আমতলীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা’র উপবৃত্তি প্রদান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা উদ্দীপন কর্তৃক উপজেলার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

আজ ১৮ ডিসেম্বর সোমবার সকাল দশটায় বেসরকারি সংস্থা উদ্দীপন এর বরিশাল জোন এর তত্বাবধানে ও আমতলী  অঞ্চলের আয়োজনে  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়েছে।

উদ্দীপন আমতলী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার শফিউল আলম, উদ্দিপনের আমতলী শাখা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক প্রমুখ।

উল্লেখ্য,উদ্দিপনের আমতলী উপজেলার ৬টি শাখার ২০২৩ইং সালের এসএসসি জিপিএ ৫প্রাপ্ত ৬ মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ পাঁচ হাজার করে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ডুমুরিয়ায় দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র আয়োজনে দলিত শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর রবিবার  চুকনগর দলিত হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান দলিত প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস। প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা রানী দাসের সঞ্চালনায় দলিত এর ১২ টি শিক্ষা কেন্দ্রের অর্ধশতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন, নাচ, গান ও একক অভিনয়ে ১২টি ক্যাটাগরীতে  উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

রামপালে এইচএসসি পরীক্ষায় পাশের হারে হতাশা; মাদরাসা গুলো এগিয়ে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে দুইটি মাদরাসায় শতভাগ পশসহ সাতটি মাদরাসার রেজাল্ট ভালো হলেও তিনটি কলেজে পাশের হার হতাশব্যঞ্জক। মাদরাসা সাতটির পাশের হার প্রায় ৯৩ ভাগ হলেও কলেজ তিনটিতে পাশের হার প্রায় ৫৬ ভাগ। কারিগরি দুইটি শাখার পাশের হার সাড়ে ৮৮ ভাগ। দেশব্যাপী এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৮.৬৪ ভাগ। সেই তুলনায় রামপালে রেজাল্ট খারাপ হয়েছে।
রামপাল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবার রামপাল সরকারি ডিগ্রী কলেজ থেকে জেনারেল শাখা থেকে ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৬ জন।

অকৃতকার্য হয়েছে ১০২ জন। পাশের হার ৪৬ ভাগ। বিএম শাখায় পরীক্ষায় অংশ নিয়েছিল ১১০ জন। পাশ করেছে ৯৮ জন। অকৃতকার্য ১২ জন।

গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজে পরীক্ষায় অংশ নিয়েছিল ১০৯ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ জন। অকৃতকার্য হয়েছে ৬০ জন। পাশের হার ৪৪ ভাগ।

সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩১ জন। পাশের হার ৭৫.৭৮ ভাগ। দেশব্যাপী ফল বিপর্যয় হলেও সুন্দরবন মহিলা কলেজর মেয়েরা অনেক ভালো রেজাল্ট করেছে।
উপজেলার ৭ টি মাদরাসার মধ্যে গোবিন্দপুর এজেএস ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ৫ জন। পাশের হার ৮১.৪৮ ভাগ।

ফয়লাহাট আছিয়া কারামতিয়া মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য শতভাগ। এর মধ্যে ৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার সেরা হয়েছে।

শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭ জন। কৃতকার্য হয়েছে ৩১ জন। অকৃতকার্য ৬ জন। পাশের হার ৮৩.৭৮ ভাগ। ইসলামাদ সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ জন। কৃতকার্য হয়েছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছে একজন।

সোনাতুনিয়া আজিজীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ জন। কৃতকার্য হয়েছে ১৭ জন। অকৃতকার্য ১ জন। পাশের হার ৯৪.৮৮ ভাগ। খেজুর মহল আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৭ জন। কৃতকার্য হয়েছে ২৪ জন। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাশের হার ৮৮.৭৯ ভাগ। মল্লিকেরবেড় আলীম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৪ জন। কৃতকার্য হয়েছে ২২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাশের হার ৯১.৬৭ ভাগ।

রামপালে সার্বিকভাবে ছেলেদের তুলনায় মেয়েদের কৃতকার্যের হার অনেক বেশী। লেখাপড়ায় মেয়েরা বরাবরের মতো এগিয়ে থাকলেও ছেলেরা পিছিয়ে পড়েছে। এর জন্য শিক্ষার্থীদের হাতে হাতে মরণঘাতী মোবাইল ফোন ব্যবহার কে দুষছেন সচেতন মহল। মোবাইল ফোনের অনিরাপদ ব্যবহার শিক্ষার্থীদের মেধা শেষ করছে বলে দাবী করেছেন তারা।

আজ এইচএসসির ফল / যেভাবে পাবেন….

//নিজস্ব প্রতিবেদক//

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

পরে বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া এসএমএস-এর মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখতে হবে।

এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে। যেমন: ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএস-এ ফল জানিয়ে দেওয়া হবে।

১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার ইলিয়াজ হোসেন নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার উপজেলার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন।

২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল ভবনে ম্যানেজিং কমিটির নির্বাচনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচিত ৫ জন অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য,৩ জন  টিআর প্রতিনিধির সর্ব সম্মতিক্রমে  প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস উপস্থিতিতে সভাপতি পদে দুজনের নামের উপর গোপন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন ও সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস প্রতিদন্দিতা করেন। এতে সরদার ইলিয়াজ হোসেন এর পক্ষে ৬টি ও শেখ আব্দুল কুদ্দুস এর পক্ষে ৩টি ভোট পড়ে।

তিনমাস ধরে আত্মগোপনে আমতলীর প্রধান শিক্ষক!

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

নানাভাবে আর্থিক অনটনে পরে ঋণগ্রস্ত হয়ে ৩ মাস ধরে আত্মগোপনে রয়েছে প্রধান শিক্ষক!

বরগুনার আমতলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ঋণগ্রস্ত হয়ে বিগত ৩ মাস ধরে পালিয়ে রয়েছেন বলে জানা গেছে।গত ১০ আগস্ট থেকে স্কুলে অনুপস্থিতির সংবাদ জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঐ শিক্ষকের বেতন ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  আবুল কালাম আজাদ যথাযথ কর্তৃপক্ষ কাউকে কিছু না বলে ১০ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ৩০ আগস্ট ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম অনুপস্থিতির বিষয়টি জানতে পারেন।

পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিস থেকে আবুল কালামের পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কাউকে কিছু না বলে তিনি নিখোঁজ রয়েছেন। অফিসে দেওয়া মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। আবার কখনো কখনো রিং বাজলেও তিনি রিসিভ করছেন না। এভাবে বিনা অনুমতিতে নিখোঁজ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস আগস্ট মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করে দেয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের স্ত্রী শাহনাজ পারভিন বলেন, আমার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তার মানসিক অবস্থা ভালো নয়। দেনার দায়ে দেউলিয়া হওয়ায় ১০ আগস্ট কাউকে কিছু না জানিয়ে চলে যান। এরপর কোনো যোগাযোগ নেই। আমি আমার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

গুলিশাখালী ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ আনিসুর রহমান বলেন, গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ১০ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ঋণগ্রস্ত হয়ে আত্মগোপনে চলে গেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম জানান,বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ডুমুরিয়ার আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম‍্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডুমুরিয়ার মাগুরখালীর আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম‍্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাগুরখালী ইউপি  চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার  সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।

সোমবার  ৬ নভেম্বর বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১শত ১৩ জন ভোটারের মধ্যে ১শত ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে স্থানীয় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য শিক্ষক  অমর কৃষ্ণ মন্ডল ৬৩, নারায়ন বৈদ্য ৬৩,ননী গোপাল সানা ৬১, বিবেকানন্দ মন্ডল ৫৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। সহকারী ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ধননজয় মন্ডল, শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল,  মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর চেয়ারম্যানের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা শেষে হাইস্কুল মাঠে চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে ও শিক্ষক অমর কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুকৃতি মন্ডল, সুব্রত গোলদার, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা,মনোজ কুমার সরকার, সঞ্জয় সানা, গোপাল সরকার প্রমূখ।

রামপালে শিক্ষার্থীদের সাথে ওসি আশরাফুলের সচেতনামূলক সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থানার ওসি এস, এম আশরাফুল আলমের এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রামপালে শিক্ষার্থীদের সাথে ওসি আশরাফুলের সচেতনামূলক সভা অনুষ্ঠিত

নারী শিক্ষা হেল্পডেক্স কর্তৃক আয়োজিত সচেতনামূলক সভায় প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী শিক্ষা হেল্প রেক্সের ইনচার্জ এসআই শ্রীবাস কুন্ডু, এএসআই কাকলী রানী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিক্ষক মোঃ ওমর ফরহাদ, নিতাইপদ পাল, শাহাজান আলী হাওলাদার, মোঃ জাহিদুল হক, সাংবাদিক আমিনুল হক নান্টু, মোঃ শাহাজালাল গাজী, মো. মেহেদী হাসান, সরদার মহিদুল ইসলাম, তৌকির আহমেদ, লায়লা সুলতানা, হারুন শেখ প্রমূখ।

শিক্ষা মানুষকে উন্নত জীবন লাভের অধিকারী করে। মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। আমরাদের দেশ ও জাতির কল্যানে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য আদান প্রদানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। স্কুলে পাঠদানে নিরাপদ ইন্টারনেটের ব্যবহার, সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন-ইভটিজিং বন্ধ, অপহরণ রোধ, মাদক সেবনের কুফল ও আত্মহত্যা বন্ধের বিষয়ে সচেতন হওয়ার জন্য ওসি আশরাফুল শিক্ষার্থীদের অবহিত ও পরামর্শ প্রদান করেন। সমাজের সকল অসংগতি দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্যে শিক্ষক অভিভাবক সকলকেই সচেতন হতে হবে। আগামী দিনগুলোতে সঠিক ভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা।

সমাজের কোথাও কোন অসংগতি দেখলে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করতে হবে। এ ছাড়াও তিনি তার থানার ফোন নম্বরে যে কোন সময় কল করে সহযোগিতা চাইলেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেবা প্রদানে সচেষ্ট থাকবে জানন।

জাগোনারী’র আয়োজনে তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের ক্যাম্পেইন শুরু

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা ) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা জাগো নারী’র আয়োজনে রাইট টু গ্রো প্রকল্পের স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া কার্যক্রমের প্রথম দিনে উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের অর্থায়নে এসিএফ এর সহযোগিতায় জাগোনারীর বাস্তবায়নে স্কুল ভিত্তক সচেতনতামূলক এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বে-সরকারি সংস্থা জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন কালে তিনি হাইজিং কর্নারের বিভিন্ন সুবিধাদি সম্পর্কে খোজ খবর নেন,হাত ধোয়ার ডিভাইস দেখেন এবং শিক্ষার্থীদের সাথে স্টুডেন্ট কেবিনেট নিয়ে উম্মুক্ত মত বিনিময় করেন।এ সময়ে বিদ‍্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ ক্যাম্পেইনে বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

ডুমুরিয়ার ভদ্রা পাড়ের শিক্ষালয় নিত‍্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ‍্যমিক বিদ‍্যালয় এর বর্নিল অনুষ্ঠান মালার মধ‍্যে দিয়ে শতবর্ষ উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ভদ্রা পাড়ের শিক্ষালয় ডুমুরিয়া নিত‍্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ‍্যমিক বিদ‍্যালয় এর শতবর্ষ    বর্নিল অনুষ্ঠান মালার মধ‍্যে দিয়ে উদযাপিত হয়েছে।   নবীন ও প্রবীন শত শত শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত আনন্দ ঘন পরিবেশের মধ‍্যে দিয়ে শতবর্ষ উৎসব পালিত হয়েছে। ২৬ অক্টোবর  শুক্রবার সকালে স্কুল চত্বরে এক  মিলন মেলায় পরিনত হয়।

অনুষ্ঠানটি ভাচুয়াল ভাবে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড, দিপু মনি। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। স্কুলের প্রধান শিক্ষক মো: আইযুব হোসেনে ও প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম  এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  ম‍্যাজিষ্ট্রেষ্ট মীর আলিফ  রেজা, অতিরিক্ত পুলিশ  সুপার সুশান্ত সরকার ( ক্রাইম এনড অপারেশ),  বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান, বিশ্ব বিদ‍্যালয়ের মঞ্জুরি কমিশনের  সদস‍্য ড.বিশ্বজিৎ চন্দ্র চন্দ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, আহবায়ক কমিটির  ড.গাজী মাহাবুর রহমান, মকবুল হোসেন, মোস্তফা সরোয়ার, মোল্ল‍্যা মোশাররফ হোসেন প্রমুখ। ১৯৪৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদ‍্যালয়ের শত শত শিক্ষার্থী সকাল থেকে  অনুষ্ঠানে যোগ দেন।

স্কুল জীবনের পুরাতন বন্ধুকে পেয়ে অতিতের লোকানো  নানান গল্প গুজবে মেতে উঠেন। ও স্কুলের প্রাক্তন জীবিত শিক্ষকদের সাথে কুশল বিনিময় মোবাইল সেলফি তুলে স্মরনীয় করে রাখার প্রয়াস করেছেন। শতবর্ষ উদযাপন কমিটির শতবর্ষকে স্মরনীয় করার লক্ষ‍্যে একটি স্মরনীকা ও শতবর্ষ সম্ভ স্মৃতি করেছেন।

ভদ্রা পাড়ে শিক্ষালয়ে স্মরনীকায়  স্কুলের ইতিহাস ঐতিহ্য ও নানান দিক তুলে ধরা হয়েছে। বিকেলে শতবর্ষের বিভিন্ন ব‍্যাচের শিক্ষার্থীদের স্মৃতি চারন করেন শিক্ষার্থীরা। সন্ধ‍্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে চিত্র নায়িকা অপু বিশ্বাস, কষ্ঠশিল্পি নোলক বাবু, ইমরান, নিশি শ্রবন্তি কষ্ঠে গান পরিবেশিত হয়।