সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর ভর্তি পরীক্ষা পরিবর্তন হয়েছে

১ম বর্ষ বিডিএস (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) কোর্সে সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর ভর্তি পরীক্ষা কোভিড-১৯ এর বর্তমান বাস্তবতায় ৩০/০৪/২০২১ খ্রিঃ তারিখের পরিবর্তে আগামী ১১/০৬/২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হবে।

//ডেস্ক নিউজ//

 

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

আরও পড়ুন…

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের ঘর ভেঙ্গে দিল যুবলীগ নেতা স্বপন রায়

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ জেলা যুবলীগের সহ- সভাপতি স্বপন রায়।গত শনিবার (২৪এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগ গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে জমির মালিক সুবল রায় বাদী হযে যুবলীগ নেতা স্বপন রায় গং দের নাম উল্লেখ্য করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলে জানা যায় শ্রীনগর উপজেলার ষোলঘর রাস্তার পাশে পশ্চিম দেউলভোগ মৌজার আর.এস ৪৬৪ দাগের ৫ শতাংশ জমির মালিক ষোলঘর গ্রামের সুবল রায়ের।তার নিকট থেকে ভাড়া নিয়ে ঘর উত্তোলন করে সাংবাদিক আঃ কাইয়ুম।

জমির মালিক সুবল রায়ের সাথে যুবলীগ নেতা স্বপন রায়সহ তার ভাই গোবিন্দ রায় ও ভাতিজা সিধু রায় গং দের জমিজমা নিয়ে বিরোধ।সেই বিরোধের জের ধরে ঘটনার দিন স্বপন রায় গং ১৫/২০ লোক নিয়ে সুবল রায়ের ভাড়া নেয়া জমিতে সাংবাদিক কাইয়ুমের উত্তোলন করা প্রায় ২ লক্ষ টাকার ঘর ভেঙ্গে রাস্তা পাশে ফেলে দেয়।

এতে সাংবাদিক কাইয়ুম ও জমির মালিক সুবল প্রতিবাদ করায় তাদেরকে স্বপন রায় খুন জখমের হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে সাংবাদিক আঃ কাইয়ুমের বলেন দাগ বিহীন সরকারী সম্পত্তিতে আমার নার্সারী।ঐ জায়গার পাশে ৫ শতাংশ জায়গা আমি সুবল রায়ের কাছ থেকে ভাড়া নিয়ে ঘর দরজা উঠিয়েছি।সেই ঘর স্বপন রায় তার লোকজন নিয়ে জোরপুর্বক ভেঙ্গে দেয়।

এইদিকে জমির মালিক সুবল রায় বলেন আমি সাংবাদিক কাইয়ুমকে আমার জমি ভাড়া দিয়েছি।আমার অনুমতি না নিয়ে স্বপন রায় জোরপুর্বক ভাঙ্গচুর করে আমার জমি দখল করার উদ্দেশ্য টিনের বেড়া নির্মান করে। অন্যদিকে মুঠোফোনে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে শুনেছি একটি অভিযোগ পেয়েছি।

মামলার আই.ও (এস.আই) আল-আমিন এর কাছ থেকে বিশদ জেনে নেন।

সৈয়দ মোঃ শাকিল মুন্সীগঞ্জ প্রতিনিধি।

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

আরও পড়ুন…

৯২ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও ১২ ক্যান বিয়ারসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

দেশে বৈশ্বিক মহামারী করোনার সুপার পাওয়ার সুনামির মধ্যে থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক চোরাচালানের কারবারি। মাদক ব্যবসায়ীরা যেন হিংস্র দানবের ন্যায় মাদকদ্রব্য চোরাচালান করতে মরিয়া হয়ে উঠেছে।

আটক কৃত মাদকদ্রব্য

কিন্তু তাদের এই অপ্রতিরোধ্য গতিকে অধিকাংশ ক্ষেত্রে থামিয়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ। আজ ২৫ এপ্রিল -২০২১ রোজ রবিবার কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের দিক নির্দেশনায় দাউদকান্দি সার্কেল ও দাউদকান্দি মডেল থানার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা হতে – ১. মোঃ আশিকুর রহমান ভূইয়া আশিক(৩২) পিতা- এনামুল হক ভূইয়া, শাসনগাছা মহাজনপাড়া,কোতোয়ালি, কুমিল্লা ও ২. রমযান প্রকাশ রানা(৩১), পিতা- ফজলুল হক, সাতরা, কোতোয়ালি, কুমিল্লা।

এই দুই জন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৯২ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও ১২ ক্যান কিংফিশার বিয়ারসহ আটক করেন। উল্লেখ থাকে যে, আটককৃত আশিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৪ টি ও রানার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে।

