বরিশালে ৬টি গরুসহ ৩ চোর আটক 

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

৬টি গরুসহ তিন চোরাকে আটক করেছে বরিশাল  বন্দর থানা পুলিশ, মাননীয় বিএমপি কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর কঠোর দিকনির্দেশনায় চুরি রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমপি। তারই ধারাবাহিকতায় ১৩ মার্চ ২০২২  রাত ১০:৩০ ঘ‌টিকায় বন্দর থানার একটি চৌকস টিম চরকাউয়া খেয়াঘাট এলাকায় বি‌শেষ অ‌ভিযান ডিউ‌টি পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বরিশাল জেলা বাকেরগঞ্জ থানাধীন চরবাই এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ সো‌হেল খান (৩০) ও ঝালকা‌ঠি জেলার নলছিটি থানাধীন কাটাখালী এলাকার মৃত সোবহান হাওলাদার মোঃ মহারাজ হাওলাদার (৪৫)  নামক দুইজন ব্য‌ক্তি‌কে স‌ন্দেহজনকভা‌বে ঘোরা‌ফেরা কর‌তে দে‌খে কৌশলগত জিজ্ঞাসাবা‌দে জান‌া যায় যে তারা গরু চু‌রি সহ বি‌ভিন্ন ধর‌নের চু‌রির সাথে জড়িত।

পরবর্তীতে  অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে, বাকেরগঞ্জের হলতা বাজার এলাকার ছাগলদি গ্রামে অভিযান পরিচালনা করে বরিশাল জেলা বাকেরগঞ্জ থানাধীন ছাগলদি এলাকার মৃত আ‌মির আলী হাওলাদার এর ছেলে মোঃ দুলাল হাওলাদার(৪৫) এর দখল থেকে ০৬টি চোরাই গরু উদ্ধার করা হয়।

দ্রুত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে আবারো সড়ক অবরোধ

//মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামকে গ্রেফতারের দাবিতে আবারো  সড়ক অবরোধ করে আন্দোলন ও গ্রেফতারের  দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। (১৩ মার্চ রবিবার) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর (শিক্ষক) তৌহিদুল ইসলামকে গ্রেফতারের দাবিতে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলার  পৌর শহরের বন্দরে সম্মেলিত ছাত্রজোট ও সম্মেলিত অভিভাবক মহলের ব্যানারে ঘন্টাব্যপী আন্দোলন করে । এ সময় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করতে গড়িমসির অভিযোগ এনে স্লোগান দেয় তারা।

আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকগণ বলেন, ঘটনার পর থেকে ধর্ষকের অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছি আমরা। ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে না পঠানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় আরও ৬ ঘণ্টা পুলিশকে সময় দেয় আন্দোলনকারীরা।

পরে তারা ইউএনও কার্যালয়ে মিছিল নিয়ে যায় এবং সেখানে অবস্থান নেয়। ইউএনও সোহেল সুলতান  জুলকার নাইন স্টীভ ওসির বরাত দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে।

জানা যায়, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর  শিক্ষক তৌহিদুল ইসলাম পৌর শহরের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনা জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা তৌহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন। তহিদুল ১৫ লক্ষ টাকার যৌতুক চেয়ে বিয়ে করতে চান। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ ওই শিক্ষার্থীকে তৌহিদুলের বাড়িতে রেখে আসে। ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে সে বাড়িতে অবস্থান নিলে তৌহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন ৪ মার্চ তড়িঘড়ি করে অন্যত্র বিয়ে করেন। এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ৫ মার্চ তৌহিদুলের বিচার চেয়ে পৌর শহরে মানববন্ধন করে। ওই দিনেই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই সঙ্গে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল)  তোফাজ্জল হোসেন বলেন, শিক্ষক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে তা খতিয়ে দেখা হবে। আসামি দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনা ডুমুরিয়ায় বিএনপির লিফলেট বিতরন

পুলিশ অফিসার কাজী রিপন এর মানবিকতায় মধ্য রাতে নবজাতক ও প্রসূতি মায়ের প্রতি সহানুভূতি

এক কেজি গাজা সহ নারী ব‍্যবসায়ী গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ

সাইফুল্লাহ নাসির,আমতলী,(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা শহরের প্রানকেন্দ্র সিদ্দিক স্মৃতি মঞ্চের নিকট থেকে ১ কেজি গাজা সহ এক নারী গাজা ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেল গোয়েন্দা সংস্হা ( ডিবি )।

গ্রেফতারকৃত নারী মাদক ব‍্যবসায়ীর নাম রেহেনা বেগম (৩৩)। তিনি বরগুনা সদর উপজেলার ২নং ইউনিয়নের খাজুরতলা গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী।

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান কেটিভি প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ উপ-পুলিশ পরিদর্শক মো জাহিদুল ইসলাম, এ এস আই জালাল সহ দশজন সঙ্গীয় ফোর্স সহ আসামীকে এক কেজি গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হই। জব্দকৃত গাজার আনুমানিক মূল‍্য সত্তর হাজার টাকা। অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান আরো বলেন আমরা সোর্স মাধ্যমে জানতে পারি গাজা বিক্রি করার জন‍্য একজন মহিলা একটি সাদা বাজারে ব‍্যাগে করে গাজা বহন করে শহরের সিদ্দিক মঞ্চের পাশে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত টিম সহ আসামী রেহেনাকে হাতে নাতে গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হই।

বাগেরহাটের রামপালে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণকারী হাসান মীর গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ৷

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার সরাফপুর বাজার এলাকা থেকে আটক করা হয় ৷ আটককৃত আসামী সরাফপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল হামিদ মীর এর পুত্র সৈয়দ হাসান মীর (৬০) ৷ র‌্যাব ৬ এর অ‌ধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক অাহম্মদ এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

র‌্যাব সুত্র জানাযায়, সোমবার  (৭ মার্চ ) স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রামপাল উপজেলার সরাফপুর এলাকার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সের নাবালিকাকে স্থানীয় সৈয়দ হাসান মীর (৬০) ভিকটিমকে ভুল বুঝিয়ে পার্শ্ববর্তী বাগানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে ৷

ভিকটিমের আত্মচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে আসলে আসামী পালিয়ে যায়। এরপর নির্যাতিতার পিতা বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল আসামীকে ধরতে অভিযান চালায় ৷

এদিন গোপন সংবাদের ভিত্তিতে রামপালের সরাফপুর বাজারে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে র‌্যাব ৷ গ্রেফতারকৃত সৈয়দ হাসান মীরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ৷

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

রাণীশংকৈলে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লম্পট শিক্ষক তহিদুল ইসলামের দ্রুত গ্রেফতার, বিচার, ও চাকুরী, থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় সম্মিলিত ছাত্রজোট( ৭ মার্চ সোমবার) সকালে পৌর শহরের শিবদিঘি মোড়ে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করা হয়। অবরোধ চলাকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহা, ওসি

তদন্ত আব্দুল লতিফ শেখ ও শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত ছাত্র-জনতাকে শান্ত করেন ও যথারীতি সময়ে  দ্রুত আসামি তহিদুলকে গ্রেফতারের আশ্বাস দেন।

প্রসঙ্গত, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের শিক্ষক তহিদুল ইসলাম পৌর শহরের ভান্ডারা মহল্লার গফুর আলীর ১০ম শ্রেণিতে পড়া মেয়ে  সুমাইয়া আফরোজ বৃষ্টিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

ঘটনা জানাজানি হলে বৃষ্টির বাবা তহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন।তহিদুল ১৫ লক্ষ টাকার যৌতুক চেয়ে বিয়ে করতে চান। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ বৃষ্টিকে তহিদুলের বাড়িতে রেখে আসে। বৃষ্টি বিযের দাবিতে সে বাড়িতে অবস্থান নিলে তহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন ৪ মার্চ তড়িঘড়ি করে অন্যত্র বিয়ে করেন।

এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ৫ মার্চ তহিদুলের বিচার চেয়ে পৌর শহরে মানববন্ধন করে। ওই দিনেই বৃষ্টির বাবা গফুর বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। এইসাথে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ ব্যাপারে ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।  আসামি বর্তমানে পলাতক আছে। ভিকটিম মেয়েটিকে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়েছে মর্মেও তিনি জানান।

পড়ুণ দৈনিক বিশ্ব

ইউক্রেন সেনা যুদ্ধও করবে বিয়েও করবে: দেখুন ভিডিও….

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

দুই নারীর মৃতদেহের সাথে সঙ্গম করা সেলিম রিমান্ডে

//নিজস্ব প্রতিবেদক//

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে দুই নারীর মরদেহের সঙ্গে সঙ্গমের অভিযোগে মো. সেলিমকে (৪৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত এই আদেশ দেন। ‍বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেলিম কুমিল্লার লাকসাম উপজেলার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোড এলাকায় একটি বাসায় থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মর্গের পাহারাদার হিসেবে কাজ করে আসছিলেন।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আটক করে পুলিশ। এদিন রাতে এ ঘটনায় সিআইডির উপ-পরিদর্শক কৃষ্ণ কমল বণিক মামলা দায়ের করে। এ মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি নগরের চকবাজার থানা এলাকা থেকে আনুমানিক ৩২ বয়সী এক নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায় পুলিশ। একই বছরের ২৫ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর পূর্বে ধর্ষণ করা হয়েছে কি না জানার জন্য মর্গের সংশ্লিষ্ট চিকিৎসক মরদেহ দুটি থেকে বীর্যের নমুনা সিআইডির ল্যাবে প্রেরণ করেন। সেখানে দুই মরদেহে একই ব্যক্তির বীর্য পাওয়া যায়। তবে তদন্তকালে দুই মরদেহের ক্ষেত্রে মৃত্যুর আগে ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্তে পাওয়া যায় দুটি মরদেহ ময়নাতদন্তের পূর্বে দীর্ঘক্ষণ চমেকের মর্গে ছিল। ওই মর্গের পাহারাদার ছিলেন সেলিম। সিআইডির প্রাথমিক তদন্তে সেলিম ওই দুই মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন বলে প্রমাণিত হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ান ক্ষেপণাস্ত্রে খারকিভে ভারতীয় শিক্ষার্থীসহ নিহত ১০

হাইমচরে নৌ-পুলিশের অভিযানে জাটকা নিধনে আটক ১

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে নৌ-পুলিশের অভিযানে মেঘনা নদীতে জাটকা নিধনের প্রস্তুতিকালে ১ অসাধু জেলেকে আটক করেন নীলকমল নৌ র্ফাড়ি পুলিশ।

১ মার্চ মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলে হিজলা এলাকার মোতাহার সরদারের ছেলে আলতাফ সরদার(৩২)।

নীলকমল নৌ-পুলিশ সূত্রে জানাযায়, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ের প্রথম দিনে নীলকমল নৌ-পুলিশ আইসি হোসেন সরকারের নেতৃত্বে মেঘনায় অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশ এসআই স্বপন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালীন সময়ে হাইমচর ইউনিয়নের চর জানপুর গ্রামের মেঘনা নদী থেকে জাটকা নিধনের প্রস্তুতির সময় ২ হাজার মিটার জাল, একটি নৌকাসহ বহিরাগত একজন জেলেকে আটক করে নীলকমল নৌ-পুলিশ।

আটককৃত জেলে আলতাফ সরদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়।

নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি আইসি মো. হোসেন সরকার জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের প্রথম দিনে জাটকা নিধনের প্রস্তুতিকালে এক জেলেকে আটক করেছি। আটককৃত জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চট্টগ্রামে পুলিশের মোবাইল নিয়ে পালানোর সময় যুবক আটক

খুলনার ডুমুরিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়ীয়া স্কুলের ছাত্রীরা বোরকা পরায় প্রধান শিক্ষক কর্তৃক লাঞ্চিতের অভিযোগ

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্রী বোরকা পরে ক্লাসে উপস্থিত হওয়ায় প্রধান শিক্ষক রতন বড়–য়া কতৃক লাঞ্চিত হওয়া ও স্কুল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের দশম শ্রেণির ছয়জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এক লিখিত আবেদনে এ অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতিদিনের মতো গত ২৭ ফেব্রুয়ারী বোরকা ও নেকাব পড়ে ক্লাসে উপস্থিত হন। এ সময় প্রধান শিক্ষক রতন বড়–ুয়া ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিতে আসলে কয়েকজন ছাত্রীকে বোরকা ও নেকাব পরা অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন গালিগালাজ শুরু করেন। তিনি বোরকা ও নেকাবকে কটাক্ত করে বলেন, তোমাদেরকে কালো কাকের মতো মনে হচ্ছে। প্রধান শিক্ষক রতন বড়–য়া ভবিষ্যতে বোরকা ও নেকাব পরে আসলে ছাত্রীদেরকে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করেছেন বলে লিখিত অভিযোগে ছাত্রীরা জানান।

ছাত্রীরা আরো জানান, প্রধান শিক্ষক রতন বড়–য়া ও দুই, একজন শিক্ষক ইতিপূর্বে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদেরকে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে কঠাক্ত, মানসিক নির্যাতন, গালিগালাজ ও হুমকি প্রদান করলেও শিক্ষক হিসাবে আমরা মেনে নিয়েছি কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জনৈক শিক্ষার্থী বলেন, এ প্রতিবাদ করার কারনে শিক্ষকরা আমাদেরকে শত্রু মনে করবে এবং আমাদের উপর মানসিক নির্যাতন বাড়িয়ে দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছাত্রীদের লিখিত অভিযোগের বিষয়ে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বোরকা সম্পর্কিত বিষয়ে তিনি ছাত্রীদের কোন কথা বলেন নি। তবে তিনি সকলকে বিদ্যালয় কতৃক নির্ধারিত রংয়ের পোষাক পরিধান করে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরোদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানতে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. এস এম সিরাজদৌলা সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভভ হয়নি।

এ দিকে নিজের বিরোদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেও সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়–য়া নিজের পেইস বুকে এক বার্তায় বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, আমি সকল ধর্মের আচার আচরনের প্রতি অতিব শ্রদ্ধাশীল। মানুষ মাত্রই ভুল করে থাকেন। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। তাই আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমারা সকলে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের পড়া লেখার জন্য এক যোগে কাজ করে যাব।

পড়ুণ দৈনিক বিশ্ব
English Dainikbiswa

 কাঁচা বাদাম খ্যাত ভুবন গাড়ী কিনেই এক্সিডেন্ট, কিভাবে….?

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করা হয়েছে।

জানাগেছে, ঘুঘু পাখি সয়াবিনের বীজ খেয়ে ফেলে, তাই জমির মালিক এ বিষ প্রয়োগে পাখিগুলোকে মেরে ফেলেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এক কৃষকের জমিতে। একসঙ্গে এতগুলো ঘুঘু পাখির মৃত্যুর দৃশ্য দেখে স্থানীয় লোকজনও হতবাক।

স্থানীয় বাসিন্দা নুরে আলম জিকু সরদার  বলেন, এমনিতেই ঘুঘু পাখি বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলের এই খেত-খামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষকালে ঘুঘুসহ নানা ধরনের পাখির আনাগোনা দেখা যেত। এখন এসব পাখি আগের মতো আর দেখা যায় না।

তিনি বলেন, সয়াবিন খেতে কিছু ঘুঘু পাখি খেতে এসেছিল, সেগুলোও বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। বিষয়টি কৃষি বিভাগসহ প্রশাসনের দেখা প্রয়োজন।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত কৃষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বেবব্রত সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখান থেকে ৩২ টি মৃত পাখি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। ওই খেতে ফুরাডন নামে একটি ওষুধ প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যে কোনো পাখি হত্যা করা কেবল মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এই ঘটনায় অভিযুক্ত কৃষককে পাওয়া যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৫

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই হওয়া ৯ টি মোটর সাইকেল উদ্ধার করেছে। সে সাথে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে টানা তিন দিন অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক ও ৯ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার আবদুল মালেক (২৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো: আলমগীর (২৭), ফেনী সদর এলাকার মো: নাহিদুল ইসলাম (২০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুল মিয়া (৩৪) ও নাঙ্গালকোট উপজেলার মোহাম্মদ মান্নান (৩৮)।

নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারী নগরীর হালিশহর থানার মাদার্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ আলমগীর ও নাহিদকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় মান্নানের দোকান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুমিল্লার চৌদ্ধগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেফতার ও তার বাড়ী থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সর্বশেষে সীতাকুন্ড উপজেলায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা দিনের বেলায় বিভিন্ন বাসা- বাড়ীতে কাজের সময় মোটরসাইকেলের অবস্থান লক্ষ্য করে রেখে রাতে কৌশলে চুরি করে নিয়ে যেতেন।

পরবর্তীতে এ সব চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন ও সেসিস নম্বর মুছে ফেলে সেখানে নতুন নম্বর বসানো হতো। অতপর এসব মোটর সাইকেল দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বিক্রি করা হতো। এ চোর চক্রের একজন নেতার নাম পাওয়া গেছে। তাকে গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি