খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে: সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ//

খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা সরকার ক্রীড়া বান্ধব সরকার তার আমলে মেয়েরা আন্তর্জাতিক পরিসরে স্বর্নপদক পেয়েছে রৌপ্য, ব্রোন্স পদক পেয়েছে। আমাদের নারীদের কে ক্রীড়া ক্ষেত্রে সাহসীকতার সাথে এগিয়ে আসার দুঃসাহস দেখিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারন তিনি চান নারীর ক্ষমতায়ন তিনি চান একটি কন্যা সন্তানও যেন সুশিক্ষায় শিক্ষিত হতে বাধাগ্রস্ত না হয়, কারন এরাই এক দিন এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, অসৎ সঙ্গ যেন কখন তোমাদের কে স্পর্শ করতে না পারে, মাদক, অন্যায়, অপরাধ তোমাদের যেন স্পর্শ করতে না পারে।

খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় গোড়ামী থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে।

খেলাধুলার মান ফিরিয়ে আনার জন্য প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে বর্তমান সরকার।

তিনি আরো বলেন, মাদক একটি বড় ধরনের সমস্যা। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

আগামী ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত সোনার বাংলা বিনির্মাণে মাদকের বিরুদ্ধে সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে।

সরকারী-বেসরকারী গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতাসহ ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে।

রূপসার নৈহাটি ইউনিয়নের আলো ফুটবেই ও নৈহাটি স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির  লক্ষে ও  গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ খেলাধুলা  ফিরিয়ে আনার লক্ষে  খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

শনিবার (১৯নভেম্বর)বিকালে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আলো ফুটবেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প‍্যানেল চেয়ারম‍্যান আলমগীর হোসেন শ্রাবণ এ সভাপতিত্বে বিশেষ অতিথির

বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,  জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার আজাদ আবুল কালাম,  জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,  উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন,  নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নোমান উসমানের রিচি, প্রধান শিক্ষক  রবিউল ইসলাম পলাশ।

নৈহাটি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম টুটুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আ:মজিদ ফকির, আওয়ামীলীগ নেতা ফ ম  আলাউদ্দিন মাহমুদ,  আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, স ম জাহাঙ্গীর, আকতার ফারুক, আ:গফুর খান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, মো: অহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, রিনা পারভিন, আরমান মিয়া, সামসুল আলম বাবু,মোঃ মইন উদ্দীন,  আব্দুল্লাহ আল মামুন , ফরিদ শেখ, আজমল ফকির,শেখ, ইউপি সদস‍্য কামরুজ্জামান সোহেল, মাহফুজুর রহমান আসাদুজ্জামান, মামুন শেখ, নাজির শেখ, হারুন মোল্লা,  বাদশা মিয়া, সরদার জসিম, সুব্রত বাগচী, হামিদ খান ভাসানী, শফিকুর রহমান ইমন সরদার জসিম উদ্দিন ইউসুফ শেখ  হাসান মোল্লা, শামীম হাসান, মিরাজুল ইসলাসহ দলীয় নেতৃবৃন্দ।

খেলা সকালে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ৪-৩ গোলে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফাইনালে

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে  আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে অমিমাংশিতভাবে শেষ হয । পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল ৪-৩ গোলে হরিদাসকাটি ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হন বিদেশি খেলোয়াড় ভিকটর এবং সেরা দর্শক নির্বাচিত হন শিক্ষক শ্যামল মন্ডল। খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন বশির আহমেদ, সহকারী হিসাবে ছিলেন, মোশারফ হোসেন ও পারভেজ। ধারাভাষ্যকার ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, মহির উদ্দিন মাহি,শাহাজাহান আলী ও শেখ বাসার। খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন টিপিসি গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রিজ’র সিইও ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া  প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, উপস্থিত  ছিলেন আ’লীগনেতা নওশের আলী বাগাতি, শিবপদ গোলদার, অশোক দেবনাথ, সমাজ সেবক মিলন মল্লিক, শেখ  কামরুজ্জান টিপু, আছাদুজ্জামান পারভেজ, জামিল আক্তার লেলিন,  ইউপি সদস‍্য আ: রশিদ,মাইকেল মল্লিক, তপন পশারী, দেলোয়ার খান, শেখর মল্লিক, নারগিছ খাতুন, ফিরোজা বেগম, ললিতা সরদার দয়াল চক্রবতী, তরুন কান্তি কুন্ডু গনেশ মন্ডল নারায়ন মন্ডল প্রমুখ। আগামী শনিবার ডুমুরিয়া  ইউনিয়ন ও ধামালিয়া ইউনিয়নের মধ‍্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ভৈরব নদে ১১তম নৌকাবাইচ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরের ভৈরব নদে ১১ তম নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। খুলনার দিঘলিয়ার সোনার বাংলা নৌকা প্রথম স্থান অধিকার করেছে ।শুক্রবার (১১ নভেম্বর) বেলা ২টার সময় অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদীতে অনুষ্ঠিত বাইচে লাখ মানুষের ঢল নেমেছিল।

বাইচ শুরুর আগেই ভৈরব নদের ওয়াকওয়েসহ দুই নদীর তীর মানুষের ভিড় দেখা যায়। জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিনচালিত ট্রলার, ছোট বড় অসংখ্য নৌকা এবং নদীর পাড়ে ভবনের ছাদে উঠে লক্ষাধিক মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। নওয়াপাড়া পাওয়ার প্লান্ট ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট মোর এলাকায় গিয়ে শেষ হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগীরা।

ঢাকঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে বেশ জমে ওঠে বাইচ। দূর-দূরান্ত থেকে নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীরা। দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং দুপুরের খাবার শেষে প্রতিযোগিতা দেখতে প্রস্তুতি নিতে থাকেন। নদীর দু’পাড়ের বিভিন্ন স্থানে অবস্থান নেন। নৌকা বাইচ দেখতে আসা আব্দুর রশিদ, হাকিম শেখ, ইদ্রিস মোল্যা, রুবেল হোসেন বলেন, করোনাভাইরাস এর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এ আয়োজন। তাই এমন আয়োজ‌ন দেখ‌তে এসেছি।

তার মতো নৌকাবাইচ দেখতে আসা বেশ কয়েকজন দর্শক জানান, এবার ভালো আয়োজন হয়েছে। ঐতিহ‌্যবাহী নির্মল সুস্থধারার এ নৌকাবাইচ দে‌খে দারুণ মুগ্ধ দর্শনার্থীরা। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মত এবারও অভয়নগরে ভৈরব নদীতে ১১ তম নৌকা বাইচ’ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে এবং আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এ বাইচ। দুপুর ২টায় তালতলা পাওয়ার প্ল্যান্টে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। আফিল গ্রুপের চেয়ারম্যান ও ৮৫ যশোর- ১ আসনের সংসদ সদস্য সেখ আফিল উদ্দিন। পরে তালতলা পাওয়ার প্লান্ট ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট মোড় পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দল গুলো হল খুলনার তেরখাদা, দিঘলিয়া, কয়রা, নড়াইল ফদিপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়সহা ৮টি দল অংশ নেয়।

এ সময় বাইচ নির্বিঘ্ন করতে নদীতে থানা পুলিশ, নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেয়। বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বাইচ দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৩০ হাজার টাকা। প্রথম হয়েছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সোনার বাংলা নৌকা, দ্বিতীয় খুলনা জেলা তেরখাদা উপজেলার ভাই ভাই জলপরী নৌকা, তৃতীয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জয় মা দূর্গা নৌকা।

এছাড়াও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার মা শিতলা নৌকা, জয় মা কালি নৌকা, ফরিদপুরের আলফা ডাঙ্গা এলাকার বাংলার বাঘ নৌকা তুষরাইল এলাকার মায়ের দোয়া নৌকা, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আল্লার দান নৌকা অংশ গ্রহণ করে। তাদেরকে সান্তনা পুরষ্কার দেয়া হয়। নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এমডি মো: মনিরুল মওলা । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার ভুমি থান্দার কামরুজ্জামান, থানা অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল ।

ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচে ট্রাইব্রেকারে  ধামালিয়া ৪-৩ গোলে বিজয়ী

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে এ খেলায় অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ধামালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে গৌরীঘোনা ইউনিয়ন কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ কামাল হোসেন। সহকারী ছিলেন মোক্তার হোসেন ও মনির আহমেদ ঢালী।

ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ বাসার ও নাসির উদ্দিন। ম্যান অফ দ্যা ম্যাচ হন সুমন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ‍্যাড, সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম‍্যান বিএম জহুরুল হক,ইউপি চেয়ারম্যান এস‌এম হাবিবুর রহমান,এ‍্যাড,  ইউসুফ আলী, তারেক মাহমুদ তারা, ইকবাল হোসেন, মিলন কান্তি মল্লিক, আঃ রাজ্জাক খান, শেখ আব্দুর রশিদ, অশোক দেবনাথ, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, দেবব্রত সরদার,শুভংকর রায়, আশীষ পাল,গনেশ মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ার মাগুরখালীতে কাত্যায়নী পূজায়  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মাগুরখালীতে  কাত্যায়নী পূজার মহানবমীতে বুধবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উদযাপন কমিটির আয়োজনে ঘ‍্যাংরাইল নদীতে  বিভিন্ন এলাকার   ৫টি নৌকা দল এ প্রতিযোগিতায় অংশ নেয় । এরা হলেন পুটিমারী নৌকা দল,গৌরীঘোনা, সোনাদানা,চরগ্রাম ও তালা নৌকা দল। এতে পাইকগাছার সোনাদানা নৌকা দল বিজয়ী হন।  নৌকা বাইস দেখতে চটচটিয়া ব্রীজসহ নদীর দুপাড়ে  হাজার হাজার নারী-পুরুষ দর্শানার্থীদের মিলন মেলায় পরিনত হয় । প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন মাগুরখালী  ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকৃতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক  মো: সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা যামিনী রঞ্জন সানা, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল হালদার, বিশ্বজিত মন্ডল,স্বরস্বতি মন্ডল, চিত্তরঞ্জন সানা, দিপংকর রায়,উদয় মল্লিক, ইউনুস সরদার, অনিমেষ মন্ডল, সুব্রত গোলদার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

ডুমুরিয়ায় চেয়ারম‍্যান কাপ ফুটবল টুনামেন্টে তালার খলিল নগর ইউনিয়ন জয়লাভ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ১ম রাউন্ডের ৭ষ্ঠ খেলা ১ নভেম্বর  মঙ্গলবার  বিকেলে স্থানীয় গাবতলা ঐক্যতান যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় তালা  উপজেলার খলিল নগর ইউনিয়ন দল ও খর্নিয়া ইউনিয়ন দলের মধ্যকার খেলায় খলিল নগর ইউনিয়ন ১-০ গোলে  জয়লাভ করে। খেলা দেখতে মাঠের চারকোনে  শত শত নারী পুরুষ ও প্রমিলা দর্শক উপস্থিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ  ও সেরা দর্শকের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা  পরিষদ গাজী এজাজ আহম্মেদ  বক্তব্য দেন খলিলনগর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ,  খর্নিয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদারুল  ইসলাম,  শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিব গোলদার, সমাজসেবক মিলন কান্তি মল্লিক, নওশের বাগাতি ,মনোরজ্ঞন রায় অশোক সরকার আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু,  ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরকার, সরদার শফিউল্ল্যাহ, বীরেনশীল, আশিষ পাল, গনেশ মন্ডল,  দয়াল চক্রবত্রী, খান দেলোয়ার হোসেন  শেখ জিল্লুর রহমান প্রমুখ।  ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ নাসির উদ্দিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শককে পুরস্কার তুলে দেন।

 

 

ডুমুরিয়ার শোভনায় ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল খেলায় রুদাঘরা ইউনিয়ন জয়লাভ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্ঠ খেলা ৩০ অক্টোবর  রোববার বিকেলে স্থানীয় গাবতলা ঐক্যতান যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় ডুমুরিয়া উপজেলা রুদাঘরা ইউনিয়ন দল ও শরাফপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলায় রুদাঘরা ইউনিয়ন ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি দেখতে মাঠের চারকোনে  শত শত নারী পুরুষ ও প্রমিলা দর্শক উপস্থিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ  ও সেরা দর্শকের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, বক্তব্য দেন রুদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদ, শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিব গোলদার, সমাজসেবক মিলন কান্তি মল্লিক, খান আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরকার, হাদিউল ইসলাম, সরদার শফিউল্ল্যাহ, মৃনাল বিশ্বাস, গনেশ মন্ডল, জিল্লুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শেখ জামিল আক্তার লেলিন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ নাসির উদ্দিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা প্রমিলা দর্শককে পুরস্কার তুলে দেন।

ডুমুরিয়ার শোভনা ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন জয়ী

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের  আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায়  প্রথম রাউন্ডে “খ” গ্রুপের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার সাহস ইউনিয়ন ফুটবল দল। এতে হরিদাসকাটি ফুটবল দল ১-০ গোলে সাহস ইউনিয়ন ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন  নাইজেরিয়ান খেলোয়াড় ইমা। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। সহকারী ছিলেন মঞ্জুরুল ইসলাম, মুক্তার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, বাসার শেখ ও নাসির উদ্দিন। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈধ‍্যর সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন  সাহস ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান,শরাফপুর ইউপি চেয়ারম‍্যান  শেখ রবিউল ইসলাম রবি, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিবপদ গোলদার, আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার, হাদিউল ইসলাম, সরদার শফিউল্লাহ, মৃনাল বিশ্বাস, গনেশ মন্ডল,শুভংকর রায় প্রমূখ।

নওয়াপাড়া পৌরসভায় ভৈরব নদে নৌকাবাইচ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুই বছর পর যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) ভৈরব নদে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নৌকাবাইচ প্রতিযোগিতা সফল ও সার্থক করার লক্ষ্যে ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার মোল্যা, ভীম চন্দ্র দে, রেজওয়ান ফারাজী, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বিপুল শেখ, তালিম হোসেন, রেজা ফারাজী, আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন, গোলাম আজম মিঠু, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, অভয়নগর থানা, ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া নৌবন্দরের প্রতিনিধিগণ সহ নৌকাবাইচ পরিচালনা কমিটি ও উপ-কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উক্ত কমিটির সদস্য সচিব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল। এবারের নৌকাবাইচ সফল ও সার্থক করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়নে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর শুক্রবার বিকেলে কৈই পুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ২নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ।  নির্ধারিত সময়ে খেলা অমিশাংসিত থাকা। পরে ট্রাইব্রেকারে ৬নং ওয়ার্ড ৩-২ গোলে ২নং ওয়ার্ড কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা পরিচালনা করেন প্রনব কুমার সরদার, সহকারী ছিলেন নাজমুল বারী ও মোশাররফ হোসেন গাজী। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন গোলরক্ষক আকাশ। খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সুকৃতি মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচাজ  সেখ কনি মিয়া,  শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, রিপন কুমার মন্ডল, এ্যড, বিপ্লব মন্ডল,  তপোবন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, বিধান চন্দ্র মন্ডল, গৌতম কুমার মন্ডল, ইউপি সদস্য স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, ভবেন্দ্র নাথ বালা, সন্জয় কুমার সানা, গোপাল চন্দ্র হালদার, উদয় মল্লিক, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, সুব্রত গোলদার, অনিমেষ মন্ডল, প্রান কৃষ্ণ মোহন্ত প্রমূখ।