সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে পরিশ্রমী, মেধাবী  ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছে হাবিব

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব আদর্শিক, পরিক্ষিত, জন ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে সর্ব মহলে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন।

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, তবে স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে নানা প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যেতে পারেন তিনিই হন সফল।

যিনি রাজনৈতিক জীবনের শুরু থেকেই অনেক বাধা, বিপত্তি ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল আওয়ামীলীগের কর্মী।  তিনি রাজনীতিক নেতা হিসেবেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বদায়।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  পদে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।

নিবেদিত এই মানুষটি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে নিরলস ভাবে দলের ও  জনগণের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য হাবিব তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে এস এম হাবিব অন‍্য প্রার্থীদের থেকে  দৌড়ে  এগিয়ে রয়েছেন বলে সকল শ্রেণী পেশার মানুষ আলোচনা  করছেন।

উপজেলার সর্বমহলে তিনি একজন ক্রীড়ামোদী সাদা মনের, উদার মানসিকতা  মানুষ হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দাগণ বলেন, তারা নেতা বা চেয়ারম্যান বোঝেন না। হাবিব ভাই একজন ভাল মানুষ, তিনি একজন কর্মঠ ব্যক্তি। হাবিব ভাই রাজনৈতিক নেতা হিসেবে কতটা সফল বা ব্যর্থ তা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে, তবে সংগঠন শক্তিশালী করতে তার যে অবদান সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই।

ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী, মেধাবী  ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাংসদের সার্বিক সহযোগিতায় গৃহীত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন এলাকায়।

সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছেন জনগণ।

তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়ন, কালভাট, ব্রীজ স্কুল,মাদ্রাসা,কবরস্থান, মসজিদ ,ঈদগা মাঠ সংস্কার করেছেন।

নির্বাচনকে সামনে রেখে এস এম হাবিব বলেন,  উপজেলাবাসীর  সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনে তিনি তার সততা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে উপজেলা বাসীকে সেবা দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

কচুয়ায় ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।  বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবেক ইউপি চেয়ারম্যান মীর তকদীরুজ্জামান, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান লিটন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ লিটন মোল্লা, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রাজীব হোসেন, প্রয়াত ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্করসিদ্দিকের স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার, সাবেক ইউপি সদস্য মোসাঃ ফাতেমা আক্তার,শেখ শাহীন হোসেন।

নির্বাচনী  তফসিল অনুযায়ী ০১ এপ্রিল সোমবার মনোনয়নপত্র বাছাই, ৮এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ এপ্রিল রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।গত ৩১ জানুয়ারী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সুচি ঘোষনা করেন।

তালতলীতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের চার ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ রাতে তালতলী উপজেলা ছাত্রলীগ এ কমিটি ঘোষণা করে।

ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক এইচএম মিনহাজুল আবেদীন মিঠুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালতলীতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

নব গঠিত ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হলো ০১ নং পচাকোড়ালিয়া ইউনিয়নে সভাপতি এনামুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসীম হাওলাদার। ০৪ নং শারীকখালী ইউনিয়নে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক শরীফ হোসেন জোঃ। ৩ নং কড়াইবাড়ীয়া ইউনিয়নে সভাপতি ইউনুসুর রহমান রাজিব সাধারণ সম্পাদক মোঃ রায়হান এবং ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নে সভাপতি বেল্লাল হোসেন ফারাবি ও মাইমুন ইসলামকে সম্পাদক করে নব গঠিত কমিটিকি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য ৪ টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

আমতলীতে নারী এমপি ফারজানা সুমিকে নাগরিক সংবর্ধনা প্রদান

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে (৩১৪, মহিলা আসন-১৪) নারী এমপি প্রভাষক ফারজানা সুমিকে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতা প্রভাষক ইফতেখার রসুল তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি। সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান,  জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহস্রাধিক সুশীল সমাজের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের হোগলাপাশায় আঃলীগ নেতা উপর হামলার অভিযোগে  ইউপি সদস্য আটক

 //শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের হোগলাপাশায় আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার স্বাক্ষী বেলায়েত হোসেন কে হত্যার চেষ্টার ঘটনায় আহত দুই জন। আটক ইউপি সদস্য জাহিদ মাঝি।

