ডুমুরিয়া মুক্ত দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
১৩ ডিসেম্বরে ডুমুরিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, মোল্ল‍্যা মাহবুর রহমান, দিলিপ কুমার রায়, প্রমুখ। আলোচনা সভায় পূর্বে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

রাণীশংকৈলে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”-এ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হলরুমে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যরা অংশ নেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও শুভেচ্ছা বক্তব্য দেন। পরে ডিজিটাল সংযোগের মাধ্যমে কেন্দ্রিয় কার্যক্রম প্রচারিত হয়। কেন্দ্রিয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডুমুরিয়ায় বন্য প্রানী বিষযক এক জনসচেতনা মুলক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে পরিযায়ী পাখি ও বন্য প্রানী বিষযক এক জনসচেতনা মুলক সভা গতকাল রবিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলানায়তে অনুষ্ঠিত হয।

পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের  বন অধিদপ্তর উদ বন্য প্রানী অপরাধ দমন ইউনিট এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স।

কারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুফ, জেলা রেঞ্জ অফিসার মো: হাফিজুর রহমান, বন কর্মকর্তা লিয়াকত  আলী, থানার সেকেন্ড অফিসার লক্ষণ দাশ, বায়জিদ বোস্তামি, শেখ জসিম উদ্দিন  প্রমুখ। উপস্থিত  ছিলেন সাংবাদিক  জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনির প্রতিনিধি।

 

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ও সুধীবৃন্দের মতবিনিময

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিক ও সুধীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ই ডিসেম্বর সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল ,পেশাজীবী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ ।

এ মতবিনিময় সভায় মাগুরার বিভিন্ন বিষয় ও নবাগত জেলা প্রশাসকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,বিসিডিএসের মাগুরা জেলা সভাপতি বাসুদেব কুন্ডু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আরাফাত হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সিদ্দিকীসহ আরোও অনেকেই।এ সময় বক্তারা মাগুরার উন্নয়নে জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সকলের সহযোগিতায় আধুনিক ও মডেল মাগুরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অংগীকার ব্যক্ত করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান।

খুলনার রূপসায় ব্র্যাক এর আয়োজনে নারী-শিশু নির্যাতন বন্ধের অঙ্গীকার

//এম মুরশীদ আলী//

সবার মাঝে ঐক্য করি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ক্ষমতা ও আইনি সুরক্ষা কমিটি রূপসা ব্র্যাক এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রূপসা উপজেলা অফিসার্সক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে করতে হলে আমাদের সকল পর্যায়ের লোকজনদের সচেতন হতে হবে। শুধু শুধু বিয়ে ভেঙ্গে বা মোবাইল কোর্ট পরিচালনা করে এগুলি দূর করা কষ্টকর বিষয়। বিশেষ করে পরিবারের অভিভাবক, স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ সমাজের সচেতন মানুষদের এ বিষয়গুলির দিকে নজর দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, সোনালী ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ্ব ইসহাক সরদার।

সভায় স্বাগতিক বক্তৃতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদিবা সামস্, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, তথ‍্য আপা দিলশান আরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিক্ষক মো. নজরুল ইসলাম, সৈয়দ মোরশেদুল আলম বাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক শামসুর রহমান, সাধারণ সম্পদক মো. ফরিদ আহম্মদ, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, রুমানা আকতার রুপা সহ  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর  শনিবার সকালে ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস এ্যান্ড হেলথ কেয়ারের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শঙ্খ সিনেমা হলের সামনে ডুমুরিয়ার সংগঠনের  কার্যলযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গাজী মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, সংগঠনের সাধারন সম্পাদক এ্যাড আশরাফুল আলম রাজু, সাংবাদিক সাব্বির খান ডালিম, জামিল আক্তার লেলিন, শেখ সিরাজুল ইসলাম, ওলিয়ার রহমান খান, আসাদুজ্জামান শেখ, মনিষা রানী, অনিতা মন্ডল, সুনিতা মন্ডল, আবুল হাসান শেখ, জি এম সাঈদ হোসেন, দেব কুন্ডু ও  এসকে বাপ্পী প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী বাজার ও উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনায় দুই বীরের মাজারে পুষ্প মাল্য অর্পণ জেলা প্রশাসকের

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

১৯৭১  সালের ১০ ডিসেম্বর জাতির দুই সূর্য সন্তান  বীরশ্রেষ্ঠ রুহুল আমিন  ও বীর  বিক্রম মহিবুল্লাহ ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।

দুই বীরের মৃত বার্ষিকী উপলক্ষে খুলনার পূর্ব রূপসা ঘাট এলাকায় মাজার চত্বরে বাংলাদেশ নৌবাহিনী, খুলনা জেলা প্রশাসক, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরী ও উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বেলা ১১ টায় মাজারে পুস্পমাল‍্য  অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নৌবাহিনীর পক্ষ থেকে মাল‍্যদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  স্থানীয় সরকারের উপ- পরিচালক মো: ইউসুফ আলী, জেলা প্রশাসক সার্বিক

মো: সাদিকুর রহমান খান, জেলা প্রশাসক শিক্ষা মুকুল কুমার মৈত্র,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরীর সভাপতি অধ‍্যাপক মোঃ আলমগীর কবির,  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম,সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,  ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিযা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এএইচ এম জামাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির,মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, সাংবাদিক আবুল কালাম বাবু, ইউপি সদস‍্য রিনা পারভীনসহ  অনেকেই।

জয়িতা পুরস্কারে ভূষিত হলেন অভয়নগরের যুব মহিলা লীগের নেত্রী সুলতানা আরিফা মিতা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

জয়িতা পুরস্কারে ভূষিত হলেন যশোরের অভয়নগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরিফা মিতা। সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় যশোর জেলা এবং অভয়নগর উপজেলা থেকে জয়িতা পুরষ্কারে ভুষিত হলেন তিনি।

শুক্রবার ৯ ডিসেম্বর সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় রোকেয়া দিবস উপলক্ষে উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ হোসাইন শওকত তার হাতে জয়িতা পুরস্কারে ভূষিত সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলার অতিঃ জেলা প্রশাসক ফারুক হাচান, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যানজেলা গোমেজ, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক আনিচুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অভয়নগরের উজ্জ্বল নক্ষত্র সুলতানা আরিফা মিতার কর্মকান্ডে উপজেলাবাসী গর্বিত, তার এই সন্মাননা পুরস্কার পাওয়ায় উপজেলাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

এবিষয়ে সুলতানা আরিফা মিতা বলেন, আমি চিরকাল অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই ও সমাজের জন্য ভালো কিছু করে যেতে চাই। আমার সন্মান আমার একার নয়, উপজেলার সকল মানুষের, আমি অভয়নগর উপজেলার মানুষের পাশে আছি এবং থাকব, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।

বাগেরহাটের রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাগা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, শেখ আফজাল হোসেন, মো. বজলুর রহমান, হাওলাদার আ. হাদি, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতীম ঠাকুর, মিলন মন্ডল, মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, আল মামুন প্রমুখ।

বক্তারা উপজেলার সার্বিক মানবাধিকার বিষয়ে আলোকপাত করেন। বিভিন্ন দপ্তরে সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া বিষয়েগুলো তুলে ধরেন। তারা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে অভিযোগের বিষয়ে অবহিত করা, বিভিন্ন দপ্তরে আগত সেবা প্রত্যাশিরা যাতে হয়রানি মুক্তভাবে সেবা পেতে পারে সেগুলো ফলোআপ করা এবং বিভিন্ন দপ্তরের আসপাশে থাকা দালালদের চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করে ব্যাবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা  প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যেগে ফেস্টুন উড্ডয়ন,  জাতিয় পতাকা  উত্তোলন মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয।  উপজেলার  পরিষদ চত্বরে মানববন্ধন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা স্বাগত বক্তব‍্য কমিটির সভাপতি  সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,  মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, ইন্সটেক্টর মনির হোসেন বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, আতিয়ার রহমান মোড়ল, সাংবাদিক  জাহিদুর রহমান বিপ্লব, রেবেকা হক, বিউটি বিশ্বাস, রবীন্দ্রনাথ বৈরাগী, অশোক ফৌজদার, আবু বক্কার ফকির প্রমুখ।