খুলনায় রূপসা উপজেলা প্রশাসনে উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

//আজিজুল ইসলাম//

খুলনায় রূপসায় উপজেলা প্রশাসনে উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপু্ত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান আজ ৫ আগস্ট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
বক্তৃতা করেন প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী দাস , প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহাকারী প্রোগ্রামার রেজাউল করিম, রূপসা পল্লী বিদ্যুতের এজিএম মোঃ এ হালিম খান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, এম এম মতিয়ার রহমান, কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, শিক্ষক আহসানউল্লাহ, শিক্ষক কমলচন্দ্র সানা, নৃপেন্দ্রনাথ রায়, সাংবাদিক ফ,ম,আইয়ুব আলী, মোঃ বাবর হোসেন বাকি প্রমূখ। এরপূর্বে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকীতে আমতলীতে দোয়া, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনার আমতলীতে দোয়া ও আলোচনা এবং চারা গাছ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল নয়টা আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া,আলোচনা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি অধ্যাপক শাহজাহান কবির,আমতলী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ হোসাইন আহমেদ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু,হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগন,রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
দোয়া ও আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা যায় হয়।

রূপসায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপু্ত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ৫ আগস্ট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,
রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।

বক্তৃতা করেন প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী দাস , প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহাকারী প্রোগ্রামার রেজাউল করিম,
সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,রূপসা পল্লী বিদ্যুতের এজিএম মোঃ এ হালিম খান, এম মতিয়ার রহমান, কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, শিক্ষক আহসানউল্লাহ
শিক্ষক কমলচন্দ্র সানা, নৃপেন্দ্রনাথ রায়, সাংবাদিক ফ,ম,আইয়ুব আলী, মোঃ বাবর হোসেন বাকি প্রমূখ।

এরপূর্বে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

বাংলাদেশ পুলিশের গর্ব পুলিশ সুপার এস এম শফিউল্লাহ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

এবার বন্দরনগরী চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনবান্ধব পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার আগে ঘুষ, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশ উপহার দিয়ে খুলনা থেকে গাজীপুরের পুলিশ সুপার হয়েছিলেন এসএম শফিউল্লাহ। গাজীপুর ও খুলনা জেলায় দায়িত্ব পালন করার সময় জনবান্ধব পুলিশ গড়তে নানান পদক্ষেপ নেন তিনি।

এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বদলে যায় গাজীপুর জেলার চিত্র। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ ঘুষ লেনদেন, বদলি বাণিজ্য, ও অবৈধ পরিবহন থেকে চাঁদা আদায় পুরোপুরি বন্ধ করে সাড়া ফেলে দেন মানবিক এই পুলিশ সুপার।
পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ সততা, নিষ্ঠা, ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ‘‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’’ এ ভূষিত হন। এছাড়া গাজীপুর জেলায় দায়িত্ব পালন কালে ৮ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্তণ ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেএে আবদান রাখায় ঢাকা রেঞ্জ ডিআইজি তাকে ৮ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করে পদক দেন। পুলিশ সুপার এস এম শফিউল্লাহ পুলিশের অভ্যন্তরের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেন। বিশেষ করে মাদক স্পট থেকে টাকা আদায় বন্ধ, অবৈধ পরিবহন থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ সহ থানায় মামলা রেকর্ড ও জিডি করতে সাধারণ মানুষের যাতে কোন প্রকার অর্থ দিতে না হয় সেজন্য নেন নানান উদ্যোগ। থানাগুলোতে নাগরিক সেবা সহজীকরণ, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দ্রুত সেবা দিতে নানান উদ্যোগে বদলে গেছে থানা গুলোর চিত্র।
১৯৭০ সালের ১৫ মার্চ গোপালগঞ্জ জেলার সদর থানার ঘড়ইগাতি গ্রামে জম্নগ্রহণ করেন পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ। তার পিতা মরহুম শেখ আব্দুল হাকিম একজন সৎ, দক্ষ, আদর্শবান পুলিশ অফিসার ছিলেন। পুলিশ বাবার এই সন্তান এখন পুলিশ বিভাগের গর্ব। নিজ কর্মস্থলে গরীবের পুলিশ নামে পরিচিতি পেয়েছেন তিনি। চলাফেরা করেন খুব সাদামাটাভাবে।গরীব দু:খী সবার জন্য সর্বদা দরজা খোলা থাকে তার। তার সাথে দেখা করতে কারোর অনুমতি লাগে না। এস.এম. শফিউল্লাহ্ ২৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০০৫ সালের ০২ জুলাই এএসপি হিসেবে যোগদান করেন। তিনি এএসপি হিসেবে ১ম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা যশোর জেলায় ক-সার্কেল, নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে দক্ষতার সাথে কর্তব্য পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), খুলনা হিসেবে প্রায় ৬ বছর ও পুলিশ সুপার হিসাবে আড়াই বছর দায়িত্ব পালন করেন। এস.এম. শফিউল্লাহ্ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেন তিনি। অপরাধের বিরুদ্ধে তাঁর অবিরাম সংগ্রাম। কর্মসূত্রে যে সকল জেলাতে তিনি দায়িত্ব পালন করেছেন সেখানে অল্প কিছু দিনের মধ্যেই তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তার সাহসী ভূমিকার কারণে খুব সহজেই তিনি জনমনে ঠাঁই করে নিয়েছেন।

ডুমুরিয়ায় প্রতিবন্ধী ব‍্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির  প্রতিবন্ধী যাচাই  বাছাই  করন  এক সভা অনুষ্ঠিত হয

//ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়া  উপজেলা পরিষদ ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ৩রা আগষ্ট বুধবার সকালে প্রতিবন্ধী ব‍্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির  প্রতিবন্ধী যাচাই  বাছাই  করন  এক সভা অনুষ্ঠিত হয।
 উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে   শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে মেড়িকেল অফিসার ডা: সৌরভ বিশ্বাস, থানা অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক  শিক্ষা অফিসার শেখ আতিকুর রহমান জুয়েল, মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, কমিটির সদস‍্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমাজ সেবক আব্দুল লতিফ জমাদ্দার,।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক আবেদনকারী  প্রতিবন্ধী’র সরেজমিনে যাচাই বাছাই ও শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয।
প্রতিবন্ধী ব‍্যক্তির আধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও ২০১৫ বিধি মালা অনুযায়ী  যাচাই বাছাই কার্যক্রম  কমিটির  উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ পরিদর্শন করেন।
উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, নুতন প্রতিবন্ধী হওয়ার নিমিত্ত নিধারিত আবেদন ফরম পূরনপূর্বক উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স এর মেড়িকেল অফিসারের প্রত‍্যায়নসহ উপজেলা সমাজসেবা কার্যলয়ে জমা প্রদান করতে হয।  সংশ্লিষ্ট আইন অনুযায়ী উপজেলা কমিটির মাধ‍্যমে যাচাই বাছাই  ও শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয। পরবর্তীতে  অনভূক্ত করে প্রতিবন্ধী ব‍্যক্তির হাতে প্রতিবন্ধী পরিচয পত্র সুর্বণ নাগরিক  পরিচয পত্র কার্ড  বিতরন করা হয।

লঞ্চে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পরে নিখোঁজের ৮ ঘন্টার পর যুবক উদ্ধার

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া মুন্সীগঞ্জ//

গজারিয়ায় চলন্ত লঞ্চে বিদ্যুৎতায়িত হয়ে নিলয় নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।গতকাল সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে ঘটে দুর্ঘটনাটি।

গজারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, পিকনিকে যাওয়ার জন্য সোমবার বিকালে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করেন হোগলাকান্দি গ্রামের নিলয়সহ ৬/৭ জন যুবক। পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে রায়। আর তার সঙ্গে থাকা তার পাঁচ বন্ধু আহত হয়।

গজারিয়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান বলেন গজারিয়া সরকারি কলেজের প্রথম বছরের ছাত্র পিকনিক করার জন্য একটি লঞ্চ ভাড়া করে গ্রামের বাড়ি হোগলাকান্দি নিয়ে আসার সময় লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে লঞ্চের ছাদ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রঞ্জিত মল্লিক বলেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তারা আজ সকালে পাঁচটায়  উদ্ধারকাজ শুরু করে। তাদের উদ্ধার অভিযানের ত্রিশ মিনিট মধ্যে নিখোঁজ নিলয়কে পানি থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট। পরে প্রাথমিক তদন্ত শেষে নিহত নিলকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানা ওসি রইছ উদ্দিন বলেন নারায়ণগঞ্জ থেকে এম এল হাসিব নামে লঞ্চ ভাড়া করেন তারা। লঞ্চটি আসার পথে হোগলা কান্দি গ্রামে খালের নিচে নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।আর তার সঙ্গে থাকা অন্যরা আহত হন।

শোকাবহ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর  মাস

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট, এ মাসেই জাতির ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক।বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট শেষ রাতে (১৫ আগস্ট) ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় নৃশংসভাবে হত্যা করে। তাকে সপরিবারে নিঃশেষ করার পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, সদ্য বিবাহিত পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরকে সেখানে হত্যা করা হয়, বেইলি রোডে সরকারি বাসায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর  ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত তার ছোট মেয়ে বেবি সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত দৌহিত্র সুকান্ত আবদুল্লাহ, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত আবদুল নঈম খান রিন্টুকে। আরেক বাসায় হত্যা করা হয় তার ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণিকে।

বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ হয়েছে শুনে সেখানে যাওয়ার জন্য রওনা দেন বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ। তবে ৩২ নম্বরের সামনে পথভ্রষ্ট সেনা কর্মকর্তারা তাকে প্রথমে বাধা দেয় ও পরে হত্যা করে। এছাড়া ওইদিন ৩২ নম্বরের বাড়িতে কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারীকেও হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড বিশ্বের বুকে নিন্দিত ও ঘৃণিত রাজনৈতিক হত্যাকাণ্ডের উদাহরণ হয়ে আছে।

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশসহ সারা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালি জাতি।

সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর বড় সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে থাকায় বেঁচে যান।

’৭৫ সালের ১৫ আগস্ট নরপিচাশ রূপি খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। ১৯৯৬ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে এ বিচারের উদ্যোগ নেয়া হয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের কয়েকজনের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেন শেখ হাসিনা।

এছাড়া এ শোকের মাসেই আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

আগস্ট মাস এলেই বাঙালি তাই কাঁদে। পিতা হারানোর বেদনা বুকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাসব্যাপী কর্মসূচি পালন করে। শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাব গম্ভীর আর বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।

রাজশাহী থেকে অপহৃত ৪ স্কুলছাত্রী উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজশাহী মহানগরীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ চার স্কুলছাত্রীকে শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে।

সেই সঙ্গে চার স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে ঢাকায় নেওয়ার অভিযোগে নগরীর বুলনপুর এলাকার চাঁদনী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের প্রথমে রাজপাড়া থানায় আনা হয়। পরে স্কুলছাত্রীদের আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্কুলছাত্রীদের সবার বাড়ি নগরীর টুলটুলিপাড়ায়। তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরএমপির রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত ২৬ জুলাই চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তারা আর বাড়িতে ফিরে আসেনি। শিক্ষার্থীরা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই রাতেই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এক ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অপহরণ মামলা করেন। তিন দিন ধরে চলা অভিযানের শেষ দিনে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের একটি বাড়ি থেকে চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চাঁদনীকেও।

রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চাঁদনী নামে  এক নারী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তাদের ঢাকায় নিয়ে যায় বলে ছাত্রীরা জানিয়েছে। শুক্রবার দিনের মধ্যে আদালতের আদেশক্রমে উদ্ধার স্কুলছাত্রীদের তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হবে।

ডুমুরিয়ায় সাংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে উপজেলার বিভিন্ন দপ্তর

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা -৫ আসনের সংসদ ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে ডুমুরিয়া উপজেলা পর্যাযের  কর্মকতা ও কর্মচারীদের সাথে একমতবিনিময সভা ২৮ জুলাই বৃহস্পতিবার  সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারের উন্নযন মুলক কর্মকান্ড উপজেলার বিভিন্ন কর্মকান্ডের সার্বিক বিষয়ে আলোচনা ও কর্মকর্তাদের মতামত  তুলে ধরে বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ,মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  প্রানী সম্পদ কর্মকর্তা  মাহমুদা সুলতানা  , মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, কষি কর্মকর্তা ইনছাদ বিন  আমিন, থানা  অফিসার  ইনচার্জ শেখ কনি মিয়া,  প্রাথমিক  শিক্ষা অফিসার  আতিকুর রহমান জুয়েল, সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা ধনজয কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুল ইসলাম, যুব উন্নযন কর্মকর্তা, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাশ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  আনসার ভিডিপি কর্মকতা মিশু দে,  পল্লী বিদুৎতের ডেপুটি  জেনারেল ম‍্যানেজার  , ফায়ার সার্ভিস স্টেশন কর্মকতা  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কচুয়ায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার

কচুয়া বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়ায় বাধাল বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর গৃহিত কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাধাল বাজারের হাটে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।এসময় জাল ব্যবসায়ী মিল্টন সাহার নিকট থেকে ৩২০ গ্রাম অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া মৎস্য বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ আটক করা হয়।