ভূঞাপুরে বন্যা কবলিত ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম অনিশ্চিত

 

কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর সরকারিভাবে ক্লাস কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কিন্তু বন্যার কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ৭টি দাখিল মাদ্রাসা রয়েছে।

জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসসূত্রে জানা যায়, চলতি বছরের  বন্যায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা সহ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়ায় এসব বিদ্যালয়ে পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে ক্লাস কার্যক্রম চলবে তা নিয়ে সংষ্কার রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক। এছাড়াও নদী ভাঙনের হুমকিতে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

পানিবন্দি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, চলতি মাসের ১২ তারিখে স্কুল খোলার কথা শুনে আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু বন্যার কারণে আমাদের স্কুল মাঠে ও ক্লাস রুমে  পানি থাকায় আমরা কীভাবে স্কুলে যাবো। সবাই স্কুলে যাবে, ক্লাস করবে কিন্তু আমার স্কুলে যেতেও পারবোনা, ক্লাসও করতে পারবোনা। সেজন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে।

বন্যা কবলিত উপজেলার দরিপাড়া নিকলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুরুল ইসলাম ও আসলাম হোসেন জানান, এখনো আমাদের স্কুল মাঠ হাঁটু পানি রয়েছে। আগামী ১২ তারিখ স্কুলে খুলে দিলে কিভাবে আমরা ক্লাস কার্যক্রম চালাবে তা নিয়ে চিন্তায় রয়েছি। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থীর পরিবার পানিবন্দি রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খানুরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, আমাদের উপজেলাটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর বন্যায় বিদ্যালয়ের মাঠে ও ক্লাস রুমে বন্যার পানি প্রবেশ করে। এর ফলে দীর্ঘ দিন ক্লাস কার্যক্রম বন্ধ রাখতে হয়।

এবছরের বন্যায় উপজেলায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের ১২ তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও বন্যার কারণে আমাদের পানিবন্দি বিদ্যালয় গুলোতে ক্লাস কার্যক্রম নিয়ে আমরা সংশয়ে রয়েছি।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় উপজেলায় এখনো ১০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি রয়েছে। তবে দুই একদিনের মধ্যে পানি নেমে যাওয়ার সম্ভবনা রয়েছে। পানি নেমে গেলে ক্লাস কার্যক্রম চালাতে কোন সমস্যা হবেনা।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী জানান, সরকারি নিদের্শনা মোতাবেক যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে সেসব প্রতিষ্ঠানে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও আমাদের শিক্ষা অফিসের কর্মকর্তারা বন্যা কবলিত স্কুলগুলো প্রতিনিয়ত তদারকি করছে।

//মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পাঁচ বছরেও আয়-ব্যয়ের হিসাব দেননি চেয়ারম্যান মিজানুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন তৈরিতে ১১ নির্দেশনা দিয়েছে

 

শিক্ষাপ্রতিষ্ঠানের রুটিন তৈরিতে ১১ নির্দেশনা দিয়েছে

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজে শ্রেণি পাঠদান শুরু হবে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে পাঠদান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রুটিন তৈরি করবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রুটিন তৈরির একটি নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য রুটিন তৈরির ১১ নির্দেশনা তুলে ধরা হলো-

১. ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে।

২. প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা একদিন প্রতিষ্ঠানে আসবে।

৩. সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে ২টি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান রুটিন তৈরি করবে।

৪. রুটিনের সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাস নির্ধারণ করা যেতে পারে।

৫. যেসব প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব প্রতিষ্ঠান ওই সব স্তরের জন্য নির্ধারিত ক্লাসগুলো সমন্বয় করে রুটিন করবে।

৬. জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার সঙ্গে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে।

৭. রুটিন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ, প্রস্থান ও অবস্থানের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মতো ঘটনা না ঘটে।

৮. রুটিন এমনভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়।

৯. শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত এসেম্বলি বন্ধ থাকবে।

১০. প্রতিদিন নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য পাঠাতে হবে।

১১. পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস রুটিন তৈরির ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

নগদের মালিকানা নিয়ে যে জটিলতা

 

বাঁশখালীতে সনাতনী মেধাবৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

 

বাঁশখালী উপজেলা বাগীশিক চাম্বল ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩ টায় চাম্বল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শ্রীমতি ঐশী দাশের পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

বাগীশিক চাম্বল ইউনিয়ন সভাপতি স্বরূপ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। বাগীশিক বাঁশখালী উপজেলা সাংস্কৃতিক সম্পাদক সুজন শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি শ্যামল বৈদ্য সবুজ।

বাগীশিক বাঁশখালী উপজেলা সভাপতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দাশ এর শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন চাম্বল ইউনিয়ন সাধারণ সম্পাদক শিবন দত্ত। উক্ত মহতী সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগশিক বাঁশখালী উপজেলা সাধারণ সম্পাদক কাঞ্চন গুপ্ত ও জেনেটিক ল্যাবরেটরী চট্টগ্রাম এর পরিচালক সুমন সুশীল।

এতে আরো বক্তব্য দেন বাগীশিক বাঁশখালী উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ধীমান দাশ শাওন, শীলকুপ ইউনিয়ন সাধারণ সম্পাদক লক্ষ্মণ দাশ, সাধনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সুজন দেব এবং ‘গ’ বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ দাশ বিজয়।

এতে সনাতনী মেধাবৃত্তি পরীক্ষায় সমগ্র বাঁশখালী থেকে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় সনদপত্র প্রদান, ” ক, খ ও গ” বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ, বাগীশিক ইউনিয়ন সভাপতি-সম্পাদকবৃন্দ, গীতা শিক্ষায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত ৭(সাত) জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং চাম্বল ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদকসহ সদস্যদের সদস্য স্মারক ক্রেস্ট প্রদান করেন বাগীশিক চাম্বল ইউনিয়ন সভাপতি স্বরূপ দেবনাথ।

সভায় বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় তথা নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানান। গীতার মর্মবানী অন্তরে প্রজ্বলন ও লালনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনের আহবান জানানো হয়। ধর্মীয় সংগঠনের কথা বলে কেউ যেন যুবসমাজকে বিভ্রান্ত করতে  না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

একটি বাটন টিপলেই যেকোন অর্থ লেনদেনকারীর তথ্য সরকার পাবে 

 

একটি বাটন টিপলেই যেকোন অর্থ লেনদেনকারীর তথ্য সরকার পাবে 

মানুষের আর্থিক খাতে জালিয়াতি বন্ধ ও অর্থ লোপাটকারীদের শনাক্তে বহুমুখী তদারকি শুরু হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত ও বিশেষ তদন্তের পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগানো হবে। এর আওতায় এক ছাতার নিচে আসবে আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন। ফলে একটি বোতাম টিপেই মিলবে জালজালিয়াত বা অর্থ লুটেরাদের লেনদেনের সব তথ্য।

এটি সফল করার লক্ষ্যে গঠন করা হচ্ছে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফরম (আইডিটিপি)। যেখানে এক আইডিতে (জাতীয় পরিচয়পত্রের নম্বর) গ্রাহকের সব হিসাব ও লেনদেনের তথ্য থাকবে। কেন্দ্রীয় গেটওয়ে দিয়ে হবে সব লেনদেন।

এবিষয় সংশ্লিষ্টরা বলেছেন, এ ধরনের কাঠামো কার্যকর হলে অর্থনৈতিক অপরাধ রোধে যোগ করবে নতুন মাত্রা। লেনদেন সহজ হবে। নগদ টাকার পরিবর্তে গ্রাহকরা অনলাইন লেনদেনে উৎসাহিত হবেন। ভূমিকা রাখবে কাগজের মুদ্রাবিহীন সমাজ (ক্যাশলেস সোসাইটি) গঠনেও, যা উন্নত দেশগুলোয় ইতোমধ্যে গঠিত হয়েছে।

এতে প্রাথমিকভাবে ১৩টি প্রতিষ্ঠান যুক্ত হলেও অক্টোবরের মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় আসবে। শুরুতেই যুক্ত হচ্ছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং তথ্যপ্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান রিকারশন ফিনটেক লিমিটেড।

যারা প্রতিষ্ঠানগুলো তদারকির জন্য থাকবেন তারা হলেন:  বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, সিস্টেম এনালিস্ট ও উপপরিচালক পর্যায়ের তিন কর্মকর্তাও নিযুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি সামনে রেখে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৩৩৯ টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক আইডিটিপি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহুমুখী নজরদারির পরও বন্ধ হচ্ছে না অস্বাভাবিক লেনদেন। বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও অনলাইনে এসব চলছেই। নিয়ন্ত্রণে আসছে না অর্থ জালিয়াতি ও মানি লন্ডারিং।

জঙ্গি অর্থায়ন হচ্ছে, সাইবার অপরাধের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

এ ধরনের অনিয়ম তদন্তে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীসহ তদারক সংস্থাগুলো। ফলে উন্নত বিশ্বের মতো কেন্দ্রীয়ভাবে একই সার্ভারে সব ধরনের লেনদেনের তথ্য না থাকার আক্ষেপ ছিল বহুদিনের। এবার সেই আক্ষেপের কিছুটা হলেও অবসান হতে যাচ্ছে। একই ছাতার নিচে আসছে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, লিজিং কোম্পানি, মোবাইল ব্যাংকিং কোম্পানিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় পড়বে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্ল্যাটফরমের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করবে ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি) প্রতিষ্ঠানগুলো। এই সার্ভিসের আওতায় রেমিট্যান্স আদান-প্রদান, মার্চেন্ট পেমেন্ট, বিল পরিশোধ, ই-কমার্স, এম-কমার্স, মেশিন-টু-মেশিন পেমেন্টসহ অর্থ হস্তান্তর ও লেনদেন করা যাবে।

এটি মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পেমেন্ট সিস্টেম অপারেটরদের সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনে সেতুবন্ধ তৈরি করবে, যা একদিকে ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশনকে ত্বরান্বিত করবে, অন্যদিকে লেনদেনের যাবতীয় তথ্য একটি আইডিতে সংরক্ষিত থাকবে। ফলে একটি বোতাম টিপেই যে কোনো গ্রাহকের সব ধরনের হিসাব ও লেনদেনের তথ্য পাওয়া যাবে।

এ প্রসঙ্গে সার্টের পরিচালক এবং আইডিটিপি প্রোডাক্ট ডেভেলপমেন্ট সমন্বয় ও পরীক্ষণ কমিটির সভাপতি তারেক এম বরকতউল্লাহ যুগান্তরকে বলেন, ডিসেম্বরের আগেই প্রকল্পটি উদ্বোধন হবে। এ সময়ের মধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা হবে। এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাবে। মূল বিষয়টি হলো-এর মাধ্যমে একটি গেটওয়েতে সব আর্থিক প্রতিষ্ঠান চলে আসবে।

তিনি বলেন, যেহেতু একটি আইডির মাধ্যমে এখানে লেনদেন হবে, তাই যিনি অর্থ পাঠাবেন এবং যিনি গ্রহণ করবেন-প্রত্যেকের তথ্যই ওই আইডিতে থাকবে। ব্যাংকগুলো গ্রাহকের বিস্তারিত জানবে। কেউ যদি জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে, তাহলে ব্যাংক সহজেই তা শনাক্ত করতে পারবে। জাতীয় পরিচয়পত্রটাই গ্রাহকের আইডি হিসাবে কাজ করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনের মধ্যে অন্যতম একটি হলো ক্যাশলেস সোসাইটিতে চলে যাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন সময়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। ফলে এই প্রকল্পের অন্যতম লক্ষ্যও সেটি।

বিজিডি ই-গভ সার্টের সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (ডিজিটাল সিকিউরিটি) তৌহিদুর রহমান বলেন, এ প্রকল্পের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে, যা ক্যাশলেস সোসাইটি গঠনে সহায়ক হবে। ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক বিনিময় যোগ্যতা, কম খরচ, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তিনি বলেন, এখন ব্যাংকিং চ্যানেলে কোনো অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করলে বিএফআইইউ-এর সহায়তা নিতে হয়। অনুরোধ করতে হয় অভিযুক্তদের লেনদেনের হিসাব সংগ্রহ করে দেওয়ার জন্য। তাদের কাছ থেকে তথ্য পেলে সেগুলো নিয়ে ব্যাংকে গিয়ে প্রত্যেকটি লেনদেন আলাদা আলাদা করে তদন্ত করা হয়। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে তাদের কাছ থেকে তথ্য নিতে হয়। তাদের কাছ থেকে তথ্য পাওয়া বেশ জটিল। এই পদ্ধতি বাস্তবায়িত হলে খুব সহজেই তথ্য পাওয়া যাবে। তদন্তের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সূত্র:যুগান্তর

//অনলাইন নিউজ//

Dainik Biswa News

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে প্রায় অর্ধলক্ষাধিক টাকার জাল নোটসহ মহিলা গ্রেফতার

 

১২ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে, নভেম্বর থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা

 

করোনার কবল থেকে মুক্ত হতে যাচ্ছি আমরা, আর আস্তে আস্তে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে চলেছি।  ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২০ কর্মহীন নারীকে প্রশিক্ষণ।। সম্মানী ও সনদ বিতরণ

//মাহাবুব আলম , রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮ আগস্ট শনিবার ২০ জন বেকার, স্বামী পরিত্যেক্তা কর্মহীন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপি ব্লকবাটির উপর প্রশিক্ষণ শেষে সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

পরবর্তিতে এরা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে কাপড়ের উপর ব্লকবাটির ডিজাইন তৈরি করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানান।

এদিন বিকালে নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে সনদ ও সম্মানী ভাতা প্রদান করেন সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাঈন কবির স্টিভ।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ব্লকবাটি ট্রেইনার শিউলী রায়সহ মহিলাবিষয়ক অফিসের অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও বলেন মহিলা বিষয়ক অফিস কর্তৃক ২০ জন অসহায় কর্মহীন নারীকে ৭ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানী প্রদান করা হলো।

মহম্মদপুরে মাধ্যমিক স্তরের মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজা সীতারাম রায়ের দোলমঞ্চ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের মাধ্যমিক স্তরের ২০০ জন দরিদ্র-মেধাবী ছাত্রীদের মধ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাইসাইকেল প্রদান করা হয়।
অদ্য মঙ্গলবার দুপুরে উক্ত বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের মাগুরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (এলজিএসপি-৩) মোঃ শামছুজ্জোহা,মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দবির উদ্দীন,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। প্রসঙ্গত-এলজিএসপি-৩ এঁর আওতায় ইউনিয়ন পরিষদের অনুকুলে ২০২০-২১ অর্থ বছরের ২য় কিস্তির বরাদ্দের টাকা হতে এই সাইকেল ক্রয় করা হয়েছে বলে জানাগেছে।
জেলা প্রশাসক নিজে ছাত্রীদের সাথে বাই সাইকেল চালিয়ে তাদের অনুপ্রানিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহিন সরদার।
Sujan Mahmud  // সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি /./

কওমী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে বরিশালে মানববন্ধন

বরিশালে কওমী মাদ্রসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।

১৮ আগস্ট সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটির সিনিয়র সহ- সভাপতি নাসির আহমেদ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এসময় তিনি বলেন,দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, সেই সাথে ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা। তিনি আরো বলেন গত ১৭ মাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীনের পথে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে।

তিনি বলেন, করোনার খোড়া অজুহাত দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের সকল কিছু খুলে দেওয়া হয়েছে। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেনমাওলানা ওবাইদুর রহমান মাহবুব,মাওলানা গোলাম মোস্তফা,মাওলানা আব্দুল কাদের,মুফতী রফিকুল ইসলাম,মাওলানা সিরাজুল ইসলাম,কে.এরম শরিয়ত উল্লাহ,মাওলানা লুৎফর রহমান,মাওলানা আবুল খায়ের,মাওলানা শাহাদৎ হোসেননূরী,মাওলানা নাসির উদ্দিন নাইস,মুহাম্মদ মাহবুব রাব্বানী,এইচ.এম হাসানুজ্জামান মিরাজ,মুহাম্মদ আজিজুল হক. প্রিন্সিপাল ওমর ফারুক,মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

পড়ুন দৈনিক বিশ্ব …

 বরিশালে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম ট্রাষ্টের যাত্রা শুরু

“প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান”

 //আব্দুল জব্বার, চট্রগ্রাম প্রতিনিধি//

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ এ প্রধান শিক্ষক পদ থেকে উপরের পদগুলোতে পদোন্নতি ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতি প্রদানের দাবিতে সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান শিক্ষকদের পক্ষ থেকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর বৃহাস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার, বাঁশখালী এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

সমিতির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দাশ এর নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম মহোদয়কে স্মারকলিপি প্রদান কালীন উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান ও আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিস মহিউদ্দিন এবং অশোক কুমার দাশ, রিটন দেব, সন্জীব কুমার দে, মোঃ শফিউল আলম, সীমা মল্লিক, মাখন কান্তি সিকদার, মোঃ হারুনুর রশিদ চৌধুরী, অন্জন কুমার বড়ুয়া, আবুল বশর জিহাদি, দীপক কুমার দাশ প্রমুখ।

 

আত্তীকৃৃৃত সরকারি মা/বি শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন-আহবায়ক এসএম ফারুক আহমেদ

যশোর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ-শিক্ষক এসএম ফারুক আহমেদকে আত্তীকৃৃত শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন- আহবায়ক করা হয়েছে ৷ খুলনা বিভাগীয় আত্তীকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে৷ উক্ত কমিটির আহবায়ক করা হয়েছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেনকে ৷

৪ আগষ্ট (বুধবার) রাতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত ভার্চুয়াল সভায় সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করাসহ সদস্য সচিবও করা হয়েছে ৷ সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক আশীষ কুমার সরকারকে ৷ পাশাপাশি ১৫ জন সদস্যকে আহবায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে ৷

কমিটির সদস্যরা হলেন-

০ ঝিনাইদহ জেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন ৷

০ খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম ৷

০ নড়াইল জেলার কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী ৷

০ লোহাগড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান ৷

০ যশোর জেলার শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম ৷

০ কুষ্টিয়া জেলার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান ৷

০ বাগেরহাট জেলার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত পাল ৷

০ মাগুরা জেলার সরকারি আর এসকে এইচ ইন্সটিটিউশনের সহকারি শিক্ষক মো. সাজ্জাদ হোসেন ৷

০ খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মাহমুদ আলম ৷

০ খুলনার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মো.নাজমুল ইসলাম ৷

০ খুলনার ইকবাল নগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক শেখ সোহেল রানা ও

০ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক শেখ আহছানুল আলম ৷

ভার্চুয়াল সভায় জাতীয়করণকৃৃৃত ১৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এসময় উপস্থিত ছিলেন ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, সন্ত্রাসী হামলা ও ভাংচুর