সাকিব আল হাসান মালিক হচ্ছেন ব্যাংকের

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন।

ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি।

একটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের হাতে। শুধু সাকিব আল হাসান নয়, তার মা শিরিন আক্তারও ব্যাংকটির পরিচালক হচ্ছেন। এ-সংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে পিপলস ব্যাংক কর্তৃপক্ষ।

পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা এমএ কাশেম ওই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিপলস ব্যাংকের মালিকানায় সাকিব আল হাসান ও তার মা যুক্ত হচ্ছেন। এরই মধ্যে আমরা তাদের ফাইল বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। সাকিবের মতো একজন তারকাকে উদ্যোক্তা হিসেবে পাওয়া আমাদের জন্য গৌরবের। এখনই আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। পিপলস ব্যাংকের লাইসেন্সের জন্য প্রয়োজনীয় মূলধন আমরা সংগ্রহ করতে পেরেছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা চূড়ান্ত লাইসেন্স পাব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সব ব্যাংকের মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। সে হিসেবে নতুন ব্যাংকের লাইসেন্স পেতে হলে সমপরিমাণ অর্থ মূলধন হিসেবে জমা রাখতে হবে। উদ্যোক্তা হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ার ধারণের। সে হিসেবে পিপলস ব্যাংকের পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে সাকিব আল হাসানকে। তবে ব্যাংকটির মালিকানায় আসতে তিনি ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যবসায়ী হিসেবে সাকিব আল হাসানের হাতেখড়ি রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে। এরপর দ্রুত নিজের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। শেয়ারবাজার, স্বর্ণ আমদানি ও বিপণন, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রাভেল এজেন্সি, হোটেল, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ করেছেন তিনি।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

 নিষিদ্ধ হল এয়ারগান বহন বা ব্যবহার

বাংলদেশে হবে ওয়ানডে বিশ্বকাপ

২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে থাকবে ভারত।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের ৮টি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক কোন দেশ হবে সেটি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টগুলো হবে ১৪টি দেশে। ৮টি টুর্নামেন্টের মধ্যে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

ঘোষণা অনুযায়ী, প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এর মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা। এরপরের বছর অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে নামিবিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাতে। ২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ভারতে। পরের বছর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সবশেষ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে থাকছে বাংলাদেশ ও ভারত।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আগামীকাল বরিশালে আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

শচীনের চোখে পড়া বরিশালের আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

বোলিংয়ের ভিডিও অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া ভিডিও দৃষ্টি কেড়েছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এর। সেই ভাইরাল হওয়া মাত্র ৬ বছর শিশু জাদুকর বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান সাদিদ। ২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিস কক্ষে আসাদুজ্জামান সাদিদকে তার মামা সহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় জেলা প্রশাসক আসাদুজ্জামান সাদিদ এর সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসক বলেন, সাদিদ বরিশালের গর্ব এতো ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিৎ ওর দেখভাল করা যাতে করে ওর হাতের যাদু হাড়িয়ে না যায়। সাদিদের খেলায় জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা সাদিদ এর প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকবো। এসম উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদ’র মামা সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

সাদিদ এর বাবা নেই মা গৃহিণী সে নানাবাড়ি থাকে। সাদিদ’র মামা সিরাজুল ইসলাম সাদিদ’র ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলনে নামেন। ভাগ্নের বোলিংয়ের ভিডিও তেমন কিছু না ভেবেই ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি।

ভিডিওতে ছোট্ট এই শিশুকে দেখা যায় লেগ স্পিন দিয়ে ব্যাটারদের পরাস্ত করতে। মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার সাদিদের ভিডিও পোস্ট করেছেন। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগ স্পিনার রশিদ খানও প্রশংসা করেছেন।

এবার যোগ দিলেন শেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন তিনি।

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব

রামপালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

 

 

মহম্মদপুরের ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

আজ ১৬ অক্টোবর মাগুরা মহম্মদপুরের ঝামা বাজারে মধুমতি নদীতে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলার আয়োজন করা হয়।উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার গণমানুষের নেতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা ড.শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়।

এ মেলায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহম্মদপুর উপজেলা আঃলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ দবির উদ্দিন,মহম্মদপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন।

সাধারণ সম্পাদক জনাব মোঃ আছাদুজ্জামান এবং উপদেষ্টা ছিলেন পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম রেজাউল করিম চুন্নু।

গ্রাম বাংলার বছরের সংস্কৃতি মিশ্রিত এই নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলাউদ্দিন মাহমুদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি মহোদয় বলেন,গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই।