 নিজস্ব প্রতিবেদকঃ

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় ও জিএম আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), খুলনা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ টুটুল হাওলাদার (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে

সে উপজেলার রহিমনগর এলাকার মৃত মনিরহাওলাদার এর ছেলে। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল দুপুরে রূপসা থানাধীন রহিমনগর গ্রামস্থ কাস্টম ঘাট হইতে রূপসাগামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশ্বে জনৈক জাহিদুলের চায়ের দোকানের সামনে থেকে মোঃ টুটুল হাওলাদার কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২০ পিচ ইয়াবা উদ্বার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার তেতুলবুনিয়া গ্রামের মৃত মনির হাওলাদার এর ছেলে। সে বর্তমানে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় বসবাস করে আসছে। এই ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৪।

 খুলনা প্রতিনিধি:

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

চট্টগ্রামে করোনায় মৃত্যু রেকর্ড – ১১, নতুন সনাক্ত ১৭১

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রামে এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে নি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়ালো ৪৯৭ জনে। এ সময়ে ১৭১ জনের দেহে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত- চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮ হাজার ৮৮৭ জন। তৎমধ্যে মহানগরে ৩৯ হাজার ২৪১ জন এবং বিভিন্ন উপজেলায় ৯ হাজার ৬৪৬ জন।
আজ ( রবিবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬ টি ল্যাবে ১ হাজার ৩৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭১ জনের দেহে করোনার সংক্রমণের সনাক্ত হয়েছে। তৎমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ৪৬৮ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

তা ছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১২ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।  চট্টগ্রাম সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। অন্য দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব (চবি), কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম ভেটেনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোনো  নমুনা পরীক্ষা করা হয় নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্- হয়েছেন ১৭১ জন। উক্ত সময়ে ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুরবণকারীদের মধ্যে ৮ জন মহানগরীর ৩ জন উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪১, উপজেলায় ৩০ জন। এ পর্যন্- চট্টগ্রামে করোনায় আক্রান্ত- রোগিদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৯৭  জনের। তৎমধ্যে ৩৭০ জন মহানগরীর এবং ১২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মোট ৩০ জন ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত- হয়েছেন। তৎমধ্যে সাতকানিয়ায় ৩ জন, আনোয়ারায় ১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ৬ জন, ফটিকছড়িতে ২ জন, হাটহাজারীতে ১ জন, সীতাকুন্ডে ৫ জন এবং মিরসরাই উপজেলায় ৪ জন।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

আরও পড়ুন…

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত হয়েছে: – সালাম মূশের্দী

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত হয়েছে। সেখানে এই মহামারীতে গরীব মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য আমার নির্বাচনী এলাকায় করোনাকালীন সময় এই ত্রান বিতরণ অব্যাহত থাকবে।

সাংসদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রবিবার দিঘলিয়া উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এমপির নিজস্ব অর্থায়নে ও সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে দিঘলিয়া সদর ইউনিয়নের তিন শতাধিক গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্ব, অনুষ্ঠান পরিচালনা করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান তারেক।

 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগ সদস্য ও এমপি প্রতিনিধি অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, এমপি মহোদয়ের প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনছার আলী, সাধারন সম্পাদক মুঞ্জুর হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোড়ল হাসান মাহমুদ রাকিব, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক গাজী জিয়াউর রহমান, উপজেলা দিঘলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,যুগ্ম-আহবায়ক শেখ মোঃ আলামীন সহ ইউনিয়নে সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ ও ইউনিয়নস্থ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

করোনাকালীন সময়ে গরীব-অসহায় মানুষ যাতে খাদ্যে কষ্টে না ভোগে, সে জন্য আব্দুস সালাম মূর্শেদী এমপি তার নির্বাচনী এলাকা রূপসা ও তেরখাদায় ইতিমধ্যে খাদ্য সামগ্রী বিতরন করছেন। তারই ধারাবহিকতায় দিঘলিয়ায় আজ এই আয়োজন করা হয়।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সেচ্ছাসেবী সংগঠন“ বৃহন্নলা”- তৃতীয় লিঙ্গরা মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে

 

গত ০৮ মার্চ-২০২০ বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হয়।প্রথম করোনা রোগী সনাক্তের পর দেশের সকল জনগণের ভিতর যে ভয়ভীতি পরিলক্ষিত হয় সময়ের সাথে সাথে তার অনেক পরিবর্তন হয়েছে।গতবছর দেখেছি নিজের সন্তান করোনা আক্রান্ত মাকে জঙ্গলে ফেলে গিয়েছে, স্ত্রী তার করোনা আক্রান্ত স্বামীকে ফেলে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছে ।

আবার যদি কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাহলে পরিবারের কেউ লাশ পর্যন্ত নিতে আসেনি।এমনি কি দাফন করার জন্য পুলিশ ও কতিপয় কিছু মানবিক গুণ সম্পন্ন করোনা যুদ্ধা ছাড়া কাউকে পাওয়া যায়নি। তখন মনে হয়েছিল হয়তো মনুষ্যত্ববোধ মনে হয় চলেই গিয়েছে।কিন্তু না এবছর মানবিকতার কিছু অন্যন্য নজিরও চোখে পড়েছে যেমন- বরিশালে ছেলে নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করোনা আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে নিয়ে বাড়ি ফিরছে এবং দাফন নিয়ে যে ভয়ভীতি ছিল তাও দূর হয়েছে। করোনার সম্মূখ সারীর যুদ্ধা হিসাবে ডাক্তার, নার্স,স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী,বাংলাদেশ পুলিশ প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,রাজনৈতিক ও সামাজিক সংগঠন কিছু বেসরকারি সংস্থা এবং সেবামূলক প্রতিষ্ঠান যুক্ত ছিল।

কিন্তু এবছর রোগীর সেবা করতে সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।তেমনি আমরা সমাজের মানুষ যাদের অনেকটাই তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি,মানুষ হিসাবে স্বীকৃতি দিতেও দ্বিধা করি সেই তৃতীয় লিঙ্গের মানুষ এবং তাদের গঠিত সংগঠন “ বৃহন্নলা” ও স্বমহিমায় এগিয়ে এসেছে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে।

এই সংগঠনের তিন-চার সদস্য কাজ করছে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটের সামনে। করোনা রোগী নিয়ে কোন অ্যাম্বুলেন্স থামতেই কমলা রঙের জ্যাকেট পরা ৩/৪ জন মানুষপ্লেকার্ড নিয়ে ছুটে আসে এবং ধরাধরি করে করোনা রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামায়।কেউ হাতে তুলে নেয় রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র।আবার কেউবা রোগীকে স্ট্রেচারে বসিয়ে নিয়ে যায় হাসপাতালে। এরা সবাই আমাদের কাছের মানুষ,আমাদেরই সমগোত্রীয় কিন্তু জেন্ডার গত সমস্যার জন্য আমাদের কাছে,আমাদের সমাজের কাছে অবহেলিত, নিষ্পেষিত।সামাজিক সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষ,যাদের আমরা কটাক্ষ করে বলি হিজড়া।

এরা সকলে এদের গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “ বৃহন্নলা”- এর স্বেচ্ছাসেবক। করোনার সম্মূখসারির যুদ্ধা হয়ে কাজ করা মানুষ মুনমুন, রুহী ও চাঁদনী এবং তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলাম। করোনা আক্রান্ত রোগীকে যেখানে আত্মীয় স্বজনরা বয়কট করছে।আক্রান্ত হওয়ার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া মানুষটির নিকটে আসছে না সেখানে “ বৃহন্নলা” – এর তৃতীয় লিঙ্গের মানুষগুলো পরম মমতায়,আদরে ও যত্নে কাছে থেকে সেবাযত্ন করছে, সাহস যোগাচ্ছে এর থেকে আর বড় প্রাপ্তি একজন করোনার রোগীর জন্য কি হতে পারে? আর তাই তো মনে হয়- ” তোমরা কে বল আমায় অভিশাপ দিয়েছো আমি না হয় বৃহন্নলা হয়ে অজ্ঞাত বাসে কাটিয়ে দেব সারাটা জীবন। ” – একথা বলার দিন হয়তো শেষ হয়ে এসেছে ।

সময় এসেছে পারিবারিক,সমাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের। সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে এই বৃহন্নলাদের মৌলিক অধিকার সমূহ বাস্তবায়নের। আর সমাজের এই পিছিয়ে পড়া অংশকে যদি মূল স্রোতধারায় সম্পৃক্ত করা না যায় তাহলে দেশের সার্বিক উন্নয়ন অনেকাংশে বিঘ্নিত হবে।সুযোগ ও সহযোগীতা পেলে এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোও আমাদের সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে পারে তার অনেকগুলো দৃষ্টান্ত ইতিমধ্যেই তারা স্থাপন করেছেন।

// স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক //

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন…

আরও পড়ুন…

টাকা সঞ্চয় বেড়ে গেছে: আড়াই লাখ কোটি টাকা ব্যাংকে উদ্বৃত্ত তারল্য

 

 

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চের শেষদিকে লকডাউন শুরু হয়। আর এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় অধিকাংশ ব্যবসা-বাণিজ্য। নতুন বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসেন অনেক ব্যবসায়ী। চলমান ব্যবসাও বন্ধ হয়ে যায় কারও কারও আবার কেউ বা ছোট করেন ব্যবসার পরিসর। চাকরিজীবীরাও সব ধরনের বিনিয়োগ ও বাড়তি খরচ থেকে সরে এসে সঞ্চয় শুরু করেন।

 

 

বিদেশ থেকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়লেও সে তুলনায় টাকা তোলা কম হয়েছে। একই চিত্র করোনার দ্বিতীয় ঢেউয়েও। চলতি বছরের মার্চে ক্ষতি কিছুটা কম হলেও এপ্রিলে পুরোপুরি থেমে গেছে। সব মিলিয়ে একের পর এক করোনার অভিঘাতে দেশের অর্থনীতি স্বাভাবিকের তুলনায় অনেকাংশে স্থবির হয়ে পড়েছে। পর্যাপ্ত ঋণ বিতরণ ও বিনিয়োগ না হওয়ায় চলতি বছরের মার্চ ও এপ্রিলে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য আড়াই লাখ কোটি টাকা ছাড়াতে পারে। তবে ঈদকে ঘিরে আবার চাঙ্গা হয়ে উঠবে ব্যাংকিং খাত-এমন ধারণা ব্যাংকারদের।

 

জানতে চাইলে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হালিম চৌধুরী যুগান্তরকে বলেন, সাময়িক স্থবির হলেও ঈদকে ঘিরে অর্থের ব্যাপক চলাচল হবে। অর্থাৎ মে মাসে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য কমতে পারে।

 

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম যুগান্তরকে বলেন, এ মুহূর্তে তারল্য এবং ডলারের কোনো ঘাটতি নেই। ব্যাংকগুলোর হাতে প্রচুর উদ্বৃত্ত তারল্য রয়েছে। তবে আসছে রোজার ঈদে তারল্য কিছুটা কমতে পারে। কারণ সবকিছু খুলে দিচ্ছে, লেনদেন হবে অনেক।

 

সূত্র জানায়, ঋণের চাহিদা বাড়ার কারণে চলতি বছরের জানুয়ারি থেকেই ব্যাংক খাতের অতিরিক্ত তারল্য কমছিল। যা ফেব্রুয়ারিতে এসে আরও কমেছে।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ফেব্রুয়ারি শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকা, এক মাস আগে যা ছিল ২ লাখ ৪ হাজার ৭০ কোটি টাকা। তবে গত এক বছরের ব্যবধানে অতিরিক্ত তারল্য বেড়েছে ৯২ দশমিক ৪২ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যেও পরিমাণ ছিল এক লাখ ৩ হাজার ৯৩৪ কোটি টাকা।

 

ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যে ফেব্র“য়ারিতে কমলেও মার্চ এবং এপ্রিল মাসে বাড়বে। কারণ করোনার দ্বিতীয় ঢেউ দেশের অর্থনীতিতে আবারও বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। তারা বলছেন, জানুয়ারি ও ফেব্র“য়ারিতে ঋণের চাহিদা কিছুটা বাড়লেও বর্তমানে এই চাহিদা আবার কমতে শুরু করেছে।

 

এদিকে করোনাভাইরাসে ব্যবসায়ীরা গুটিয়ে গেলেও কম সুদের প্রণোদনা ঋণে যেন আবার প্রাণ ফিরে পান। পুরোনো ঋণ পরিশোধেই হোক বা চলতি মূলধনের জন্যই হোক, ব্যবসায়ীরা সীমিত পরিসরে ঋণ নিয়েছেন। ফলে ২০২০ সালে ঋণ বিতরণ ভালো হয়েছে।

 

এরপরও ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। যা বর্তমানে আড়াই লাখ কোটি টাকা ছাড়াতে পারে। বিশাল এই তারল্যের একটি বড় অংশ বিলবন্ডে বিনিয়োগ করেছে। বাকি টাকা ব্যাংকগুলোতে অলস পড়ে আছে। ব্যাংকগুলোর জুলাই-ফেব্র“য়ারি সময়ের তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘লকডাউনে’ বাংলাদেশ ব্যাংকের অনেক বিভাগ বন্ধ থাকায় মার্চের তথ্য এখনো পাওয়া যায়নি। আর এপ্রিলে উদ্বৃত্ত তারল্য সবচেয়ে বেশি হবে। কারণ মাসের পুরোটা কেটেছে লকডাউনে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে গত জানুয়ারিতে ১২ লাখ ৮৬ হাজার ২০১ কোটি টাকায় উঠেছে। এত বিপুল আমানত আগে কখনো দেখা যায়নি। ২০২০ সালের জুন শেষে আমানত ছিল ১১ লাখ ৮০ হাজার ৯৯৯ কোটি টাকা। অর্থাৎ চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে আমানত বেড়েছে ১ লাখ ৫ হাজার ২০২ কোটি টাকা। আগের ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে আমানত বেড়েছিল ৭৩ হাজার ৩৪৯ কোটি টাকা। তারও আগের ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে আমানত বৃদ্ধি পেয়েছিল ৪০ হাজার ৮৩৫ কোটি টাকা। এতে দেখা যায়, করোনার মধ্যেই আমানত বেড়েছে সবচেয়ে বেশি।

 

ব্যাংক কর্মকর্তারা জানান, করোনার মধ্যে প্রবাসী আয় অনেক বেশি এসেছে। এসব টাকার বড় অংশ ব্যাংকে আমানত হিসেবে জমা হয়েছে। আগে যারা সঞ্চয় করেননি, তারাও করোনাকালে সঞ্চয় করতে শুরু করেছেন। আসলে করোনা সবাইকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ফেলে দেওয়ার কারণেই সঞ্চয়ের প্রবণতা ও পরিমাণ বেড়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমানত রয়েছে সোনালীর। গত ডিসেম্বর শেষে এই ব্যাংকে গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ৩৫৭ কোটি টাকা। এক বছরে ব্যাংকটির আমানত বেড়েছে ৯ হাজার ৪৭৮ কোটি টাকা। সোনালীর পেছনে রয়েছে অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। বেসরকারি খাতে সবচেয়ে বেশি আমানত রয়েছে ইসলামী ব্যাংকের। জানুয়ারি শেষে ব্যাংকটিতে আমানত বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার কোটি টাকা, যা গত বছরের জুনে ছিল ১ লাখ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে ব্যাংকটিতে আমানত ছিল ৯৪ হাজার ৬৮১ কোটি টাকা।পূবালী ব্যাংকে গচ্ছিত আমানতের পরিমাণ ৪৩ হাজার ২০০ কোটি টাকা, যা বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এরপরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৪৩ হাজার ১৫৮ কোটি ও ন্যাশনাল ব্যাংকে ৪২ হাজার ৮০০ কোটি টাকার আমানত রয়েছে।

 

এদিকে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকগুলো মোট ৯৫ হাজার ৭২৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ফলে সার্বিক ঋণের পরিমাণ গত জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ২১৯ কোটি টাকা, যা গত বছরের জুন শেষে ছিল ১৩ লাখ ৫২ হাজার ৪৯০ কোটি টাকা (এই ঋণ নন-ফান্ডেড দায়সহ, গত জানুয়ারিতে শুধু ঋণ ছিল ১১ লাখ ২১ হাজার ১২২ কোটি টাকা)। আগের ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণ হয়েছিল ৯৬ হাজার ৬৪ কোটি টাকা। তার আগের ২০১৮-১৯ সালের একই সময়ে ঋণ বিতরণ হয়েছিল ৬৭ হাজার ৭৫২ কোটি টাকা। বিভিন্ন খাতের ব্যবসায়ী-উদ্যোক্তাদের করোনার প্রভাব মোকাবিলায় সহায়তা করতে সরকার কম সুদের এক লাখ কোটি টাকার বেশি ঋণ প্যাকেজ ঘোষণা করে। ওই প্যাকেজের ঋণ বিতরণ এখনো চলছে। ইতোমধ্যে ৭৫ হাজার কোটি টাকার মতো বিতরণ হয়েছে। প্রণোদনা প্যাকেজের ফলে জুলাই-জানুয়ারি সময়ে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের কাছাকাছি পৌঁছে গেছে।

অনলাইন ডেস্ক।।

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন…

আরো পড়ুন…

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালানোর জন্য মসজিদের মাইকে ঘোষণা দেয়া দুই ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালালো দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।

তাণ্ডবের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। 

জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে।

 

পুলিশের সূত্রটি আরো জানায়, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।

উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী ও অঙ্গ সহযোগি নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় সংঘর্ষে অন্তত ১৩ জন প্রাণ হারান।

অনলাইন ডেস্ক।।

 

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন…

এমপি তন্ময়ের পরিচয়ে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুলে বড় বড় চাকরীর প্রতারণা