ডুমুরিয়ায় বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি এর প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি অগ্নি সন্ত্রাস এর প্রতিবাদে ২৯ অক্টোবর রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেনের সঞ্চলানয়ে  আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনুাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়দ্দার, জেলা আওয়ামীলীগ সদস্য আজগার বিশ্বাস তারা, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃলাল জোর্দ্দার, উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, যুগ্ন সম্পাদক,এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক,কাজী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, অধ্যক্ষ  সমারেশ মন্ডল, গাজী তৌহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা খান আবু বক্কার, মোল্যা জাহিদুল ইসলাম, শেখ হেফজুর রহমান, এ্যাড. প্রতাব রায়, মহিলা আওয়ামী লীগের তহমিনা বেগম, হাসনা হেনা, শারমিন পারভিন রুমা, শোভা রানী হালদার,যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষকলীগের অরিন্দম মল্লিক, যুব মহিলা লীগের শিমু আক্তার, বিভা বিশ্বাস, কাজী মেহেদেী হাসান রাজা, গাজী সোহেল আহম্মেদ লিটন,  ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ। সমাবেশে  উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন  ইউনিয়নের সভাপতি /সম্পাদক ও ইউপি চেয়ারম্যানু উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডুমুরিয়ার মোটর সাইকেল দুঘটনায় পুলিশ সদস‍্য নিহত ও আহত ১ জন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) নিহত ও জুয়েল মিয়া নামের একজন গুরতর আহত হয়েছে।

শনিবার (২৮অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের টার্নিং পয়েন্টে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার ,চুকনগর বাজার থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া(৩০) মোটর সাইকেল যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫ নম্বরের যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটর সাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি  দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেঁটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মূর্মুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত্যু বলে ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই পারভেজ মুন্সী।তিনি জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। কিন্তু  ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে  পিছু নিয়ে আটক করতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, মুমুর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ- আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

 

ডুমুরিয়ার ভদ্রা পাড়ের শিক্ষালয় নিত‍্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ‍্যমিক বিদ‍্যালয় এর বর্নিল অনুষ্ঠান মালার মধ‍্যে দিয়ে শতবর্ষ উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ভদ্রা পাড়ের শিক্ষালয় ডুমুরিয়া নিত‍্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ‍্যমিক বিদ‍্যালয় এর শতবর্ষ    বর্নিল অনুষ্ঠান মালার মধ‍্যে দিয়ে উদযাপিত হয়েছে।   নবীন ও প্রবীন শত শত শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত আনন্দ ঘন পরিবেশের মধ‍্যে দিয়ে শতবর্ষ উৎসব পালিত হয়েছে। ২৬ অক্টোবর  শুক্রবার সকালে স্কুল চত্বরে এক  মিলন মেলায় পরিনত হয়।

অনুষ্ঠানটি ভাচুয়াল ভাবে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড, দিপু মনি। শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। স্কুলের প্রধান শিক্ষক মো: আইযুব হোসেনে ও প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম  এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  ম‍্যাজিষ্ট্রেষ্ট মীর আলিফ  রেজা, অতিরিক্ত পুলিশ  সুপার সুশান্ত সরকার ( ক্রাইম এনড অপারেশ),  বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান, বিশ্ব বিদ‍্যালয়ের মঞ্জুরি কমিশনের  সদস‍্য ড.বিশ্বজিৎ চন্দ্র চন্দ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, আহবায়ক কমিটির  ড.গাজী মাহাবুর রহমান, মকবুল হোসেন, মোস্তফা সরোয়ার, মোল্ল‍্যা মোশাররফ হোসেন প্রমুখ। ১৯৪৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদ‍্যালয়ের শত শত শিক্ষার্থী সকাল থেকে  অনুষ্ঠানে যোগ দেন।

স্কুল জীবনের পুরাতন বন্ধুকে পেয়ে অতিতের লোকানো  নানান গল্প গুজবে মেতে উঠেন। ও স্কুলের প্রাক্তন জীবিত শিক্ষকদের সাথে কুশল বিনিময় মোবাইল সেলফি তুলে স্মরনীয় করে রাখার প্রয়াস করেছেন। শতবর্ষ উদযাপন কমিটির শতবর্ষকে স্মরনীয় করার লক্ষ‍্যে একটি স্মরনীকা ও শতবর্ষ সম্ভ স্মৃতি করেছেন।

ভদ্রা পাড়ে শিক্ষালয়ে স্মরনীকায়  স্কুলের ইতিহাস ঐতিহ্য ও নানান দিক তুলে ধরা হয়েছে। বিকেলে শতবর্ষের বিভিন্ন ব‍্যাচের শিক্ষার্থীদের স্মৃতি চারন করেন শিক্ষার্থীরা। সন্ধ‍্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে চিত্র নায়িকা অপু বিশ্বাস, কষ্ঠশিল্পি নোলক বাবু, ইমরান, নিশি শ্রবন্তি কষ্ঠে গান পরিবেশিত হয়।

 

