অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির সম্প্রীতি সফর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে শিক্ষার গুণগত মান ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক সমিতির সম্প্রীতির সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে ভবদহ ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সম্প্রীতি সফর ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল হোসেন, বিশেষ অতিথি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক হাফিজুর রহমান, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ  মোঃ ফাইসাল রশিদ,গাবখালী কলেজের সহকারি অধ্যাপক সেলিম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজের  শিক্ষক বৃন্দ, সাংবাদিক গাজী আবুল হোসেনসহ বিভিন্ন কলেজের শিক্ষক সমিতির সদস্য ও নেতৃবৃন্দ ।

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি!

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে বিদ্যালয়ের তিন তলায় অবস্থিত দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও একটি রুমের মধ্যে থাকা পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে যায়।

আজ সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরি সংঘঠিত হওয়ার ঘটনা দেখতে পেয়ে বিষয়য়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান তালুকদার বলেন,সদ্য সরকারী হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা বিদ্যালয়ের দুটি ক্লাশ রুমের তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমু‌রিয়ার দলিতের উদ্যোগে শি‌ক্ষিত বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থান ও আত্ম‌নির্ভরশীলতা সৃষ্টির লক্ষে এক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে  বৃহস্পতিবার   ১৫ ফেব্রুয়ারি  মিক‌শি‌মিল দাসপাড়ায় শি‌ক্ষিত বেকার যুব‌দের বিকল্প কর্মসংস্থান ও আত্ম‌নির্ভরশীল হি‌সে‌বে নি‌জে‌কে প্রতিষ্ঠা করার লক্ষে এক সভা অনু‌ষ্ঠিত হয়।

দলিতের  প্রোগ্রাম ম্যানেজার  মি‌সেস ধরা দেবী দা‌সের সভাপ‌তিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ফিসার এস এম কামরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন দলিতের  স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, মধুগ্রাম আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শিউলী পাল।

মিক‌শি‌মি‌ল, মধুগ্রাম ও শোলগা‌তিয়ার  ২০জন বেকার যুব‌দের নি‌য়ে উক্ত সভা‌টি অনু‌ষ্টিত হয়।

এসএসসি পরীক্ষায় রূপসায় ১,৭৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে

//এম মুরশীদ আলী, রূপসা //

রূপসা উপজেলায় ২১ টি মাধ্যমিক ও ১০টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১,৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

এ বছর রূপসায় এসএসসি পরীক্ষার্থী’র জন্য ৪টি কেন্দ্রে প্রথম দিন বাংলা ১ম পত্র পাঠ্য বইয়ের লিখিত পরীক্ষা। মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী’র জন্য ১টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবীদ লিখিত পরীক্ষা এবং ভোকেশনাল ১টি কেন্দ্রে বাংলা- ২ (১৯২১) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের ভিতর প্রবেশ এবং দুপুর ১ টায় পরীক্ষা শেষ হবে।

পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (মূল কেন্দ্র) ৪০৩ জন পরীক্ষার্থী। নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ে (ভেনু কেন্দ্র) ১০৮ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন।

বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে (মূল কেন্দ্র) ৪০১ জন পরীক্ষার্থী। জে, কে, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় (ভেনু কেন্দ্র) ৩৫০ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন।

শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় (মূল কেন্দ্র) ৩৩৬ জন পরীক্ষার্থী। এস, জি, সি টেকনিক্যাল এন্ড বি, এম কলেজে (ভেনু কেন্দ্র) ১৫৪ জন পরীক্ষার্থী। ভোকেশনাল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে- ১৬০ জন পরীক্ষার্থী’র অংশগ্রহন।

সামন্তসেনা দারুচ্ছুন্নাত ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায়ে ৩৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

পরীক্ষা তদরকি বিষয়ে- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন সার্বিক তত্বাবধায়নে থাকবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস/১০০ নম্বরের পরীক্ষা হচ্ছে। এসএসসি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। তাছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু থেকে শেষ সময় পর্যন্ত পরীক্ষার কেন্দ্র নজরদারি ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রে একজন সরকারি ভিজিলেন্স কর্মকর্তা দায়িত্বে থাকবেন। প্রতি কেন্দ্র সমূহে প্রধান শিক্ষক, পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন।

পরীক্ষার কেন্দ্র নিরাপত্তার বিষয়ে- কেন্দ্র কমিটির সভাপতির দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন সহ সার্বিক খোঁজ-খবর রাখা হবে। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে প্রবেশ করতে পারে। কেন্দ্র এলাকায় কোন প্রকার যানজট বা লোক জমায়েত না করতে পারে, সে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কেন্দ্রগুলোর ১০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষনিক খেয়াল রাখবেন।

ডুমুরিয়ার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার১৩ ফেব্রুয়ারি  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের মোট  ২২৭জন অভিভাবক ভোটের মধ্যে ২০৮ জন ভোট প্রদান করেন।

 নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ প্যানেল নিরাঙ্কুশ ভাবে জয়লাভ করে।

 বিজয়ী প্রার্থীরা হলেন মোঃ আল মামুন মোল্লা (১২২), জি এম সুলতান আহমেদ (১২১), মোঃ আল আমিন সরদার (১১৭), শেখ আমজাদ হোসেন (১১৩) এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে বিউটি খাতুন  (১২৯) ভোট। নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থীদের মধ্যে এফ এম আল হেলাল  (৬৯) ভোট, আছাবুর রহমান মোল্লা (৬৮), মোঃ নাছিম উদ্দিন (৬৪), মোঃ শাহ আলম (৬১) ও সংরক্ষিত মহিলা প্রাথী শেখ নিশাত সুলতানা  (৬৫) ভোট।

রমজানে স্কুল কলেজ মাদ্রাসা কার ছুটি কতদিন জেনেনিন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রোজার মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কিছুদিন ক্লাস চলবে। তবে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি মাদ্রাসা।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়।

ছুটির তালিকায় ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

এর আগে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন মাধ্যমিক স্তরে এবং ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১০ দিন নিয়মিত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০২৪ সালে দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানপ্রধানের তিন দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।

ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১০ মার্চ। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের পাতা ছিড়ে ফেলা আসিফের আচরণ অশিক্ষকমূলক- ব্রাক ইউনিভার্সিটি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সপ্তম শ্রেণির পাঠ্যবই ছিঁড়ে ফেলার যে ঘটনা ঘটিয়েছেন, সেটিকে ‘ধ্বংসাত্মক’ বলেছে ব্র্যাক ইউনিভার্সিটি। তারা মনে করে, এটি ‘অশিক্ষকসুলভ আচরণ’। এ কারণে আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি।

আজ সোমবার ব্র্যাক ইউনিভার্সিটির এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

নতুন শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। এ নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি নতুন করে সামনে আসে ব্র্যাক ইউনিভার্সিটির সদ্য সাবেক একজন খণ্ডকালীন শিক্ষক একটি অনুষ্ঠানে ওই বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার ব্র্যাক ইউনিভার্সিটি এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, আসিফ মাহতাব ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তাঁর সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই।

এ নিয়ে আলোচনার মধ্যে ঘটনাটি নিয়ে আজ নতুন বিবৃতি দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিবৃতিতে বলা হয়, সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে। কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ, যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে আসিফ মাহতাব বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছিঁড়ে এবং পাবলিক ফোরামে অন্যদের একই কাজ করতে বলার ঘটনাটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে ব্র্যাক ইউনিভার্সিটি। তারা এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না।

এ কারণে ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের ‘স্প্রিং সেমিস্টারের’ জন্য আসিফ মাহতাবকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি আসিফ মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তাঁর সময় ও প্রচেষ্টার জন্য পারিশ্রমিক দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটি সব ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতার প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত—সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেক মানুষের সমান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে।

অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সম্প্রীতি সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল যশোর//

শিক্ষার গুনগত মান উন্নয়নে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সম্প্রীতি সফর (১৭জানুয়ারি) বুধবার শেখ আব্দুল ওহাব মডেল কলেজ ও পল্লী মঙ্গল আদর্শ কলেজে অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, পল্লী  মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, শেখ আব্দুল ওয়াহাব কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, পায়রাহাট কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, ভবদহ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, মহাকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, সহকারি অধ্যাপক সাবেক সেক্রেটারী হাফিজুর রহমান, সেলিম হোসেন, হাবিবুর রহমান ও হোসেন আলী,আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস। এ সময় কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উভয় কলেজের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

নতুন ক্লাসের নতুন বই পেয়ে রূপসায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

এসো বই পড়ি- নতুন বছর, নতুন দিন, নতুন ক্লাসের নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। “বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা শিক্ষা অফিস গত ১ জানুয়ারি সারা দেশের ন্যায় রূপসা উপজেলায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক সহ কিন্ডারগার্ডেন এ সকাল সাড়ে ১০ টায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রূপসায় নতুন ক্লাসের নতুন বই পেয়ে প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে আনন্দ উল্লাস

রূপসায় এক যোগে বই বিতরণ উপলক্ষ্যে উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

উপজেলা শিক্ষা অফিসার  মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে সভায়  বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, ইনেসট্রাক্টর মো: নজিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ রানা, এসএমসির সহ সভাপতি আ: সালাম শেখ প্রমূখ। বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শাবানা এবং পরিচালানা করেন সহকারী শিক্ষিকা সামিমা নাসরিন। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।

আপানিও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়তে পারেন এই অনলাইন কোর্স

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে ইচ্ছা করলেই পড়তে পারবেন যে কেউ। এ জন্য পকেট থেকে খসবে না এক পয়সাও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে শিক্ষার্থীদের ফ্রি পড়ার এ সুযোগ দিচ্ছে অনলাইন কোর্সের মাধ্যমে। বিভিন্ন বিষয়ের প্রায় ৪০টির বেশি কোর্স অনলাইনে পড়ার সুযোগ দিচ্ছে তারা। এ পড়াশোনার জন্য কোনো কোনো কোর্সে কোনো ডিগ্রিগত যোগ্যতাও লাগবে না। সম্পূর্ণ বিনা মূল্যে বাড়িতে বসে যে কেউ করতে পারবেন এসব কোর্স। তবে শুধু পড়া শেষে সার্টিফিকেট পেতে গেলে লাগবে অর্থ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিসিন, ম্যাথমেটিকস, প্রোগ্রামিং, এডুকেশন অ্যান্ড ট্রেইনিং, আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস, ডেটা সায়েন্স, হিউম্যানিটিজ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স-সংক্রান্ত বিবিধ বিষয়। কোর্সগুলোর সময়সীমা ৪ থেকে ১৫ সপ্তাহের। কোর্সগুলোর কারিকুলাম তৈরি করেছেন হার্ভার্ডের সেরা শিক্ষকেরাই।

তথ্যপ্রযুক্তিবিষয়ক পাঠ্যক্রমগুলোতে টু-ডি এবং থ্রি-ডি গেম ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ওয়েব ও মোবাইল অ্যাপের প্রযুক্তি শেখার ব্যবস্থা রয়েছে। বিজনেস বিভাগে ইমার্জিং ইকোনমিকস, কন্ট্রাক্ট ল এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট বিষয়ে তিনটি প্রাথমিক কোর্স রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের এই যুগে ১৪টি অনলাইন কোর্স করাচ্ছে হার্ভার্ড ডেটা সায়েন্স বিভাগ।

চীন ও কমিউনিজম এবং আধুনিক চীন-তাইওয়ান, হংকং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও, সে ব্যবস্থা রেখেছে ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়। আছে শেক্‌সপিয়ার নিয়ে পড়ার আয়োজনও।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি কয়েকটি কোর্স হলো—

  • CS50’s Understanding Technology: কোর্সটি তাঁদের জন্য তৈরি, যাঁ প্রতিদিন প্রযুক্তি ব্যবহার করেন কিন্তু এর পেছনের বিজ্ঞান সম্পর্কে অবগত নন। কোর্সটির সময়সীমা ছয় সপ্তাহ। এই কোর্সটি করার পর শিক্ষার্থীরা আরও ভালোভাবে প্রযুক্তি বহার করতে পারবেন। এ কোর্সের মধ্যে হার্ডওয়্যার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, সিকিওরিটি, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের মতো বিষয় পড়ানো হবে।
  • CS50’s Introduction to Programming with Scratch: ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Scratch-এর মাধ্যমে যে যে শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের কিছুই জানেন না, তাঁরা নিজেদের অ্যানিমেশন, গেমস, ইন্টারঅ্যাক্টিভ আর্ট ও স্টোরি তৈরি করতে পারবেন। এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থী প্রোগ্রামিংয়ের মূল বিষয়বস্তুগুলো এবং জাভা ও পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে জানতে পারবেন। তিন সপ্তাহের এ কোর্সে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। এ কোর্সের ফলে ভবিষ্যতে আরও জটিল প্রোগ্রামিং কোর্স করতে সক্ষম হবেন শিক্ষার্থীরা।
  • CS50’s Introduction to Computer Science: এটি একটি শুরুর পর্যায়ের একটি কোর্স। এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের নানা সমস্যার সমাধান করতে পারবেন। এ কোর্সটি ১১ সপ্তাহ ধরে চলবে।
  • CS50’s Introduction to Game Development: এই কোর্সের মাধ্যমে টুডি (2D) ও থ্রিডি (3D) ইন্টারআক্টিভ গেম ডেভেলপ ও ডিজাইন করতে শেখানো হবে। পোকেমন ও অ্যাংগ্রি বার্ডসের মতো গেমস তৈরির উপায় সেখানো হবে এ কোর্সে। কোর্সের সময়সীমা ১২ সপ্তাহ।
  • CS50’s Introduction to Artificial Intelligence with Python: এ কোর্সের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) নতুন ধারনাগুলো শেখানো হবে। কোর্সে এআইয়ের ব্যবহার শিখবে শিক্ষার্থীরা। কোর্সের মেয়াদ সাত সপ্তাহ।
  • 4P Model for Strategic Leadership Podcasts: এ কোর্সে লিডারশিপ, পলিটিক্যাল সায়েন্স, সরকার, পাবলিক পলিসি সম্পর্কে শেখানো হবে। কোর্সের মেয়াদ ৪ সপ্তাহ।