খুলনার ডুমুরিয়ার পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা //

খুলনার ডুমুরিয়ায় পাট অধিদপ্তরের আয়োজনে ২৪ জুন  শনিবার সকালে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

সমাবেশের সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,পাট অধিদপ্তর ঢাকা’র সহকারি প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন, পাট অধিদপ্তরের খুলনা’র সহকারি গোলাম সরোয়ার তালুকদার,খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার,মোংলা’র(বাগেরহাট) মূখ্য পরিদর্শক সরোজিৎ সরকার,দপ্তরের খুলনার সহকারি পরিচালক (পরীক্ষণ) রাধেশ্যাম নাথ। পাট দপ্তর খুলনার পরিদর্শক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়ার উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,পাট চাষী আবু হানিফ মোড়ল, প্রমূখ। সভায় অতিথিবৃন্দ পরিবেশ এবং স্বাস্হ্যের জন্যে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক সামগ্রী বর্জন করে পাটের বহুমূখি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার ২’শ জন পাট চাষী সমাবেত হন।

খুলনার ডুমুরিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল‍্যে বীজ সার ও গাছের চারা বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তেরের আয়োজনে ২৩ জুন শুক্রবার সকালে ২২-২৩ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উপশী)জাতের বীজ সহায়তা ঊৎপাদনে বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে ২ শতাধিক কৃষককে  বিনা মূল‍্যে বীজ সার ও গাছের চারা বিতরন করা হয়েছে।
এ উপলক্ষ‍্যে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রাসারন কর্মকতা মো: ওয়ালিদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস‍্য খান আবু বক্কার, এসওপিপিও পরাঞ্জয় মন্ডল, ঊপসহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস, কৃষক পঙ্কজ কুন্ডু প্রমুখ।  প্রধান অতিথি বলেন কৃষক বাংলাদেশের প্রান ।
জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশ মানুষকে  সুখী সম্মৃদ্ধ  উন্নযনের বাংলাদেশ গড়ার । তারই লক্ষ‍্যে কাজ চালউপজেলার দু’শতাধিক  কৃষকদের বীজ ও সার এবং নারকেল  গাছের চারা বিতরন।

ডুমুরিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব্, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী।

উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এজাজ আহম্মেদ গাজী,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান, প্রভাষক জিএম ফারুক হোসেন, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, এ্যাড. আরশাফুল আলম রাজু, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, ছাত্র লীগের সভাপতি খান আবুল বাশার, সেচ্ছাসেবক লীগের গাজী সোহেল আহম্মেদ লিটন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোল্ল্যা মোজাফফর হোসেন, রকিবুল ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, এ্যাড. প্রতাব রায়,বিঞ্জু প্রসাদ মল্লিক,শীলা রানী মন্ডল, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, রুদাঘরা চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদ, ভান্ডারপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে এক কেককাটা  অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পইন ও ওষুধ বিতরন

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি  খুলনা।।

ডুমুরিয়ায়  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পইন ও বিনা মূল্যে ওষধ বিতরন করা হয়েছে।

২১ জুন বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন শাহ্ আহম্মেদ ফজলে রাব্বী উপ মহা পরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা, এ সময় উপস্থিত ছিলেন জেলা কমান্ডার সেলিমুজ্জামান, চন্দন দেবনাথ অধিনায়ক ও আনসার ব্যটেলিয়ান,মাজাহারুল ইসলাম জেলা কমান্ডার বাগেরহাট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে ,আবাসিক মেডিকেল অফিসার উজ্জল সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহসেনা ফেরদৌস, ডাক্তার তিথি রায় ও মিঠুন চক্রবর্তী প্রমুখ।

উপজেলা ১৪টি ইউনিয়নের ৫ শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে  ফ্রি মেডিকেল সেবা ও বিনা মূল্যে ওষধ বিতরন হয়।

খুলনার ডুমুরিয়ার অদম‍্য মেধাবী হতদরিদ্র আম্বিয়ার  শিক্ষার সহায়তায় পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন ও শেয়ার বাংলাদেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

অভাবী পিতার  সংসার নুন আনতে পান্তা পোহায়।  তাই সকল অভিমানের সঙ্গে লড়াই করে অদ‍ম‍্য ইচ্ছা শক্তি ও  নিজের একক প্রচেষ্টায় ভালো ফলাফল করা যায় তারাই  অনন‍্য দৃষ্টান্ত ডুমুরিয়া উপজেলা কাঞ্চননগর গ্রামের মেধাবী আম্বিয়া খাতুন।

সৈয়দ ঈসা ট‍েক‍্যনিকাল কলেজ এন্ড বিজনেস কলেজে থেকে মানবিক বিভাগ থেকে এবছর জিপিএ -৫ পেয়ে সাফল‍্যের সাথে উর্ত্তীন হয়েছে। জীবন সংগ্রামী আম্বিয়ার সকল কষ্টের মাঝে একটি স্বপ্ন ছিল মানব সেবা সরকারী নার্সিং এ পড়ার। কিন্ত  প্রবল ইচ্ছা শক্তি যেন  চান্স না পাওয়ায় কিছুটা হতাশা গ্রস্থ। অর্থের অভাবে ভার্সিটি কোচিং এবং ফরম পুরুন করে পারেনি। একদিকে ঘরে একমাত্র আয়ক্ষম ব‍্যক্তি পিতা অসুস্ত হয়ে ঘরে বসে আছে ।

ইউনিয়ন পরিষদের মাধ‍্যমে জানতে পেরে পিতার জন‍্য সমাজসেবা দপ্তরের প্রতিবন্ধী সনাক্ত কার্যক্রমের প্রতিবন্ধী জন‍্য আবেদন করা হয়। যাছাই বাছাই প্রক্রিয়ার সময় আম্বিয়ার অসায়ত্বের কথা  সমাজসেবা কর্মকর্তা সূব্রত বিশ্বাসের  নিকট তুলে ধরেন। তিনি আম্বিয়াকে ইতি বাচক প্রতিশ্রুতি প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানকে অবগত করেন। পরবর্তীতে  শেয়ার বাংলাদেশ জিইপি এনজিও প্রশাসনের আহবানে সাড়াদিয়ে মেধাবী আম্বিয়ার   শিক্ষা সহায়তা হিসাবে ভর্তির জন‍্য মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাহী কর্মকতা শরীফ আসিফ রহমানের উপস্থিতে ৫  হাজার টাকা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শেয়ার বাংলাদেশ জিইপি এরিয়া কোঅডিনেটর সরকার রজারুনা, জুনিয়ার কোঅডিনেটর শামীমা সুলতানা আম্বিয়া খাতুন ও তার মা শিরিনা বেগম।

জীবন সংগ্রামী আম্বিয়া সাথে কথা বলে জানা গেছে,   অশিক্ষিত পিতার স্বপ ছিল মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করার  । দিন মজুর পিতা অন‍্যের বাড়িতে বিশুদ্ধ পানি সরবারাহের যত সামান‍্য আয় ও পাশাপাশি  ভ‍্যান গাড়ী চালিয়ে তাদের সংসার চলতো। সে লক্ষ‍্য নিয়ে যাত্রা শুরু বেতাগ্রাম সরকারী প্রাইমারী থেকে প্রাথমিকে ৩.৯২গেড, এরপর বেতাগ্রাম  মাধ‍্যমিক বিদ‍্যালয় হতে ৮ম শ্রেনীতে ৪.৫০ একই বিদ‍্যালয় হতে এসএসসিতে  ৪.৮৩ গ্রেড পেয়ে আঠারো মাইল সৈয়দ ঈসা টেক‍‍নিক‍্যাল বিজনেস কলেজে ভর্তি হই। পিতার অর্জিত আয়ে ৪জনের সংসারে চলছিল এমন সময় পিতা আ: রব শেখ এক দুঘটায় পড়ে পা ভেঙ্গে অসুস্থ হয়ে পড়ে ।

সকলে সহযোগিতা ও এক খন্ড জমি বিক্রি করে চিকিৎসা করা হয়। কিন্ত পা আগের মতো হলো না। ঘরে বসেই কাটতে লাগলো। পিতা মাতার ও ছোট ভাই  কষ্টের সংসার চলে না তাই কলেজের একাদশে ভর্তি হয়ে আয়ের সন্ধ‍ানে ঢাকা একটি গার্মেন্টস ফ‍্যাক্টরী কাজ করতে  গিয়ে ছিলাম তিন মাস করার পর কলেজ কর্তৃপক্ষ কলেজে না যাওয়া আমার সাথে কথা বলেন। এর পর ফিরে এসে নিজে কঠোর পরিশ্রম করে লেখাপড়ায়  মনোযোগী হয়ে  পরীক্ষা জিপিও -৫ পেয়ে উর্ত্তীণ হলাম।  ভাল কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল কিন্ত সাধ আছে সাধ‍্য নেই  তাই ঐই  ভাবনার দিকে না তাকিয়ে  সরকারী নার্সিং  এ পড়ার বাসনা নিয়ে ফরম পুরন করি। চান্স হয়নি তাই আপেক্ষটা কষ্টের।

অনার্সে ভর্তি হতে না পেরে বাড়িতে বসে আছি। পিতাকে প্রতিবন্ধী জন‍্য আবেদন করি উপজেলা সমাজসেবা দপ্তরে। সনাক্তের সময় কর্মকতার কাছে আমাদের অসহাত্বের কথা জানাই এরপর  ইউএন ও সারের মাধ‍্যমে শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের আপারা আমাকে ডেকে এনে  ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা দিয়েছেন এবং উচ্চ শিক্ষার জন্যে আরো খরচের জন‍্য প্রতিমাসে পাচ শত টাকার আশ্বাস প্রদান করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  সুব্রত বিশ্বাস বলেন এ ঘটনা জানার পর নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান স‍্যারের  পরামর্শে   শেয়ার বাংলাদেশ জিইপি নামের একটি এনজিওকে বললে তারা এগিয়ে আসে। এ ছাড়া উপজেলা সমাজ সেবা দপ্তরের মাধ‍্যমে শিক্ষা ভাতা ও তার পিতার চিকিৎসা জন‍্য অনুদানের জন‍্য ব‍্যবস্থা নেওয়া হচ্ছে ।

এ বিষয়ে শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা জানান, জিইপির উদ‍েশ‍্য  সুবিধা বঞ্চিত হত দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের (মেয়ে) উচ্চ শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তিতে রুপান্তিত করা এবং তাদের জীবন মান উন্নত করা।

ডুমুরিয়ার সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাহস ঘোষগাতি চেয়ারম‍্যান বাড়ী জামে মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শন ও মুছাল্লীদের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি খুলনা //

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি ১৭ জুন  শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস ঘোষগাতি চেয়ারম‍্যান বাড়ী জামে মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শন ও মোল্ল‍্যা বাড়ি জামে মসছিদ চত্বরে মুচ্ছালি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোকলেচুর রহমান বাবলু, সাবেক চেয়ারম‍্যান  শেখ আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, নির্মল দেবনাথ, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, জামিল আক্তার লেলিন,  নজরুল ইসলাম সরদার,  হাফিজুর রহমান সরদার, ইউপি সদস‍্য সিরাজ সরদার, এয়াকুব আলী শেখ, আবু হান্নান শেখ,  শরিফুজ্জামান মোল্ল‍্যা, বকতিয়ার রহমান, এপিএস সমীর দে গোরা  প্রমূখ।

এমপি বলেন ধর্মীয় প্রতিষ্টান উন্নযনে সরকার সর্বদা গুরুত্ব সহিত কাজ করছে। উপজেলার সকল এলাকায় ধমীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নযনে টাকা বরাদ্ধ দেওয়া হযেছে। এই মসজিদটি উন্নযনে প্রায় ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হযেছে। পাকার কাজ চলছে।

তিনি মুচ্ছালীদের উদ‍্যেশে বলেন এক শ্রেনীর মানুষ ধর্মের দোহাই দিয়ে সরকারের উন্নযন কর্মকান্ডকে  সমালোচনা করে বাধাগ্রস্থ করতে চায়   তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ডুমুরিয়ার সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সুমি মৎস্য আড়ৎ’র উদ্বোধন ও  স্কুল ছাত্রের অকাল প্রয়ানে শোকাহত পরিবারের পাশে সমবেদনা জ্ঞাপন

//জাহিদুর রহহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

প্রাক্তন মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বঙ্গবন্ধুর ক‍ন‍্যা জননেত্রী শেখ হাসিনার  উন্নয়ন প্রত‍্যঞ্চলের মানুষ  সুফল ভোগ করছে। দেশের  যোগাযোগ ব‍্যবস্থা সহজলভ‍্য হওয়ায় নুতন নুতন উদ‍্যক্তা সৃষ্টি  ব‍্যবসা বানিজ‍্যের ব‍্যাপক প্রসার ঘটছে।

দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে। ১৬ জুন শুক্রবার বিকেলে ডুমুরিয়ায় চটচটিয়া শিবনগর ব্রীজের সন্নিকটে  সুমি সুপার মৎস্য আড়তের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া,  উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা।

অধ্যাপক বিষ্ণুপদ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য আড়ত কমিটির সভাপতি ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ আঃ কুদ্দুস,  মোল্যা জাহিদুল ইসলাম, মাষ্টার নিমল দেবনাথ আড়ৎ মালিক  মোঃ রেজাউল সরদার, মেম্বার সিরাজ সরদার, শ্রমীক নেতা এরশাদ মোল্ল‍্যা,  গোলাম মাওলা শেখ, হাফিজুর রহমান সরদার, শরিফুজ্জামান মোল্ল‍্যা,  সঞ্জয় কুমার মল্লিক প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন বলেন, কৃষি মৎস‍্য ও প্রানী সম্পদ প্রসার ঘটেছে তাই মানুষের কর্মসংস্থান সৃষ্টি হযেছে। নুতন মৎস‍্য আড়ৎ তৈরীর ফলে মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মাছ সঠিক ভাবে বাজারজাত করতে পারবেন । আড়তে দুই পাশে মোট ১০টি ঘর নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন সকাল বিকাল বাগদা, গলদাসহ সব ধরনের সাদা মাছ ক্রয় বিক্রয় করা হবে।

অপরদিকে  সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি বেলা তিনটায় রংপুর কালী বাড়ি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী সরজিৎ বৈরাগী অকাল প্রয়ানে  শোকাহত পরিবারকে সমবেদনা ও সার্বিক খোজ নেন।

এসময় মন্ত্রীকে পাশে পেয়ে সরজিৎ এর বাবা মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের অশ্রুসিক্ত কান্না  এলাকার আগত শত শত নারী পুরুষদের এক বেদনায়  বিধুর পরিবেশ সৃষ্টি হয়।  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি তাদেরকে শান্তনা দিয়ে বলেন  সৃষ্টিকর্তা উপর কার হাত নেই।

সুন্দর ফুটফুটে এ শিশু আমাদের সকলকে কাদিয়েছে। আমরা সকলে সকলের পাশে থাকে দু:খকে শক্তিতে রুপান্তিত করে জীবন যাপন করতে চাই। । এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা  ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, সাবেক চেয়ারম‍্যান সৌমিত্র মন্ডল, এপি এস সমীর দে গোরা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, শ্রমীকলীগের মোল্ল‍্যা এরশাদসহ স্থানীয় আওয়ামী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্।

ডুমুরিয়ায় দলিতের উচ্চশিক্ষায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান

বিশেষ প্রতিনিধি খুলনা //

খুলনার ডুমুরিয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্হা দলিত-এর উদ্যোগে উচ্চশিক্ষায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার দুপুরে চুকনগরস্হ দলিত হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরীফুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলিত এর প্রধান অর্থ কর্মকর্তা শিবপ্রসাদ দাস, নিতাই চন্দ্র দাশ (প্রোগ্রাম হেড, হেলথ এন্ড লাইভলিহুড), প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, অডিট ম্যানেজার ও মনিটরিং অফিসার উত্তম কুমার দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এছাড়া আইন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা সম্পর্কে অবহিত করেন।

স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দলিত এর বিভিন্ন কর্মএলাকার ১৮০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

খুলনার ডুমুরিয়ায় মৎস্য চাষীদের ক্লাস্টার ম্যানেজমেন্টে গুড অ্যাকুয়াকালচার অনুশীলনের উপর এক কর্মশালা অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের নিয়ে ক্লাস্টার ম্যানেজমেন্টে গুড অ্যাকুয়াকালচার অনুশীলনের উপর  এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার দিন ব্যাপি উপজেলা পরিষদের  সম্প্রসারিত ভবনের  হল রুমে টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকি’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক

মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি’র বক্তব্যদেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট খুলনার উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী,সলিডাটি ড্যাড এর কর্মকর্তা মোঃ মশিউর রহমান।

কর্মশালায় ভোক্তার জন্যে নিরাপদ ও মানসম্পন্ন চিংড়ি উৎপাদন,রোগ জীবানু দ্বারা চিংড়ি যাতে সংক্রমিত না হয় তার ব্যবস্হা করা, ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা অনুরুপ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি দ্বারা চিংড়ি যাতে দূষিত না হয় তার ব্যবস্হা করাসহ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

ডুমুরিয়ায় জামাই বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুঘটনায় শাশুড়ি নিহত

//বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায়  আঠারো মাইল এলাকায় সকালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে   ষাটোর্ধ এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শোভাশুনি গ্রামের মৃত আকছেদ আলী শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬২) ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের জামাই বাড়ি থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ভ্যানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এঘটনায় মহিলা বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হাটু থেকে আলাদা হয়ে যায় ও মাথা আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে,

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন জানায় , নিহত মহিলাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে।