চট্টগ্রামের পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের পটিয়া সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে হৃদয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার খাইদগাঁও ইউনিয়নের প্রবাসী মোঃ রফিকের পুত্র হৃদয় (২৫) মে দুপুর ১২ টায় লেচু গাছ থেকে পড়ে তার ডান হাত ভেঙ্গে যায়।

 

মা হাসিনা বেগম পটিয়া সেন্ট্রাল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সালেক হৃদয়কে দেখে হাতে এক্সরে করার পরামর্শ দেন। উক্ত এক্সরের রিপোর্ট সেন্ট্রাল হসপিতাল অর্থপেটিক্স ডাঃ সাইফুল ইসলামকে দেখালে তিনি হৃদয়ের ডান হাত অপারেশন করার পরামর্শ দেন। অপারেশনের জন্য ডাক্তার সাইফুল ইসলাম দাবি করলে তা প্রদান করা হয়। গত ২৮ মে বিকাল ৪ টায় হৃদয়কে অপারেশন রুমে নিয়ে যায়।

 

ডাঃ সাইফুল ইসলামের নির্দেশে সহকারী ডাক্তার আবু সালেক হৃদয়কে অজ্ঞান করার জন্য ইনজেকসন পুশ করার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট পর অপারেশন রুম থেকে বের হয়ে ডাক্তার সাইফুল ইসলাম রুগীর অবস্থা গুরুতর বলে তাকে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানান, পরে সে এম্ভুল্যান্স ডেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

 

এর পর সেদিন ডাঃ সাইফুল ইসলাম ও তার সহকারী ডাঃ আবু সালেক মোবাইল বন্ধ করে দেন। সেন্ট্রাল হসপিটালের ডাঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি যানান, শিশু হৃদয়ের বয়স ও ওজন মেপে অপারেশনের জন্য অজ্ঞান করতে ইনজেকশন দেয়া হলে তার হাত বøক হয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

এখানে তাদের চিকিৎসার কোন ভুল হয়নি । এদিকে শিশু হৃদয়ের মামা খোরশেদ আলম দাবি করেন যে, ৬ বছরের শিশুকে ১৬ বছর বয়সী মানুষের ইনজেকশন পুশ করা হয়। ভুল চিকিৎসার কারণে আমার ভাগিনা হৃদয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা যায়। আমার ভাগীনাকে যারা ভুল চিকিৎসা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করছি।

 

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আমরা এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

//হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লীর মৃত্যু

 

 

সীমান্তবর্তী যশোর জেলায় করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বগতি-

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সীমান্তবর্তী যশোর জেলায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আদৌ যারা ভারতে যায়নি তেমন লোকের শরীরে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার যশোরে নতুন করে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানান, সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।আক্রান্তের শতকরা হার ২৩.০৭ যা সমগ্র দেশের আক্রান্তের হারের দ্বিগুণেরও বেশি।

 নিজস্ব প্রতিনিধিঃ

 

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লীর মৃত্যু

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের এক কলেজ ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে । খুলনা লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় মেহেরুন্নেছা শার্লী (২১) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

 

সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামানের কন্যা । শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। ফকিরহাটের আট্টাকা গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা কলেজ ছাত্রী শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো।

 

করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলা চাচার সাথে মটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে।

 

উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরুন্নেছা শার্লীর মরদেহ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে রয়েছে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাংলাদেশ ফুটবল দলকে সাদর অভিনন্দন জানিয়েছেন এমপি সালাম মূর্শেদী

 

রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে শত বছরের ইতিহাস, সাংস্কৃতি গ্রামীণ মৃৎশিল্প

 

রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে প্রায় ৫০ দশকের ও বেশি সময় ধরে বাংলার শত বছরের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিকে লালন করে আসছে কুমোর হাতের তৈরি মৃৎশিল্প। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রামীন এই শিল্প। কুমোররা ঘরে ঘরে ধুম পড়ত মাটির হাঁড়ি, বাসন, কোলস, কলসি, পুতুল,হাতি, ঘোড়া ও গৃহস্থলী হরেক রকম জিনিস পত্র তৈরি করতো।

 

