খুলনায় পলাশ হত্যা মামলার  আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

খুলনা ব‍্যুরো:

র‍্যাব-৬ অভিযান চালিয়ে খুলনায়  পলাশ হাওলাদার (২৩)  হত‍্যা মামলার আসামী সজীব কে গ্রেফতার করেছে।

পলাশ  খুলনা সদর থানাধীন মাথাভাঙ্গা এলাকার শিউলি বেগম এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে,  গত ৬ অক্টোবর ২০২২ তারিখ পলাশ নিজ বাসা হতে বাজার করার উদ্দেশ্যে বের হয়।

পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সজীবসহ কয়েকজন আসামীরা তাকে ও তার বন্ধুকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায়  পলাশ ও তার বন্ধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা পলাশ হাওলাদার (২৩)কে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার  ৪ মে  গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী  মোঃ সজিবুর রহমান @ সজিব (২৩) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।  আসামী সদর থানার বাসিন্দা হওয়ায় তাকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের রামপালের কুমলাই কবরস্থানের বরাদ্দ আত্মসাতের চেষ্টা অবশেষে সংস্কার শুরু

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

অবশেষে রামপালের কুমলাই গ্রামের জান্নাতুল বাকী গণকবর স্থানের সংস্কার কাজ শুরু হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের বরাদ্দ এনে আবুল কালাম নামের এক ব্যক্তি টাকা আত্মসাৎ করে গিলে ফেলেছেন। পরে জানাজানি হলে তা পুনরায় জেলা পরিষদে ফেরত দেওয়ার পর সংস্কার কাজ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা।

অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার কুমলাই গ্রামে জান্নাতুল বাকী কবরস্থান নির্মাণ করছেন কুমলাই এর কৃতি সন্তান ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের বর্তমান ভিসি ডক্টর আ. সালাম। ওই কবরস্থান সংস্কারের জন্য বাগেরহাটের জেলা পরিষদ থেকে তিনি ২ লক্ষ টাকা অনুদান পান। এরপর ওই কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য কাজটি পান ঠিকাদার ফারুক তালুকদার। তিনি কবরস্থানের স্থায়ী কমিটির এক সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাজ করে দিবো। আবুল কালাম নামের ওই ব্যাক্তি দীর্ঘ ৮/৯ মাস পূর্বে ঠিকাদারের কাছ থেকে টাকা বুঝে নিয়ে পকেটে পুরে রাখেন। কবরস্থানের পুরাতন ওয়ালের ছবি তুলে কাজ সম্পন্ন হয়েছে মর্মে ফাইনাল রিপোর্ট জমা দেন আবুল কালাম। দীর্ঘ দিন পরে বিষয়টি জানাজানি হলে ঠিকাদার ফারুক তালুকদার ওই আবুল কালামকে চাপ দিয়ে বকাঝকা করেন। এরপর আবুল কালাম তড়িঘড়ি করে ঠিকাদারের কাছে টাকা ফেরত দেন।

এলাকাবাসী জানান, আবুল কালাম ডক্টর আ. সালাম এর সৎ ভাই। তিনি জানতে পেরে ছোট ভাই কে তিরস্কার করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালামের সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদার বাঁচার জন্য আমার নাম বলছেন। আমি কিছু জানি না।

এ বিষয়ে ঠিকাদার ফারুক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরল বিশ্বাসে আবুল কালামের কাছে টাকা দিয়েছিলাম। সে যে কবরস্থানের টাকা গিলে খাবে তা চিন্তাও করতে পারিনি। তবে টাকা ফেরত পাওয়ার কথা জানান ওই ঠিকাদার।

জেলা পরিষদের প্রকৌশলী আওলাদ হোসেনের সাথে কথা হলে বলেন, আমি বিষয়টি জেনেছি। প্রশ্ন করা হয়, কাজ পরিদর্শন করার দায়িত্ব ছিল আপনার, কাজ পরিদর্শন না করে বিল ভাউচারে স্বাক্ষর করলেন কি করে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো কাজের মেয়াদ রয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে কথা হয় বাগেরহাটের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা’র সাথে। তিনি জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছি। সেখানে কাজ শুরু হয়েছে।

বাগেরহাটের জেলা পরিষদ চেয়ারম্যান কামারুজ্জামান টুকুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি এবং দ্রুত ওয়াল নির্মাণের নির্দেশ দিয়েছি। এতে কারো কোন গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে। #

বাগেরহাটের রামপালের পবনতলায় ভূয়া কমিটি দিয়ে মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ ভুয়া রেজুলেশন ও বিল ভাউচার দিয়ে আত্মসাতের  চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমলাই পবনতলা এলাকায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ শাস্তির দাবী করেছেন।

অভিযোগে জানা গেছে,  উপজেলার কালিয়াতলা এলাকার গাছতলা বাইতুন নূর জামে মসজিদের কমিটির সদস্য শিক্ষক ইয়াহিয়া, শেখ ইউনুসসহ কয়েকজন যোগসাজশে জেলা পরিষদে দুই লক্ষ টাকা বরাদ্দের জন্য আবেদন করেন। তারা পাশের গ্রামের পবনতলা বাইতুন নূর জামে মসজিদের নামে ভূয়া রেজুলেশন, ভূয়া কমিটি ও সিল সই জাল করে জেলা পরিষদের বরাদ্দ থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে পবনতলা বাইতুন নূর জামে মসজিদ কমিটিসহ এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এরপর গাছতলা জামে মসজিদের সভাপতি,  সাধারণ সম্পাদক কামাল হোসেন ও অর্থ সম্পাদক শিক্ষক ইয়াহিয়ার সাথে কথা বলেন।

পবনতলা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আবু জাফর ও সাধারণ সম্পাদক সরদার মাঞ্জুরুল ইসলাম জানান, ইচ্ছাকৃতভাবে পবনতলা মসজিদের নামে বরাদ্দ এনে তা তারা আত্মসাৎ করার চেষ্টা করেছে গাছতলা মসজিদ কমিটির কয়েকজন সদস্য। পবনতলা মসজিদ কমিটির সদস্যগণ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাগেরহাটের জেলা পরিষদে গিয়ে নথিপত্রে এমন জালিয়াতির চিত্র দেখতে পান। বিষয়টি ধামাচাপা দিতে গাছতলা মসজিদ কমিটির কয়েকজন সদস্য পবনতলা মসজিদ কমিটির সদস্যদের সাথে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি ধামাচাপার চেষ্টা করেন। সর্বশেষ শিক্ষক ইয়াহিয়া ও ইউনুস আলী পবনতলা মসজিদের নামে বরাদ্দের টাকা ফেরত দেওয়ার কথা বলেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়ার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সত্য নয়। আমাদের মসজিদের নামে বরাদ্দ চেয়ে আবেদন করেছি। জেলা পরিষদ থেকে প্রিন্টেড মিস্টেক  হয়েছে। প্রশ্ন করা হয়, “গাছতলা” বাইতুন নূর জামে মসজিদের নাম একেবারে পাল্টে গিয়ে “পবনতলা” হলো কি করে ? এমন প্রশ্নের উত্তরে ওই শিক্ষক ইয়াহিয়া বলেন, আমরা টাকা আত্মসাতের চেষ্টা করিনি। টাকা খরচও করিনি। আপনি নথিপত্র দেখতে পারেন। এ বিষয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং সরেজমিনে পরিদর্শন করা হবে।

বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার, ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৬

//খুলনা ব্যুরো//

র‍্যাব -৬ অভিযান চালিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার ও ২ সদস্যকে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জানাযায়,গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখ রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫,৫০০ কেজির অধিক মূল্যবান লৌহ সামগ্রী যার অনুমান বাজার মূল্য ৩,২০,০০০/- (তিনলক্ষ বিশ হাজার) টাকা কে বা কারা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সাইড ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৩ তারিখ রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা বিপ্লব হোসেন (১৯), মেহেদী হাসান শান্ত (২৩), খুলনা সদর, কেএমপি খুলনাকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট হতে চুরিকৃত মালামাল মূল্যবান লৌহ সরঞ্জামাদি-৫৪৯৫ কেজি, তামার তার-৫০ কেজি ও চোরাই কাজে ব্যবহৃত মিনি ট্রাক ১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-০১

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরে ডিবি পুলিশ চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে  ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তারিফ হোসেনকে আটক করে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আনুমানিক বিকাল ৫.৩০টায়  চৌগাছা থানাধীন বাদেখানপুর ক্লাবপাড়াস্থ জনৈক মোঃ আসলাম হোসেন, শশুরঃ আজীরবক্স এর বসতবাড়ীর সামনে উঠান হইতে শীর্ষ গাঁজা ব‍্যবসায়ী মতিয়ার রহমানের পুত্র মোঃ তারিফ হোসেন (২৩) ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।

এ সংক্রান্তে এএসআই (নিঃ) শেখ শাহিন ফরহাদ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

রামপালে ইসলাম ধর্ম অবমাননার আসামি সজীব বিশ্বাস ভারতীয় পুলিশের হাতে আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব ও তার পিতা গোলক বিশ্বাসকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করেছে। এ সংক্রান্ত একটা বার্তা পাঠিয়েছে কোলকাতা পুলিশ। জানা গেছে,  গত ইংরেজি ১৭ এপ্রিল উপজেলার হুড়কা ইউনিয়নের জগারহুলা গ্রামের গোলক বিশ্বাসের পুত্র সজীব বিশ্বাস ওরফে দোদো (১৫) ছাড়াখালী গ্রামের দারুল নাজাত হাফিজিয়া মাদরাসা সামনে দাড়িয়ে ইসলাম ধর্ম ও রমজানের ঈদ নিয়ে কটুক্তি করে।

