চৌদ্দগ্রামে শিক্ষকের বেতের আঘাতে ছাত্র অসুস্থ, শিক্ষক অভিভাকের হাতে লাঞ্চিত

//নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম //

চৌদ্দগ্রামে ধোড়করা হাইস্কুলের শিক্ষকের বেতের আঘাতে এক ছাত্র মারাত্মক জখম হয়েছে। আহত ছাত্রকে প্রথমে ধোড়করা ক্লিনিকে ও পরে চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে পাশ্ববর্তী শুকচাইল স্কুলে ছাত্রদের শাসন করায় অভিভাবকদের হামলায় এক শিক্ষক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ঘন্টার ইংরেজি ক্লাস চলাকালিন সময়ে শিক্ষক ইকবাল হোসেনের বেতের আঘাতে নবম শ্রেণীর ছাত্র আবদুর রহমান শ্রাবণ মারাত্মকভাবে জখম হয়। তার আত্মচিৎকারে সহপাঠিরা তাকে উদ্ধার শেষে স্থানীয় ক্লিনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি ক্লিনিকে নেয়া হয়। আহত শ্রাবণ জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের প্রবাসী বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় স্কুল শিক্ষকরা ছাত্রের মায়ের সাথে সমঝোতা করার চেষ্টা করে। এনিয়ে এলাকায় স্কুল ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘শিক্ষকের হাতে কোন ছাত্র আহত হয়নি। তবে এক ছাত্র হাঁপানি রোগে আক্রান্ত হওয়ার কারনে ঘুরে পড়ে যাওয়ায় তাকে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে’।

অপরদিকে মঙ্গলবার দুই ছাত্রের বিরোধ মেটানোর চেষ্টায় শাসন করায় অভিভাবকদের হামলায় আহত হয়েছেন শুকচাইল স্কুলের শিক্ষক আবদুল গণি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুকচাইল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আরাফাতের সাথে ফাহিমের শ্রেণীকক্ষে এবং বিদ্যালয় মাঠে প্রতিনিয়ত ঝামেলা হয়। সহপাঠিদের এমন অভিযোগের প্রেক্ষিতে আরাফাত ও ফাহিমকে বিদ্যালয়ে ডেকে শাসন করেন শিক্ষক আবদুল গণি। এরই জের ধরে পরের দিন বিদ্যালয়ে আসার পথে আরাফাতের অভিভাবক দাবি করে আবদুর রহমান বিপ্লব শিক্ষক আবদুল গণিকে কিল-ঘুষি মেরে লাঞ্চিত করে। ঘটনাটি স্কুল কমপ্লেক্সে জানাজানি হলে প্রতিবাদে বুধবার বিকেলে ছাত্র-ছাত্রীরা আবদুর রহমান বিপ্লবের শাস্তির দাবিতে চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল বলেন, একজন শিক্ষককে লাঞ্চিত করা দুঃখজনক ও নিন্দনীয় অপরাধ। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে জেনে নিন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিই’র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

গণমাধ্যমকে তিনি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার পরীক্ষা সম্পন্ন হয়। চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মহাপরিচালক বলেন, এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। নভেম্বরে ফলাফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকরা পাঠদান শুরু করতে পারবেন।

খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সাল টেস্টিং মেশিন পেলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) কেনা হয়েছে। এতে খরচ হয়েছে অর্ধ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় এটি কেনা হয়েছে।

মেশিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মেশিনটির কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন।

মেশিনটি দিয়ে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজে ব্যবহৃত রড, কনক্রিট, কাঠসহ মেটাল সামগ্রীর লোড টেস্টসহ গুণগতমান যাচাই করা যাবে। এর ফলে সময় ও অর্থ বাঁচবে। সেই সঙ্গে কাজের গুণগতমান নিশ্চিত করতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।

মা–মেয়ে একসাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের পর এবার মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নীলফামারীর ডিমলার মারুফা আকতার। মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ থেকে এবং মারুফা আকতার একই কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় বসেছেন।

মা ও মেয়ে দুজন ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে মেয়ের চেয়ে ভালো ফলাফল করেন মারুফা আকতার। তিনি এসএসসিতে জিপিএ-৪.৬০ পেয়ে উত্তীর্ণ হন এবং তার মেয়ে শাহী সিদ্দিকা পেয়েছিলেন জিপিএ-৩।

পরিবার সূত্রে জানা যায়, মারুফা আক্তারের বাবার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা গ্রামে। বিয়ে হয় একই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুন্যারঝার গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে। সাইদুল ইসলাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী মেয়ে শাহী সিদ্দিকা বড়। দ্বিতীয় ছেলে দশম শ্রেণিতে, তৃতীয় মেয়ে অষ্টম শ্রেণিতে এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

২০০৩ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় মারুফা আক্তারের। এরপর থেমে যায় তার লেখাপড়া। পরপর চার ছেলেমেয়েকে মানুষ করতে কেটে যায় ১৫ বছর। তবে লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা তার রয়েই যায়। সেটিরই প্রতিফলন হিসেবে নিজের সুপ্ত ইচ্ছাশক্তির জোরে নিজের মেয়ের সঙ্গে সম্পন্ন করেছেন মাধ্যমিক। এবার বসেছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়।

নতুন করে পড়াশোনা শুরুর বিষয়ে জানতে চাইলে মারুফা আক্তার জানান, নিজের ইচ্ছা ও স্বামী-সন্তানদের অনুপ্রেরণায় নবম শ্রেণি থেকে আবার পড়াশোনা শুরু করেন তিনি। ভর্তি হন ছোটখাতা ফাজিল মাদ্রাসায়। সেই সময় তার মেয়েও নবম শ্রেণির শিক্ষার্থী। এরপর ২০২০ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন তিনি।

মারুফা আকতার বলেন, সমাজের আর দশটা মানুষের মতো আমিও একজন শিক্ষিত মানুষ হিসেবে যাতে নিজের পরিচয় দিতে পারি, সেজন্য কষ্ট করে পড়াশোনা আবার শুরু করেছি। ইচ্ছা আছে এইচএসসি পাস করে দেশের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।

এ বিষয়ে মারুফা আক্তারের স্বামী সাইদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীর ইচ্ছার মর্যাদা দিয়েছি। সে যতদূর পড়াশোনা করতে পারে, আমি চালিয়ে যেতে সহযোগিতা করব।

Daily World News

খুলনায় ভাড়া বাসা থেকে গৃহবধুর দ্বিখন্ডিত লাশ উদ্ধার

অভয়নগরে কলেজ অধ্যক্ষের প্রতারণার শিকার একাধিক শিক্ষার্থী

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে কলেজ অধ্যক্ষের প্রতারণার শিকার হয়ে একটি বছর নষ্ট হলো মেধাবী শিক্ষার্থী আসমা খাতুন ও দীপুমন্ডলের । চলতি বছরে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের । রাতদিন পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন অথচ কলেজ অধ্যক্ষের প্রতারণার শিকার আসমা খাতুন ‌ও দীপুমন্ডল পরীক্ষা দিতে পার পারছেন না। পড়ার টেবিলে থাকার বদলে আসমা অসুস্থ হয়ে এখন বিছানায় । মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় কলেজ শিক্ষার্থী আসমা ।

অভয়নগরে কলেজ অধ্যক্ষের প্রতারণার শিকার একাধিক শিক্ষার্থী

তার মতো আরো অনেকে ওই অধ্যক্ষের প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে । ভূক্তভোগী শিক্ষার্থী আসমা খাতুন জানায়, আমি ২০২০ সালে এস‌এসসি পাশকরি ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি, এর‌ই মাঝে পারিবারিক ভাবে আমার বিবাহ হয়। এস‌এসসি পাশ করার পর আমাকে শশুরবাড়ি তুলে নেবে ।তাই সুশীল সমাজের কাছে আমার একটি প্রশ্ন, এখন আমার কি উপায় হবে?। ফরম পূরণসহ কলেজের যাবতীয় ফিস পরিশোধ করেছি । পরীক্ষার এক সপ্তাহ আগে অন্য শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র হাতে পেয়েছেন । অথচ আমি এখনো প্রবেশপত্র হাতে পাইনি ।ওই অধ্যক্ষের কাছে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করে বলেন, আমি জরুরী কাজে ঢাকায় এসেছি তোমার প্রবেশপত্র বাড়িতে পৌঁছে যাবে । পরবর্তীতে তার কাছে কল করলে তিনি আর ফোন রিসিভ করেননি । ধোপাদী গ্ৰামের ধোপাপাড়া এলাকার সুফল মন্ডলের ছেলে দীপুমন্ডল অভিযোগ করে বলেন,অধ্যক্ষ শহিদুল স্যার ফরম পূরণ করার নামকরে আমার কাছ থেকেও দুই হাজার টাকা নিয়েছেন কিন্তু আমার এখন ও প্রবেশপত্র দেয়নি।। এখন আমি চরম বিপদে পড়েছি । আমি তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছি। শিক্ষার্থী ও তার অভিভাবকদের অভিযোগ হাজার হাজার টাকা নিয়েও তাদের প্রবেশপত্র দেয়নি শহীদ স্মৃতি (এসএস )কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম । শিক্ষার্থী আসমার পিতা আসাদুল হক কান্না জনিত কন্ঠে এই প্রতিনিধিকে জানান, মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছেন। পরীক্ষার ফরম পূরণ করার নামকরে দুই হাজার টাকা নিয়েছেন এবং আরো পাঁচ হাজার টাকা দাবি করেছেন এস এস কলেজের অধ্যক্ষ । অথচ আমার মেয়ের প্রবেশপত্র আনতে পারিনি । এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বেনজির হোসেন বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ কারিগরের হাতিয়ার । একজন কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা করতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি।ওই শিক্ষকের কাছে শিক্ষার্থীরা কি শিক্ষা গ্রহণ করতে পারে? বিজ্ঞ মহলের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন । তাছাড়া ওই অধ্যক্ষের বিরুদ্ধে আগেও বিভিন্ন প্রতারণার অভিযোগ পাওয়া গেছে । তিনি গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত ।
এবিষয়ে অভয়নগর ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল ইসলাম টাকা গ্রহনের কথা স্বীকার করে বলেন, ওই ছাত্রী নিয়মিত কলেজে আসেনা। আমি রেজিষ্ট্রেশন করে দিয়েছি তাই দুইহাজার টাকা নিয়েছি। ফরম ফ্লাপ ওই ছাত্রীর দোষে হয়নি। এদিকে আছমার জীবনের একটি বছর নষ্ট হওয়ার জন্য ওই অধ্যক্ষকে দায়ী করেছে ওই ছাত্রী ও তার পরিবার, তারা শিক্ষা প্রশাসনসহ উর্দ্ধতন কতৃপক্ষের কাছে ওই অধ্যক্ষের শাস্তি দাবি করেছেন। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য একাধিক বার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ডুমুরিয়ায় বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ খান আতিয়ার ডুমুরিয়া কলেজের সভাপতি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি হাজী মূহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও  খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার ও শিক্ষক নেতা অধ্যাপক খান আতিয়ার রহমান  ডুমুরিয়া মহাবিদ্যালয়ের কলেজ পরিচালনা  পরিষদের সভাপতি মনোনীত হযেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সভাপতি পদে  মনোনীত  করেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগি এ মানুষটি সভাপতি হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে।

অভয়নগরে ধোপাদী নুর মোহাম্মাদ নূরানী হাফেজী কওমী এতিমখানা মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ধোপাদী নুর মোহাম্মাদ নুরানী হাফেজী কওমী এতিমখানা মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে । শুক্রবার ২৯ অক্টোবর অত্র মাদ্রাসার প্রাঙ্গনে নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, মাদ্রাসার সভাপতি ক্বারী মোজাফফার সরদার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাবেক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক কামরুল ইসলাম সরদার, পর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু, আল্লাহর দান জামে মসজিদের ইমাম হাফেজ জামিল আহমেদ, অত্র মাদ্রাসার মাহতামিন হাফেজ আবু সাইদ, শিক্ষক ক্বারী আবু সুফিয়ান, মাওঃ এশাদুর রহমান, মাওঃ ইব্রাহিম হোসেন, মাওঃ রুহুল আমিন, তুহিন ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টুলু, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মুনছুর মোল্যা, বায়তুল আকছা জামে মসজিদের কোষাধ্যক্ষ শামছুর মোল্যা, অত্র মাদ্রাসার নেত‌ৃবৃন্দ আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, মিটু মোল্যা, শাহিন হোসেন , বদিয়ার রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদ কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদে ভবতোষ মন্ডল কে আহ্বায়ক ও সৈকত মন্ডল কে সদস্য সচিব করে ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৯ অক্টোবর শুক্রবার খুলনা জেলা  কমিটির আহ্বায়ক কানাই মন্ডল ও সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহবায়ক পবিত্র মন্ডল, সুশান্ত গাইন, নিত্যানন্দ বিশ্বাস, বাঁধন সাহা,অয়ন কবিরাজ,অয়ন সরকার, অয়ন বিশ্বাস (অন্ত), শুভ মল্লিক, সুপ্রিয় রায়, দেবাশীষ সরকার,দিপায়ন সরকার, সমীর রায়, সেবা দত্ত, রিপন মন্ডল, বিশ্বজিত বিশ্বাস ও সদস্য হিরামন সরকার সহ ৭১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলা শেখ আব্দুল মজিদ মিলনায়তনে যুব ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব কার্ত্তিক দাসের সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অভয়নগরে জাতীয় শিক্ষক দিবস ২০২২ উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার  রূপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে ২৭ অক্টোবর (বহস্পতিবার) সকাল ১১’টায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

নওয়াপাড়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সকল বৈষম্য দূর করতে হবে। শিক্ষকেরা জাতির মেরুদন্ড তাই জাতিকে শক্ত ও মজবুত করতে হলে শিক্ষকদের মেরুদন্ড  শক্ত করতে হবে, শিক্ষকদের প্রতি সরকারের নেক নজর বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের হাত মজবুত হলেই শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপায়ন সম্ভব হবে। তারা আরো বলেন, শিক্ষকদের সন্তানদেরকে শিক্ষকতা পেশায় আসতে দিতে চান না শিক্ষকরা।

অন্যান্য পেশার প্রতি ঝুঁকে পড়েন তারা। কারণ আজও শিক্ষকদের প্রতি সই মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় শিক্ষক দিবসে  বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম,অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, পল্লীমঙ্গল  কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এন এম মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক সকিনা বেগম, গাজীপুর রউফিয়া আলিম মাদ্রাসার প্রভাষক নাসির উদ্দিন, রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, মহাকাল পাইলট স্কুলএন্ড কলেজের শিক্ষক সাংবাদিক গাজী আবুল হোসেন সহ অভয়নগরের বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

ডুমুরিয়ায় শিক্ষক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব‍্যবস্থার রুপান্তর শুরু এবারের এ পতিপাদ‍্যকে সামনে রেখে  ২৭ অক্টোবর বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক, মাধ‍্যমিক, উচ্চ মাধ‍্যমিক, কলেজ কারিগরি, মাদ্রসা পর্যায়ে শিক্ষকদের অংশ গ্রহনে শিক্ষক দিবস পালিত হয়েছে।

উপজেলা শহীদ স্মৃতি মহিলা কলেজের মিলনায়তনে  আলোচনা সভা সভাপতিত্ব করেন শাহাপুর মধুগ্রাম সরকারী কলেজের অধক্ষ‍্য ( ভারপ্রাপ্ত) ফারুক আলম। প্রধান অতিথির বক্তব‍্য দেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ধনজয কুমার মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেনদ্রনাথ সানা।  সভায় আরো বক্তব‍্য দেন শহীদ স্মৃতি কলেজের অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম, আন্তজার্তিক কারিগরি কলেজের অধ‍্যক্ষ‍ আ: হালিম, টিপনা আঙ্গারদোহা মাদ্রাসার সুপার বায়জিদ হোসেন. ডুমুরিয়া  আলিয়া মাদ্রাসার অধ‍্যক্ষ জাকির হোসেন, ডুমুরিয়া  মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক আইযুব হোসাইন, সরকারী বালিকা উচ্চ বিদ‍্যালযের প্রধান শিক্ষিকা সালমা রহমান, শিক্ষক সমিতির সভাপতি  বিরেশ্বর বৈরাগী, প্রাথমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক  দেবাশিষ চন্দ্র, মো: রুহোল কুদ্দুস,  এসএম  রবিউল ইসলাম,  শফিকুল  আলম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজে গিয়ে শেষ হয।