ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী রুদাঘরা মিকশিমিল উচ্চ বিদ‍্যালয় এর ম‍্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলার ঐতিহ্য বাহী রুদাঘরা মিকশিমিল উচ্চ বিদ‍্যালয় এর ম‍্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক ও খুলনা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাব বি জ্ঞান বিভাগের প্রভাষক এম এম ইমরান হোসেন।
১৯ অক্টোবর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসে স্কুলের ম‍্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত ।  সভাপতি  পদে দুজন প্রার্থী থাকায়  শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস স্কুলের নির্বাচিত অভিভাবক সদস‍্য টিআর প্রতিনিধির  মতামতের ভিত্তিতে গোপন ব‍্যালটে  ভোট প্রদান করেন।  প্রাপ্ত ফলাফলে এম এম ইমরান হোসেন ৩ ভোটও  গাজী  তোহিদ   আহম্মেদ  ২ ভোট পান।   টিআর প্রতিনিধি ৩ জন  ভোটার ভোট দানে বিরত থাকে।  এম এম ইমরান হোসেন কে বিজয়ী ঘোষনা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার দেবাশিষ বিশ্বাস।
জাহিদুর রহমান বিপ্লব

অভয়নগরে আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটে ২২বর্ষের শিক্ষার্থীদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটে ২২বর্ষের শিক্ষার্থীদের ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটের হল রুমে এ ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার (খুলনা) উপ সহকারী  প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা হোসাইন, বাংলাদেশ বেতার (নওয়াপাড়া) উপ সহকারি প্রকৌশলী মোঃ এনামুল হক, আব্দুর রহমান ইঞ্জিঃ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চৈতী।

রামপালে স্কুল শিক্ষকের নির্যাতনের শিকার সুমাইয়ার সংবাদ সম্মেলন

 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে নির্মম নির্যাতনের অভিযোগে স্বামী নাজমুল হাসানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ সুমাইয়া খাতুন। এক সন্তানের জননী ওই গৃহবধূ স্বামী সন্তান নিয়ে সংসার করার চেষ্টায় ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলন করেন।

শনিবার বেলা ১১ টায় শ্রীফলতলাস্থ তার পিতা মাহামুদ শেখের বাড়ীতে লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ইং ২০১৩ তারিখ উভয় পরিবারে সম্মতিতে সিংগড়বুনিয়ার নূরুল ইসলাম খোকোর পুত্র নাজমুল হাসানের সাথে বিয়ে হয়। ওই সংসারে হাসিরুন মাহিন নামের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামী একজন নারী লোভী ও নারী আসক্ত। সে ৪/৫ টি বিয়ে করেছেন। এরপর জনৈক এক নার্সের সাথে পরকীয়ায় জড়িয়ে তার কথায় আমাকে নির্মমভাবে নির্যাতন শুরু করেন। এমনভাবে সে নির্যাতন করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে মলত্যাগ করে সেই মল আমার মুখে মুছে দেয়, মুখের মধ্যে পুরে দেয়, এমনকি সে বিভৎস আচরণ করে। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সংসার করে আসছি। সে আমাকে তালাক দিয়েছে বলে প্রকাশ করে বলে আমি আবারও বিয়ে করবো। আমি ওই নার্সকেই বিয়ে করবো। দেখি তুই কি করতে পারিস ? এই বলে গত ইং ১৫ সেপ্টেম্বর সকালে তার পরিবারের সকলের সমনে আমার পরুন সোনার গহনা কেড়ে নেয়। আমি বাঁধা দিলে সে নির্মমভাবে মারপিট করে। খবর পেয়ে আমার পিতা বাড়িতে এনে চিকিৎসা করান। এমন অবস্থায় আমি ও আমার পুত্র মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের কাছে ও প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার চাই।

এ বিষয়ে অভিযুক্ত রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সহ শিক্ষক হাওলাদার নাজমুল হাসানের সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্ত্রী আমার অবাধ্য। তাকে আমি তালাক দিয়েছি। তবে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। প্রশ্ন রাখা হয় তার স্ত্রীর অন্য কোন দোষ ত্রুটি আছে কি না ? এর উত্তরে জানান, আছে তবে সেটিও তিনি প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

রূপসায় কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

//এম মুরশীদ আলী//

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষ ও কিশোর-কিশোরীদের ইতিবাচক আচরণে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ দিয়েছে রূপসা ব্র্যাক। গত ৬ অক্টোবর সকাল ১০ টায় নৈহাটী ইউনিয়ন আলো ফুটবেই মো. সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় পরিচর্যা ও পুনবার্সন কেন্দ্রে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিপুটি ম্যানেজার (লিগ্যাল প্রোটেকশন) মহিতোষ সরকার এবং সাংবাদিক এম মুরশীদ আলী প্রমূখ।

প্রশিক্ষনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনা করেন। এ সময় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করা হয়ে থাকে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। যেমন-মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও ‘মা’ দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন রবিউল ইসলাম

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম। রবিবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক। সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. রবিউল ইসলাম। সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ন মন্ডল, এম, এম মহিতুর রহমান, মো. জাকির হোসেন, শেখ আওরঙ্গজেব ছোট প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।

যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় দুটি বিভাগে ৫৪জন ছাত্রকে সবক প্রদান

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, যশোর শাখার উদ্যোগে ১ অক্টোবর ( শনিবার) দুটি বিভাগে হিফয ও আমপারা মোট ৫৪জন ছাত্রকে সবক প্রদান করা হয়। যশোর শাখার প্রধান ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ আজমল হোসাইন – এর সার্র্বিক তত্ত্বাবধানেএবং শাখার নাযেমে তালিমাত মো: মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেয মাওলানা আব্দুল গনি খাঁন, ভাইস-প্রিন্সিপাল, সাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদরাসা, ইমাম ও খতিব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জামে মাসজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোঃ আশরাফ আলী, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, যশোর।সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও মাদরাসা যশোরা শাখার সম্মানিত তত্তাবধায়ক, খুলনা জোন পরিচালক হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ। অভিভাবকদের মধ্য থেকে অনুভুতি পেশ করেন , মীর আব্দুস শহীদ। এ ছাড়াও গার্লস ও প্রি-হিফয সেকশনের কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, আমিনুল ইসলাম , হাফেজ হাফিজুর রহমান, হাফেয আব্দুল্লাহ আল মামুন, সহ: নাজিমে তালিমাত মাসুম বিল্লাহ, প্রি-হিফয সেকশনের এ্যাডমিন সাইফুর রহমান। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ ছাত্রদের অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

এস এস সি প্রক্সি দিতে এসে কারাগারে

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার মহম্মদপুরে অন্যের হয়ে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে এসে আটক হয়েছেন মো. পিকুল শেখ (১৮) নামের এক যুবক। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর সদরের সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক পিকুল একই উপজেলার বাঔজানি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে। তিনি বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. আবু ওবাইদার হয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আবু ওবাইদা সদরের তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।

জানা গেছে, শুক্রবার সকাল ১১টা থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় সন্দেহ হলে কক্ষ পরিদর্শক শামীম আহমেদ প্রক্সি দিতে আসা পিকুলকে কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যান। সেখানে পিকুলকে পুলিশে সোপর্দ করা হয়। পরে মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিকুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ব্যক্তির উত্তরপত্র বাতিল করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ  আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করেছে।

ডুমুরিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতা স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম‍্যান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হয়েছেন শরাফপুর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম।

২৫ সেপ্টেম্বর রবিবার উপজেলা ম‍্যাধ‍্যমিক শিক্ষা অফিসে ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষকপ্রতিনিধি দের উপস্থিততে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সদস‍্যদের  মধ‍্যে শেখ রবিউল ইসলাম এর প্রস্তাব করা হলে প্রতিপক্ষ না থাকার সকলের ঐক‍্য মতে তাকে নির্বাচিত করা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, স্কুলের প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন।

 

ডুমুরিয়ায় পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ করায় শিক্ষককে জরিমানা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় চলতি এসএসসি পরীক্ষায় ডুমুরিয়া কেন্দ্রে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অবৈধ প্রবেশ ও  স্মাম্ট ফোন নিয়ে কেন্দ্র প্রবেশ করায়  এক স্কুল শিক্ষককে ভ্র‍্যামম‍্যান আদালত ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট মামুনুর রশিদের আদালতে রায় প্রদান করা হয়।

আদালত ও কেন্দ্র সচিব সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৫ম দিনে সাধারন গনিতের পরীক্ষা ছিল। যথা নিয়মে প্রথমে বেলা ১১টায় এম সি কিউ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন কুলটি বালিকা বিদ‍্যালয়ের ধর্মীয় শিক্ষক মুকুল ফৌজদার কেন্দ্রের অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করে।  এসময় কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ  ও মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ উক্ত শিক্ষককে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চান। কোন সঠিক উত্তর দিতে না পারায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উক্ত শিক্ষককে ১০হাজার টাকা জরিমানা করেন ।

 

অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি//
অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এইচ এম কমিউনিটি সেন্টারে তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সেবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সচিব (ঢাকা) ড. মুহাম্মদ আজিজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ফুলতলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাঃ শওকত হোসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিদর্শক মাওলানা সোলাইমান হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড কর্মকর্তা বকতিয়ার হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবর দফতর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ হাসানুর রহমান, মুফতি আবুল হুসাইন, নওয়াপাড়া বাজার জামে মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ শফিউর রহমান, হাফেজ মাওলানা শফিউল ইসলাম, ব্যবসায়ী খান মোঃ জিল্লুর রহমান, হিজবুল্লাহর মাদ্রাসার শিক্ষক মাওঃ আশরাফ হোসন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া হিজবুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মালক। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। নাজরা ও হিফজর সবক প্রদান করেন হিজবুল্লাহ মাদ্রাসার সহ সুপার মাওঃ ওয়ালিউল্লাহ বরকতি। এসময় তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসা থেকে ৭শত মার্কস পেয়ে যারা ভাল ফলাফল করেছেন তারা হলেন, তাহসীন, আবদুল্লাহ নাইম, নার্সারীতে নওরীন, প্রথম শ্রেণীতে মেহজাবীন মাইশা, দ্বিতীয় শ্রেনীতে রশিদ, ৪র্থ শ্রেণীতে ফাহমিদ হাসান, ৫ ম শ্রনী সাফায়েত রহমান, মোঃ আল শামী খান জিসান। নতুন কুরআন সবক নিয়েছেন মোঃ সাইব তাহমীদ, জেরিন, রমজানুর রহমান, মোঃ আল শামী খান জিসান।