ডুমুরিয়ায় ব্র‍্যাকের হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে  সংলাপ অনুষ্ঠিত হয়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা অধিকার এখানে  রাইট হেয়ার রাইট নাও প্রকল্পের আয়োজনে ২৪ জুলাই  সোমবার সকালে অফিসার্স ক্লাবের হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও বর্তমান পেক্ষাপট নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। অধিকার এখানে এখন প্রকল্পের খুলনা জেলা  এরিয়া ম‍্যানেজার জিল্লুর রহমান উপস্থাপনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামছুজ্জামান, আবাসিক মেড়িক‍্যাল অফিসার নাঈম উদ্দিন, ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাউন কবির বুলু, ব্র‍্যাক ম‍্যানেজার শিবপদ দাস।  বক্তব‍্য দেন অধিকার এখানে এখন প্রক্লপের উপজেলা সমন্বয়কারী শিখা রানী, পম্পি দত্ত, তনুশ্রী বিশ্বাস, শিক্ষার্থী রাব্বি ইসলাম, হিজড়া আলভি ইসলাম, আল আমিন, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম সুমন।

এই প্রকল্পের মাধ‍্যমে তারুনেরা ঐক‍্যবদ্ধ নিজেদের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করবে। জনমত গড়ে তুলবে আইন ও নীতিমালার প্রযোজনী পরিবর্তন আনতে এবং সুশীল সমায়ের প্রচেষ্ঠাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ডুমুরিয়ায় শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের স্মারকলিপি প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ২৪ জুলাই  সোমবার সকাল ১১ টায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন,পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ীভাড়া, জাতীয় সংসদে আসন সংরক্ষন ও মহানগর শিক্ষকদের মহানগর ভাতা প্রদানে দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক বায়জিদ হুসাইন, ঐক্যজোট নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক মঞ্জুর রশিদ, মাও: বেলায়েত হোসেন, মাষ্টার আইয়ুব আহম্মেদ, প্রভাষক নিয়ল মন্ডল, মাও: জাকির হোসেন, মাও: আব্দুল মালেক, ফারুক হুসাইন, হাবিবুর রহমান, বোরহান উদ্দিন, মাও: মতিউর রহমান প্রমুখ।

ডুমুরিয়ায় একই পরিবারের দুটি শিশু পানিতে পড়ে মৃত‍্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার বৃত্তি ভুলবাড়িয়া গ্রামে ২৪ জুলাই  সোমবার দুপুরে একই পরিবারের মামাতো ও ফুফাতো ভাই বোন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলা শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়ার রুবেল শেখের মেয়ে কুলসুম(৬) ও সেনপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে মোয়াজ্জেম সরদার (৫) নানা মোহাম্মদ রহমত আলীর বাড়িতে থাকতেন ।

সম্পর্কে তার মামাতো ও ফুপাতো ভাই বোন। গতকাল সোমবার  দুপুরে দিকে বাড়ির পাশে খেলার করতে বের হয়। বাড়ির লোকজন  দুজনকে দীর্ঘক্ষন না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে এক পর্যায়ে বাড়ির পাশে সরকারী খালে দুজনের মৃত্যদেহ ভাসতে দেখে স্বজনরা ।

এর পর তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনা  হলে  কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত্য ঘোষনা করেন। শিশু দুটির অকাল মৃত্যুতে  পরিবারে শোকের মাতম চলছে।

এছাড়া এলাকাবাসীর মধ্যে শোকে ছায়া বিরাজ করছে।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নযন জনগনের কাছে পৌছে দিতে শোভনা ইউনিয়নবাসীর উদ‍্যেগে মোটর শোভাযাত্রা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
জাতীয় সংসদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগনের দৌড় গড়ায় পৌছিয়ে দেওয়াসহ  আগামী দিনে চলমান উন্নযন ধরে রাখতে ডুমুরিয়া – ফুলতলা আসনের  সংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপির দৃঢ় নেতৃত্ব ও সঠিক ভাবে বাস্তবায়নের অবদান তুলে ধরে ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন বাসীর উদ‍্যেগে ২৩ জুলাই  রবিবার বিকেলে এক মোটর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনুমানিক ২ শতাধিক মোটর সাইকেল  কাউন্সিল সড়ক হতে শুরু হয়ে  ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর এলাকা বাসীর সমন্বয়ে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করে স্থানীয় চিংড়া পুরাতন টলারঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম‍্যান সুৎজিৎ কুমার বৈধ‍্যর সভাপতিত্বে সমাবেশে বক্তব‍্য দেন অশোক সরকার, নওশের বাগাতী,শেখ  কামরুজ্জামান টিপু, জিল্লুর রহমান, শেখ আছাদুজ্জামান, আমির সোহেল, রহিম গাজী,তুলশি দেবনাথ, ইউপি সদস‍্য সুব্রত সরদার, দিপংক বাছাড়, সুমন মল্লিক, মাইকেল মল্লিক, মিলন হালদার, আশিষ পাল,   সাধন সরদার, চঞ্চল শেখ, যুধিষ্ঠিক চক্রবর্তী প্রমুখ।

ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
  সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন এবারের এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে  ২৩ জুলাই রবিবার সকালে ডুমুরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  নিবাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় বক্তব‍্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম,   থানা অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন,  সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান,  মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউ আরসি মো: মনির হোসেন, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, সহ সকল দপ্তরের কর্মকর্তাখন উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা   অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায়  যুব উন্নযন অধিদপ্তরের আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ  ফুটবল টুর্নামেন্ট’ অনূর্ধ্ব ১৭ এর চুড়ান্ত পর্বের  খেলা  ২০ জুলাই বৃহস্পতিবার বিকাল চারটায় ডুমুরিয়া যুব সংঘ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত  পর্বের এ খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বনাম রুদাঘরা ইউনিয়ন ফুটবল একাদশের মধ‍্যে অনুষ্ঠিত হয।  খেলায় নিধারিত সময়ে উভয দল গোল শুন‍্য থাকায় পরে ট্রাইব্রেকারে ডুমুরিয়া সদর ইউনিয়ন একাদশ জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, যুব সংঘ ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন কচি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, হারুনার রশিদ, খান আনিচুজ্জামান, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান প্রমুখ।

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের স্কুল ব্যবস্থাপনা কমিটি’র বার্ষিক সমন্বয় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের উদ্যোগে ২০ জুলাই  বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলিতের প্রোগ্রাম অর্গানাইজার মিসেস ধরা দেবী দাস- এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা অফিসার সুব্রত দাস, যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, ইনস্ট্রাকটর মোঃ মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা  রীনা মজুমদার।

প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা দাসের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন দলিতের স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস নিরব, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব। স্কুল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কার্ত্তিক চন্দ্র দাস, সুনীল মন্ডল, উত্তম দাস নগেন্দ্রনাথ দাস প্রমুখ। অতিথিবৃন্দ দলিত স্কুল সমূহ সঠিকভাবে পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা ও সেবাসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দলিতের ১২টি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে একটি করে ব্যাগ প্রদান করা হয়।

খুলনার ডুমুরিয়া বড় বাজার ধান ও চাউল ব্যবসায়ী নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার বড় বাজার ধান ও চাউল ব্যবসায়ী নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান ২০ জুলাই  বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীর নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলাম, বিশেষ আতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলী আলহাজ্ব শমসের আলী খান, আতিয়ার রহমান,আযুব আলী খান, রফিকুল ইসলাম খান, জিলুর রহমান, পরিমল কুন্ডু, জোয়াদার রুহুল আমিন, কমিটির সহ সভাপতি আবু বক্কার  শেখ ও আব্দুল হালিম মোড়ল, সাধারন সম্পাদক মো: আমিনুর রহমান খান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান শেখ(লিঠু) সাংগঠনিক সম্পাদক আবু হানিফ গাজী, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ কুন্ডু, কোষাধ্যক্ষ আব্দুস সালাম শেখ, ক্রীড়া সম্পাদিক রিয়াজুল ইসলাম জোয়দ্দার, প্রচার সম্পাদক আরিজ হোসেন মোল্যা, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ফকির, সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন শেখ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ শেখ, কার্যকরী সদস্য আতিয়ার রহমান খান, মতিউর রহমান বিশ্বাস, লাবু গাজী, নওশের আলী সরদার, ইসহাক আলী খান অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস ছালাম শেখ , আরিজ হোসেন মোল্যা ও সাদ্দাম হোসেন খান ।

ডুমুরিয়ায় টাটা কোম্পানীর নকল কীটনাশক ও কীটনাশক তৈরির অর্ধ কোটি টাকার ক্যামিক্যাল উদ্ধার। ভ্রাম‍্যমান আদলত একজনকে কারাদণ্ড

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় টাটা কোম্পানীর  নকল কীটনাশক ও কীটনাশক তৈরির অর্ধ কোটি টাকার ক্যামিক্যাল রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। নকল কোম্পানি প্রোপাইটার কে গ্রেফতার সহ  ভ্যানচালককে  জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। ২০ জুলাই  বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরনিয়া এলাকার মাহাবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান ।

ভ্রাম্যমান আদালত ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন জানান গত বুধবার বিকেলে যশোর জেলার কেশবপুর উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে ইয়াসিন আলী গাজীর ভ্যানে ১৯ টি প্লাষ্টিকের ড্রাম ও ৪০টি কাগজের কার্টুনে প্রায় ৭ লক্ষ টাকার মূল্যের নকল কীটনাশক নিয়ে একই জেলার ঝিকরগাছা উপজেলায় বিক্রির জন্য যাচ্ছিলেন। ভ্যানটি যশোরের  রাজগঞ্জ নামক স্থানে পোঁছালে টাটা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে ভ্যানচালক ঝিকরগাছা সড়কের সন্ধান জানতে চায় ।

এসময় তিনি ভ্যানে তাদের কোম্পানির কীটনাশক দেখে সন্দেহ করে ভ্যান চালকের গতিরোধ করেন। ভ্যান চালকের কাছ থেকে কৌশলে জানতে পারেন খুলনা জেলার চুকনগরের একটি কোম্পানি থেকে এই কীটনাশক ঝিকরগাছায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি টাটা কীটনাশক কোম্পানির এমডি কেশব কুমার সাধুকে বিষয়টি জানান। তার নির্দেশে ভ্যান চালকসহ কীটনাশক গুলো সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় নেওয়া হয়। এরপর কোম্পানীর লোকজন চুকনগরের নরর্নিয়া এলাকায় এসে  টাটা কোম্পানীর লোগো লাগানো কীটনাশক কোম্পানির  সন্ধান পান।  বিষয়টি তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান খবর পেয়ে  বৃহস্পতিবার বিকেলে নরর্নিয়া এলাকার মাহাবুর রহমান মোড়ল(৫০) এর বাড়ির একটি তালাবন্ধ ঘর থেকে নকল কীটনাশক ও কীটনাশক তৈরীর ক্যামিক্যাল উদ্ধার করেন। পুলিশ সুত্র জানান এ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক মাহাবুব রহমান মোড়লকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।  এছাড়া ভ্যানচালক কে জিজ্ঞাসাবাদ ও ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে মেসার্স জেনারেল এগ্রো এর প্রোপাইটার  সুলতান গাজী (৫০) নামের এক ব্যক্তিকে নকল কীটনাশক তৈরী ক্যামিক্যাল রাখার অপরাধে গ্রেফতার করা হয়। এব‍্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলার  প্রস্তুতি চলছে । আনুমানিক অর্ধ কোটি টাকার নকল কীটনাশক ও কীটনাশক তৈরির ক্যামিক্যাল জব্দ করে থানায় আনা হয়েছে।

খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে ডুমুরিয়া যুবলীগের প্রস্তুতি মুলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে ১৮ জুলাই  মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কাযালয়ে এক প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোর্দ্দার, প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রিয় যুবলীগের কার্য নিবাহী সদস্য জিএম গফফার,সম্মানিত অতিথি’র বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. আরশাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা , মোলা জাহিদুল ইসলাম, রাজিউল বারী সৈকত,শাহানেওয়াজ হোসেন শিমুল বিশ্বাস, বিকাশ মন্ডল, বিশ্বনাথ দে, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু,অমিত বিশ্বাস, ব্রজেন সরকার, দেলোয়ার হোসেন,তৌহিদুজ্জামান রাতুল, প্রভাষক মেহেদী মাসুদ, দিলিপ মন্ডল, প্রসূন বিশ্বাস, আবু দাউদ মোড়ল, খান মাহামুদুল হাসান, কাজী মেহেদী হাসান রাজা, জিল্লুর রহমান আকুজ্ঞি প্রমুখ । সভায় তারুণ্যের জয়যাত্রা সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।