বৌলপুর গ্রামের কুদ্দুস শেখের পুত্র রহিম শেখ জানায়, হোগলাপাশা ইউনিয়নেরে প্রবিন আওয়ামীলীগনেতা বৌলপুর গ্রামের বেলায়েত হোসেন ও তার ভাইপো রহিম শেখ শুক্রবার সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মীরবর বাড়ির পুলের নিকট পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ইউপি সদস্য জাহিদ মাঝি  ও তার সন্ত্রাসী  বাহিনী তাদের উপর হামলা করে মারধর করে মৃত ভেবে ফেলে যায়।এলাকাবাসী বেলায়েত হোসেন ও রহিম শেখকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, ২০১২ সালে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার ২ নং আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। সে হত্যা মামলা থেকে নিজেকে রক্ষাকরতে স্বাক্ষী আওয়ামীলীগনেতা বেলায়েত হোসেন কে হত্যার উদ্যেশ্যে তারই পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝি ও তার  সন্ত্রাসী  বাহিনি সোহাগ শেখ, শিমুল তালুকদার, জসিম শেখ, জান্নাতুল শেখ, ইব্রাইিম শেখ, ফেরদাউস সহ ১৪/১৫ জন কেদিয়ে তাদের উপর হামলা করে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বেলায়েত হোসেন  নামে এক ব্যক্তিকে  মারধর  করায় জড়িত থাকার সন্দেহে  ও এলাকার শান্তি শৃঙ্খলা  রক্ষার জন্য হোগলাপাশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝিকে আটক করে ৫৪ ধারায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাত পোহালেই আমতলী পৌর নির্বাচন, ঝুঁকিতে ৪ কেন্দ্র, বহিরাগতদের কৌশল অবলম্বন

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

রাত পোহালেই বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন।জেলা ও উপজেলা প্রশাসন  নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে  থাকলেও ঝুঁকিতে রয়েছে ৪টি কেন্দ্রে।প্রশাসনিক নজরদারিতে কৌশল পাল্টেছে বহিরাগতরাও।

প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে গতকাল রাত ৮ ঘটিকায় শেষ হয় প্রার্থীদের সকল ধরনের প্রচার প্রচারণা।

ভোটার ও প্রার্থীদের সাথে আলোচনা করে জানা যায়,আমতলী পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গুলো ঝুকিপূর্ণ। এ কেন্দ্র গুলোতে ভোটার ও প্রার্থীরা কঠোর প্রশাসনিক ব্যবস্হা গ্রহনের দাবী জানান।এ ছাড়াও প্রশাসনিক কঠোর ব্যবস্হা গ্রহনের ফলে বহিরাগতদের আনাগোনা কমলেও একেবারে থেমে যায়নি।বহিরাগতরা কৌশল পাল্টে মুল শহরের চেয়ে নিরিবিলি ওয়ার্ড গুলোতে অবস্থান করছে। এ ছাড়াও বিভিন্ন বাসা বাড়ী ও আবাসিক হোটেলে কৌশলে অবস্থান নিয়েছে।

বর্তমান মেয়র মতিয়ার রহমান (মোবাইল মার্কা প্রার্থী) বলেন, ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে যার কারনে এই ওয়ার্ডগুলো ঝুকিপূর্ণ মনে হচ্ছে। তবে নির্বাচন অফিসার আমাদেরকে আস্বস্ত করেছেন তিনি আমতলী পৌরসভায় একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন।

তবে নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং আব্দুল হাই আল হাদি। তিনি জানান নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না।

আমতলী পৌর নির্বাচনে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু

মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এবং সুষ্ঠ নির্বাচন নিয়ে জনমনে শংকা দুর করতে পৌর শহরেরর অভ্যতরে বহিরাগত বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

আজ বিকাল ৫টয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান শুরু হয়েছে।সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে আলাপকালে তিনি জানান আগামী ৯মার্চ আমতলী পৌরসভার নির্বাচনে পৌর শহরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিরাগতদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী জানান,আমতলী পৌরসভা নির্বাচনে একজন বহিরাগতও থাকতে পারবেনা। নির্বাচন সুস্ঠ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হবে।

আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর উপর সশস্ত্র হামলা

//বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মতিয়ার রহমান এর উপরে সশস্ত্র হামলা হয়েছে।

আজ রাত সারে এগারোটায় পৌর সভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মিজান এর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার পথে এ সশস্ত্র হামলা হয়েছে।

এ বিষয়ে মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন,পৌর শহরের ৭নং  ওয়ার্ডের বাসিন্দা আমার এক কর্মীর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার সময়ে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুল আহসান নান্নুর ক্যাডার সোহেল গাজী ও নয়ন মৃধার নেতৃত্বে শতাধিক সশস্ত্র ক্যাডার নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্য এ হামলা চালায়। ঘটনা জানতে পেরে আমতলী থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে উদ্ধার করে। এ সনয় নয়ন মৃধা নামের এক সশস্ত্র ক্যাডারকে গ্রেফতার করে।

এ রিপোর্ট লেখার সময়ে ঘটনা শুনে ৪,৫ নং ওয়ার্ডের নারীরা মেয়রকে দেখার উদ্দেশ্য তার বাসায় আসার পথে নারীদের উপর কামাল আকনের নেতৃত্বে হামলা চালানো হয়।

হামলার স্বীকার ভুক্তভোগী নারীরা বলেন আমরা পৌরসভভায় বসবাস করতে পারবোনা।

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা, রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

আগামী ৯ মার্চ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আমতলীতে বহিরাগতদের আনাগোনায় সুষ্ঠ ভোট নিয়ে পৌরবাসী শংকায় থাকলেও রিটার্নিং অফিসার জানালেন পৌরসভার ভিতরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।

সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে আলোচনা করলে ভোটাররা বলেন,আমরা পৌরসভায় সুষ্ঠ নির্বাচন চাই,আমরা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। মানুষ যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে আমরা সেটা চাই। কিন্তু আমরা সুষ্ঠ নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছি কারন এখানে বহিরাগতদের আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ভোটারদের মাঝে পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন জনপ্রতিনিধিদের নেতৃত্বে সন্ত্রাসীদের আনাগোনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকা রয়েছে।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, আমতলী পৌর শহরের অলি গলিতে দেখা যাচ্ছে বহিরাগত ও সন্ত্রাসী। এদের আচারণ ও চলাফেরায় সাধারণ জনগণ ভয়ভীতিতে আছে। আমরা প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।

বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী বলেন,বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনার বিষয়ে আমরা অবগত,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের ৭২ ঘন্টা পূর্বে আমতলী পৌরসভায় একজনও বহিরাগত থাকতে পারবে না। ৭২ ঘন্টা পূর্বে আমরা মাইকিং করে বহিরাগতদের পৌরসভা ত্যাগ করতে অনুরোধ করবো তারপরও যদি কেউ থাকে তাদেরকে খুঁজে বের করা হবে।

এমপির বিরুদ্ধে অপপ্রচার; প্রতিবাদে মানববন্ধন

এম মুরশীদ আলী :

খুলনা-৪ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, নৈহাটীর কৃতি সন্তান আব্দুস সালাম মূর্শেদী এমপি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে মানববন্ধন গত ৫ মার্চ সকাল ১১ টায় রূপসা উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম আঃ সালাম। তিনি বলেন, আওয়ামীলীগের আদর্শ এবং সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং খুলনা-৪ আসনে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে হেয়প্রতিপন্ন বিদ্রুপ বিষেদাগার করার প্রতিবাদে, মো. কামাল উদ্দিন বাদশা কে রূপসার সর্বসাধারণ ও আওয়ামীলীগ নেতা-কর্মীরা প্রতিহত করার জন্য রূপসা উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করছে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মঈন উদ্দীন শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদারের পরিচালনায় বক্তৃতা করেন- সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শ্যামল দাস, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহম্মাদ আলী জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা শেখ জমির হোসেন, আলমগীর মল্লিক, আসাদ বাবু, মনিরুজ্জামান পিলু, টিএসবি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. আবু তাহের, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলু, ইউপি সদস্য ইন্তাজ মোল্যা, কামাল শেখ, উৎপল কুমার দত্ত, আয়ূব আলী খান, নজরুল ভূইয়া, আমজাদ হোসেন, জুলফিকার আলী, রূপসা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সোহেল, সফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, জ্যাকি ইসলাম সজল, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, কৃষকলীগ নেতা রহমত আলী শেখ, ইন্দ্রজিৎ বিশ্বাস, আজিজুল মোল্যা, অরুপ কুন্ডু, ইমরাজ হোসেন, মিরাজুল ইসলাম, সৈয়দ সজল, আসমানি বেগম, জাকির খান, উর্মিলা রায়, তৌহিদ কাজি, নাহিদ হাসান, রিপন শেখ, জুয়েল শেখ সাদ্দাম, সন্দীপ হালদার, পীযূষ হালদার, বিক্রম হালদার, কমলেশ রায়, খাইরুল শেখ,চুন্নু, নিলয় হালদার, রফি শেখ, সাব্বির শেখ, খলিল শেখ, হাসান, তোতন, মমতাজ, সনিয়া, ফাতেমা বেগম, লাইজু বেগম, মারুফ খান, সেলিম শেখ, ইউসুফ শেখ, দীপ খান, হাসান মল্লিক, আয়ূব খান প্রমূখ।