ডুমুরিয়ায় এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন সফল করার লক্ষ‍্যে শুভেচ্ছা র‍্যালী

//জাহিদূর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উৎসব সফল করা লক্ষে ১২ জুলাই  বুধবার সকালে উৎযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে শেষ হয়।

আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ইং ২০২৩ এর জমকালো অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষর্থীদের সম্পৃক্ত করতে আয়োজিত এ র‌্যালীতে শিক্ষার্থীরা ভেপু ও বাদ্যযন্ত্র বাজিয়ে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এসময় অধ্যায়নরত শিক্ষার্থীরা র‌্যালীতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শিত করে। র‌্যালী শেষে ডুমুরিয়া এন জিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন, শতবর্ষ উৎযাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, যুগ্ম আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, যুগ্ম আহবায়ক ড. গাজী মাহাবুর রহমান, যুগ্ম আহবায়ক মোস্তফা সরোয়ার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মকবুল হোসেন জোয়াদ্দার, হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক ড. কামরুল ইসলাম, উপদেষ্টা শেখ আমজাদ হোসেন,  প্রচার উপ-কমিটির আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, নিবন্ধন উপ-কমিটির আহবায়ক আব্দুর রব জোয়াদ্দার, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক হারুর অর রশীদ,  ক্রীড়া উপ-কমিটির আহবায়ক জামিল আক্তার লেলিন, প্রভাষক খান নুরুল ইসলাম, গাজী রকিবুল ইসলাম, জাকির হোসেন মোল্লা, বদরুদ্দোজা বাবলু, ওমর খৈয়াম, খন্দকার আলমগীর হোসেন, অভিজিত কুন্ডু টুটুল, বেনজির আহমেদ জুয়েল, মোঃ জাকির হোসেন, এসডি রাসেল, মনিরুল গোলদার, নজরুল সরদার, মহিদুল ইসলাম, সোহাগ খান, মনির খান প্রমুখ।

ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ মনোনয়ন প্রত‍্যাশী খুলনা -৫ আসনের প্রার্থী অজয় সরকার এর মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অজয় সরকার গতকাল রবিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় অজয় সরকার বলেন বিশ্বনেতা জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন ও  সাফল্য তুলে ধরেন এবং দেশব্যাপী যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই অগ্রযাত্রায় ডুমুরিয়া ও ফুলতলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সে ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।

ডুমুরিয়া প্রেসকøাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিএম আব্দুস ছালাম, এম এ এরশাদ, মাহাবুর রহমান, সুজিত মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুর রশিদ এলিন, যুগ্ন সম্পাদক সাব্বির খান ডালিম,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, সাবেক সভাপতি বেলায়েত হোসেন, এস এম হাবিবুর রহমান, আরশাফুল আলম, ইলিয়াজ হুসাইন, গাজী আতিয়ার রহমান, সুমন বক্ষ্র, ফরিদুল ইসলাম, খান মহিদুল ইসলাম,মোক্তার হোসেন, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, এস কে বাপ্পী, বাধন মন্ডল প্রমুখ ।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের ফসিহ উদ্দীন মাহতাবকে ডুমুরিয়া প্রেসক্লাব এর পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য ফসিহ উদ্দীন মাহতাব বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ৮ জুলাই  শনিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথির সহধর্মিনী আকিমুন নাহার, ৮৬ ব্যাজের সদস্য মোঃ এনামুল হক, এ কে এম গোলাম কবির ডিনার, মোঃ জিল্লুর রহমান, ইমাম হোসেন।

অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাবেক সভাপতি মোঃ বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, ইলিয়াস হুসাইন, হাবিবুর রহমান, গাজী আতিয়ার রহমান, বাবুল আক্তার, সুমন ব্রক্ষ্র, মোক্তার হোসেন, আক্তারুজ্জামান লিটন, মহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম মুকুল, ফরিদুল ইসলাম, এস কে বাপ্পি, এফ এম মনির, বাধন মন্ডল প্রমুখ।  সংবর্ধিত অতিথি বলেন গ্রামীন সাংবাদিকতা কঠিন চ্যালেঞ্জিং, তিনি খ্যাতিমান সাংবাদিক মোনাজাত উদ্দিন এর কথা তুলে ধরেন, সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরে দেশের কল্যান মুলকসহ অনেক ভূমিকা রয়েছে।  ডুমুরিয়া প্রেসক্লাব তার সন্মানে যে অনুষ্ঠানের আয়োজন করছে সকলকে  অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং শরাফপুর ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত

//জাহিদুল রহমান বিল্পব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং শরাফপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৭ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রিজাউল করিম গোলদার এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তকব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ  মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলদার আবু সালেহ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, আরো বক্তব‍্য দেন  উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু সাঈদ সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রভাষক জিএম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সহকারী অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, গাজী হুমাউন কবির বুলু, শিলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,  কাজী মেহেদী হাসান রাজা, দেলোয়ার হোসেন,মনোরঞ্জন দাশ,শেখ জিয়াউল হক মিঠু তৈয়বুর রহমান, কারিমুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি খান আবুল বাসার, প্রমুখ।

ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী মাষ্টার জোবায়ের আলীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদের উদ্যোগে ৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায়  ডুমুরিয়া মহাবিদ্যালয় এর হল রুমে শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধকালীন খুলনা মহকুমা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, গণমানুষের শ্রদ্ধাভাজন নেতা শহীদ মাষ্টার  এস.এম. জোবায়েদ আলী’র ৫২ তম হত্যাবার্ষিকীতে এক  স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শেখ শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত  স্মরণ সভায় আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন, শহীদের সন্তান মোস্তফা খালিদ খসরু, অধ্যাপক সত্যরঞ্জন বারুড়ী, এডভোকেট মো. নজরুল ইসলাম বিশ্বাস, বেনজির আহমেদ জুয়েল, মোল্লা মোঃ এরশাদ আলী প্রমুখ।

স্মরণসভায় আলোচকরা বলেন, দেশপ্রেমহীনতার এই দুঃসময়ে শহীদ বুদ্ধিজীবী জোবায়েদ আলীর মতো আদর্শবান দেশপ্রেমিক নেতা প্রয়োজন। ডুমুরিয়া সদর সাজিয়াড়া গ্রামের তৎকালীন ভারতীয়  প্রেসিডিয়াম কলেজের ডিগ্রী অর্জনকারী  জোবায়ের আলী এলাকার মানুষকে  শিক্ষিত করার বাসনা নিয়ে  স্কুলের শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি ডুমুরিয়া স্কুলের শিক্ষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধ কালীন ১৯৭১ সালের ৬ জুলাই  স্থানীয় রাজাকারা ধরে নিয়ে  দিন দুপুরে বাজারে একটি নির্জনস্থানেগুলি করে হত‍্যা করে ।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমীরণ কুমার রাহা।

ডুমুরিয়ায় বিদুৎস্পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় নানা বাড়িতে  বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে  মো: রাকিব হাসান (১৫) নামের স্কুল ছাত্র মারা গেছে ।  ঘটনাটি ঘটেছে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার খলশী গ্রামে।

থানা পুলিশ ও নিহত রাকিব এর পরিবার সুত্রে জানা গেছে  উপজেলার খনির্য়া ইউনিয়নের গোনালী গ্রামের  মহেন্দ্র চালক আবুল কালাম এর পুত্র ও টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র রাকিব হাসান ডুমুরিয়া  সদর ইউনিয়নের খলশী গ্রামের  নানা বাড়িতে বেড়াতে যায়।

বৃহস্পতিবার সকালের  সে  ছাগলের জন্য বাড়ির পাশ্বে একটি  মেহগনি গাছের পাতা ছিড়তে  গাছে উঠে এমন সময়  বিদ্যুৎয়াতি গাছের  ডাল  ধরার সাথে সাথে   রাকিব হাসান  বিদুৎস্পৃষ্ট হয়ে সর্ট খেয়ে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়।   মামাসহ এলাকার  লোকজন  তাকে উদ্ধার করে দ্রুত  ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে।  এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তার এ মৃত‍্যুর খবর বাড়িতে পৌছালে পিতা মাতা সহ এলাকার প্রতিবেশি আত্নীয় স্বজন স্কুলের সহপাঠী কান্নায় ভেঙ্গে পড়ে।

 

ডুমুরিয়ায় শেখ ফজলে শামস্ পরশ’র দাদি শেখ আছিয়া খাতুন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র মাতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ’র দাদি শেখ আছিয়া খাতুন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বুধবার সন্ধ‍্যায় ডুমুরিয়া  উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়ন  যুবলীগের উদ্যোগে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল জোর্দ্দার,  উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রাজু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস জাহাবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা,যুবলীগ নেতা রাজিউল বারী সৈকত,শেখ ফজলুল হক লাবলু,জহুরুল ইসলাম,আবু দাউদ মোড়ল,মাস্টার খান আলামিন,হাবিবুর মহলদার,কামরুল ইসলাম,আবু সাইদ,চঞ্চল খান,ফিরোজ আহমেদ, সৌভিক বসু শুভ,মাহবুবুল আলম খালিদ,তরিকুল ইসলাম,মৃদুল জোদ্দার,শুকুর আহমেদ,সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি ওমর ফারুক।

ডুমুুরিয়া বড় বাজার ধান চাউল ব‍্যবসায়ী সমিতির কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব,  বিশেষ প্রতিনিধি//
ডুমুুরিয়া বড় বাজার ধান চাউল ব‍্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
২৬ জুন সোমবার সকালে সদস‍্যদের ঐক‍্যমতে দ্বিতীয় বারের মতো  কমিটির সভাপতি হলেন  ইউপি সদস‍্য হাবিবুর রহমান খান, সাধারন সম্পাদক আমিনুর রহমান খান, সহ সভাপতি আবু বক্কার খান, ও হালিম মোড়ল, সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান শেখ লিটু, কোষাধ‍্যক্ষ আ: ছালাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ গাজী, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ কুন্ডু, ক্রীড়া সম্পাদক জোয়াদ্দার রিয়াজুল ইসলাম,প্রচার সম্পাদক আরিফ হোসেন মোল্ল‍্যা, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ফকির,সমাজকল‍্যান সম্পাদক মহিউদ্দিন শেখ, আইন বিষয়ক সম্পাদক আ; মজিদ শেখ, কার্যনির্বাহী সদস‍্য লাবু গাজী, মতিয়ার রহমান বিশ্বাস, আতিয়ার রহমান খান, ইছাক আলী খান, নওশের সরদার।

খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুুরিয়া উপজেলার খর্নিয়া  ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা  উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।

২৫ জুন রবিবার সকালে  ইউনিয়নের ১৭৫০ জন দুস্থ মানুষের  মাঝে  ১০ কেজি  চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  ইউপি  চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,  ট্যাগ অফিসার  মোঃ শাহ আলম মাতুব্বর , ইউপি সচিব হেকমত আলী সরদার, ইউপি সদস্য শেখ হজরত আলী, আবুল কাশেম মোল্যা, মুজাফ্ফার হোসেন মোল্যা, আঃ হালিম সরদার,শেখ মহাসিন হোসেন,সন্জয় মল্লিক,মুক্তার হোসেন, লুৎফর রহমান, শেখ রবিউল ইসলাম, আলেয়া বেগম, শিউলি বেগম,রাশিদা বেগম,  সহ গ্রাম পুলিশ সদস্যরা।

 

 

ডুমুরিয়া প্রেসক্লাবে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়

//বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়া প্রেসক্লাবে এক সাধারণ সভা ২৪ জুন  শনিবার সকালে ক্লাব ভবনের অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কার্য-নির্বাহী সদস্য এম এ এরশাদ, সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, বাবুল আক্তার, আতিয়ার রহমান বদিয়ার, হাবিবুর রহমান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রায়ত সাংবাদিক উদয় চক্রবর্ত্তী, সাংবাদিক আশরাফুল আলমের মাতা, ও মরহুম খান আজিজুর রহমান ও ফিরোজ খানসহ সকলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন , প্রায়ত সাংবাদিক উদয় চক্রবর্তী’র মৃত্যু জনিত কারণে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদটি শুন্য হয়। সভায় সর্ব-সন্মতিক্রমে সিনিয়র সাংবাদিক সাব্বির খান ডালিমকে ওই পদে স্থালভুক্তি করা সহ নতুন সদস্য নবায়ন, অবকাঠানোগত উন্নয়ন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।