রাণীশংকৈলে শিক্ষদের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২২ ফেব্রুয়ারী মঙ্গলবার)  দুপুরে  পৌর শহরের শিবদিঘি মোড়ে প্রাথমিক শিক্ষক সমিতির ঘরের জমির মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কয়েকজন শিক্ষক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে উপজেলা পরিষদ গেটের সামনে তিন শতাধিক শিক্ষকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনাথ বর্মন ও যুগ্ম আহবায়ক ইয়াকুব আলীসহ শিক্ষক ফয়জুল ইসলাম, আহসান হাবিব, আব্দুল মান্নান, ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, মকবুল হোসেন, আজিজার রহমান, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ নেতা আহম্মদ হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান বাকী,

প্রশান্ত বসাক,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, জাপা নেতা আবু তাহের,মহিলা লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই সাথে তারা হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।তারা অবিলম্বে শিক্ষক সমিতির ঘরটি শিক্ষকদের ভোগদখলে ফিরিয়ে দেয়ার জন্যও জোর দাবি জানান। পরে তারা ইউএনওকে স্মারকলিপি দেন।

প্রসঙ্গত, ১৯৮২ সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় খাসজমিতে নির্মিত শিক্ষক সমিতির ওই অফিস ঘরটি ব্যবহৃত হয়ে আসছিল। গত রবিবার ২০ ফেব্রুয়ারি শিক্ষকরা ঘরটি সংস্কার করতে গেলে স্থানীয় মফিজুল ও তার লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে শিক্ষকদের উপর চড়াও হয় ও বেধড়ক লাঠিপেটা করে। এতে মকবুল হোসেন ও আজিজার রহমানসহ কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে শিক্ষকরা পরদিন থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষকদের স্মারকলিপিটি আমি পেয়েছি। শিক্ষকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক।এ সংবাদ শুনে আমি থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেছি। শিক্ষক সমিতির ঘরের জমি প্রসঙ্গে ইউএনও বলেন, ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে, মামলা নিষ্পত্তি সাপেক্ষে

এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাবে।থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, গতকাল( ২১ ফেব্রুয়ারি) শিক্ষকরা থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি। আসামিরা পলাতক আছে মর্মেও ওসি জানান।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় অগ্নিকান্ডে ক্যাবল ব্যাবসায়ির লক্ষ লক্ষ টাকার ক্ষতি

চান্দ্রায় নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উদ্যােগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এ,টি,এম মোস্তফা হামিদীর সভাপতিত্বে ও মাওঃ এস এম আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ এ,টি,এম মোস্তফা হামিদী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, ইংরেজি প্রভাষক আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ইবু সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে – ডা. দীপু মনি

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলায় জেলে পুর্নবাসন কর্মসূচীর আওতায় জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ কালে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সদর ও হাইমচরবাসী আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন আমি গর্বিত, নদী ভাঙ্গন কবলিত হাইমচরবাসীর জন্য কিছু করতে পেরেছি এখানেই শেষ নয়, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সকল সুফল হাইমচরবাসীও পাবে।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে মৎস্য বিভাগের পক্ষ হতে জেলেদের মাঝে গবাদিপশু , প্রানী সম্পদ বিভাগ হতে দুগ্ধ খামারীদের মাঝে ক্রীম সেফারেশন মেশিন, ত্রান শাখার মাধ্যমে গরীব অসহায়দের জন্য ঢেউটিন বিতরন করা হয়েছে।
এর পূর্বে হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ এর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও , সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, তাফাজ্জল হোসেন এসডিও পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ার শরাফপুর  ইউনিয়েনে যুবলীগের  সম্মেলন

 

১ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

করোনার কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী ১ মার্চ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

ডা. দীপু মনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা যায়নি। তবে এরই মধ্যে ১২ এর কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, সংক্রমণ দ্রুত নিচের দিকে নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ২২ ফেব্রুয়ারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ১০ দিন বা দুই সপ্তাহ পর আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব বলে আশা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ থাকছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হটাৎ ইটবিক্রি হচ্ছে চড়া দামে-বিপাকে গ্রাহকেরা

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কতদিন পরে…? কি বললেন ডা. দীপু মনি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে।

তিনি বলেন, প্রাথমিকে পাঠদান শুরুর বিষয়ে সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ পর নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠদানের সময়সূচি ঠিক করে নেবে। তবে ২২ তারিখ থেকেই শ্রেণিকক্ষে ক্লাস চালু করতে পারবে।

করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দেন দীপু মনি। বলেন, সব ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিবিধান থাকবে।

শিক্ষার্থীদের মধ্যে যারা টিকা নেননি, তাদের টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রাথমিকে ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি মনে করে ২২ তারিখের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রাথমিকেও ক্লাস শুরুর মতো পরিবেশ সৃষ্টি হবে। এখনও যে অবস্থা আছে তাতে প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে নিয়ে আসছি না। আমরা আরেকটু অপেক্ষা করছি। কারণ তাদের তো টিকা দেওয়া হয়নি।  আমরা সপ্তাহ দুয়েক সর্বোচ্চ দেখব। আমরা আশা করছি সপ্তাহ দুয়েক পর সংক্রমণ কমে আসবে এবং আমরা তাদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে অর্থাৎ ১২ বছরের নিচে যারা তাদের টিকাদানের ব্যাপারেও একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বিষয়গুলো দেখছে। শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রাখছে।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়ার পর ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

দেশে করোনা সংক্রমণের কারণে ২১ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি সংক্রমণ কিছুটা উন্নতি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বলছে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। যুগান্তরকে বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

জাতীয় কমিটির পরামর্শ ছিল ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে। তবে শিশুদের নয়। ১২ বছর বা তার বেশি বয়সি শিশুরা যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই।

বুধবার রাত ১০টায় জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৈঠক শেষে জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা যুগান্তরকে বলেছিলেন, যেহেতু সংক্রমণ হার অনেকটা কমেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বলেছি। কখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেটি শিক্ষামন্ত্রী জানিয়ে দেবেন।

তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সুপারিশ দেওয়া হয়নি জাতীয় কমিটির পক্ষ থেকে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

 

২২ ফেব্রুয়ারি খুলছে স্কুল-কলেজ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কমিটি।

বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবেন।

করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ।

তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি, করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে৷

শিক্ষার্থীদের শিক্ষা জীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণি কক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

হাইমচরে জিপিএ সেরা এইচ এস সি’তে হাইমচর সরকারি মহাবিদ্যালয় ও আলিমে গন্ডামার এ,বি,এস মাদ্রাসা

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি’ তে জিপিএ সেরা হাইমচর সরকারি মহাবিদ্যালয়

মোট ৫৪৪ জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৫৪২ জন উর্ত্তিন হয়েছে। যাদের মধ্যে ২ শিক্ষার্থী পরিক্ষা অংশ গ্রহন করেনি। হাইমচর সরকারি মহাবিদ্যালয় এইচএসসি জিপিএ – ৫ পেয়েছে ৫২ জন। পাশের হার ৯৯.৬৩%।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে জিপিএ সেরা হয়েছেন গন্ডামারা এ,বি,এস ফাযিল মাদ্রাসা। মাদ্রাসায় ৫ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। মাদ্রাসা থেকে ৪০ জন জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৩৯ জন পাস করে, পাসের ৯৮%।

এছাড়া কুমিল্লা বোর্ডের অধিনে মোয়াজ্জেম হোসেন কলেজ ৩৭৮ জন অংশ গ্রহন করে ৩৭২ জন পাস করে। পাসের হার ৯৮.৪৫%।  জিপিএ ৫ পেয়েছে ৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা ৭১ জন পরিক্ষায় অংশ গ্রহন করে ৭১ জন পাস করে। ফলাফল শতভাগ পাস। জিপিএ ৫ পেয়েছে ২ শিক্ষার্থী।

মাদ্রাসা থেকে জিপিএ এ পেয়েছে ২২ জন। কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা শতভাগ সাফল্য লাভ করে।  মাদ্রাসা থেকে ৩৮ পরিক্ষা অংশ গ্রহন ৩৮ জন পাস করে।

মাদ্রাসা থেকে একমাত্র জিপিএ ৫ পেয়েছে মোঃ সালাউদ্দিন। হাইমচরে এ বছরে পাসের হারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের জোয়ারে ভাসছে।

চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রী কলেজের সন্তোষজনক ফলাফলে প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দীর অভিন্দন 

মোঃ হোসেন গাজী।।

এবারের২০২২ এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মধ্যে সন্তুষজনক ফলাফল অর্জন করেছেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজ।

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী সুজিত রায় নন্দী।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন,ফরক্কাবাদ ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর সদরের মধ্যে ভালো ফলাফল অর্জন করেনি,জেলার শীর্ষস্থান অধিকারীদের মধ্যেও অন্যতম। তাই এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

সেই সাথে গভর্নিং বডির সকল সদস্য কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার, শিক্ষাকমন্ডলী,কৃতী শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীসহ এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সুজিত রায় নন্দী। এবার মোট পরিক্ষার্থী -৩৭৮জন উর্ত্তীন হয়েছে-৩৭২জন, জিপিএ-৫ পেয়েছেন-১১জন, অনুপস্হিত-৬ জন, পাশের হার ৯৮.৪১%।

জেনে নিন কোন বোর্ডে কত ভাগ পাশ করল

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্বিকভাবে পাশের হার ৯৫.২৬। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।

ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এ পরীক্ষায় এবার ১৪ লাখ ১৪৫ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

যে ৫টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

যে ৫টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভায়ুচালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

এরপর প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পর সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।

২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এই হিসেবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সার্বিক পাশের হার ৯৫.২৬, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত