সাংবাদিকদের জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল- মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল সংশোধন আইন ২০২২ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জরিমানা হিসেবে সুনির্দিষ্ট পরিমাণ টাকার অংক রাখার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রেস কাউন্সিলই জরিমানার অংক নির্ধারণ করবে।

আইনটি মন্ত্রিসভায় নিয়ে আসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের প্রস্তাবে রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা ইত্যাদি ক্ষুণ্ন বা ভঙ্গের অপরাধে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হলে তাতে সায় দেয়নি মন্ত্রি

আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর আইনটিকে আবারও মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এটা ১৯৭৪ সালে একটা প্রেস কাউন্সিল অ্যাক্ট ছিল, সেটার সংশোধনী নিয়ে আসা হয়েছিল আজ। আগে প্রেস কাউন্সিলের সদস্য সংখ্যা ১৪ ছিল, সেটা ১৭ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থদণ্ড আলোচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত এটা ফাইনাল অনুমোদন দেয়া হয়নি। এটা আলাপ আলোচনার বিষয় আছে, তাই প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। এটা ভেটিং হয়ে আবার আসবে। ফাইনালি এটা আবার কেবিনেটে আসবে। যদিও ছোট একটি সংশোধন তারপরও এটাকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। এটা আবার আসবে।

খুলনার রূপসা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

//আজিজুল ইসলাম//

রূপসা উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদের বাজেট সভা ২০জুন বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
এ সময় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল্লাহ জুবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, বন কর্মকর্তা পারভেজ মোল্লা, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, বন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, ইউপি সদস‍্য আবু সালেহ,সুকুমার বিশ্বাস, সমর মন্ডল, বেবী মল্লিক, চয়নিকা খান, মাহমুদা আকতার,স্বপ্না পাল প্রমূখ।

আগামীকাল থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান-মার্কেট বন্ধ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে  এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত রয়েছেন। বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি-বিতান, কাঁচাবাজার খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গতদের দেখতে সিলেট যাচ্ছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত  অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।

গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

বন্যা পরিস্থিতি ভয়াবহ// প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে সিলেট নগরের বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন নগরের বাসিন্দারা।

এখন পর্যন্ত দেশের ১০ জেলা ও ৬৪টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিক আর্মড ফোর্সেস ডিভিশনকে নির্দেশ দেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে মোতায়েন করার জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে ৩১টি স্পিডবোডসহ সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। রাতের দিকে নৌবাহিনী ৩০ জন ডুবুরিসহ তাদের নৌযান নিয়ে উদ্ধার কাজ চালায়। শনিবার দুপুরে কোস্টগার্ড সেখানে পৌঁছে। সবাই সম্মিলিতভাবে সিলেটে প্রায় ২৫ হাজার মানুষকে সাড়ে ৪০০ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী সোমবারের আগে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া।

পদ্মার পানি বৃদ্ধি- প্লাবিত ফরিদপুরের নিম্নাঞ্চল

//দৈনিক বিশ্ব ডেস্ক//

হঠাৎ বন্যার প্রভাব পড়তে শুধু করেছে ফরিদপুরে। ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে ফরিদপুরের চর অধ্যুষিত নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। জেলার পদ্মা, মধুমতি, আড়িয়াল খা ও কুমার নদের পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলে ঢুকছে। এতে ফরিদপুরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে।

বিপদসীমার ১ মিটার নিচে দিয়ে পদ্মার পানি প্রবাহিত হলেও আগামী দুই-তিন দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার মাসুদ সরদার বলেন, ৭-৮ দিন ধরে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে, দুইদিন যাবৎ পদ্মার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বৃদ্ধি পেলে কয়েকদিনের মধ্যে অনেক বাড়িতে পানি উঠে যাবে।

একই ইউনিয়নের কাইমুদ্দিন ডাঙ্গী এলাকার বৃদ্ধা হাজেরা খাতুন (৭০) বলেন, ‘দুইদিন ধইরা যেমন কইরা পানি বাইড়্যা বাইস্যা অ্যয়ে যাচ্চে তাতে ভয়ে আছি। কি থ্যাইকা কি অ্যয়ে (হয়ে) যায়।’

ফরিদপুর জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মুস্তাক বলেন, দু’দিন ধরে আমার ইউনিয়নে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। গত দুদিনে প্রায় ১ ফুট পানি বেড়েছে। এই ইউনিয়নের নিম্নাঞ্চলে বসবাসকারী প্রায় ৫০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বদামসহ অন্যন্য ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

পার্শ্ববর্তী চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, হঠাৎ পানি বৃদ্ধিতে আমার ইউনিয়নের অধিকাংশ মানুষের বাদাম খেত তলিয়ে গিয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেলে কয়েকদিনের মধ্যে বাদামের সাথে সাথে এ ইউনিয়নের পাট ও তিল ক্ষেত তলিয়ে যাবে। চরমাধবদিয়া ইউনিয়নের কমপক্ষে সাড়ে চারশ’ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ফরিদপুরে হঠাৎ বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ফরিদপুরের বিপদসীমার লেভেল ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার। তবে, এ মুহূর্তে ৭.৫২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বিপদসীনার ১ মিটার নিচে দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। তবে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুই-তিন দিনে বিপদসীমা অতিক্রম করতে পারে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, ত্রাণ বিতরণের মতো বন্যা এখনও হয়নি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ফরিদপুরের ৯টি উপজেলার ইউএনওকে ৭ টন করে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আমাদের ১৫০ টনের অধিক ত্রাণ মজুদ রয়েছে। আশা করি বন্যা মোকাবেলায় তেমন কোনো সমস্যা হবে না।

Daily World News

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে

এসএসসি পরীক্ষা ঈদের আগে হচ্ছে না

রাত ৮ টার পর দোকান – শপিংমল – মার্কেট  বন্ধ থাকবে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মহামারি, রুশ-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে রাত ৮টার পর সারা দেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার খোলা না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা প্রদান করেছেন।

এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

গত ১৬ জুন চিঠিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাজধানীতে সার্বিক শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে যানজট নিরসনে জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর সব দোকানপাট, শপিং মল বন্ধের কথা বলেছিলেন।

পদ্মা সেতু জাতির স্বপ্নের সেতু, গর্বের সেতু, অহংকারের সেতু : সালাম মূশের্দী এমপি

আ: রাজ্জাক শেখ:

খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, পদ্মা সেতু জাতির স্বপ্নের সেতু, গর্বের সেতু, অহংকারের সেতু। ২৫ তারিখে এটির উদ্বোধন হবে, সেদিন সারা জাতি আনন্দে মেতে উঠবে। এ মহোৎসবকে কেউ যদি ষড়যন্ত্র করে বানচাল করতে চায়, তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। কোন অপশক্তিই পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দকে ব্যাহত করতে পারবে না।

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন আনবে উল্লেখ করে তিনি বলেন, যশোরের ফুল, সাতক্ষীরার আমসহ দক্ষিণাঞ্চলে উৎপাদিত শাকসবজি, ফলমূল সহজেই ঢাকা আসতে পারবে। ঐসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে উঠবে। এর ফলে স্থানীয় পর্যায়ে বাজার তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানিও হবে।

বঙ্গবন্ধুকন্যা ভেঙে না পড়ে সাহসিকতার সাথে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন এবং আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। এই পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সততার  প্রতীক।

‘পদ্মা সেতু জাতীয় অর্থনীতি জোরদারে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখবে।

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা যদি একটা জায়গায় হয়, সেখানকার অর্থনৈতিক উন্নয়ন এমনিতেই হয়ে যায়।

দক্ষিণাঞ্চলের জনগণকে উন্নত জীবন উপহার দিতে আমাদের সুখ দুঃখের সাথী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতু নির্মাণ করেছেন।

পদ্মা সেতুকে উদ্দেশ্য করে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করেছে তারা কিন্তু বাংলাদেশেরই মানুষ। তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। প্রধানমন্ত্রী আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আমরা যদি সজাগ থাকি তাহলে কেউ কোনো ধরণের নাশকতা করতে পারবে না।

উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃংখল ও সতস্ফুর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার দলীয় নেতৃবৃন্দদের নিয়ে  উদ্বোধন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি  সভা খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার  সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম  এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরুফুদ্দিন বিশ্বাস বাচ্চু,  জেলা কৃষক লীগের  সভাপতি ইউপি চেয়ারম‍্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান শিউলি সরকার, ফারহানা হালিম, জাহাঙ্গির হোসেন মুকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হোসনেয়ারা চম্পা।

এসময় বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  খান নজরুল ইসলাম, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুল ইসলাম, সাধারণ  সম্পাদক কেএম আলমগীর হোসেন,  দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, ভাইস চেয়ারম‍্যান  শারাফাত হোসেন মুক্তি, ফারহানা আফরোজ মনা, নাজমা খান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আবদুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: মহাসিন  হোসেন, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, বুলবুল আহমেদ, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,  আওয়ামী লীগ নেতা সরদার ফেরদাউস আহমেদ, এস এম হাবিব, আকতার ফারুক, এবিএম কামরুজ্জামান, বাছিতুল হাবিব প্রিন্স,জেলা মহিলা আওয়ামীলীগের রিনা পারভীন, সাবিনা ইয়াসমিন,

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, মো: মনিরুজ্জামান, গাজী আ: রউপ, আজগার গাজী, সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল ওয়াদুদ,আরিফুর রহমান লিটন, সরদার মিজানুর রহমান, বিনয় হালদার, আ: গফুর খান, মো:  অয়াহিদুজ্জামান,স ম জাহাঙ্গির, কৃষকলীগের আ:মান্নান শেখ, সালাম মুর্শেদীর সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু,স্বেচ্ছাসেবকলীগের রুহুল আমিন রবি,রাজিব দাস,  ফরিদ শেখ,  আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা,  আনজুয়ারা সুমি,  আজমল ফকির, যুবলীগের  হারুন মোল্লা, মো: নুরজ্জামান,  আশিষ রায়, মো: মঈন উদ্দিন, বাদশা মিয়া, সাইদুর রহমান সগীর,কামরুজ্জামান সোহেল, সুব্রত বাগচী, জসিম সরদার, শফিকুর রহমান ইমন , রবিউল ইসলাম,  তারেক আজিজ, এম শাহনেওয়াজ কবির টিংকু, খায়রূজ্জামান সজল,সাইফুল ইসলাম সজল, শারাফাত হোন উজ্জল,কৃষ্ণ শীল, ইউসুফ শেখ, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ শিমুল হোসেন, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক  শাফিরুল ইসলাম হিমেল, আরিফুর রহমান কাজল, এস এম রিয়াজ আহম্মেদ, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সভাপতি হুসাইন আহম্মেদ,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, মোঃ সাব্বির শেখ, মোঃ রাছেল শেখ,নোমান সৈকত,মুজিবুল বাশার মনা, ওমর আলী,মোঃ জনি হাওলাদার, সাব্বির শেখ, আলমগীর রাজ, সজীব শেখ প্রমূখ।

Daily World News

রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই’জনের মৃত্যু

বাংলাদেশিদের টাকার ‘পাহাড়’ জমেছে সুইস ব্যাংকে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশিদের টাকার ‘পাহাড়’ জমেছে সুইস ব্যাংকে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে মাত্র ১২ মাসে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি। যা এ যাবৎকালের সর্বোচ্চ।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২১’বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে বাংলাদেশিদের অর্থ জমার এ তথ্য উঠে এসেছে।

দেশে যখন টাকা পাচার ঠেকানোর তোড়জোড়, তখন নজিরবিহীন গতিতে সুইস ব্যাংকে টাকা জমিয়েছেন বাংলাদেশিরা। গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।

২০২১ সাল শেষে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ আগের বছরের ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ থেকে বেড়ে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ হয়েছে।

বর্তমান বিনিময় হার (১ সুইস ফ্রাঁ =৯৫ টাকা ৮০ পয়সা) হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

টাকার হিসাবে ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ২০৩ কোটি টাকা জমা ছিল।

২০১৮ থেকে ২০২০ সাল-পরপর তিন বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমার পর ২০২১ সালে বড় ধরনের উল্লম্ফন হয়েছে।

২০১৯ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছিল ৬০ কোটি ৩০ লাখ ফ্র্যাংক। স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৪২৭ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৯০ টাকা হিসাবে), যা কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের (দেশের) পরিশোধিত মূলধনের সমান।

২০১৮ সালে এ সঞ্চয় ছিল ৫ হাজার ৫৫৯ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় ১৩২ কোটি টাকা কমেছে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তবে আলোচ্য বছরে দেশটির আমানত কমেছে।

তবে পাচার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।  এমনকি আমানত হিসাবে কার কত অর্থ আছে, তা-ও জানা যায়নি। এসব তথ্য কখনই প্রকাশ করে না এসএনবি।

Daily World News

রূপসায় বজ্রপাতে নিহত ট্রলার মাঝি মতি শিকদারের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় সমবায় সমিতির টেকসই উন্নযনে সমবায় ব‍্যবস্থাপনা সংক্রান্ত  ভ্রাম‍্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
ডুমুরিয়ায় সমবায় সমিতির টেকসই উন্নযনে সমবায় ব‍্যবস্থাপনা সংক্রান্ত দিন ব‍্যাপী ভ্রাম‍্যমান প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার  সকালে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তে অনুষ্ঠিত হয়।
উপজেলা ও জেলা সমবায় ভ্রাম‍্যমান প্রশিক্ষন ইউনিটের আয়োজনে  অনুষ্ঠিত প্রশিক্ষনে  প্রশিক্ষন প্রদান করেন উপজেলা  কৃষি অফিসার  ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, খুলনা জেলা  সমবায়  অফিসের পরিদর্শক আনোয়ার হোসেন,উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক বিপ্লব কুমার দাস, প্রশান্ত সরদার, শেখ সিরাজুল ইসলাম, ১০টি সমিতির  ৫০ জন সমবায়ী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।