Category: শিক্ষা
Education
রাণীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা
//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(১৩ জুলাই) বিকালে কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় উপস্থিত ছিলেন,সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ’লীগ সভাপতি সইদুল হক,উপজেলা আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,অধ্যক্ষ মহাদেব বসাক, নবাব আলী,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
শিক্ষক শাহজাহান আলী,সবুর আলী,জুয়েল,জুলফিকার আলী ভুট্টো,সাদেকুল ইসলাম,আলমগীর, সফিকুল ইসলাম শিল্পী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,পরিচালনা কমিটির সদস্য বাবুল, অত্র কলেজের ছাত্র সহকারি শিক্ষক মোসারফ হোসেন,সাবেক ভিপি কামাল উদ্দীন, জি এস মতিউর রহমান মতি,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী,যুবলীগ নেতা নওরোজ পারভেজ মেনন, আ’লীগ সদস্য তারেক আজিজ, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, প্রেসক্লাব (পুরাতন)’র আহব্বায়ক কুশমত আলী,সাংবাদিক হুমায়ুন কবির ও মাহাবুব আলম প্রমুখ ৷
এছাড়াও বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ অত্র কলেজের শিক্ষক ও ছাত্ররা সভায় উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য সভায় আহব্বায়ক সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, যুগ্ন আহব্বায়ক মহাদেব বসাক ও প্রশান্ত বসাক সহ ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়৷ অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷
ভুমুরিয়ায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত। প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা
মাগুরা মহম্মদপুরের এমপিও ভুক্ত হলো যে শিক্ষাপ্রতিষ্ঠান
//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
১-কালিশংকরপুর হাইস্কুল (পলাশবাড়ীয়া) ২.জয়রামপুর সপ্তগ্রাম সম্মিলনী জুনিয়র হাইস্কুল (নহাটা)
৩.বাঁশো-মাছিনাগড়া জুনিয়র স্কুল (বাবুখালী)
৪.কেরিনগর এসএস জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় (বাবুখালী)
৫.কুমরুল হাইস্কুল(দীঘা)
৬.হরেকৃষ্ণপুর জুনিয়র হাইস্কুল (বালিদিয়া) ৭.বেথুলিয়া গার্লস স্কুল (বিনোদপুর)।
৮. মান্দার বাড়িয়া মদিনাতুল আউলিয়া ওয়াল ওলামা দাখিল মাদ্রাসা ( পলাশবাড়ীয়া)
ডুমুরিয়ার উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত
বরিশালে জ্ঞানের পাঠশালায় বর্ষা উৎসব অনুষ্ঠিত
//পলাশ চন্দ্র দাস, বরিশাল //
বরিশালের উজিরপুরে গুঠিয়ায় ডহরপাড়া জ্ঞানের পাঠশালায় অভ্যতরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ ঘটিকায় সময় এস ডি ইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জ্ঞানের পাঠশালার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান ঊর্মির ও সাধারন সম্পাদক মো. আরিফ মোল্লার সঞ্চালনায় বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে অনুষ্ঠানে নিজ অনুভূতি প্রকাশ করেন গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আওরঙ্গজেব হাওলাদার। সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন ওয়ালিদ পাঠশালার উপদেষ্টা মো আর্জু মিঞা, মো খালিদ হোসেন খান উপস্থিত ছিলেন।

জ্ঞানের পাঠশালার উপদেষ্টা মো মিজানুর রহমান ডাকুয়া বিশেষ উপদেষ্টা মোসা কাজী আফিফা রহমান উজ্জ্বল, সমাজ সেবক এস কে রিগান সহ এলাকার সাধারন মানুষ গান,নৃত্য, বিভিন্ন ধরনের মনমাতানো খেলাধুলার আওরঙ্গজেবের শিশু তনয়া গান পরিবেষণ করেন । পুরুস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে এক মতবিনিময় সভা ২রা জুলাই ডুমুরিয়ার শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো: আকতারুজ্জামান এর সভাপতিত্বে সভায় আলোকিত অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন রঘুনাথপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খান শাকুর আহম্মেদ, আরো বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শেখর চন্দ মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম, বিধান চন্দ্র বিশ্বাস, দীন বন্ধু ঘরামী প্রমুখ।
সভায় বক্তরা বলেন তরুন প্রজম্ম স্কুলগামী শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের করে লেখাপড়ার মনোযোগী করে তুলতে হবে। অভিভাবক ও পরিবার এবং সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হযে স্মার্ট ফোন ব্যবহার রোধে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ছাত্র কর্তৃক নৃশংস হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিত করার ও প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ২রা জুলাই শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা ম্যাধমিক শিক্ষক সমিতির উদ্যেগে ডুমুরিয়া বাসস্টান্ড চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি বীরেশ্বর কুমার বৈরাগী সভাপতিত্বে ও হিরণ্য মন্ডলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অধ্যাপক বিকাশ রজ্ঞন মল্লিক, নিত্যানন্দ মন্ডল, গৌতম রায়, ব্রজেন হালদার, চন্ডী দাশ মন্ডল, রবীন্দ্রনাথ মিত্র, অশোক কুমার বিশ্বাস, আরশাফুল ইসলাম, অনুপ কুমার, তুষার কান্তি বিশ্বাস, মাইকেল মল্লিক, অবণী সরকার, গৌতম কুমার, সনৎ কুমার, মহেশ্বর হালদার, জিএম মামুন পারভেজ, প্রদীপ কুমার, আবু তাহের, মো: আল আমিন, প্রশান্ত মন্ডল, আবু হানিফ, অসিম মন্ডল, সোনালী চ্যটাজী বিমল মল্লিক, ইন্দ্রজিত কুমার, বিশ্বজিৎ কুমার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তরা বলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর হামলা ও হত্যা করা হচ্ছে। এটা সঠিক বিচার হওয়া উচিত।