এ ঘটনায় গত ২০ এপ্রিল রামপাল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি করেন একই গ্রামের মনিরুজ্জামান গোলদার। এরপর পুলিশি অভিযানের ভয়ে সজীব ও তার পিতা গোলক বিশ্বাস গত ২৫ এপ্রিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করন। ওই সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, আসামি ভারতে আটক সংক্রান্ত একটি প্রতিবেদন পেয়েছি।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমরা কাজ করছি।

উল্লেখ,  ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব হলেও তার পিতা গোলক বিশ্বাস মামলার আসামি ছিলেন না। তবে সে কেন ভারতে পালিয়ে যাচ্ছিল সেটা স্পষ্ট নয়। এলাকাবাসী বলছেন একটি বিরূপ ইস্যু সৃষ্টির জন্য সে ভারত গিয়ে ইচ্ছাকৃত পুলিশের কাছে ধরা দিয়েছেন।

যশোর বেনাপোল সীমান্তে ধান্যখোলা গ্রাম থেকে ০৩টি অবৈধ অস্ত্রগুলিসহ গ্রেফতার-০২

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি” শ্রেণী শত্রু নিধন করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। উল্লেখিত ঘটনাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষন করে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার ও হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রগুলি সরবরাহকারীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসুসহ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম ইং ২৬ এপ্রিল ২০২৩ তারিখ রাত ০৩.১৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহকারী ০২(দুই) সদস্যকে গ্রেফতার করে ।ধৃত আসামী মহিদুল ইসলাম এর বসতঘর থেকে ০৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ০৬ রাউন্ড গুলি, তাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে ।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল পযালোচনায় জানা যায়, কথিত চরমপিন্থ সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি’র নেতা দিপংকর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহ করে চরমপন্থি সংগঠনের সন্ত্রাসী কাযক্রম ও মানুষ্য হত্যার পরিকল্পনা করে। উল্লেখিত উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলি সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি

১। মোঃ আতিয়ার রহমান (৩০), পিতা- মৃত আঃ মান্নান, মাতা-নবিছন বেগম, সাং-ধান্যখোলা উত্তরপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর

২। মোঃ মহিদুল ইসলাম (৪০), পিতা- আইয়ুব আলী, মাতা- ফুলসুরাত বেগম, সাং-ধান্যখোলা দক্ষিনপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর উদ্ধারকৃত আলামতঃ

১। ০১টি রিভলবার (ছক্কা)

২। ০২টি ওয়ানসুটারগান

৩। ০৬ রাউন্ড ৮ এমএম কেএফ গুলি।

৪। ১টি মোবাইল ফোন।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ” ।

মাগুরার মহম্মদপুরে ব্যবসায়ীকে মারধর অতঃপর টাকা ছিনতাই

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

মাগুরার মহম্মদপুরে তারিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার বিকালে উপজেলার কাশিপুর গোরস্তানের উত্তরপাশে রাস্তার উপর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানা যায়।

তারিকুল ইসলাম গ্যাসের চুলার মালামালের ব্যবসা করে এবং উপজেলার  সিন্দাইন গ্রামের মৃত আলম মোল্যার ছেলে।

খুলনায় নাশকতা মামলায় হেলাল-এজাজসহ ৮ জন কারাগারে

//খুলনা ব্যুরো//

খুলনার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে তারা খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন। বিচারক মীর শফিকুল আলম ৮ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামীরা হলেন শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিএনপি’র ১৭ জন নেতাকর্মী হাজিরা দিতে গিয়েছিলেন। তার মধ্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

এদিকে আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে আটক

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

খুলনার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল “কবির বাহিনীর” প্রধান “কবির শেখ”কে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

তার বিরুদ্ধে ৩টি অস্ত্র,২টি ডাকাতি, , চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরি,
নারী নির্যাতন মামলাসহ ২০টি মামলা রয়েছে।
র‌্যাব-৬, সদর কোম্পানি একটি দল ২৫ এপ্রিল সন্ধ‍্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খুলনা জেলার দাকোপ থানার পানখালী পানখালী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব কবির শেখ(৪২) কে গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীর বসতঘর তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে দাকোপ থানায় আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব আরো জানায়,কবির শেখ একজন কুখ্যাত চিহ্নিত সন্ত্রাসী। সে ”কবির বাহিনী” নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল।