পাকিস্তানে সর্বপ্রথম হিন্দু নারী নির্বাচনে অংশ নিয়ে ইতিহাস করলেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সাভেরা পারকাশ নামের এক নারী পাকিস্তানের আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি দেশটির ইতিহাসে প্রথম হিন্দুধর্মাবলম্বী কোনো নারী, যিনি প্রত্যক্ষ কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন।

পেশায় চিকিৎসক সাভেরা লড়ছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনেরা জেলা থেকে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে তিনি প্রার্থী হয়েছেন; তার নির্বাচনি আসন পিকে-২৫ থেকে।

সাভেরা আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পিপিপির বুনেরা জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক।

সাভেরার বাবা সদ্য অবসরপ্রাপ্ত চিকিৎসক ওম পারকাশ পিপিপির একজন সক্রিয় রাজনীতিক। তিনি ৩৫ বছর ধরে দলটির সঙ্গে রয়েছেন।

সাভেরার ভাষ্য— তিনি তার বাবার পদ অনুসরণ করে রাজনীতির পথে হেঁটেছেন। তিনি এই অঞ্চলের বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান। কারণ সেখানে উন্নয়ন খাতে এখনো নারীদের ‘অপমান-অপদস্থ’ হতে হয়।

তিনি নিজের প্রার্থী হওয়ার বিষয়ে বলেন, তাকে নির্বাচনে দাঁড় করাতে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে তার বাবাকে অনুরোধ করা হয়েছিল।

সাভেরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। গত শুক্রবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি সোমবার গণমাধ্যমের সামনে প্রকাশ পায়।

স্থানীয় রাজনীতিক ও কওমি ওয়াতান পার্টির সদস্য সেলিম খান বলেন, বুনেরা জেলা থেকে সাভেরাই প্রথম কোনো নারী, যিনি সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক এক সংশোধনীতে সাধারণ আসনে ৫ শতাংশ নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কচুয়ায় নির্বাচনী পথ সভায় শেখ তন্ময়- বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে,আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। ১৯৭১ সালে বাঙ্গালীজাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এ দেশের সকল শ্রেণি পেশা সহ সকল ধর্মের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বিএনপি জামায়াত স্বাধীনতার পর থেকে একর পর এক ষড়যন্ত্র করে আসছে। বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

মঙ্গলবার সন্ধায় বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভায় বাগেরহাট-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেছেন।এসময় তিনি ৭ জানুয়ারীর নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াচ আহম্মেদের সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক, নকিব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস্ বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ,  সাবেক চেয়ারম্যান খান আঃ কাদের,বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সদোর দেলোয়ার হোসেন, বীরমুক্তি যোদ্ধা নিমাই চন্দ্র দাস সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

রূপসায় নৌকার নির্বাচনি শো-ডাউনে ও পথসভায় জনসমুদ্র

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসায় উপজেলা সদর আওয়ামীলীগ আয়োজিত খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে নির্বাচনি শো-ডাউন ও পথসভা ২৬ ডিসেম্বর বিকালে জনসমুদ্র অনুষ্ঠিত হয়। শো-ডাউনটি নতুনহাট বাজার থেকে শুরু করে কাজদিয়া বাজার,থানার মোড় বাজার প্রদক্ষিণ করে পুনরায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, জামিল খান।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নার পরিচালনায় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফ,ম আলাউদ্দিন মাহমুদ, আরিফুর রহমান মোল্লা,খান শাহাজাহান কবীর প্যারিস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,আওয়ামীলীগ নেতা শ, ম জাহাঙ্গীর,প্রভাষক ওয়াহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক,কামাল হোসেন বুলবুল,বিনয় কৃষ্ণ হালদার, আওয়ামীলীগ নেতা শেখ জমির হোসেন, বাকির হোসেন, মঈন উদ্দীন শেখ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ,শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলাম, শেখ মোঃ আবু তাহের,নুর মোহাম্মদ টুলু,আশরাফ আলী রাজ, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি, আজমল ফকির আইয়ুব আলী,কামাল শেখ, যুবলীগ নেতা হারুন মোল্যা, আবু আহাদ হাফিজ বাবু, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন,যুব মহিলালীগ নেত্রী সারমিন সুলতানা রুনা, ইউপি সদস‍্য আলমগীর হোসেন শ্রাবন,কামরুজ্জামান সোহেল, আবু সালেহ, শাকিল শেখ, মাসুম শেখ, আইরিন পারভিনলিপিকা রানী দাস,

মোস্তাফিজুর রহমান হেলাল, সফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম,খায়রুজ্জামান সজল,তারেক আজিজ,মহসিন পাইক, জুলফিকার আলী, আজিজুল মোল্যা,দাউদ শেখ,আসমা বেগম, হায়দার আলী,ইন্দ্রিজিত বিশ্বাস,মিরাজুল মোল্যা,মহিউদ্দীন মানিক,ইমরাজ শেখ, জ্যাকি ইসলাম সজল,লিটন সরকার,মামুন নীরব, আরিফ তালুকদার,তানভির রহমান আকাশ, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুল ইসলাম কাজল,হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন,রায়হান ফকির,দীপ খান প্রমূখ।

Daily World News

রূপসায় বাগমারায় নির্বাচনী কমিটির মতবিনিময়

রূপসায় বাগমারায় নির্বাচনী কমিটির মতবিনিময়

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা ডিগ্রী কলেজ নারী সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব রূপসা ব্যাংকের মোড় চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন মো. রবিউল ইসলাম।

২নং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক আ. সাত্তার শেখ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. মামুন শেখ, জেলা শ্রমিক লীগ নেতা মো. হায়দার আলী খান, বাগমারা সেন্টার কমিটির যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, মো. কবির শেখ, মো. সোহেল হোসেন লিটন, মো. লিটু বিশ্বাস, মো. এশারাত হাওলাদার, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. হাসান বেপারি, বেল্লাল শেখ, মহিলা নেত্রী স্বপ্না বেগম, হাসি বেগম, রুমা বেগম, রেসমা আক্তার, সালমা বেগম, তাসলিমা বেগম, চম্পা, আকলিমা বেগম, আরিফা খাতুন, প্রমুখ।

সভা শেষে নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড রূপসা কলেজ সেন্টার এর ৯২ সদস্য বিশিষ্ট নারী কমিটি গঠন করা হয়।

বাগেরহাটের কচুয়ায় তৃণমূল বিএনপি’র গন সংযোগ

//শুভঙ্কর দাস বাচ্চু কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় বাগেরহাট-২ আসনের তৃণমূল বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডঃ মরিয়ম সুলতানা গন সংযোগ করেছে।

রবিবার বিকালে উপজেলার মঘীয়া ইউনিয়ন পরিষদের সামনে গণসংযোগ করেন,তার সাথে ছিলেন তার পিতা মোঃ আউব খান ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তিনি তার সোনালী আশ প্রতিকে ভোট চেয়ে  লিপলেট বিতরন করে।

বাগেরহাটের কচুয়ায় নৌকার নির্বাচনী পথসভা

//শুভঙ্কর দাস বাচ্চু কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত(নৌকার)বাগেরহাট-০২আসনে সংসদ সদস্য প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঘীয়া স্কুল মাঠে, এরপর আন্ধার মানিক বালিকা বিদ্যালয়, কচুয়া সদরের বারুইখালী স্কুল, এবং শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে এসকল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত বাগেরহাট-০২ আসনে সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন,ফরিদা আক্তার লুসি, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, বাগেরহাট-০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের একাস্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস্ সহ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ : সালাম মূর্শেদী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০২, খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী আজ রবিবার (২৪ ডিসেম্বর) দিঘলিয়া উপজেলার সেনাটি ইউনিয়নের সেনহাটি বাজার, সুরমা বাজার, দুই নম্বর গেট বাজার , চন্দনী মহল বাজারে জনসাধারণের সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।

এছাড়াও তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করে কাঁটাবন গুচ্ছগ্রামে উঠান বৈঠক করেন।

এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তার উন্নয়নে অংশগ্রহণ করার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও  আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি বিগত নির্বাচনে জয়লাভ করে গরিব দুঃখী জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছি। ইনশাল্লাহ এই নির্বাচনেও জনগণকে সাথে নিয়ে  শেখ হাসিনার নৌকাকে বিপুল ভোটে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন ,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ ফারহানা নাজনীন সদস্য,  ,জেলা আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোশারফ হোসেন ,ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন , উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মল্লিক ,উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য কেএম আসাদুজ্জামান , দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জুয়েল শেখ  ,জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার ,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, চন্দনিমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শেখ ইখতিয়ার হোসেন , আয়ামীলীগ নেতা জাহিদুল গাজী,উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগম, জেলা যুবলীগ নেতা খান আবু সাইদ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াজ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোকসেদ আলী ,যোগ যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহিম ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন , এসএম হাবিবুর রহমান তারেক,শেখ আল আমিন,শেখ সাইদুর রহমান ,হাসান মাহমুদ রাকিব ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াাসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তহিদুজ্জামান,  চন্দনী মহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন,  সেনহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আবু দাউদ,চন্দনী মহল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ্দাম মল্লিক,সেনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মানিক হোসেন,সাধার সম্পাদক হামিম শেখ, সরদার আকবার হোসেন, ইউপি সদস্য রানা শেখ ,আমির মেম্বার,খোকন রায় ,শাহাবুদ্দিন শেখ ,মনিরুল ইসলাম প্রমুখ।

খুলনা -৫ আওয়ামী লীগ নৌকা প্রতিকে প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ’র জনসংযোগ ও পথসভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  স্বাধীন এই বাংলাদেশে মুসলিম, হিন্দু -বৌদ্ধ – খ্যীষ্টান সকল ধর্মের মানুষ তাদের উৎসব আয়োজনের আনন্দ একসাথে ভাগাভাগি করে নেন।  মানুষ শান্তিপূর্নভাবে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি  ও উন্নযন বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে   নৌকা প্রতীকে ভোট দিতে আবারও দেশ পরিচালনার সুযোগ করে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে।  ২৪ ডিসেম্বর খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ চন্দ ডুমুরিয়া  উপজেলার শোভনা ইউনিয়নে জনসংযোগ ও পথসভায় একথা বলেন।

পথসভায় নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন,  প্রত্যন্ত অঞ্চলে যেসকল গ্রাম্য সড়কে পায়ে হেটে চলা যেত না সেসব গ্রাম্য রাস্তা আজ পিচঢালা পথ। বড় বড় যানবাহন চলাচল করছে।  তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

শোভনা ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ মল্লিকএর  সভাপতিত্বে  ও শোভনা  ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য পরিচালনায়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, শেখ হেফজুর রহমান,   শেখ নুরুল ইসলাম,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা  কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক,  উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  নওশের বাগাতি,  শেখ ওহিদুজ্জামান লিপু, কামরুজ্জামান টিপু, গফফার বাওয়ালী, আশোক দেবনাথ, তপন পশারী,  তুলসী দেবনাথ, কামাল বাওলী, ইউপি সদস‍্য ফিরোজা বেগম, নারগীস আক্তার, ললিতা সরদার,  সুমন মল্লিক প্রমূখ।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভায় জনতার ঢল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।

রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, মোংলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির  উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতে কি কি করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করে আবারও বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকেলে বরগুনার দু’টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রচানায় বরগুনার পাথরঘাটা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এ অনুরোধ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বরগুনা-১ (বরগুনা সদর,আমতলী ও তালতলী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র বিভিন্ন দাবীর প্রেক্ষিত প্রধানমন্ত্রী বলেন বরগুনা আমার নির্বাচনী এলাকা।এ জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতেও বৃহৎ পরিকল্পনা রয়েছে।বরগুনায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা,জাহাজ শিল্প স্হাপন,গ্রামীণ অবকাঠামো সহ পায়রা ও বিশখালীতে ব্রীজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দলের মনোনয়ন প্রশ্নে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন,অনেকেই মনোনয়ন চেয়েছে কিন্তু সকলকে তো মনোনয়ন দিতে পারিনি। যারা মনোনয়ন পাননি তাদেরকে এক হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।সেই সাথে বরগুনা,আমতলী,তালতলী, পাথরঘাটা,বেতাগী ও বামনার দলীয় সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।