ডুমুরিয়ায় দূর্নীতি দমন কমিশন এর উদ্যোগে শিক্ষা উপকরন বিতরন  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ৮ আক্টোবর রবিবার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর বালিকা বিদ্যালয়ের সততা সেন্টার পরিদর্শন, শিক্ষা উপকরন বিতরন  ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো: আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মো: রুবেল হোসেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, সহ সভাপতি ও শিক্ষক সৌমিত্র বিশ্বাস, প্রভাষক চন্দনা বিশ্বাস, কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, দীনেশ মন্ডল, বিউটি বিশ্বাস, রাকিবুজ্জামান পিন্টু,স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, সহকারী শিক্ষিকা সালমা পারভীন, হারুনার রশিদ, এম এম আরিফুজ্জামান মিল্টন।

প্রধান অতিথি সততা সেন্টার পরিদর্শন ও দুটি বিদ্যালয়ে ৫০ জন করে একশত জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগীতায় শ্রেষ্ট নির্বাচনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন ক্যাটাগরিতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী আফিসার শরীফ আসিফ রহমান নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া  উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরিবার অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন।
জানা গেছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান, শিক্ষকদের পাঠদান, শিক্ষার উন্নয়নে ভূমিকা বিদ্যালয়ের উন্নয়নে পরিকল্পনা, কমিটির কার্যক্রম তদারকি, উপজেলার শিক্ষা বিস্তারে ভূমিকা, ও মনিটোরিং ব্যবস্থা উন্নয়ন এবং সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আবদানে রাখার বিষয়ে অর্ন্তভূক্ত বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব নির্বাচন করা হয়েছে।

মোংলার দিগরাজ ডিগ্রী কলেজে ২০ বছর পর ছাত্রদলের কমিটি ঘোষনা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি।।

হাজারো জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে দীর্ঘ ২০ বছর পর মনিরুজ্জামান মুন্নাকে আহ্বায়ক ও মো শফিকুল সর্দার কে সদস্য সচিব করে দিগরাজ ডিগ্রি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন ছাত্রদলের প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।দীর্ঘদিন কমিটি না থাকায় কেন্দ্র থেকে বারবার কমিটি দেওয়ার নির্দেশ দিলে ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মতপার্থক্যের কারণে কমিটি করতে ব্যার্থ হয়। অবশেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশে কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ।কমিটির অন্য সদস্যরা হলো সাগর মোল্লা,ইমাম নাশায়,নাঈমুল ইসলাম,মেহেদী হাসান তামিম,সাব্বির তালুকদার, রাসেল শেখ,মোঃহাবিবুল্লাহ।
কামাল শেখ রাতুল খান মোঃ মারুফ,মুজাহিদুল ইসলাম ফাহিম, স্বাধীন মণ্ডল, মোঃরিয়াজ গাজী, মোঃহাসিব, সিরাজুল ইসলাম,মোঃরাকিব, মোঃসালমান খান রামু, মোঃবিল্লাল ফকির,ও মোঃরাসেল খান

কচুয়ার কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন এমপি শেখ তন্ময়

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ার কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন বাগেরহাট-২ আসনের এমপি, বঙ্গবন্ধু পরিবারের সদস্য  শেখ সারহান নাসের তন্ময়।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের জামিয়া-ই-ফারুকীয়া মঈনুচ্ছুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন তিনি। এসময়ে এমপিকে কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে এতিম শিশুরা । কাছ থেকে এমপির সাথে খাবার খেয়ে শিশুদের মাঝে বেশখা নিকটা উচ্ছাস দেখা দিয়েছে।দুপুরের খাবারের পুর্বে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাও.ইসমাইল হোসেন কাশেমীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়। তিনি বলেন, বর্তমান সরকার দেশের আলেম ওলামাদের উন্নয়নের জন্য কাজ করছে, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করছে শেখ হাসিনা সরকার। আগামী নির্বাচনে দেশের সাধারন মানুষের পাশাপাশি আলেম ওলামায়েরা শেখ হাসিনা তথা আওয়ামীলীগকে ভোট দিবেন।সভায় সম্মানীত মেহমান ছিলেন, নায়েবে মোহতামীম খাদেমুল ইসলাম গরহরডাঙ্গা মাদরাসা মুফতী উসামা আমীন। এসময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপির একান্ত সহকারী এইচ.এম.শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক সহ আলেম ওলামা, আওয়ামীলীগ ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আমতলীতে দায়িত্নে অবহেলায় অধ্যক্ষ সহ শিক্ষক-কর্মচারীদের শো’কজ 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

পাবলিক পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ আলীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।১৭ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৭ মে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের ‘কৃষি শিক্ষা’ বিষয়ের প্রশ্নপত্রের স্থলে হল কর্তৃপক্ষ তাদের ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের প্রশ্নপত্র বিতরণ করেছেন মর্মে একটি অভিযোগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠানো হয়। আপনাদের এহেন কর্মকাণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (গ) অনুচ্ছেদের পরিপন্থী।

এমতাবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে ক্ষতি সাধিত হয়েছে তার জন্য মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত/স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না মর্মে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মহা-পরিচালক বরাবর জবাব দিতে হবে।’ এ নোটিশের খবর আমতলী পৌছলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।

জানা গেছে,আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষা দিতপ না পেরে ৫৫ পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হয়ে যায়। পরীক্ষার্থী তানহা,হাবিুল্লাহ, আয়শা, ও আবিদা বলেন,চতুর্থ বিষয়ের পরীক্ষা দিতে না পারায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসাইন বলেন, নোটিশের জবাবের আলোকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলে তালা

//নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও একাধিক এসএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন না করার অভিযোগে  উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির চাটিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলে তালা দিয়ে প্রায় ৩ ঘন্টা তালা বন্ধ করে রাখে শিক্ষার্থীরা।

জানা যায়, চাটিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক বিভিন্ন অনিয়ম করে শিক্ষার্থীদের হয়রানি এবং এসএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য তাদের মূল সার্টিফিকেট ও কাগজপত্র নিয়েও প্রায় ৮ জন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করিয়ে না দেওয়া, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাস ছুটি, দীর্ঘ নয় মাস প্রতিষ্ঠানে ক্লাস না করে বেতন তোলারসহ নানান অনিয়মের অভিযোগ এনে সোমবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রায় ৩ ঘন্টা প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকে অবরুদ্ধ করে স্কুলের মূল পটকে তালা দিয়ে রাখে।

পরে সাংবাদিক ও স্হানীয়েদর সহযোগিতায় স্কুলের তালা খোলে সকল শিক্ষককে অবমুক্ত করা হয়।

এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা ক্লাস বর্জন করেছি, আমাদের সমস্যা সমাধান না হলে আমরা উপজেলা ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করবো।

অভিযুক্ত শিক্ষক সাইদুল হক নিজের অবহেলার দোষ শিকার করে বলেন, সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করে দেওয়া হবে।

স্কুল সভাপতি মাষ্টার খলিলুর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে আমি জানি না এবং জানতেও চাই না, আপনারা ব্যাবস্থা নেন।

ডুমুরিয়ায় ব্র‍্যাকের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের তরুন‍্যের জ্ঞান মেলা, কুইজ বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ব্র‍্যাকের আয়োজনে রাইট হিয়ার রাইট নাউ –  ২ অধিকার এখানে এখনই প্রকল্পের ইযুথ গ্রুপের সার্বিক সহযোগিতায় ১১ সেপ্টেম্বর  সোমবার  সকালে সাহস নোয়াকাঠী মাধ‍্যমিক বিদ‍্যালয়ে তরুনদের জ্ঞান মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র‍্যকের জেলা সমন্বয়কারী শিপ্রা রানী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুজ্জামান, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, ব্র‍্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মো: জিল্লুর রহমান, প্রাধান শিক্ষক পরিতোষ মন্ডল, স্কুল ম‍্যানেজিং কমিটির সদস‍্য মোল্ল‍্যা মোহাববত হোসেন, অধিকার এখানে এখনই প্রকল্পের ডিওএম শিখা রানী, ইযুথ গ্রুপের মো: ফয়সাল হোসেন,  এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন,সহকারী শিক্ষক আ: মান্নান,বিপুল জোর্দ্দার, পবিত্র কুমার বাছাড়,ইযুথ গ্রুপের রাব্বি, বিপুল, সোনিয়া, ইমরান, দিপ্তী রানী প্রমুখ। আলোচনা শেষে কুইজ,  বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে ব্যাপক কাজ করেছে।

সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে।

এই সরকার দেশের সব স্কুল-কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত দেশ গঠনে শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, একটি জাতিকে সুস্থভাবে গড়তে শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণ ও এমপিওভুক্তিসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ রেখেছে।

দেশে এখন কোনও কিছুর অভাব নেই। জনগণের প্রয়োজনে সব করা হচ্ছে। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই।

আজ ১০সেপ্টেম্বর বেলা ১১টায় রূপসা উপজেলা রিসোর্স সেন্টারে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে  এক  মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে  ও  শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম, সাবেক সদস‍্য আ: মজিদ ফকির,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,  সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার সহাকারী শিক্ষা কর্মকর্তা মো: মাসুদ রানা, ইউআরসি ইন্সটাকটর  মো: নসিবুর রহমান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আ:সাত্তার খান  শ্যামল কুমার দাস,  মাসুদ আলম,সালাউদ্দীন আহমেদ, মোতাহার হোসেন, আবুল কাশেম, নিশিত রঞ্জন মহলী, মারুফ মোড়ল  শাবানা খানম, তারিকুল ইসলাম শহিদুল ইসলাম, সাগরিকা সাহা, সুলতানা জাহান, পারভীন সুলতানা, নাসরিন নাহার লিপি,রোমেছা সুলতানাসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৬৮টি সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং

শ্রেষ্ঠ শিক্ষক ও সভাপতিদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।

এছাড়া বেলা সাড়ে ১২টায় সামন্তসেনা দারুসুন্নাত ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী  সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন

থানা অফিসার ইনচার্জ মো:শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ  ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশল  মো: আশরাফুল হক,  আ:মজিদ ফকির ,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, মাদ্রাসা সুপার মো:শফিউদ্দীন নেছারী, প্রতিষ্ঠানের সভাপতি মো:ইলিয়াজ শেখসহ শিক্ষক,শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Daily World News

৩৫০ সিসি মোটরসাইকেল এখন আপনিও চালাতে পারবেন

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে ১৪ আগস্ট  সোমবার সকালে চুকনগরস্হ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান। তিনি যুবদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ও সুন্দর ক্যারিয়ার গঠনের পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, দলিত আয়ুর্বেদিক ল্যাব এর ম্যানেজার প্রভাষ কুমার দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস ও বিপ্লব দাস নীরব।

স্পন্সরশীপ অফিসার  অঞ্জনা দাসের সঞ্চালনায় ওই সেমিনারে দলিত’র বিভিন্ন কর্ম এলাকার ১৩০জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

অপরাধ প্রবণতা রোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

//আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//

শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতনতা বিষয়ক সভা রূপসার দুটি স্কুলে অনুষ্ঠিত হয়।

সোমবার(১৪ আগষ্ট) সকালে রূপসার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্রীফলতলা ইউনিয়নের কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিয়ে সচেতন করতে রূপসা থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন।
এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন ওসি সিরাজুল ইসলাম।

সচেতনতা বিষয়ে আলাপকালে ওসি মো: সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা ব‍্যক্তিগত ভাবে, পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।’

এসময় বিদ্যালয়ের শিক্ষক, থানা পুলিশের সদস্য ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।