার শহর ক্যোনিগসব্যার্গ ছেড়ে যাননি৷ কিন্তু তারপরও তিনি দুনিয়া নিয়ে যে দর্শন দিয়েছেন তাতে সমৃদ্ধ হয়েছে দর্শনশাস্ত্র৷

শুধু তাই নয়, ১৭ শতকে তার হাত ধরেই ইউরোপে এনলাইটেনমেন্ট বা আলোকায়ন যুগ শুরু হয়েছিল৷ এনলাইটেনমেন্ট ছিল একটি বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলন, যার উদ্দেশ্য ছিল বিজ্ঞান ও সাহিত্যচর্চার মাধ্যমে প্রথাগত বিশ্বাস ও কুসংস্কারের শাসন থেকে মানুষকে মুক্ত করে সমাজকে মানবিকতার পথে পরিচালিত করা৷

কান্ট পৃথিবীর আলো নয়, তিনি একটি দীপ্তিমান সৌরজগত

কান্টকে সর্বকালের সেরা চিন্তাবিদদের একজন ধরা হয়৷ তার অনেক দর্শন আজও প্রাসঙ্গিক৷ ১৭৯৫ সালে লেখা ‘অন পার্পেচুয়াল পিস’ প্রবন্ধে তিনি বিশ্বের সব প্রজাতন্ত্রের সমন্বয়ে ‘লিগ অফ নেশনস’ নামের একটি কেন্দ্রীয় সংগঠন তৈরি পরামর্শ দিয়েছিলেন৷ সেই পরামর্শ অনুসারেই প্রথম বিশ্বযুদ্ধের পর ‘লিগ অফ নেশনস’ তৈরি হয়েছিল, যেটি আজকের জাতিসংঘ৷

কান্ট মনে করতেন, প্রতিটি মানুষের বিশ্বের যে কোনো দেশে যাওয়ার অধিকার রয়েছে৷ তবে সেই দেশে তাকে সাদরে গ্রহণ করা হবে, বিষয়টা তেমন নাও হতে পারে৷

মানুষের মর্যাদা ও মানবাধিকারকে ধর্ম দিয়ে নয়, দার্শনিকভাবে যুক্তি দিয়ে বিচারের কথা বলতেন কান্ট৷

মানুষের উপর তার অগাধ বিশ্বাস ছিল৷ তিনি মনে করতেন, নিজের ও বিশ্বের সবার দায়িত্ব নেওয়ার ক্ষমতা মানুষের আছে৷ তাই তিনি মানুষকে এমনভাবে কাজ করতে বলতেন যেনস সেটা পরবর্তীতে সযে-কোনো সময় পৃথিবীর সবার জন্য আইন হিসেবে বিবেচিত হতে পারে৷ আজকের বিচারে তার এই কথাটা এভাবে বলা যেতে পারে: আপনার শুধু তা-ই করা উচিত যেটা সবার জন্য ভালো হবে৷

১৭৮১ সালে প্রকাশিত কান্টের ‘ক্রিটিক অফ পিউর রিজন’ বইটি বুদ্ধিবৃত্তিক ইতিহাসের সন্ধিক্ষণ হিসাবে বিবেচিত হয়৷ এই বইয়ে তিনি দর্শনের চারটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন: আমি কী জানতে পারি? আমার কী করা উচিত? আমি কী আশা করতে পারি? আর মানুষ কী?

তার আগে পৃথিবীতে আসা অনেক দার্শনিকের বিপরীত চিন্তা করতেন কান্ট৷ তিনি বলেছেন, মানুষের মন ঈশ্বরের অস্তিত্ব, আত্মা বা পৃথিবীর শুরুর মতো প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না৷

কান্টের সমসাময়িক জার্মান রোমান্টিক লেখক জ্যঁ পাউল (১৭৬৩-১৮২৫) বলেছিলেন, ‘‘কান্ট পৃথিবীর আলো নয়, তিনি একটি দীপ্তিমান সৌরজগত৷”

উপনিবেশবাদ ও দাসত্বের বিরোধী ছিলেন কান্ট৷

দৈনন্দিন জীবনে কঠোর নিয়মনীতি মনে চলতেন কান্ট৷ পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে অনেক সময় নিয়ে দুপুরের খাবার খেতেন, বিলিয়ার্ড খেলতে পছন্দ করতেন, আর খেলতেন কার্ড গেমস৷ থিয়েটারে যেতেও পছন্দ করতেন তিনি৷ আর চুল কাটার দোকানে কান্ট গল্প বলে সবাইকে আনন্দ দিতে পারতেন বলে জানা যায়৷

কান্টের ৩০০তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জার্মানিতে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যেমন বন শহরে ‘আনরিজলভড ইস্যুস’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷ এছাড়া জুন মাসে বার্লিনে একটি অ্যাকাডেমিক কনফারেন্স ও বছরের শেষ দিকে বন শহরে আন্তর্জাতিক কান্ট কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এই সম্মেলনটি কান্টের জন্মভূমি কালিনিনগ্রাদে করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে৷ Source DW