আজ ১০২ বছর বয়স হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের
//দৈনিক বিশ্ব ডেস্ক//
আজ ১০২ বছরে পদার্পণ করলো দেশর শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠার এ দিনটি প্রতিবছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয় দিবসে এবারের প্রতিপাদ্য– ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’।
দিবসটি উপলক্ষে ঢাবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিশেষ এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ক্যাম্পাস সাজানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের প্রত্যাশা।
দিবসটি উপলক্ষে ঢাবির কর্মসূচি
শুক্রবার (১ জুলাই) সকাল ১০টার আগে বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থিম সং পরিবেশিত হবে।
সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বাঙালি জাতিসত্তার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার বিস্তার, মানসম্পন্ন গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের প্রসার, মুক্তবুদ্ধির চর্চা, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং একটি আধুনিক ও প্রগতিশীল সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রেখেছে। বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষক হত্যা ও অধ্যক্ষ লাঞ্ছিত // সারা দেশে প্রতিবাদের ঝড়
//দৈনিক বিশ্ব ডেস্ক//
সাভারের আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এসব প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষক–শিক্ষার্থীরা ফুঁসে উঠছেন।
শিক্ষক উৎপলের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আশুলিয়ার চিত্রশাইল এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন। হত্যাকারীকে গ্রেফতারসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার ৯ দিন পর মামলা করেছে পুলিশ। মামলার পর সোমবার রাতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনায় রিট আবেদন করতে বলেছেন হাইকোর্ট।
এ সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি:-
ঢাবি : রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, জগন্নাথ হলের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন। শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, আমি শিক্ষক হিসাবে এখানে বক্তব্য দিচ্ছি, আমি জানি না আমি কতটুকু নিরাপদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও নিরাপত্তার কথা চিন্তা করছি। কারণ আমি সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মের প্রত্যেক শিক্ষক আজ একরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রদায়িকতাকে শিকড় থেকে তুলে আনা না গেলে এ সমস্যার সমাধান হবে না। এ বাংলাদেশ হয় পাকিস্তান হবে, নয় আফগানিস্তান হবে-এখনই সময় এর রশি টেনে ধরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জনসম্মুখে তাদের বিচার করা উচিত। তাহলেই শিক্ষা হবে।
জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস বলেন, যে প্রজন্ম শিক্ষককে জুতার মালা গলায় পরায়, যে প্রজন্ম শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারে, সে প্রজন্মের লাগাম এখনই টেনে ধরতে হবে। যে প্রজন্মের শিক্ষাদীক্ষা ও গবেষণায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই প্রজন্ম আজ ইয়াবার নেশায় আসক্ত হয়ে শিক্ষকদের নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ না জানানোর সমালোচনা করে তিনি বলেন, আজ আমরা লজ্জিত। যেখানে শিক্ষকসমাজের দাঁড়ানোর কথা, সেখানে আমরা দাঁড়িয়েছি।
জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ বলেন, যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, স্টাম্পের আঘাতে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। বর্তমানে শিক্ষকরা মন খুলে পড়াতে পারেন না। মনের ভাব প্রকাশ করতে গেলে কথিত ধর্ম অবমাননার অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়া হয়, নতুবা জেলে যেতে হয়। এ বিষদাঁত ভেঙে দিতে হবে। যেভাবে পারি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এদিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় রিট আবেদন নিয়ে আসতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী পূর্ণিমা জাহান। তখন হাইকোর্ট বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসুন। আমরা শুনব।
পরে পূর্ণিমা জাহান গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার এ ঘটনায় আমরা রিট আবেদন করব।
আশুলিয়া (ঢাকা) : শিক্ষক উৎপলকে হত্যার প্রতিবাদে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উৎপল হত্যাকারী বখাটে আশরাফুল ইসলাম জিতুকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ ছয় দফা দাবি তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-বখাটে জিতুকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, জিতুর পরিবারের পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে হবে, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ও বাইরের শিক্ষার্থীদের মধ্যকার ভেদাভেদ দূর করতে আইন প্রণয়ন করতে এবং কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শনিবার শিক্ষক উৎপলের ওপর হামলার ঘটনার পর থেকে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রয়েছে। রোববার উৎপলের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই প্রতিষ্ঠানের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। যতক্ষণ পর্যন্ত বখাটে জিতু গ্রেফতার না হবে, ততক্ষণ আন্দোলন কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, উৎপল স্যার শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা ভঙ্গ ও ইভটিজিংয়ের বিষয়ে বখাটেদের শাসন করতেন। কয়েকদিন আগে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য ওই ছাত্রকে শাসন করেছিলেন উৎপল স্যার। মঙ্গলবার সকালেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ জিতুর বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
রোববার উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, বখাটে ছাত্রকে গ্রেফতারে অভিযান চলছে।
নড়াইল : ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার ৯ দিন পর পুলিশ সোমবার নড়াইল সদর থানায় মামলা করেছে। উপপরিদর্শক ও মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ মোরছালিন ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করেন। সোমবার রাতেই জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মির্জাপুর বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী বখাটে শাওন মুন্সী (জুতার মালা পরানোর ভিডিওতে লাল গেঞ্জি পরা শাওনকে চিহ্নিত করা হয়েছে), মির্জাপুর মধ্যপাড়ার মনিরুল ইসলাম এবং মির্জাপুর গ্রামের সৈয়দ রিমন আলী।
এদিকে স্বপন কুমারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ চেষ্টা করা হলে মাউশি অনুমোদন দেবে না। বিক্ষোভের মধ্যে সোমবার কমিটি গঠনের কথা জানায় মাউশি।
চট্টগ্রাম : শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা। উৎপল চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। ‘আমার ভাই পরপারে, খুনি কেন বাইরে?’ শীর্ষক প্ল্যাকার্ড হাতে অনেককে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন বলেন, আমাদের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা সারা দেশের মানুষের মধ্যে না হলে এটা দুঃখজনক। এ ঘটনা ২০২২ সালে এসেও আমাদের আইয়্যামে জাহেলিয়াতের যুগকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা সভ্যতার চরম অন্ধকার একটি পর্যায়ে বসবাস করছি। যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হচ্ছে। এ ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসাবে বিবেচনা করলে চলবে না।
রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা হচ্ছে ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন তখন বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাজনীতি বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারী বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে জাতিকে লাঞ্ছিত করা। এর বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি বিজ্ঞান পরিবার কর্মসূচি চালিয়ে যাবে।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রামের পক্ষ থেকে নগরীতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাকবিশিস নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উৎপল কুমার সরকারের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। একইসঙ্গে নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিলেট : সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতন ও সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সিলেটে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সিলেট নগরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে প্রতিবাদ মিছিল নগরের রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহিদ মিনার চত্বরে শেষ হয়।
সমাবেশে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল দেব মিন বলেন, সারা দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে। তাদের টার্গেট এখন শিক্ষাঙ্গন। দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে শিক্ষকদের অপদস্থ ও হয়রানি করা হচ্ছে। এ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই বিশেষ গোষ্ঠীকে পরাজিত করতে না পারলে বাংলাদেশের মূল চেতনাই পরাজিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বরিশাল : অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল নাগরিক সমাজ, বরিশালের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কাজল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিজন সিকদার ও মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক হুজাইফা রহমান ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ প্রমুখ।
তারা বলেন, ধারাবাহিকভাবে হিন্দু শিক্ষকদের হামলা বিরূপ প্রভাব ফেলছে। বিজ্ঞানমুখী শিক্ষা তুলে ফেলে মৌলবাদীদের কথামতো মৌলবাদকে সম্পৃক্ত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদের রুখতে না পারলে সমাজে বিষবাষ্পের মতো হিংসা ও সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে পড়বে।
নরসিংদী : শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনির হোসেন, প্রভাষক জাকারিয়া মাহমুদ, ইসমাঈল জাবিরউল্লাহ, আমিনুল হক প্রমুখ। তারা বলেন, শিক্ষক উৎপল হত্যায় জড়িত শিক্ষার্থী জিতুকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন : গাজীপুর প্রতিনিধি জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় নিন্দা জানানো হয়। ঘটনা সরেজমিন তথ্যানুসন্ধান ও তদন্তের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ দোষী চিহ্নিত হলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান। যুগান্তর।
