কুয়েটের শিক্ষক মৃত্যু: কুয়েট ছাত্রলীগের ৯ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়, ‌‌‌‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬ তম জরুরি সভায় উত্থাপন করা হয়।

সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান (রোল-১৩০৭০২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক (রোল-১৫০১০৯০), এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব (রোল-১৫১৯০৩৩), একই বিভাগের শিক্ষার্থী আ. স. ম. রাগিব আহসান মুন্না (রোল-১৫১৯০৪৮), সিই বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (রোল-১৬০১০২৯), (মেরিন ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান (রোল-১৬০৫০৩৯), সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ খান নিলয় (রোল-১৬০৭০৭৫), এমই বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রিফাত (রোল-১৬০৫০৯৩) ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান অন্তু (রোল-১৬২৭০১০)।

গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর ড. সেলিমের রহস্যজনক মৃত্যু হয়। ক্যাম্পাসের বাসার টয়লেটে অচেতন হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ চার দফা দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার হলত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, ওই সাক্ষাতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন এবং মানসিক নির্যাতন চালান। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুরুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার কমিটির দুই সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এরপর শুক্রবার রাতে নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য করা হয়েছে কুয়েটের অধ্যাপক ড. খন্দকার মাহবুব, খুলনা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে।

আগামী ১০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন ভিসির কাছে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

বাঁশখালীতে স্বল্প মুল্যে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন কারিতাস

ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ২ থানায় নৌকা পেলেন যারা

 

বকেয়া ভালবাসা

বকেয়া ভালবাসা

– জমির উদ্দিন মিলন

অলৌকিক বিশ্বাস

বিস্তৃত প্লাবন,

ঝংকার গানের লিরিক্স

বকেয়া ভালবাসা।

অসম প্রেম,

পর্বে পর্বে খন্ডে খন্ডে

নেমে আসা বিচ্ছেদ।

নেমে আসা, ধেয়ে আসা

কষ্টের উন্মেষ,

বিসর্জন দেয়া কি বড্ড প্রয়োজন?

হয়তো না!

হয়তো হ্যাঁ!

হয়তো দু’টো!

 

কিন্তু নাগালের ভেতরে

নাগালের বাইরে

বিস্তার করা আঁধার

মাঠের জোনাকি

চা স্টলের আড্ডা

ব্যাপক আলোচনায়

সল্প পরিসরে

কিংবা বিতং করে

কে খন্ডাবে

কে যুক্তি দেবে?

ভালবাসা হীন

পৃথিবী অপরাধে ঢেকে যাবে।

ভালবাসা তাজা সূর্য চেয়ে

প্রখর তাপ দেয়।

ভালবাসা কেড়ে নেয়

পর্যাপ্ত আঁধার,

রঙিন করে সুতোয় বাঁধা প্রাণ।

অলৌকিক শক্তি সঞ্চয় করে,

জীবনের যৌক্তিক উপসংহারে

মুক্তি দেয় ভালবাসা।

তবুও ভালবাসা

অবধারিত অবহেলায়

নিজেকে দেখে নিয়মিত।।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার দাবিতে…

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাসের দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন । রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এ সময় বকশিবাজার মোড়ের আশপাশের সব রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার দাবিতে...

প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দাবির বিষয়ে আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বকশিবাজার মোড় থেকে অবরোধ তুলে কলেজ মোড়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে, তা নাকচ করে দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার দাবিতে...

নামপ্রকাশে অনিচ্ছুক কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা ছাত্রলীগের দাবি মেনে নিতে পারছি না। তারা আমাদের কলেজ ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করার কথা বলেছে। কিন্তু, সেখানে গেলে আমাদের দাবি মানা হবে না। এজন্য আমরা এই মোড়েই আন্দোলন করব। যতক্ষণ না দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বকশিবাজার মোড়ে দায়িত্বরত চকবাজার থানার পরিদর্শক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আমরা কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কলেজের প্রিন্সিপাল একটা মিটিংয়ে আছেন। মিটিং শেষ করে আসলে আমরা তার সঙ্গে কথা বলব এবং এর সমাধান পাবো বলে আশা করছি। ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল কোতয়ালি থানার ইনচার্জ এর বদলি এবং নবাগত অফিসার ইনচার্জ এর যোগদান উপলক্ষে অনুষ্ঠান

আগামীকাল হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ সমাবেশ

 

পিরোজপুরে জাতির পিতার নামে বিশ্ববিদ্যালয় হবে, সংসদে বিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলতে একটি আইনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’ উত্থাপন করেন। পরে এটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় হবে পিরোজপুর সদরে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট থাকবে সেখানে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হচ্ছে। বিলের খসড়া আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন উপ-উপাচার্য নিয়োগ করবেন, যাদের একজন অ্যাকাডেমিক এবং আরেকজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন। বর্তমানে দেশে ১৫৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে, এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি।

জাতীয় জাদুঘর বিল সংসদে:

জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সংসদে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বৃহস্পতিবার এ বিল উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে। নতুন খসড়ায় সহকারী কিউরেটর পদেরও প্রস্তাব করা হয়েছে। কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে। এছাড়া সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় ও জেলা শহর ছাড়া যে কোনো জায়গায় শাখা জাদুঘর, বিষয়ভিত্তিক জাদুঘর, স্মৃতি জাদুঘর, সংগ্রহশালা, গবেষণা কেন্দ্র, মহাফেজখানা স্থাপন ও নিয়ন্ত্রণ করতে পারবে বলে বিলে উলে­খ করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

 

ডোমারের ছেলে রনি সরকার ভর্তি পরীক্ষায় রাবিতে ১ম, ঢাবিতে ১৭তম স্থান

নীলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের মোঃ রুবেল সরকারের ছেলে মোঃ রনি সরকার গত  ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদের অংশগ্রহণ করে  ১৭ তম স্থান ও ২৮ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে।

রনি সরকার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থাকে থেকে এসএসসি ও নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। ছোট বেলা থেকেই ছবি আঁকার নেশা ছিল রনি সরকারের। উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত ছবি আঁকাআকি করেন রনি সরকার এবং বিভিন্ন ছবি আঁকাআকি সংগঠনের  সাথে জড়িত ছিল রনি সরকার ,ধর্মীয় গোঁড়ামি উৎপত্তিস্থল  প্রত্যন্ত গ্রামেই তার জন্ম। ছবি আঁকতে গিয়ে মৌলবাদীদের বাকবিতন্ডার আক্রমণেও মাথা নত না করে দমে যায়নি। স্বপ্নকে লালন করে     ছবি আঁকাকে প্রাধান্য নিয়ে আজ সে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সুনাম অর্জন করেছে‌ ।

রনি সরকার বলেন,, ছবি আঁকার নেশা ছিল সেই ছোট বেলা থেকেই। অন্তর্মুখী স্বভাবের কারণে বিচ্ছিন্ন থাকতাম কোলাহল থেকে। নিভৃত  পর্যবেক্ষণ করতাম প্রকৃতির রূপ-রস ও গন্ধ ছবির মতো সুন্দর এই দেশটাকে ইচ্ছে করতো রং তুলিতে ফুটিয়ে তোলার। আর এই সংকল্প থেকে প্রাধন্য দিয়ে যখন আঁকতে শুরু করলাম তখন বাঁধ সাধঁল সামাজিক ধর্মীয় গোঁড়ামি।

বিশেষত প্রত্যন্ত অঞ্চলে জল্মানোর কারণে ছবি আঁকা নিয়ে ধর্মীয় গোঁড়ামির অন্ত ছিল না। দমে যাইনি ছবি আঁকাই ছিল আমার মনের খোরাক। বাংলাদেশে টেলিভিশনের প্রধান শিল্পনির্দেশক  জি .এম.এ রাজ্জাক স্যারের অনুপ্রেরণায় ছবি আঁকার হাতেখড়ি। আস্তে আস্তে পূরণ হতে থাকে পুরষ্কার ও সম্মাননার ঝুলি। USAID, Diversity for peace, UNDP কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছি।  ছবি আঁকার বিষয় যে দুইটি মানুষ আমাকে ছোট থেকেই অনুপ্রেরণা দিয়ে আসছিল আমার চাচা  মোঃ রিপন সরকার (৩৫) ও রুমন সরকার (৩২)‌।

//নিজস্ব প্রতিবেদক: মোঃ মোস্তাফিজুর রহমান//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের নাসিরুলের স্ত্রী পুনঃরায় তার স্বামীর সাথেই থাকতে চায়

জেনে নিই ডায়াবেটিস কমানোর দৈনন্দিন ঘরোয়া খাবার

বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। আমাদের রক্তে শর্করার (ব্লাড সুগার) পরিমাণ সারাদিন ধরে অল্প মাত্রায় বাড়ে ও কমে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ফারাকটা অনেক বেশি হতে পারে। শর্করা বেড়ে গেলে যেমন সমস্যা হয়, তেমনি কমে গেলেও ঘটতে পারে বিপদ। রক্তে শর্করার সঙ্গে সম্পর্কিত জটিলতা থেকে রক্ষা পেতে এর ভারসাম্যের বিষয়টি বোঝা জরুরি।

তবে এ অবস্থাটি প্রাণঘাতী হলেও কিছু সাধারণ জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এবং কিছু সহজ ঘরোয়া প্রতিকার অনুসরণ করে এ অবস্থাটিতে অনেকটাই ভালো থাকা যায়।

আসুন জেনে নেওয়া যাক যে ৬ খাবার প্রাকৃতিকভাবেই কমায় রক্তে শর্করা—

১. মেথি দানা

মেথি দানা আপনার রক্তে শর্করার পরিমাণ কমিয়ে আপনার ডায়বেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের নিয়মিত মেথির দানা খাওয়া উচিত। এর জন্য সকালে খালি পেটে মেথি ভেজানো পানিও পান করা যেতে পারে।

২. করলা

ডায়াবেটিস রোগের জন্য করোলা অনেক উপকারী একটি খাবার। তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় করলা অবশ্যই অন্তর্ভুক্ত করা  উচিত। এটি হাইপোগ্লাইসেমিক জৈব-রাসায়নিক পদার্থে সমৃদ্ধ। পদার্থটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক ভালো কাজ করে।

৩. আমলকী

আমলকী কার্বোহাইড্রেট শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা ক্রোমিয়ামের উপস্থিতি ইনস্যুলিন সংবেদনশীলতায় সাহায্য করে। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে এটিকে কাঁচা বা রস করে খেতে পারেন।

৪. বিভিন্ন মসলা

বিভিন্ন  মসলারও কিন্তু ডায়াবেটিস প্রতিরোধক গুণ রয়েছে। তাই এ ধরনের মসলা যেমন—  হলুদ, সরিষা, দারুচিনি ও ধনেপাতা অবশ্যই ডায়াবেটিস রোগীরা খেলে উপকার পাবেন।

৫. ছোলা ডাল

ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো একটি খাবার হচ্ছে ছোলা ডাল। যাদের ডায়াবেটিস রোগ নেই, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি কমানোর পাশাপাশি এটি দীর্ঘস্থায়ী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যও উপকারী হিসেবে কাজ করে।

৬.জাম

জাম ইনসুলিন নিয়ন্ত্রণে এবং ইনসুলিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর জন্য ৪-৫টি জামের পাতা এবং জাম চিবিয়ে খেলে সুগারের মাত্রা কমতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে, হ্যা জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ভর্তিচ্ছুদের ভোগান্তি থেকে মুক্তি দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

ভর্তিচ্ছুদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন।

আজ রোববার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১০টি, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি বাস ভর্তিচ্ছুদের বরিশাল বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। তবে, এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভর্তি পরীক্ষার সময় কেউ কেউ রিকশা কিংবা অন্য যেকোনো যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা জটিলতায় পড়ে।

মাত্রাতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। সেসব ঝামেলা এড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাসের ব্যবস্থা করেছেন। এতে করে সময়মত নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারবেন ভর্তিচ্ছুরা।

 

সারাদেশের ব্র্যাক স্কুলে পালিত হচ্ছে “বিশ্ব শিক্ষক দিবস”

“শিক্ষা জাতির  মেরুদণ্ড”- আর এই শিক্ষার মেরুদন্ড  বা ভিত্তিকে শক্ত,মজবুত ও সুচারুভাবে গড়ে তোলার জন্য অত্যন্ত যত্নের সাথে শিক্ষার্থীদের  সহায়তা করেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষক।

আর তাই সমগ্র বিশ্বের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ০৫ অক্টোবর তারিখে পালিত হয় “বিশ্ব শিক্ষক দিবস”।

দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের পেশাগত উন্নয়নের মাধ্যমে তাদের যথাযথ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা এবং  শিক্ষকদের মূল্যায়ন,গুরুত্ব প্রদান ও জাতি গঠনে তাদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করা। শিক্ষকতা পেশার যথাযথ স্বীকৃতি, সম্মান ও শিক্ষকতা পেশায় বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে সমস্যার সমাধান করা এবং শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করে তোলা।

বিশ্বের ভবিষ্যত নাগরিকদের উপযুক্ত শিক্ষকের মাধ্যমে গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানের কথা বিবেচনা করে দিবসটি যথাযথ সম্মানের সাথে পালনের মাধ্যমে স্মরণ করা হয়।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমনের কারণে ১৭ মার্চ-২০২০ থেকে ১১ সেপ্টেম্বর -২০২১ পর্যন্ত এই দীর্ঘ ৫৬৬ দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্বের শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল শিখন শূণ্যতা সৃষ্টি হয়েছে। যা সমগ্র বিশ্বের শিক্ষাখাতকে একটি বৃহৎ প্রতিযোগীতার মুখোমুখি দাঁড় করিয়েছে।আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসাবে শিক্ষকদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।

গত ১২ সেপ্টেম্বর -২০২১ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের এই বিশাল শিখন শূণ্যস্থান শিক্ষক,অভিভাবক ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে  শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আর তাই  এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য“ Teachers at the heart of education recovery ”- বাংলায় “ শিখন ঘটতি কাটিয়ে উঠার কেন্দ্র বিন্দুতে রয়েছেন শিক্ষকরাই।”

সরকারের গৃহীত  পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী গুণগত মানসম্পন্ন সার্বজনীন শিক্ষাকে সফলভাবে বাস্তবায়নের দেশের প্রত্যন্ত অঞ্চলের  চরাঞ্চল,নদীভাঙন এলাকা,হাওড়, বাওড়,সমূদ্র উপকূলবর্তী এলাকা, আদিবাসী ও দূর্গম পাহাড়ী এলাকার পিছিয়ে পড়া অনাগ্রসর শ্রেণীর হতদরিদ্র সাড়ে সাত লক্ষ শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে ব্র্যাক শিক্ষা কর্মসূচি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

করোনার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে আসায় সারাদেশের সরকারি বেসরকারি স্কুলের ন্যায় ব্র্যাক পরিচালিত স্কুলসমূহে শিক্ষার্থী ও শিক্ষকদের মাস্ক ও তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার, হাতধোঁয়ার জন্য সেনিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পরিচালিত হচ্ছে এবং আজ ৫ অক্টোবর -২০২১ রোজ মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ব্র্যাক পরিচালিত সকল স্কুলে “ আমার শিক্ষক সবার সেরা,আমার অনুপ্রেরণা” Happy Teacher’s Day-এই স্লোগান নিয়ে দিবসটি  পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে শিক্ষকদের জানানো হয়েছে বিশেষ সম্মান। এছাড়াও মাসব্যাপি নেওয়া হয়েছে নানা কর্মসূচি।কর্মসূচির মধ্যে আছে অভিভাবকসভা ও শিক্ষিকাদের রিফ্রেশার্সে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা,সকল শিক্ষার্থী কর্তৃক ছবি আঁকা ও গল্প লেখার প্রতিযোগীতার আয়োজন করা।

“বিশ্ব শিক্ষক দিবস”- উপলক্ষে  সকল শিক্ষকদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা, কৃতজ্ঞতা  ও ভালবাসা।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

 

সংগঠন‌কে শ‌ক্তিশালী কর‌তে ঐ‌ক্যের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

 

চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ক‌রে‌ছেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব  ডা: দীপু মনি এমপি।

মত‌বি‌নিময়কা‌লে শিক্ষামন্ত্রী ব‌লেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু দলের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। যারা দায়িত্বে রয়েছেন তাদের উচিত সবাইকে নিয়ে পথ চলা। প্রয়োজনে শাসন করতে পারেন। সামনে আমাদের স্থানীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচনে অতীতে যেভাবে আমরা সাফল্য পেয়েছি। আশাকরি আগামী দিনেও সেই সাফল্য ধরে রাখতে পারব‌।’

১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শিক্ষামন্ত্রী দলীয় নেতাকর্মী‌দের সাথে  মতবিনিময়কা‌লে উক্ত কথা ব‌লেন।

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের শিক্ষা দিবস। এটি হয়তো অনেকেই জানেনা। বঙ্গবন্ধু একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন। এই জন্য তিনি শিক্ষা খাতের উন্নয়নে নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা কে জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছেন দারিদ্রতা যেন কখনোই শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আজকে আমরা বঙ্গবন্ধুর দেখানো সেই পথেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আশা করি আমরা অবশ্যই সফল হব।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু , ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া , আব্দুর রশিদ সরদার, সন্তোষ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ‌্যাড‌ভো‌কেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর ‌পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখসহ দলীয় নেতৃবৃন্দ।

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে বোমা বিস্ফোরণে নিহতের সেই বাড়িতে ‌ RAB এর অভিযানে গ্রেনেড বোমা ও গান পাউডার উদ্ধার

 

প্রাথমিক শিক্ষকদের স্কুলে প্রবেশ ৯টায় হলেও ত্যাগের সময় নিয়ে বিপাকে শিক্ষকরা

 

দীর্ঘদিন করোনায় স্কুল বন্ধ ছিল, ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার পর সরকারি প্রাথমিকে চলছে শিখন-শেখান কার্যক্রম। প্রতিদিন ৯ টার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে শিক্ষকদের। এছাড়া শ্রেণি কার্যক্রম চালাতে শিক্ষকদের স্বাস্থ্যবিধি মেনে অনুসরণ করতে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘোষিত ১৬ নির্দেশনা।

দেশে অনেক বিদ্যালয় যাদের শ্রেণি কক্ষের সংকট আছে, তাদের দুই শিফট ক্লাস নিতে হচ্ছে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষকরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ হল অধিদপ্তর ঘোষিত ক্লাসরুটিনে বিদ্যালয়ের আসার সময় নির্ধারিত থাকলেও, বিদ্যালয় ত্যাগের সময় নির্ধারণ করা নেই। দেশের প্রায় ৯৫ শতাংশ বিদ্যালয়ে ১২ টায় ৫ মিনিটে শ্রেণি পাঠদান শেষ হয়ে যাচ্ছে। অথচ শিক্ষকদের বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে বসে থাকতে হচ্ছে এই করোনা সংক্রমণ ভয়ের পরিস্থিতির মধ্যেও।

এই পরিস্থিতিতে, বিশেষ করে নারী শিক্ষকদের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ ও সৃষ্টি হওয়ার আশংকাও থেকে যায়। এই দীর্ঘ ৪ ঘন্টা অলস সময় শিক্ষকদের জন্য বড়ই বিরক্তিকর হয়ে উঠেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

এছাড়া শিক্ষকদের অভিযোগ হল, অনেক উপজেলায় দ্রুত ছুটি হয়ে যাচ্ছে ৷ আবার কিছু উপজেলার শিক্ষকদের ৪টা পর্যন্ত বসে থাকতে হচ্ছে।

যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিদিনের অনুপস্থিতি-উপস্থিতির তথ্যও পাঠাতে নির্দেশ দিয়েছে। শিক্ষকরা বলছে, এই তথ্য ছক পূরণ করতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে। অথচ আমাদের প্রায় ৪ ঘন্টা সময় বসে থাকতে হচ্ছে!

একজন উপজেলা শিক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, “অধিদপ্তর থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষকরা ৯ টায় বিদ্যালয়ে আসবেন ও দুপুর দেড়টায় বিদ্যালয় ছেড়ে যাবেন। হ্যা, তবে প্রয়োজনে সময় পরিবর্তন করার সুযোগও শিক্ষা অফিসারদের দেয়া হয়েছে।” যদি তাই হয়ে থাকে, তবে শিক্ষকদের এই করোনা পরিস্থিতির মধ্যে কেন এতটা সময় স্কুলে অবস্থান করতে হবে? এমনটাই অভিযোগ শিক্ষকদের।  এহেন পরিস্থিতির অবসানে স্কুল ত্যাগের সময় নির্ধারণ পূর্বক অধিদপ্তরের নির্দেশনা চায় দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

নতুন ক্ষমতা পেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল ৫ আসনের এমপি জাহিদ ফারুক শামিম