ডুমুরিয়ায় শারদীয় দূর্গা উৎসব অনুষ্টানে ২১৪ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অনুদানের অর্থ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ২০ অক্টোবর শুক্রবার বিকেলে শারদীয় দূর্গা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট সরকারী বরাদ্ধে অর্থ,  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ স্থানীয় এমপি’র অনুদান ও পূজা উদয়াপন পরিষদের সভাপতি’র অনুদানের অর্থ বিতরন করা হয়েছে।

এবার উপজেলায় ২১৪ টি মন্দিরে শারদীয় দূর্গা উৎসব মহা ধুমধামের মধ্যে শুরু হয়েছে। অর্থ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। পূজার উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল বৈরাগী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া,বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, রঘুনাথপুর ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, বিভূতি বিশ্বাস প্রমুখ। সভায় ১৪ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। প্রতিটি মন্দিরে ২২ হাজার ৭শত টাকা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ফিলিস্তিনে অবেধ দখলদার ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ২০ অক্টোবর  শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলা  ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার মোহাতামিম

মাওলানা মোস্তাক আহম্মেদ। বক্তব‍্য দেন  মুফতি আবদুল কাইযুম জমাদ্দার, মাও: আব্দুর রহমান, মুফতি ফকরুল হাসান, মুফতি ফয়জুল করিম, মাও: মুজিবুর  রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আবু সালেহ, মাও: আবু সাঈদ আল মাহমুদ, মাও: আজহারুল ইসলাম, মাও: ইউসুফ আজাদি, মাও: মাসুম বিল্লাহ, মাওলানা মাহামুদুল হাসান, মাও: তৌফিকুর রহমান, মাও: জোবায়ের, কারী ওহিদুজ্জামান, হাফেজ মো: আতাউল্লাহ, প্রমুখ। আলোচনা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা  স্থলে দোয়া অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় বিশ্ব খাদ‍্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় বিশ্ব খাদ‍্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে  সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব‍্য দেন কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন, খাদ‍্য কর্মকর্তা মো : কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকতা মো: ওয়ালিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম এ এরশাদ প্রমুখ ।

ডুমুরিয়ায় যুব উন্নযন দপ্তরের সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া  উপজেলা  যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে সোমবার সকালে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক একদিনের এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বক্তব‍্য দেন কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান প্রমুখ।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //
 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ১১ অক্টোবর  বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা  বিভাগের  উদ‍্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ‍্যালয়ের  শিক্ষার্থীরা অংগ্রহন করে।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ফায়ার সার্ভিস ডিফেন্স এর সরদার শরিফুল ইসলাম, প‍্রকল্প বাস্তবায়ন দপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: রাসেল আহম্মেদ, কার্যসহকারী মোহাম্মদ  আলী প্রমুখ।

ডুমুরিয়ায় দূর্নীতি দমন কমিশন এর উদ্যোগে শিক্ষা উপকরন বিতরন  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ৮ আক্টোবর রবিবার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর বালিকা বিদ্যালয়ের সততা সেন্টার পরিদর্শন, শিক্ষা উপকরন বিতরন  ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো: আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মো: রুবেল হোসেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, সহ সভাপতি ও শিক্ষক সৌমিত্র বিশ্বাস, প্রভাষক চন্দনা বিশ্বাস, কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, দীনেশ মন্ডল, বিউটি বিশ্বাস, রাকিবুজ্জামান পিন্টু,স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, সহকারী শিক্ষিকা সালমা পারভীন, হারুনার রশিদ, এম এম আরিফুজ্জামান মিল্টন।

প্রধান অতিথি সততা সেন্টার পরিদর্শন ও দুটি বিদ্যালয়ে ৫০ জন করে একশত জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

দলের নিবেদিত নিষ্ঠাও আর্দশবান কর্মীর কখনো মৃত‍্যু হয়না – সমাজের কাছ যুগ যুগ বেচেঁ থাকে —–সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন দলের নিবেদিত  নিষ্ঠা ও আর্দশবান কর্মীর  কখনো মৃত্যু হয়না । যুগে যুগে তার কর্ম ত্যাগ ভালাবাসা দলের পরবর্তী কর্মীদের অনুপ্রেরনা যোগায়। দলের আর্দশবান কর্মীদের স্মরনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দিনে জাতিয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিকে বিজয় আনতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং নিহত পরিবারের প্রতি গভীর শোক করেন। ৩রা অক্টোবর  মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া  সদর ইউনিয়ন আওয়ামীলীগের  উদ্যোগে আয়োজিত শোক সভার আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সভাপতি খান নজরুল ইসলাম, সদর ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মোল্যা জাকির হোসেন, সদর আওয়ামীলীগের সহ সভাপতি কানাই লাল, কর্মী দিপঙ্ক কান্তি কুন্ডু’র বিদেহী আত্নার শান্তি কামনায় দলীয় কার্যলয়ে আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফছার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, মোল্য জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, প্রভাষক গোবিন্দ গোষ, শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামীলীগের তহমিনা বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, প্রভাষক সুলগ্না বসু, হাফিজ খান, শেখ জামিল আক্তার লেলিন, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, আব্দুল হামিদ সরদার, মাহমুদ খান, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ।