ডুমুরিয়ায় খুলনা বিভাগীয় কমিশনার মো; জিল্লুর রহমান চৌধুরী বলেছেন  বর্তমান সরকার খ‍াদ‍্য বান্ধব সরকার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
খুলনা বিভাগীয় কমিশনার মো; জিল্লুর রহমান চৌধুরী বলেছেন  বর্তমান সরকার খ‍াদ‍্য বান্ধব সরকার শেখ হাসিনার  বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”  মানুষের খাদ‍্য সহজল‍্যব্ধ করতে  ভিজিড়ি, ভিজিএফ, সল্প মূল‍্যে টিসিবি পন‍্য, ১০ টাকা দরে খাদ‍্য শষ‍্য প্রদান করে  আসছেন  । মধ‍্যেবিত্ত ও সল্প আয়ের মানুষের কথা চিন্তা করে ৩০ টাকা দরে খোলা বাজারে চাউল বিক্রি সিদ্ধান্ত নিয়েছে। দেশে খাদ‍্যের কোন সংকট নেই। আগামী ৩ মাস সরকারী ছুটির দিন বাদে প্রতিটি ডিলার খোলা বাজারে পাচ কেজি করে চাউল বিক্রয করবে। গতকাল বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা সদরের বড় বাজার এলাকার কালী বাড়ি মোড়ে  খাদ‍্য অধিদপ্তরের আয়োজনে ওএমএস এর মাধ‍্যমে খোলা বাজারে চাউল  বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন খাদ‍্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, এডিসি সার্বিক  সাদিকুর রহমান, জেলা খাদ‍্য নিয়ন্ত্রণ কর্মকর্তা  মো: বাবুল হোসেন,  আঞ্চলিক  খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: সেলিমুল আজম,  উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, ওসি এলএসডি তৈয়েবুর রহমান,  সদর ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাউন কবির বুলু।
বিভাগীয় কমিশনার আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ‍্যেগ বাস্তবায়নে সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধিদের সর্বদা সছাগ  দৃষ্টি  রাখার আহবান জানান।
খাদ‍্য অফিস সুত্রে জানা গেছে উপজেলা সদরের দুজন ডিলার প্রতি দিন ৪টন  চাউল। প্রতিজনকে ৫ কেজি ৩০ টাকা দরে বিক্রি করবে।

কচুয়ায় কর্ম-কৌশল সংক্রান্ত বিশেষ সভা

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

কচুয়ায় বাল্য বিবাহ,অবৈধ বালু উত্তোলন, মাদকের বিস্তাররোধে কর্ম-কৌশল নির্ধারণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রাশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,উপজেলা সার্ব রেজিষ্ট্রার তুপা বসু,ওসি তদন্ত প্রভাষ মল্লিক সহ বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান, কাজী,পুরোহিত.ইউপি সচিব ও গ্রাম পুলিশ।

 

রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক পরিষদ কমিটি

//কুরবান শেখ, রূপসা প্রতিনিধি//

মফস্বল সাংবাদিকদের মান ফিরিয়ে আনার লক্ষ্যে এবং মূল ধারার সাংবাদিকতাকে ধরে রাখতে রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক পরিষদ গঠন করা হয়।

কমিটি গঠন লক্ষে এক আলোচনা সভা ২৭ আগস্ট শনিবার বিকালে রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ এর সঞ্চালনায় -সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, দৈনিক সুবর্ণ নিউজ ডটনেট এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলামকে সভাপতি ও দৈনিক আজকের সংবাদ ডট কম এর সহ-সম্পাদক আবুল কালাম বাবুকে সাধারণত সম্পাদক, সিনিয়র সহ- সভাপতি নাহিদ জামান-দৈনিক সূবর্ণ নিউজ ডট নেট,
সহ-সভাপতি এইচ এম রোকন -খুলনা জেলা প্রতিনিধি- দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন, যুগ্ম সম্পাদক ফ ম আইয়ুব আলী -স্টাফ রির্পোটার দৈনিক আজকের সারাদেশ ডট কম, কোষাধ‍্যক্ষ মোল্লা জাহাঙ্গীর আলম -দৈনিক প্রথম সংবাদ জেলা প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন -চীফ রিপোর্টার দৈনিক সময়ের আলো ডট কম, দপ্তর সম্পাদক- কুরবান শেখ রূপসা প্রতিনিধি দৈনিক বিশ্ব ডট কম, প্রচার সম্পাদক – নুর ইসলাম- স্টাফ রিপোর্টার দৈনিক প্রাণের বাংলাদেশ ডট কম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মুন্সি রায়হান প্রকাশক ও সম্পাদক দৈনিক রূপসাঞ্চল,

নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক শেখ-বার্তা সম্পাদক দৈনিক সূর্বণ নিউজ ডট নেট, এম মুরশিদ আলী- রূপসা প্রতিনিধি সূর্বণ নিউজ, আ:মজিদ শেখ, রূপসা প্রতিনিধি
দৈনিক বঙ্গভূমি নিউজ ডট কম,

সদস্য – বিপুল কুমার পাইক প্রকাশক সম্পাদক দৈনিক বঙ্গ ভূমি ডট কম, বাণীব্রত মজুমদার প্রকাশক সম্পাদক দৈনিক বিশ্ব ডটকম, নাজিম সরদার- জেলা প্রতিনিধি দৈনিক সকালের খবর ডট কম, বাবর হোসেন বাকী- বিশেষ প্রতিনিধি দৈনিক সূর্বণ নিউজ ডট নেট, মিলন মোল্লা -দৈনিক ও বার্তা, আজিজুল ইসলাম খুলনা জেলা প্রতিনিধি দৈনিক দেশ বাংলা ডট কম, মিলন সাহা রূপসা প্রতিনিধি-দৈনিক নতুন খবর ডট কম।

আগামী ২বছরের জন‍্য এই কমিটি গঠন করা হয়।

খুলনার রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক পরিষদ কমিটি গঠন

//খুলনা প্রতিনিধি//

মফস্বল সাংবাদিকদের মান ফিরিয়ে আনার লক্ষ্যে এবং মূল ধারার সাংবাদিকতাকে ধরে রাখতে রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক পরিষদ গঠন করা হয়।

কমিটি গঠন লক্ষে এক আলোচনা সভা ২৭ আগস্ট শনিবার বিকালে রূপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলীর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ এর সঞ্চালনায় -সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, দৈনিক সুবর্ণ নিউজ ডটনেট এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলামকে সভাপতি ও দৈনিক আজকের সংবাদ ডট কম এর সহ-সম্পাদক আবুল কালাম বাবুকে সাধারণত সম্পাদক, সিনিয়র সহ-  সভাপতি নাহিদ জামান-দৈনিক সূবর্ণ নিউজ ডট নেট,
সহ-সভাপতি এইচ এম রোকন -খুলনা জেলা প্রতিনিধি- দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন, যুগ্ম সম্পাদক ফ ম আইয়ুব আলী -স্টাফ রির্পোটার দৈনিক আজকের সারাদেশ ডট কম, কোষাধ‍্যক্ষ মোল্লা জাহাঙ্গীর আলম -দৈনিক প্রথম সংবাদ জেলা প্রতিনিধি,  সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন -চীফ রিপোর্টার দৈনিক সময়ের আলো ডট কম, দপ্তর সম্পাদক- কোরবান শেখ রূপসা প্রতিনিধি দৈনিক বিশ্ব ডট কম, প্রচার সম্পাদক – নুর ইসলাম- স্টাফ রিপোর্টার দৈনিক প্রাণের বাংলাদেশ ডট কম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মুন্সি রায়হান প্রকাশক ও সম্পাদক দৈনিক রূপসাঞ্চল, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক শেখ-বার্তা সম্পাদক দৈনিক সূর্বণ নিউজ ডট নেট, এম মুরশিদ আলী- রূপসা প্রতিনিধি সূর্বণ নিউজ, আ:মজিদ শেখ, রূপসা প্রতিনিধি দৈনিক বঙ্গভূমি নিউজ ডট কম, সদস্য – বিপুল কুমার পাইক প্রকাশক সম্পাদক দৈনিক বঙ্গ ভূমি ডট কম, বাণীব্রত মজুমদার প্রকাশক সম্পাদক দৈনিক বিশ্ব ডটকম,  নাজিম সরদার- জেলা প্রতিনিধি দৈনিক সকালের খবর ডট কম, বাকির হোসেন বাকী- বিশেষ প্রতিনিধি দৈনিক সূর্বণ নিউজ ডট নেট, মিলন মোল্লা -দৈনিক রূপসা বার্তা, আজিজুল ইসলাম খুলনা জেলা প্রতিনিধি দৈনিক দেশ বাংলা ডট কম, মিলন সাহা রূপসা প্রতিনিধি- দৈনিক নতুন খবর ডট কম।

আগামী ২বছরের জন‍্য এই কমিটি গঠন করা হয়।

ডুমুরিয়ায়  দি স্যালভেশন আর্মি ফলজ বৃক্ষের চারা বিতরন। উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী  হাবিবুন নাহার এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
খুলনার ডুমুরিয়ার  রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়ায় দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর সহনশীলতা প্রকল্পের আওতায়  ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
 দি স্যালভেশন আর্মি বাংলাদেশ  কার্যালয়ে   স্যালভেশন আর্মি বাংলাদেশ কমান্ডের এর কমান্ডিং প্রধান (এক্সিকিউটিভ অফিসার) লে: কর্ণেল যোথান মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান  উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী  হাবিবুন নাহার এমপি।  বিশেষ অতিথি  ছিলেন কমান্ডিং অফিসার যোথান মাওয়ার সহধর্মীনি। সৈয়দ আব্দুল মতিন (এআইপি) বাংলাদেশ, ধামালিয়া ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক। আরো বক্তব্যদেন সহনশীলতা প্রকল্পের প্রজেক্ট অফিসার দানিয়েল হালদার,কমান্ড প্রোগ্রাম অফিসার জ্ঞানেন্দ্র বাড়ৈ, মনিটরিং অফিসার তাপস মন্ডল,প্রজেক্ট কো-অর্ডিনেটর কাকলী সরকার প্রমূখ।
অনুষ্ঠানে  প্রকল্পের আওতাধীন ধামালিয়া ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে দু’টি আম,একটি করে লিচু ও মাল্টা গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

বরগুনায় নবাগত পুলিশ সুপার এর দায়িত্বভার গ্রহন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনায় পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম।
বুধবার (২৪ আগষ্ট) ২০২২ ইং বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান,অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা (সার্কেল) তোফায়েল আহমেদ, সদর থানার (ওসি ) আলী আহম্মেদ, আমতলী থানার (ওসি) মিজানুর রহমান, তালতলী থানার (ওসি) শাখাওয়াত হোসেন তপু, বেতাগী থানার (ওসি) শাহ আলম, বামনা থানার (ওসি) বশির আহমেদ, পাথরঘাটা থানার (ওসি) আবুল বাশার,জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শহিদুল ইসলাম মিলন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা,পাশাপাশি বরগুনা জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণও নবনিযুক্ত পুলিশ সুপার কে ফুল দিয়ে বরণ করেন।

বরগুনায় নবাগত পুলিশ সুপার এর দায়িত্বভার গ্রহন

পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বলেন মাদক,ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত বরগুনা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি।এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এবং জেলা পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এর আগে এসবি’র বিশেষ শাখা ঢাকায় কর্মরত ছিলেন।

ডুমুরিয়া উপজেলা যুবলীগের শোক দিবস পালিত

 //ডুমুরিয়া সংবাদদাতা , খুলনা//

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষীকী উপলক্ষে  উপলক্ষ্যে ২৪ আগস্ট বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ‍্যেগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা  অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে  ও শেখ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান বক্তার  বক্তব‍্য দেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য মৃনাল কান্তি জোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা   শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ,  জিএম ফারুক হোসেন,  মোল্ল‍্যা সোহেল রানা,  এ‍্যাড.আশরাফুল আলম, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম,  রাজিউল বারী সৈকত, জাহাবুর রহমান, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমূখ।

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 //ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলার  বীর মুক্তিযোদ্ধা সাথে  ২৪ আগস্ট বুধবার সকালে ডুমুরিয়া -ফুলতলা আসনের সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসাস ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

মতবিনিময় উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা। বীর মুক্তিযোদ্ধাদের মধ‍্যে বক্তব‍্য দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, চন্দ্র কান্ত তরফদার, গাজী নাজিম উদ্দিন, নূর নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, মোল্ল‍্যা মাহাবুর রহমান।  এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভায়  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা বলেছেন দেশকে এগিয়ে নিতে মাগুরা জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করণই মূল লক্ষ্য।

বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাগুরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মাগুরা প্রেসক্লাব ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

তিনি বলেন মাগুরা জেলা শান্তিপূর্ন একটি জেলা এখানে মানুষের যান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ সন্ত্রাস মাদক আর সরকার বিরোধী সকল কর্মকান্ডেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে মাগুরা জেলা পুলিশ। তিনি আরো বলেন সাংবাদিকতার নামে অপসংবাদিকতা মিথ্যা তথ্য ফেসবুকে প্রচার করে বিভ্রান্ত ছড়ানো কারো চরিত্র হনন করা এগুলো করার সুযোগ নেই । তিনি সাংবাদিকদের কাছে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

সাংবাদিকরাও জেলার আইনশৃংখলা পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপারকে অবহিত করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপস্)নাজিম উদ্দিন আল আজাদ অতিরক্ত পুলিশ সুপার সার্কেল ডি আই ও ১ সৈয়দ বাবুল আখতারসহ অন্যান্য কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশালে বিএমপির দুই কর্মকর্তা পেলেন বিপিএম, পিপিএম পদক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল মেট্টোপলিটন পুলিশের ২ কর্মকর্তাকে বিপিএম, পিপিএম পদকে ভূষিতদের পদক প্রদান করলেন বিএমপির পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। আজ রোববার ২১ আগস্ট সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এই পদক প্রদান করা হয়।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম (সেবা)-২০২০ এ ভূষিত বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) রাসেল এবং বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-২০২১ এ ভূষিত পুলিশ পরিদর্শক নিরস্ত্র, কেন্দ্রীয় রিজার্ভ অফিস হোসনেয়ারা খানমকে পদক প্রদান করলেন পুলিশ কমিশনার ।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।