চারদিকে মানুষের আবাদ হওয়ায় কমে এসেছে ক‍ৃষি জমি। গ্রামে পুকুর গুলো সব ভরাট করে নির্মাণ করা হয়েছে সুবিশাশ অট্রালিকা। ফলে এ শিল্পের মূল‍ উপাদান মাটি এখন আর পাওয়া যায়না।নানা কৌশলে সে গুলো হয়ে উঠত রঙিন বৈচিত্র্য ধারণ  করতো লালচে রং। এর পর বিভিন্ন রঙ দিয়ে আকা হতো হরেক প্রজাতির ফুল। কুমোরদের তৈরি এসব জিনিসপত্র বেচার জন্য নেয়া হতো গ্রামগঞ্জের বিভিন্ন হাটে।

 

সে সময়  মেলায় এসব জিনিস পত্রের কদর ছিল বেশ।এখন আর আগের মতো কদর নেই তাই রাজবাড়ীতে হারিয়ে যাচ্ছে  গ্রামীণ মৃৎশিল্প।

//মোঃ শামীম বিশ্বাস, রাজবাড়ী//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে আ’লীগের কমিটি গঠনে ‘অনিয়মের’ বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

বিজেপি নেতা রাকেশ পন্ডিতকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলিকরে হত্যা করে

 

বিজেপি নেতা রাকেশ পন্ডিতকে ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই বিজেপি নেতা মুসতাক আহমেদ নামে এক বন্ধুর বাড়ি বেড়াতে গেলে ৩ দৃর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।খবর দ্যা হিন্দুর।

 

দুর্বৃত্তদের গুলিতে  ঘটনাস্থলেই রাকেশ নিহত এবং তার বন্ধুর মেয়ে আসিফা মুসতাক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আসিফার অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

এতে তিব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন  জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ।তিনি বলেন,  ওই হামলার তীব্র নিন্দা এবং নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানান।

 

নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময়ে উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে।

 

তার নিরাপত্তার জন্য দুজন পিএসও (ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষী ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই দৃর্বৃত্তরা গুলি করে হত্যা করে রাকেশ পণ্ডিতকে।

 

বৃহস্পতিবার নিহত ওই বিজেপি নেতার তার রূপনগরের বাসভবনে পৌঁছায় এবং শেষকৃত্য সম্পন্ন হয়।

 

কাশ্মীর পুলিশ বলেছে, যারা সুরক্ষা পেয়েছেন,  তারা যেন ‘পিএসও’ ছাড়া কোথাও না যান। সফরের সময়ে স্থানীয় পর্যায়ে বিপদের বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

জগন্নাথপুরে ভুমিহীন সেজে প্রকৃত ভুমিহীনের জমি দখল : এলাকায় তোলপাড়

 

 

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

 

গত কয়েকমাস যাবত করোনার বিরুদ্ধে অভিযান পরিচালনার সাথে সাথে কুমিল্লা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরিডাকাতি, মাদকসহ সমাজে সংগঠিত অপরাধ মূলক কাজ নিয়ন্ত্রণে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ যে প্রত্যয় বক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় টীম নিয়ে কোতোয়ালি মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামে পাকা রাস্তার উপর হতে ডাকাতি প্রস্তুতকালে ১. রাজন মিয়া(৩৮), ২. সামির হোসেন (২৫) ও ৩. শাকিল (২৩) গ্রেফতার করা হয় এবং তাদের নিকট থেকে ৪ টি রামদা,২ টি চাইনিজ কুড়াল, ৫ টি চাকু ও ১ টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। উল্লেখ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

// নিজস্ব প্রতিবেদক //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬

খুলনায় ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬

 

র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব। জানাযায়, খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীরামপুর গ্রামস্থ শ্রীরামপুর ক্লাব মোড় সংলগ্ন আসাদ ষ্টোরের পশ্চিম পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩জুন বিকালে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে শ্রীরামপুর এলাকার মৃত ফজর আলীর ছেলে মোঃ ইমরান শেখ(২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর দখল হতে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।

//  আ: রাজ্জাক শেখ: খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব …

৬ বছরের শিশুকে ধর্ষণ করে ৬০ বছরের বৃদ্ধ।।ধর্ষক আটক।।ফকিরহাট পুলিশ

৬ বছরের শিশুকে ধর্ষণ করে ৬০ বছরের বৃদ্ধ।।ধর্ষক আটক।।ফকিরহাট পুলিশ

 

৬ বছরের শিশুকে ধর্ষণ করে বাগেরহাটের ফকিরহাটের ৬০ বছরের এক বৃদ্ধ, হ্যা এমনটাই ঘটেছে বুধবার সকালে উপজেলার পিলজংগ গ্রামে । এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং -০৩, ০২/০৬/২০২১ইং।

 ফকিরহাট থানার ওসির নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে দাকোপ থেকে মামলার প্রধান আসামী মিন্টুকে আটক করেছে পুলিশের। আটককৃত মিন্টু শেখ (৬০) ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাসিন্দা। মামলার সূত্রে, ফকিরহাটের পিলজংগ গ্রামে ঐদিন সকাল ৮টা ৩০ মিনিটের দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ীর পাশে অবস্থিত পানের বরজে যায়। কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মিন্টু শেখ (৬০) নামের এক বৃদ্ধ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাশ ওরফে ধুনার বাশ বাগানে নিয়ে ধর্ষণ করে।

 

এ সময় শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আসামী মিন্টু দৌড়ে পালিয়ে যায়। এরপর শিশুটি বাড়ী ফিরে সব ঘটনা তার মাকে বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। গত রাতে অভিযান চালিয়ে আসামী মিন্টুকে আটক করতে সক্ষম হয়েছি।

 

// এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে ভুমিহীন সেজে প্রকৃত ভুমিহীনের জমি দখল : এলাকায় তোলপাড়

 

জগন্নাথপুরে ভুমিহীন সেজে প্রকৃত ভুমিহীনের জমি দখল : এলাকায় তোলপাড়

 

জগন্নাথপুরে ভুমিহীন সেজে নান রকম দুর্ণীতি করে যাচ্ছে জনৈক ব্যক্তি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের দিনমজুর ও অস হায় পরিবারের ভুমিহীন বন্দোবস্তের জায়গা একই গ্রামের স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য মিলাদ মিয়া ও তার পরিবারের লোকজন দখল করে রেখেছে বলে অভিযোগ উটেছে।

 

বার বার গরীব ও অসহায় পরিবারকে ভুমি থেকে জোরপূর্বক উচ্ছেদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ভুমিহীন সেজে প্রকৃত ভুমিহীনের জমি দখলে এলাকায় তোলপাড় চলছে। ফলে নানা লাঞ্চনা- বঞ্চনার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অবশেষে সরকারের সু-দৃষ্টি কামনা করছে।

 

অনুসন্ধানে ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার কুবাজপুর গ্রামের ভুমিহীন রফু মিয়া পীর ও তার স্ত্রীর নামে কুবাজপুর মৌজায় ১ একর ভুমি বন্দোবস্ত প্রদান করা হলে সরেজমিনে দখল প্রাপ্ত হয়ে সরকারের সন সন খাজনা ও নামজারীসহ চলমান জরিপে ফাইনেল ফর্সা তাদের নামে প্রস্তুত হয়।

 

রফু মিয়া পীর ও তার স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে ওয়ারিশান রেখে মারা গেলে বন্দোবস্তের ভুমির নজর পড়ে এলাকায় ভুমিখেকো হিসেবে পরিচিত গ্রামের সাজ্জাদুর রহমান ঝুনু মিয়ার । তিনি সু-কৌশলে জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেন। বছরের পর বছর নানা হয়রাণির পর শুরু করেন জমি দখলের নানা পরিকল্পনা।

 

সাজ্জাদুর রহমান ঝুনু মিয়া এলাকার প্রভাবশালী ও লন্ডন প্রবাসী পরিবারের মধ্যে একজন হলেও মিথ্যা তথ্য দিয়ে সরকার থেকে ২ টি বন্দোবস্তের মাধ্যমে ২ একর জমি ভাগিয়ে নেন তাদের পরিবারে । প্রায় ২/৩ মাস পূর্বে ভুমিহীন রফু মিয়ার জমিতে ঝুনু মিয়ার লোকজন রাতারাতি মাঠি কাটা শুরু করলে বাধা দেন ছেলে আনোয়ার শাহ ও তার বোনেরা। বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

 

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ঝুনু মিয়া ও তার ছেলে ইউপি সদস্য মিলাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করলেও কোন ফল পাননি ভুক্তভোগী পরিবার। রফু মিয়ার জমিতে ছেলে আনর শাহ কাজ করতে গেলে বাধা হয়ে দাড়ান ঝুনু মিয়া ও তার ছেলে ইউপি সদস্য মিলাদ মিয়া।

 

তাদের নির্দেশে ভুমিহীন মৃত রফু মিয়া পীরের মেয়ে শিনারা বেগম (৩৫) কে মারধোর করে মিনার ও রিয়াদ। আহতাবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বসলেও ইউপি সদস্য মিলাদ মিয়া সময় ক্ষেপন করে আবারও জমি দখল করতে মরিয়া হয়ে উঠেন।

 

মৃত রফু মিয়া পীরের ছেলে ভুক্তভোগী আনোয়ার শাহ, মেয়ে সাফিয়া বেগম, রাহেনা বেগম, শিবজিয়া বেগম, শিনারা বেগম, শেফালী বেগম, কান্নাজড়িত কন্ঠে বলেন আমরা গরীব ও অসহায়। আমাদের কথা কেউ শুনেনা।ভুমিহীন বন্দোবস্ত মূলে আমাদের পিতা মৃত রফু মিয়া ও মাতার ওয়ারিশ হিসেবে আমরা দাবীদার। এলাকার ভুমিখেকো ও প্রভাবশালী ঝুনু মিয়া ও তার ছেলে মিলাদ মেম্বার এবং সন্ত্রাসী প্রকৃতির মিনার, রিয়াদের অত্যাচার- নির্যাতনে আমরা অতীষ্ট।

 

জমি থেকে বার বার মারধোর করে আমাদের তাড়িয়ে দেয়। গ্রামের ধন্যাঢ্য ও লন্ডনী পরিবার হয়েও একই পরিবারে ২ টি ভুমিহীন বন্দোবস্ত নিয়ে আমাদের জমিসহ বহু জায়গা দখল করে রেখেছে। বর্তমানে মিথ্যা মামলা দিয়ে হয়রাণিসহ আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। এবিষয়ে জানতে চাওয়া হলে ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন মৃত রফু মিয়া পীর ও তার পরিবারের লোকজন ভুমিহীন এবং বন্দোবস্ত পেয়েছে এটা সত্য।

 

আমার পরিষদের একজন ইউপি সদস্য উক্ত ভুমি দখল করেছে বলে ভুক্তভোগীরা আমাকে জানিয়েছে। বিষয়টি সমাধানে আমি বার বার চেষ্টা করেছি। কিন্তু একটি পক্ষ না মানায় বিষয়টি সমাধান হচ্ছেনা। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব রহমান বলেন বিষয়টি নিয়ে আমরা সমাধানের জন্য চেষ্টা করেছি।

 

ইউপি সদস্য মিলাদ মিয়া বার বার সময় নিয়েও কাগজপত্র নিয়ে আসছেনা। গরীব ও ভুমিহীন পরিবারের কাগজপত্র দেখেছি। শান্তি শৃংখলার স্বার্থে উভয়পক্ষকে জমিতে না যেতে বলা হয়েছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মিলাদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মারধোরের ঘটনা অস্বীকার করে বলেন দখলীয় জমি সরকারি হলেও এখন আমাদের মালিকানা। উক্ত জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। কারো জমি আমরা দখল করিনি।

 

এ ব্যাপারে ভুক্তভোগীরা এই ভুমিখেকো পরিবারের কবল থেকে রক্ষা ও সরকার হতে প্রাপ্ত ভুমি ফেরত পেতে সরকার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

 

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিবগঞ্জে নিসচা’র সহযোগিতায় পাকা  মুদির দোকান পেল  প্রতিবন্ধি শাকিল 

 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে বাঁশখালী শেখেরখীল

 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাঁশখালীতে শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ।শনিবার (২৯ মে) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখেরখীল।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গতকাল শুক্রবার সারাদেশের মতো বাঁশখালীতেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।

// মোঃ আবদুল জববার, চট্টগ্রাম//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিবগঞ্জে নিসচা’র সহযোগিতায় পাকা  মুদির দোকান পেল  প্রতিবন্ধি শাকিল