শিক্ষক হত্যা ও অধ্যক্ষ লাঞ্ছিত // সারা দেশে প্রতিবাদের ঝড়

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এসব প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষকশিক্ষার্থীরা ফুঁসে উঠছেন।

শিক্ষক উৎপলের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আশুলিয়ার চিত্রশাইল এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন। হত্যাকারীকে গ্রেফতারসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার ৯ দিন পর মামলা করেছে পুলিশ। মামলার পর সোমবার রাতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনায় রিট আবেদন করতে বলেছেন হাইকোর্ট।

এ সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি:-

ঢাবি : রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, জগন্নাথ হলের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন। শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, আমি শিক্ষক হিসাবে এখানে বক্তব্য দিচ্ছি, আমি জানি না আমি কতটুকু নিরাপদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও নিরাপত্তার কথা চিন্তা করছি। কারণ আমি সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মের প্রত্যেক শিক্ষক আজ একরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রদায়িকতাকে শিকড় থেকে তুলে আনা না গেলে এ সমস্যার সমাধান হবে না। এ বাংলাদেশ হয় পাকিস্তান হবে, নয় আফগানিস্তান হবে-এখনই সময় এর রশি টেনে ধরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জনসম্মুখে তাদের বিচার করা উচিত। তাহলেই শিক্ষা হবে।

জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস বলেন, যে প্রজন্ম শিক্ষককে জুতার মালা গলায় পরায়, যে প্রজন্ম শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে, সে প্রজন্মের লাগাম এখনই টেনে ধরতে হবে। যে প্রজন্মের শিক্ষাদীক্ষা গবেষণায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই প্রজন্ম আজ ইয়াবার নেশায় আসক্ত হয়ে শিক্ষকদের নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ না জানানোর সমালোচনা করে তিনি বলেন, আজ আমরা লজ্জিত। যেখানে শিক্ষকসমাজের দাঁড়ানোর কথা, সেখানে আমরা দাঁড়িয়েছি।

জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ বলেন, যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, স্টাম্পের আঘাতে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। বর্তমানে শিক্ষকরা মন খুলে পড়াতে পারেন না। মনের ভাব প্রকাশ করতে গেলে কথিত ধর্ম অবমাননার অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়া হয়, নতুবা জেলে যেতে হয়। এ বিষদাঁত ভেঙে দিতে হবে। যেভাবে পারি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এদিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় রিট আবেদন নিয়ে আসতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী পূর্ণিমা জাহান। তখন হাইকোর্ট বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসুন। আমরা শুনব।

পরে পূর্ণিমা জাহান গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার এ ঘটনায় আমরা রিট আবেদন করব।

আশুলিয়া (ঢাকা) : শিক্ষক উৎপলকে হত্যার প্রতিবাদে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উৎপল হত্যাকারী বখাটে আশরাফুল ইসলাম জিতুকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ ছয় দফা দাবি তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-বখাটে জিতুকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, জিতুর পরিবারের পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে হবে, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ও বাইরের শিক্ষার্থীদের মধ্যকার ভেদাভেদ দূর করতে আইন প্রণয়ন করতে এবং কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শনিবার শিক্ষক উৎপলের ওপর হামলার ঘটনার পর থেকে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রয়েছে। রোববার উৎপলের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই প্রতিষ্ঠানের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। যতক্ষণ পর্যন্ত বখাটে জিতু গ্রেফতার না হবে, ততক্ষণ আন্দোলন কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, উৎপল স্যার শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা ভঙ্গ ও ইভটিজিংয়ের বিষয়ে বখাটেদের শাসন করতেন। কয়েকদিন আগে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য ওই ছাত্রকে শাসন করেছিলেন উৎপল স্যার। মঙ্গলবার সকালেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ জিতুর বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

রোববার উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, বখাটে ছাত্রকে গ্রেফতারে অভিযান চলছে।

নড়াইল : ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার ৯ দিন পর পুলিশ সোমবার নড়াইল সদর থানায় মামলা করেছে। উপপরিদর্শক ও মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ মোরছালিন ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করেন। সোমবার রাতেই জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মির্জাপুর বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী বখাটে শাওন মুন্সী (জুতার মালা পরানোর ভিডিওতে লাল গেঞ্জি পরা শাওনকে চিহ্নিত করা হয়েছে), মির্জাপুর মধ্যপাড়ার মনিরুল ইসলাম এবং মির্জাপুর গ্রামের সৈয়দ রিমন আলী।

এদিকে স্বপন কুমারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ চেষ্টা করা হলে মাউশি অনুমোদন দেবে না। বিক্ষোভের মধ্যে সোমবার কমিটি গঠনের কথা জানায় মাউশি।

চট্টগ্রাম : শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা। উৎপল চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ‘আমার ভাই পরপারে, খুনি কেন বাইরে?’ শীর্ষক প্ল্যাকার্ড হাতে অনেককে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন বলেন, আমাদের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা সারা দেশের মানুষের মধ্যে না হলে এটা দুঃখজনক। এ ঘটনা ২০২২ সালে এসেও আমাদের আইয়্যামে জাহেলিয়াতের যুগকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা সভ্যতার চরম অন্ধকার একটি পর্যায়ে বসবাস করছি। যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হচ্ছে। এ ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসাবে বিবেচনা করলে চলবে না।

রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা হচ্ছে ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন তখন বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারী বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে জাতিকে লাঞ্ছিত করা। এর বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি বিজ্ঞান পরিবার কর্মসূচি চালিয়ে যাবে।

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রামের পক্ষ থেকে নগরীতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাকবিশিস নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উৎপল কুমার সরকারের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। একইসঙ্গে নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সিলেট : সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতন ও সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সিলেটে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিলেট নগরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে প্রতিবাদ মিছিল নগরের রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহিদ মিনার চত্বরে শেষ হয়।

সমাবেশে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল দেব মিন বলেন, সারা দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে। তাদের টার্গেট এখন শিক্ষাঙ্গন। দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে শিক্ষকদের অপদস্থ ও হয়রানি করা হচ্ছে। এ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই বিশেষ গোষ্ঠীকে পরাজিত করতে না পারলে বাংলাদেশের মূল চেতনাই পরাজিত হবে।

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বরিশাল : অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল নাগরিক সমাজ, বরিশালের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কাজল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিজন সিকদার ও মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক হুজাইফা রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ প্রমুখ।

তারা বলেন, ধারাবাহিকভাবে হিন্দু শিক্ষকদের হামলা বিরূপ প্রভাব ফেলছে। বিজ্ঞানমুখী শিক্ষা তুলে ফেলে মৌলবাদীদের কথামতো মৌলবাদকে সম্পৃক্ত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদের রুখতে না পারলে সমাজে বিষবাষ্পের মতো হিংসা ও সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে পড়বে।

নরসিংদী : শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনির হোসেন, প্রভাষক জাকারিয়া মাহমুদ, ইসমাঈল জাবিরউল্লাহ, আমিনুল হক প্রমুখ। তারা বলেন, শিক্ষক উৎপল হত্যায় জড়িত শিক্ষার্থী জিতুকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন : গাজীপুর প্রতিনিধি জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় নিন্দা জানানো হয়। ঘটনা সরেজমিন তথ্যানুসন্ধান ও তদন্তের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ দোষী চিহ্নিত হলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান। যুগান্তর।

Daily World News

রাণীশংকৈলে মাদক প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে  মাস্ক পরার নির্দেশ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া ওই অফিস আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরে থাকার সরকারি নির্দেশনা বলবৎ থাকলেও নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে (২০ জুন) সোমবার  উপজেলার বিভিন্ন প্রধান শিক্ষকদের মাঝে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়,জাহিদ হোসেন ও সীমান্ত বসাক। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।

এ উপজেলায় মোট ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে একটি করে রাউটার বিতরণ করা হয়৷

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম৷

গজারিয়ায় মানসম্মত কারিগরি শিক্ষা বিস্তারে অগ্রগণ্য জিস্ট পলিটেকনিক

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

উন্নয়নশীল ভারী শিল্প নগরী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা। এই উপজেলায় মানসম্মত কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে যেন উজ্জ্বল বাত্তিঘর হিসেবে প্রতীয়মান হয়েছে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক। এটি গজারিয়া উপজেলা সহ মুন্সীগঞ্জ জেলার প্রথম বে-সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। পলিটেকনিক টি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন অবস্থিত।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক টি গজারিয়া উপজেলা তো বটেই আশে পাশে প্রায় সব কয়টি উপজেলাতেও মানসম্মত কারিগরি শিক্ষা বাস্তবায়নে সুদূর প্রসারি ভূমিকা পালন করবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরিফ প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে বলেন উন্নয়নশীল বাংলাদেশে ক্রমেই শিল্পের বিকাশ ঘটছে। ফলে দেশে বিভিন্ন শ্রেনীর শিল্প কারখানা ও সেই সাথে আর্থিক প্রতিষ্ঠান ঘরে উঠছে। চলমান  সময়ে সাথে তাল মিলিয়ে দেশে ও দেশের বাহিরে বাড়ছে দক্ষ কারিগরি জনশক্তির চাহিদা। গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে। তিনি আশার আলো নিয়ে বলেন এই চাহিদা মিটাতে গুণগত শিক্ষা বিস্তারে আমরা অদম্য ও বদ্ধপরিকর। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অদূর ভবিষৎতে দেশ ও জাতী গঠনে প্রয়াস রাখবে।

খোঁজ নিয়ে জানা যায় ইতিমধ্যেই গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক প্রতিষ্ঠানটিতে ছয়টি বিষয়ের উপর প্রকৌশল বিদ্যার শিক্ষা প্রদান চলছে। প্রকৌশল বিদ্যার বিষয় গুলো হলো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন এন্ড প্যার্টান মেকিং।

এই বিষয়ে প্রতিষ্ঠানটির ইন্সটাক্টর (কম্পিউটার বিভাগ) ইঞ্জি মোঃ আল – কামা বলেন গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি রাজধানি ঢাকার অদূরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অত্যান্ত মনোরম পরিবেশে স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। প্রতিষ্ঠানটিতে রয়েছে অত্যান্ত সুসজ্জিত পরিবেশ আর মনোরম ক্লাসরুম। সেই সাথে ভাড়ী যন্ত্রপাতি সমেত প্র্যাকট্রিক্যাল ল্যাব সম্বলিত হওয়ায় শিক্ষার্থীরা উপযুক্ত ও গুণগত শিক্ষা গ্রহন করতে পারছে। আমাদের প্রতিষ্ঠানে ইতিমধ্যেই প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিষ্টারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্লাস চলছে। এই বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে যা চলবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত।

Daily World News

পুতিন: রাশিয়া কাউকে পরমাণু অস্ত্রের হুমকি দেয় না, তবে মস্কোর কাছে তা আছে

ডুমুরিয়ায় উপজেলা মাধ্যেমিক শিক্ষা দপ্তরের উদ্যেিগে মতবিনিময় সভা

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

ডুমুরিয়া উপজেলা মাধ‍্যমিক শিক্ষা দপ্তরের উদ‍্যেগে ১৯ জুন রবিবার বিকেলে  উপজেলার ৯ কেন্দ্রে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার   হল সুপার, হল সচিব, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও হল পরিদর্শক নিয়ে এক  মতবিনিময় সভা শহীদ জোবায়ের আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয।

সভায় দিক নির্দেশনামূলক বক্তব‍্য দেন উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সেখ ফিরোজ আহমেদ, প্রধান শিক্ষক আইযুব হোসাইন প্রমুখ।

এসএসসি পরীক্ষা ঈদের আগে হচ্ছে না

//দৈনিক বিশ্ব ডেস্ক//

হঠাৎ স্থগিত এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল আজহার আগে আর অনুষ্ঠিত হচ্ছে না। বন্যা পরিস্থিতির উন্নতি হলে আগামী সাত থেকে দশ দিন পর পূণরায় এসএসসির নতুন রুটিন প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের দায়িত্বশীল  সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদের আগে এসএসসি পরীক্ষা আয়োজনের সুযোগ যে একে বারে নেই তা বলবো না। তবে সবকিছুই নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর পরিস্থিতি ভাল হলেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে তারা নাইন-টেনের ক্লাস করছেন। এতদিনে তাদের কলেজে ক্লাস করার কথা।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, আসলে প্রাকৃতিক দুর্যোগের উপর কারও হাত নেই। তবে প্রথমদিকে করোনা ও পরবর্তীতে বন্যার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের নিয়মিত সময় ছিল ফেব্রুয়ারি-মার্চে এসএসসি পরীক্ষা আয়োজনের। ওই সময় দেশে বৃষ্টিপাত বা বন্যার সম্ভাবনা থাকে না। কিন্তু করোনা মহামারি আমাদের শিক্ষা ক্যালেন্ডার তছনছ করে দিয়েছে। আমরা আবার আগের সূচিতে ফিরে যাওয়ার চেষ্টা করবো।

এদিকে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বন্যা কবলিত এলাকা ছাড়া অন্য সব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে পাঠদান চালু থাকবে। যদি কোনো প্রতিষ্ঠান ক্লাস কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তবে তা পূণরায় চালু করতে হবে।

এর আগে শুক্রবার দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন থেকে শুরু হওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানিয়েছে।

জানা যায়, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুন এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা আগের দিন অর্থাৎ ২৪ জুন নেয়ার ঘোষণা দেন। তিনি , এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ১৫ জুন থেকে সারাদেশের কোচিং সেন্টার তিন সপ্তাহ বন্ধের নির্দেশ দেন।

রোববার সচিবালয়ে পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা জানিয়েছিলেন তিনি।

Daily World News

ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়া  উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বাষিক সাধারণ  সভা  অনুষ্ঠিত হয। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব) এর সহযোগিতায় ১৭ জুন শুক্রবার সকালে শহীদ জোবাযেদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ‍্যক্ষ সেখ  সহিদুল ইসলাম।
শিক্ষক সেলিম হালদার এর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালব চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী, বিশেষ অতিথি ছিলেন  কালব গ অঞ্চলের ডিরেক্টর মো: আরিফ হাসান, কালব খুলনা জেলা ব‍্যবস্থাপক এস এম ইদ্রিস,  কালব সাতক্ষীরা জেলা সহকারী ব‍্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত, ক্রেডিট লি: ডুমুরিয়া উপজেলার সাধারন  সম্পাদক নিত‍্যনন্দ মন্ডল, ডুমুরিয়া উপজেলার  উপব‍্যবস্থাপক  অরুপ  দাস, উপজেলা প্রোগ্রাম অফিসার মুন্নি আক্তার, অফিস সহায়ক প্রশান্ত চক্রবর্তী , উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের  ভাইন্স চেয়ারম‍্যান জিএম শরিফুল ইসলাম, জযেন্ট সেক্রেটারী বিএম নূর-ই-আলম সিদ্দিকী, কোষাধ‍্যক্ষ অলিয়ার রহমান গাজী, জয়ন্ত কুমার দে , ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ অপাজিতা মল্লিক, প্রধান শিক্ষক  আইযুব হোসাইন প্রমুখ। সভায় ২০২১-২২ অর্থ বছরের সদস‍্যদের বার্ষিক আয় ও ব‍্যযের হিসাব উপস্থাপন করা হয।

১৯  জুন থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা স্থগিত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯  জুন থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের মাধ্যমিক, এসএসসি ভোকেশনাল ও মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তী সময়সূচি পরে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে। বিশেষ করে হাওরাঞ্চল তলিয়ে গেছে বন্যার পানিতে। শুক্রবার সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী।

এছাড়া ভারি বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বেড়েছে নেত্রকোণাতেও। ফলে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা কবলিত এলাকার লোকজন বিপাকে পড়েছেন। অনেকে ঘরবাড়ি তলিয়ে গেছে। আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় শিবিরে। এমতাবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে।

প্রসঙ্গত, ১৯ জুন বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল এবারের এসএসসি পরীক্ষা। রুটিন অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা চলার কথা ছিল ৬ জুলাই পর্যন্ত।  শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত হলো।

পরীক্ষার প্রশ্নপত্রে জেলা এবং উপজেলার নামের ভুলে সমালোচনার ঝড় 

//নীলফামারী প্রতিনিধি//

নীলফামারীর ডোমার উপজেলার মাধ্যমিক পর্যায়ের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রে তথ্যগত ভুল থাকায় সমালোচনার ঝড় বইছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকই।

সোমবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি ছিল ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণির বাংলা (সৃজনশীল) পরীক্ষার। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় উল্লেখ রয়েছে ‘ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়’।

মূলতঃ ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলায়। ডোমার শহর থেকে প্রায় ৮ কি.মি. দূরে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা। নীলফামারীর ডোমারে পঞ্চগড়ের দেবীগঞ্জ নামের প্রশ্নে পরীক্ষা হওয়ায় সমালোচনার ঝড় বইছে এলাকায়।

এবিষয়ে বিস্তারিত জানতে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ লিপি আক্তার বলেন,  “এটা আসলে একটা প্রিন্টিং মিসটেক। মাত্র ৭ জন শিক্ষক- শিক্ষিকা নিয়ে আমরা স্কুলের ক্লাসসহ সকল কার্যক্রম পরিচালনা করছিলাম। সামনে এসএসসি পরীক্ষা সব মিলিয়ে আমরা অনেক ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি তবে ভবিষ্যতে যাতে এরকম আর না হয় এজন্য আমরা সতর্ক থাকবো।”

স্কুলের শিক্ষার্থীর এক অভিভাবক ময়নুল ইসলাম বলেন, এতদিন যাবৎ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু বিগত কয়েক বছর ধরে পড়ালেখা ও ফলাফলের মান নিম্নমুখী। পরীক্ষার প্রশ্নপত্রে এমন তথ্যগত ভুল সত্যিই দুঃখজনক। সেখানে ডোমার, নীলফামারীর পরিবর্তে দেবীগঞ্জ, পঞ্চগড় লেখাটা সমুচিত হয়নি। কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

বিদ্যালয়ের ছাত্রীদের অনেকের সাথে কথা বলে জানা যায়, গেল কয়েক বছর ধরে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাসমূহ দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন-পত্রেই নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, একই দিনে ভাইরাল হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার রচনামূলক প্রশ্নে তথ্যগত ভুল। সেখানে লেখা হয়েছে, ডোমার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Daily World News

বরিশাল নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ

২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

//নিজস্ব প্রতিবেদক//

এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার সন্ধায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি ২৪ জুন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এর আগে রোববার সকালে সচিবালয়ে পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার ঘোষণার পরই বোর্ড এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো।

মন্ত্রী বলেন, পদ্মাসেতু উদ্বোধনের কারণে দেশব্যাপী নানা আয়োজনের কারণে সড়কে চাপ থাকবে। এ কারণে এর একদিন আগে পরীক্ষা নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

২৫ জুন দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। সেটি এখন ২৪ জুন অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে ঢাকা ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, আজ বৈঠকে পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিসিয়ালি ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড থেকে তারিখ পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

জানা যায়, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

সংশোধিত পরীক্ষার সূচি:

বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র ১৯ জুন, বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র ২০ জুন, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র ২২ জুন ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র ২৪ জুন, গণিত (আবশ্যিক) ২৭ জুন অনুষ্ঠিত হবে।

গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৮ জুন অনুষ্ঠিত হবে।

পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩০ জুন, রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে।

ভূগোল ও পরিবেশ ৩ জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ৪ জুলাই, হিসাববিজ্ঞান ৫ জুলাই, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা ৬ জুলাই অনুষ্ঠিত হবে।

Daily World News

কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে  নিহত -১ আহত-১