Daily World News

শেখ হাসিনার নির্দেশ অমান্য করা হচ্ছে আসন্ন উপজেলা নির্বাচনের দলীয় সিদ্ধান্তে

আবহাওয়া অফিস|| দাবদাহ নিয়ে দুঃসংবাদ

ডুমুরিয়ার শোভনা পল্লীশ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুজিৎ সরদার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ার শোভনা পল্লীশ্রী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি গঠনের লক্ষ‍্যে ২২ এপ্রিল সোমবার দুপুরে প্রিজাইডিং অফিসার  ও উপজেলা যুব উন্নযন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান কক্ষে স্কুলের নির্বাচিত অভিভাবক সদস‍্য সংরক্ষিত মহিলা সদস‍্য, শিক্ষক প্রতিনিধি সদস‍্যদের উপস্থিতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি  পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  উপস্থিত  সকল সদস‍্যদের  সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে অভিভাবক সদস‍্য সুজিৎ সরদারকে  সভাপতি নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ‍্য গত ১৮ এপ্রিল অভিভাবক সদস‍্য পদে নির্বাচনে  ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈধ‍্যর প‍্যানেল জয় লাভ করেন। অভিভাবক  সদস‍্যরা হলেন সুজিৎ সরদার, রবীন্দ্রনাথ রায়, অবনীন্দ্র নাথ মন্ডল, শুভংকর রায়, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস‍্য  কনিকা বৈরাগী, সংরক্ষিত  মহিলা শিক্ষিকা মনিমাল ধর, শিক্ষক প্রতিনিধি সুব্রত বিশ্বাস, প্রবীর কুমার সরদার। সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য, ইউপি সদস‍্য দেবব্রত সরদার, সাধন সরদারসহ স্থানীয় গর্নমান‍্য ব‍্যক্তিবর্গ।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর ৩য় গ্রুপের (৩ টি পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার নিরীক্ষিত ও সংশোধিত ফল আজ প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এসব তথ্য জানান।

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

এর আগে ২০২৩ সালের  ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন

 

অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

২০২৪ সালের নবনির্বাচিত কমিটির হাতে ৩০ মার্চ শনিবার সমিতির কার্যালয়ে সাবেক সভাপতি সুন্দলীএসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির দায়িত্বভার অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস বর্তমান সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন এবং কোষাধক্ষ আব্দুল্লাহ আল মাসুমের হাতে সমিতির সবকিছু হস্তান্তর করেন ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান,ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন,শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, হোসেন আলী এবং হাবিবুর রহমান , বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, সহকারি অধ্যাপক উদয় শংকর, আব্দুর রাজ্জাক,বর্তমান কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আবুল হোসেন গাজী প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সোহেল রানা,দপ্তর সম্পাদক জুলফিকার আলী, সহ সাবেক ও বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

বর্তমান কমিটির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার এ সময় তার বক্তব্যে বর্তমান কমিটির কার্যক্রমকে আরো উন্নয়নমুখী ও বেগবান করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

রামপালে স্কলারশিপ পেয়েও বিদেশে পড়া নিয়ে অনিশ্চয়তায় মেধাবী সোলাইমান

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যোগাড় করা বিপুল পরিমাণ টাকা মামা ইমদাদ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদেশে পড়তে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মেধাবী শিক্ষার্থী সোলাইমান। প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা ফেরত পাওয়ার জন্য ভুক্তভোগী সোলাইমানের মাতা গত ১০ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ.খালেক বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশনের মেয়র টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা দায়িত্ব দেন। তিনি রামপাল থানার ওসি সোমেন দাস কে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

লিখিত অভিযোগে কুলসুম বেগম জানান, তার ছেলে মেধাবী শিক্ষার্থী মো. সোলাইমান স্কলারশিপের মাধ্যমে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ পায়। ভারতে ভর্তি ও ভিসার জন্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিতে বলে ভারতীয় দূতাবাস। তখন তারা জমি ও সহায়সম্বল বিক্রি করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা যোগাড় করেন। সেই টাকা নিয়ে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে খুলনাস্থ ভারতীয় ভিসা কার্যালয়ে গত ইংরেজি ১৭-০৯-২০২৩ তারিখ খুলনার উদ্দেশ্যে রওনা হন। পথে পেড়িখালী খেওয়াঘাটে তাদের সাথে চাচাতো ভাই ইমদাদের সাথে দেখা হয়। এ সময় সে তার ভাইকে সব খুলে বলেন বোন কুলসুম। সব শুনে ইমদাদ বলেন, সব টাকা আমার কাছে দাও, আমি টাকা জমা দিয়ে মানি রিসিট এনে দিবো। এরপরে টাকাগুলো তার কাছে দেয়া হয়। সেই টাকা জমা না দিয়ে সে টাকা আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে বলেন, আমি তোমার ছেলেকে আর্মির চাকুরী দিয়ে দিবো বলো ঘোরাতে থাকে। কুলসুম বলেন, আমার ছেলের চাকুরী লাগবে না। টাকা ফেরত দাও। এক পর্যায়ে সে একলক্ষ টাকা ফেরত দেয়। বাকী টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাদের নাকি ইমদাদুল বলেন আমি বন্দুক কিনেছি। দরকার হলে সেটি ব্যবহার করবো। তোরা কোন টাকা পাবি না। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা খুলনা সিটি মেয়র বরাবর অভিযোগ করেন। কোন কূলকিনারা না পেয়ে তারা হতাশ হয়ে অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনও করেন।

অভিযোগের বিষয়ে ইমদাদুল বলেন, টাকার একটা বিষয় ছিল, সেটি আমার সাথে না। তবে টাকা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন, তবে টাকা নেননি। বন্দুকের ভয়ভীতিসহ সকল অভিযোগ অস্বীকার তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে।

বুধবার সকাল ১০ টা শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩’শ ২৬ জন অভিভাবক ভোটার হন। ওই ভোটারদের নিয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, গত তিন বছর ধরে আমি এ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেশ সফলতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছি। এ সময়ে বিদ্যালয়ের আমুল পরিবর্তন হয়েছে। দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয় হোস্টেল নির্মাণ করতে ইতিমধ্যে প্রচেষ্টা অব্যহত আছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে অভিভাবক নির্বাচনে ভোটাররা আমার প্যানেলকে বিজয়ী করেছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম মাহমুদ বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে ৩’শ ২৬ ভোটের মধ্যে এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

রূপসায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের বাই সাইকেল রূপসা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় গত ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে বলেন- সাইকেলটি যত্রতত্র ব্যবহারে পরামর্শ প্রদান করেন। তোমরা শিক্ষার্থীরা সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসার মাধ্যমে অভিভাবকের আর্থিক খরচ কমাতে সাহায্য হবে। তাছাড়া প্রাইভেট, কোচিং ইত্যাদি সময়ে  বাইসাইকেলটি তোমাদের নিত্যদিনের সঙ্গি হবে। এভাবে তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যত উজ্বল করতে হবে। তোমরাই আগামীতে দেশের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব দিবে। এমন আশা রেখে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ দেব, সার্টিফিকেট সহকারী কর্মকর্তা শেখ আহম্মেদ আলী। তাছাড়া উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক তুষার পাত্র, সদস্য অনিমা শিকদার, সুষমা রাহা প্রমূখ। অনুষ্ঠানে পার্থ প্রতিম পাত্র  ৭ম শ্রেণী, রূপা পাত্র ৮ম শ্রেণী, পার্থ বিশ্বাস ১০ম শ্রেণী, সুলতা বিশ্বাস ১০ম  শ্রেণী দের মধ্যে বাই সাইকেল দেওয়া হয়।

ডুমুরিয়ায় পল্লীশ্রী বালিকা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি চেয়ারম‍্যান সুরজ্ঞিত বৈধ‍্য

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের  ম‍্যানেজিং কমিটির  সভাপতি  নির্বাচিত হয়েছেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান সুরজ্ঞিত কুমার বৈধ‍্য।

১৮ মার্চ সোমবার দুপুরে স্কুলের নির্বাচনী প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান এর দপ্তরে স্কুলের নির্বাচিত  সকল অভিভাবক সদস‍্য,  টিআর প্রতিনিধিদের উপস্থিতে কন্ঠ ভোটে এককপ্রার্থী সুরজ্ঞিত বৈধ‍্যকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ‍্য স্কুল ম‍্যানেজিং কমিটি নির্বাচনে চেয়ারম‍্যান সুরজ্ঞিত বৈধ‍্য’র প‍্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়।

নির্বাচিত অভিভাবক  সদস‍্যরা হলেন মিহির কান্তি সরকার, রঞ্জন সরদার, হিমাংশু মহলদার, রীতা মন্ডল প্রমুখ।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি।।।

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম  কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন করা হয়েছে।মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মো:মিরাজুল ইসলাম কে আহবায়ক ,আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মো:মনির হোসেন কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিগত ৮ই মার্চ খামার বাড়ি কর্মচারী সমিতি রুমে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয় এবং উক্ত সার্চ কমিটি আজ ১৬ই মার্চ /২০২৪ ইং ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নির্বাচন ও অনুমোদন করেন।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

নির্বাচিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৪ লক্ষ কর্মচারীদের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।।

সংগঠনের নবনির্বাচিত আহবায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,দীর্ঘ দিন ধরে আমরা ১৪ লক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী সমুহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।