এবছর উক্ত মেলায় কয়েক হাজার লোকের সমাগম ঘটেছে।

মহম্মদপুরের ঘুল্লিয়ায় ৫ম বার্ষিক শেখ রাসেল ৮ দলীয় হাডুডু খেলার উদ্বোধন

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও শুরু হলো গ্রাম বাংলার জনপ্রিয় ও জাতীয় খেলা হাডুডু। ৪ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪.৩০ ঘটিকায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া শেখ পাড়া ইট ভাটায় শুভ উদ্বোধন হলো ৫ম বার্ষিক শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্ট-২০২১ এর।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম বনাম মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রাম। নির্ধারিত সময়ের মধ্যে খেলায় যশোবন্তপুর ৩-১ গোলে জয় লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।খেলায় আশপাশের প্রায় হাজারের অধিক দর্শক উপস্থিত হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোসলেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান। এ্যাডঃ বিল্লাল হোসেনের মনোমুগ্ধকর সঞ্চালনায় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম চুন্নু মিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ্যাড. মোঃ সাজিদুর রহমান সংগ্রাম, পিডিপির সাবেক ডাইরেক্টর গোলাম মহম্মদ মোল্লা, ৭ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।

খেলাটি সার্বিক ব্যবস্থাপনায় ঘুল্লিয়া এলাকা বাসী। ২য় খেলাটি হবে আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে।

 //শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঢাকার যাত্রাবাড়ির চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার আসামি যশোরে গ্রেফতার

অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

//মো. শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের  অভয়নগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল  ৪ নভেম্বর (শনিবার)বিকালে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত

হয়েছে। ফাইনাল খেলায় নওয়াপাড়া পৌরসভা ফুটবল একাদশ ৩-১  গোলে শ্রীধরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারায়। খেলা শেষে  পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এসময় অন্যান্যের

মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল  হাসান,  অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক ও দৈনিক যুগান্তর”  (অভয়নগর প্রতিনিধি) তারিম আহমেদ ইমন প্রমুখ ৷

নওয়াপাড়ায় প্রীতি ফুটবল খেলায় অবিবাহিত একাদশ চ্যাম্পিয়ন

// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর ও বাণিজ্যনগরী নওয়াপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৬ আগষ্ট (শুক্রবার) বিকালে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় অবিবাহিত একাদশ ২-১ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

বিজয়ীদলের মো. সোহান ও রানার আপ দলের হৃদয়কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আবদুল মালেক হাওলাদার, সমাজসেবক নূর ইসলাম মহলদার, জিয়াউর রহমান মিলন, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য রবিউল হোসেন প্রমুখ।

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

আত্তীকৃৃৃত সরকারি মা/বি শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন-আহবায়ক এসএম ফারুক আহমেদ

অলিম্পিক গেমসে যে স্বর্ণ পদক পাচ্ছে তার মূল্য কত জেনে নিন

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমস হলো অলিম্পিক । অলিম্পিক গেমসের মতো বিশ্ব আসরে পারফরম্যান্সের যোগ্যতা অর্জন করাই একজন অ্যাথলেটের জন্য বড় সাফল্য। তার চেয়েও বড় সাফল্য হলো বিশ্বের সবচেয় বৃহৎ এবং জনপ্রিয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতা। অলিম্পিক গেমসে যে স্বর্ণ তার পরিমান কত…?

জাপানের রাজধানী টোকিওতে চলমান অলিম্পিক গেমসে বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম হওয়া তারকারা যে পদক পাচ্ছেন সেই স্বর্ণপদকের বর্তমান বাজার মূল্য কত?

টোকিও অলিম্পিকে পুরাতন ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে পদক তৈরি করা হয়েছে। যে ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে অলিম্পিক পদক বানানো হয়েছে তা জাপানের লোকজন দান করেছেন। জানা গেছে, পদক তৈরির জন্য ৬২ লাখ পুরাতন মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। পদক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩২ কেজি স্বর্ণ।

টোকিও অলিম্পিকের প্রত্যেকটি স্বর্ণপদকের ওজন ৫৫৬ গ্রাম। রৌপ্য এবং ব্রোঞ্জপদকের ওজন ৫৫০ ও ৪৫০ গ্রাম।

৫৫৬ গ্রাম স্বর্ণপদকে সর্বসাকুল্যে স্বর্ণ আছে মাত্র ৬ গ্রাম। বাকি ৫৫০ গ্রাম রুপা।

সেই হিসাবে এক ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হলে ৬ গ্রাম স্বর্ণের দাম আসে প্রায় ৩৬ হাজার টাকা। আর এক ভরি রুপার বর্তমান মূল্য ১৫১৬ টাকা ধরা হলে ৫৫০ গ্রাম রুপার দাম আসে ৭১ হাজার ৫০০ টাকা।

সেই হিসাবে একজন অ্যাথলেট টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা পেতে পারেন।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও খাদ্য সামগ্রী বিতরণ

 

 

শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। রূপসার আইচগাতীতে শ্রমিকলীগের আনন্দ মিছিল

 

খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা তিন উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম,একনেকে’অনুমোদন হওয়ায় গতকাল শুক্রবার বিকালে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগ আইচগাতী ইউনিয়ন শাখার উদ্যাগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল বের হয়।

 

মিছিলটি আইচগাতীর বারোপূর্নের মোড় হতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেনেরবাজার ফেরিঘাট চত্তরে গিয়ে শেষ হয়।

 

ইউনিয়ন শ্রমিকলীগের ভারপ্রাপ্ত -সভাপতি শেখ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ আসাদুজ্জামান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজিব দাশ টাল্টু, এইচ এম রোকন,জেলা শ্রমিকলীগ নেতা মোঃ বারেক খাঁন,সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সরদার নুর ইসলাম,শ্রমিকলীগ নেতা খোকন হাওলাদার, মোঃ আজিজুর রহমান আজিজ, আসরাফুল ইসলাম আসাফাত,মোঃ এরশাদুজ্জামান,মোঃ জহির রায়হান, মোঃ সোহাগ শেখ,মোঃ রায়হান বাচ্ছু,খুরশিদা বেগম,মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সিদ্দিক চৌধুরী, মোঃ আলি আকবর হাওলাদার,মোঃ রুহুল গাজি, শ্রী মিন্টু দাশ, বুলবুল শেখ,সোহাগ হাওলাদার,জুয়েল শিকদার,রাশিদা বেগম, আরজ আলী বিশ্বাস বাবু,সহ নেতৃবৃন্দ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

খুলনায় ১হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর 

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। আনন্দ মিছিল

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। আনন্দ মিছিল

 

রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায়  ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল । খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায়, আজ বুধবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে তিন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

রূপসা//

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম ও ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির,জেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবির প্যারিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, চঞ্চল মিত্র, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল,এমপির চীফ কো-অর্ডিনেটর ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারূক,আওয়ামীলীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সুব্রত বাকচী,হায়দার আলী, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু,শারাফাত হোসেন উজ্জল,আজমল ফকির,আজিজুল, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আশিষ রায়, আ: আব্দুল মজিদ শেখ, বাদশা মিয়া,সরদার জসীম উদ্দিন,ফরিদ শেখ,সরদার আবুল কালাম আজাদ, আজিম আনম,নাজির শেখ, মামুন শেখ, আ:মান্নান, শ্রমিকনেতা হারুন মোল্লা,সাইফুল ইসলাম শাওন, যুব মহিলালীগ নেত্রী শারমিন সুলতানা রুনা,জেসমিন বেগম,আব্দুর রশিদ শেখ,খালিদ হোসেন,আব্দুর জব্বার,আলমগীর হোসেন শ্রাবন, সারিফুল ইসলাম হিমেল, আকতারুজ্জামান লিমু,রাহাত আমিন,শিমুল শেখ, ছাত্রলীগের এস এম রিয়াজসহ দলীয় নেতৃবৃন্দ।

তেরখাদা//

তেরখাদা থেকে আনন্দন মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ জনাব আলী শেখ, বাদশা মল্লিক, বাছিতুল হাবিব প্রিন্স, আব্বাস মোল্যা, আরিফুজ্জামান অরুন, শেখ শারাফাত হোসেন, ইদু বিশ্বাস, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, শরিফুল ফকির, স্বেচাচসেবক লীন নেতা শেখ আনিছুল হক, ছাত্ররীগ নেতা শেখ হুসাইন আহমেদ সহ উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।

দিঘলিয়া//

দিঘলিয়া থেকে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর সদস্য মোসাঃ সামসুন নাহার,এস এম ফরহাদ হোসেন,এস এম গোলাম রহমান,খান হাবিবুর রহমান বিপুল,শেখ মকবুল হোসেন,শেখ আনছার আলী,নজরুল মোল্লা,কে এম আসাদুজ্জামান, শেখ ইয়াজুল ইসলাম,আবুল কালাম আজাদ,মোঃ হাবিবুর রহমান তারেক,ইসরাইল চৌধুরী,সাহাবুদ্দিন শেখ,শেখ আক্তার হোসেন,মান্দার খান,জুবায়ের হোসেন, খান ইমরান হোসেন সাগর,মিন্টু মুন্সী, শেখ রাজিবুল হাসান,পাখি বেগম,সাইদ শেখ,শেখ আলামিন,মোস্তফা শেখ,মনিরুল ইসলাম,রানা মোল্লা,সামসুন নাহার,ফাতেমা বেগম,সালেহা বেগম,সালমা খাতুন,তবিবুর রহমান,লিটন বিশ্বাস,সোহেল ইলাহী,বুলবুল,জসিম,আব্দুল্লাহ, সুজিত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।

 //আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” রূপসায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন