//স্টাফ রিপোর্টার//
রাজনীতি থেকে ধীরে ধীরে মাইনাস হচ্ছে বিশ্ব সেরা অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ ওরফে লোটাস কামাল । তিনি যেমন মন্ত্রণালয় গিয়ে অফিস করেন না তেমন দীর্ঘদিন নিজ নির্বাচনী এলাকাও আসেন না । দীর্ঘ চার বছর পর যেও একটু এসেছিলেন তাও ইউএনও রুমে দু’চার মিনিট বিরতি দিয়ে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র বাড়িতে ভুরিভোজ করে গাড়িতে উঠে হাত নাড়িয়ে টা টা দিয়ে বীর দর্পে চলে যান ।
এর আগে তিনি ঢাকায় বসে রাতের আঁধারে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন । সিনিয়র নেতাদের অবমূল্যায়ন করে অর্থ মন্ত্রীর বিশ্বস্ত ভেবে ( ?) কমিটিতে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালুকে সভাপতি ও সিনিয়র নেতাদের ছেলে বয়সী ভাইস চেয়ারম্যান ইউসুফকে সেক্রেটারি পদে মনোনীত করেন ।
কমিটি ঘোষণা হবার পর সিনিয়র নেতারা চুপসে যান । ফলে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগে দেখা যাচ্ছে ঘোর অন্ধকার । এ উপলব্ধি থেকে লোটাস কামালের খলিফাদের মধ্যে নব মনোনীত সেক্রেটারি ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি,যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক আস্তে আস্তে ভীড়তে শুরু করে নঈম নিজামের দিকে । তারা নঈম নিজামকে স্বপ্ন দেখাচ্ছেন এমপি হবার । স্বপ্ন থেকে তিনি এলাকায় ছুটছেন । বর্তমানে কম্বল বিতরণ দিয়ে শুরু করছেন কর্মকাণ্ড । সাথে আছেন ইউসুফ ও মালেক ।
Category: রাজনৈতিক
Political
ডুমুরিয়ায় জেলা যুবলীগের দ্বি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে উপজেলা যুবলীগের প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত
বরগুনার তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বরগুনার তালতলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ তিন বছর পরে আজ রবিবার (১৫ জানুয়ারী) যুবলীগের তালতলী উপজেলা কমিটির যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা ও শামীম পাটোয়ারী সঞ্চালনায় এবং আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বেলা ১২টার সময় উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে,২০১৯ সালের ২৫ জুলাই মোঃ মারুফ রায়হান তপুকে আহ্বায়ক এবং মোঃ শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে বরগুনা জেলা যুবলীগের নতুন কমিটি।
যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হালদার এবং বিশেষ উপস্থিত হিসাবে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম,কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুম মিঠু।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবীউল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিউজ্জামান তনু। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র হালদার বলেন,নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া ও খুলনা সফরে আসছেন আগামীদিন
//দৈনিক বিশ্ব ডেস্ক//
দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজ শেষ হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।
পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর একাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, দশমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সবার মাঝে আনন্দের বন্যা বইছে। অপেক্ষায় রয়েছি কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখব।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এ দুদিনের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছেন। শুক্রবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসবেন আর শনিবার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসবেন। এদিন কেন্দ্রীয় কমিটির প্রথম সভাও টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ সফরে প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কচুয়ার বাধালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ণমিলনী ও আলোচনা সভা
কচুয়ার বাধালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্ণমিলনী ও আলোচনা সভা
//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
ছাত্রলীগের ৭৫‘তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়ার বাধাল ইউনিয়ন ছাত্রলীগের আয়োজরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকদের পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিবানন্দ দাসের সভাপতিত্বে পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নকিব নজিবুল হক নজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা-আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ ভবরঞ্জন মজুমদার, যুগ্ন-সম্পদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান মোস্ত, সাংগঠনিক সম্পাদক ও বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, কচুয়া প্রেসক্লাকের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সাইদুজ্জামান সাইদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদিস, জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুজন শিকদার, গজালীয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ দেলোয়ার হোসেন, বনগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দিপু মৃত্র।
বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নকীব জামাল হায়দার।
ডুমুরিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি বুধবার ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,এবং কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্র এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আ’লীগ নেতা মোল্লা সোহেল রানা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাজিউল বারী সৈকত ,শেখ আসাদুজ্জামান মিন্টু, ছাত্রলীগের সহ সভাপতি কাজী আবু দারদা হোসেন ফাহাদ সহ সভাপতি হাসানুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, আল আমিন গাজী, শাওন শেখ সাংগঠনিক সম্পাদক আক্তারুল আলম সুমন, আবির হোসেন অভি, তানভীর হাসান ইস্তি,নাজমুল ইসলাম বাবু, কার্তিক দাস, রোবায়েত ইসলাম রোহান, মাশরাফি ইসলাম সজীব, আফান আহম্মেদ নয়ন,অনিক,সুমন,পলক,নিলয়,আশিক,প্রমুখ
বরিশালে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা উপজেলা ছাত্রলীগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কেটা, পরে দুপুর ১ টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) রাতে বরিশাল নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর করা হয় আতশবাজি প্রদর্শনী এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দিনটিকে কেন্দ্র করে সকালে আনন্দ র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ।
ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচন করতে গিয়ে বিএনপি থেকে বহিস্কৃত হলেন আব্দুস সাত্তার
//অনলাইন নিউজ ডেস্ক//
চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার বহিষ্কার করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে রোববার বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
গত ১১ ডিসেম্বর আব্দুস সাত্তার জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচনকে সামনে রেখে দল থেকে তার পদত্যাগ নিয়ে চলছে নানা গুঞ্জন।
আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় নাই। তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন।’
আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। একবার টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালে প্রথম তৎকালীন কুমিল্লা-১ (নাসিরনগর ও সরাইলের একাংশ) ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুস সাত্তার ভূঁইয়া। ওই সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালের দুটি সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের তৎকালীন মহাসচিব মুফতি ফজলুল হক আমিনীকে আসনটি ছেড়ে দেন আবদুস সাত্তার ভূঁইয়া। ওই সময়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী করা হয়। সূত্র: যুগান্তর
মহম্মদপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুজন মাহমুদ,মাগুরা।।
১৯৮৬ সালের ১লা জানুয়ারি হুসেইন মোহাম্মদ এরশাদের হাত ধরে বাংলাদেশে জাতীয় পার্টি গঠন ও পথচলা শুরু হয়।দীর্ঘ ৩২ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে জাতীয় পার্টি। তবে গত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিরোধীদল হিসেবে মহান জাতীয় সংসদে অংশগ্রহণ রয়েছে এই দলটির।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আজ ১লা জানুয়ারি ২০২৩ ইং তারিখে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে।পরে দুপুর ১২ টার সময় অনুষ্ঠানিক ভাবে আলোচনা সভা শুরু হয়।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর দলের নেতাকর্মীরা র্যালী বের করে মহম্মদপুর বাজার,বাস স্ট্যান্ড, ঘুরে আবার সভাস্থলে উপস্থিত হন।বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুস সাইফিন সাঈফ যুগ্ন আহব্বায়ক জাতীয় পার্টি মাগুরা জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টির মহম্মদপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ মুরাদ আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ খসরুল আলম।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং তারপরই শুরু হয় নামকরা শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান।
গণমিছিলে বিএনপির কে কোথায় কোন দায়িত্ব পালন করছেন…?
//দৈনিক বিশ্ব ডেস্ক//
সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা আনতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছে বিএনপি।
গণমিছিলের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গণমিছিল সফল করতে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের দুপুর আড়াইটার মধ্যে স্ব-স্বস্থানে থেকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী এ তালিকা করা হয়েছে বলে জানান গণমিছিলের প্রধান সমন্বয়কারী।
গণমিছিলের মূল ট্রাকে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
গণমিছিলে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বেনজীর আহমেদ টিটো, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, বেলাল আহমেদ, আমিরুজ্জামান খান শিমুল, হায়দার আলী লেলিন, খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব।
রাজধানীর নাইটঙ্গেল মোড় থাকবে মহিলা দল। মহিলা দলের পর ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে থাকবেন বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, শামা ওবায়েদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, ব্যারিস্টার রুমিন ফারহানা, নেওয়াজ হালিমা আরলী, শাম্মি আক্তার, নিলুফার চৌধুরী মনি, মিসেস রাবেয়া সিরাজ, মিসেস জাহানারা বেগম, অর্পনা রায় দাস।
সাবেক মহিলা এমপিগণ সমন্বয় করবেন আহমেদ আজম খান এবং হাবিবুর রশিদ হাবিব।
নাইটঙ্গেল মোড়ে থাকবে ঢাকা মহনগর উত্তর বিএনপি। নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপি আমান উল্লাহ আমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন ফারুক, গোলাম মোহাম্মদ সিরাজ, আমিনুল হক, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, তাবিথ আউয়াল, রফিক সিকদার, কাজী রফিক, বজলুল বাসিত আঞ্জু। তাদের সমন্বয় করবেন আমিনুল হক ও হায়দার আলী লেলিন
ঢাকা ব্যাংকের সামনে থাকবে ছাত্রদল। এখানে আরও থাকবেন, ড. আসাদুজ্জামান রিপন, আবুল খায়ের ভূঁইয়া, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, আমিরুজ্জামান খান শিমুল, আকরামুল হাসান, আবু সাঈদ, বালুল করিম চৌধুরী আবেদ, ফজলুর রহমান খোকন। সমন্বয় করবেন ইকবাল হোসেন শ্যামল।
আনন্দ ভবনের সামনে থাকবে কৃষকদল। নেতৃত্বে থাকেবন শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, জয়ন্ত কুমার কুন্ডু, ওয়ারেস আলী মামুন, একরামুল হক বিপ্লব, হায়দার আলী লেলিন, আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির, শেখ শামীম, দুলাল হোসেন, মোশাররফ হোসেন। সমন্বয় করবেন দুলাল হোসেন।
হকস বে’র সামনে থাকবে স্বেচ্ছাসেবক দল। নেতৃত্বে হাবিব উন-নবী খান সোহেল, মীর শরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সমন্বয় করবেন- ওমর ফারুক শাফিন।
পেশাজীবী ও মুক্তিযোদ্ধা দল থাকবে ভিক্টোরি হোটেলের সামনে। নেতৃত্ব দেবেন ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জায়নাল আবেদীন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফজলুর রহমান, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক সুকমল বড়ুয়া, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা, কাদের গনি চৌধুরী, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সমন্বয় করবেন রবিউল ইসলাম রবি।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকবেন আফরোজা খান রীতা, মনিরুল হক চৌধুরী। সমন্বয় করবেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বেনজীর আহমেদ।
কড়াই গোস্তের সামনে থাকবে যুবদল। নেতৃত্বে থাকবেন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী। সমন্বয় করবেন বেলাল আহমেদ।
চায়না মার্কেটের সামনে থাকবে ঢাকা জেলা বিএনপি। নেতৃত্বে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, বেনজির আহমেদ টিটো, খন্দকার মাশুকুর রহমান, ডা. দেওয়ান সালাউদ্দিন। সমন্বয় করবেন মশিউর রহমান বিপ্লব।
জোনাকি হলের সামনে শ্রমিক দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ শাহজাহান, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, মাহাবুবুল হক নান্নু, হুমায়ুন কবির খান, ফিরোজ আহমেদ মামুন মোল্লা। সমন্বয় করবেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির।
পল্টন থানার উল্টোদিকে মৎস্যজীবী দল, তাঁতী দল এবং জাসাসের নেতৃত্বে থাকবেন আবুল কালাম আজাদ সিদ্দিকী, আব্দুল বারী ড্যানী, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, আব্দুল মালেক, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, মশিউর রহমান বিপ্লব, দেবাশীষ রায় মধু। সমন্বয় করবেন আমিরুজ্জামান খান শিমুল।
ফকিরাপুল দৈনিক বাংলা সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, হারুন অর রশীদ, আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নবী উল্লাহ নবী, রফিকুল আলম মজনু, কাজী আবুল বাশার, কাজী রওনাকুল ইসলাম টিপু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আ ক ম মোজাম্মেল হক। সমন্বয় করবেন কাজী রওনাকুল ইসলাম টিপু।
কচুয়ায় রপ্তানীযোগ্য মৎস্য চাষ ও বেষ্টনিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন
