প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন: সারমিন সালাম

//আ: রাজ্জাক শেখ//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী করার জন‍্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

বিশেষ করে গ্রামের নারীদের স্বাবলম্বী করার জন্য হাতের কাজ, পশুপালন বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র মহিলাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফলতা কে কাজে লাগিয়ে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আগের মত এখন আর কোন পরিবার শুধু একজন ছেলের ইনকাম এর উপর নির্ভর করে বসে থাকেনা । পরিবারের ছেলে মেয়ে উভয়ের মধ্যেই  আয় করে পরিবারের অর্থের যোগান দেওয়ার প্রবল আগ্রহ লক্ষ করা যায়।

এমন অনেক নারী আছেন, যারা পরিবারের সহায়-সম্বল আঁকড়ে ধরতে নিজেরা উপার্জন করছেন।

প্রধানমন্ত্রীর পদক্ষেপকে কাজে লাগিয়ে রূপসা তেরখাদা দিঘলিয়ায় তিন উপজেলায় নারীদের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে  শুক্রবার ২৯ এপ্রিল  বিকাল ৪ টায় রূপসার নৈহাটি ইউনিয়নের সারমিন সালাম  রিটার্ড হোমে বঙ্গমাতা টেইলার্স এর শুভ উদ্বোধন, সেলাই মেশিন কাপড় ও বই  বিতরণ অনুষ্টান জুম কনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।

ইউপি সদস‍্য আলমগীর হোসেন শ্রাবণের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের  টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈনউদ্দীন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, ইউপি সদস‍্য আ:রাজ্জাক শেখ,কামরুজ্জামান সোহেল, শেখ,মাসুম, যুবনেতা হায়দার আলী,  উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ, শরিফুল ইসলাম হিমেল, প্রমূখ।

এসময় ১০জন নারীকে সেলাইমেশিন, কাপড় ও দরিদ্র শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়।

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ভূমিহীন-গৃহহীনদের ভূমি-গৃহ হস্তান্তর’র শুভ উদ্বোধন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

দেশব্যাপী মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ও একযোগে সারা দেশের  কর্মসূচিতে (২৬ এপ্রিল মঙ্গলবার)  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সারাদেশে ৩য় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলায় ৩৫১ টি ঘর প্রদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এবং ওসি এস এম জাহিদ ইকবাল।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্মিয়েল মার্ডি,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক-আনোয়ারুল ইসলাম,সাবেক অধ্যক্ষ ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক হোসেন প্রমুখ। পরে, উপজেলার বরাদ্দকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে ঘর ও জমির দলিলপত্র প্রদান করা হয়।

 

মাগুরা মহম্মদপুরে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল ও ঘর হস্তান্তর করেন এমপি বীরেন শিকদার

চাঁদপুর চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলা ১২ নং  চান্দ্রা ইউনিয়নে ১০ টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৫ (এপ্রিল ) সোমবার সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজারে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চান্দ্রা বাজারের ডিলার স্বপন পাটওয়ারী, খাদ্য পরিদর্শক তপন দাস, পরিমল সরকার, ইউপি সদস্য খাজা আহম্মেদ পাটওয়ারী, সহ অন্যানরা। হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন।

ছিন্নমূল মানুষের পাশে সেহেরির খাবার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাপোলো

মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো অসহায়-ছিন্নমূল মানুষদের মাঝে গভির রাতে সেহেরির খাবার বিতরণ করেন।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২ টা থেকে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনেসহ বিভান্ন এলাকার ছিন্নমূল মানুষের মাঝে তিনি এ সেহেরির খাবার বিতরণ করেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আরাফাত জামান অপু,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এফ.এম মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সাংগঠনিক সম্পাদক মিঠুন,দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রুমনসহ বিভিন্ন  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সেহেরীর খাবার হাতে পেয়ে উচ্ছোসিত হয়ে কয়েকজন বলেন, হঠাৎ রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো ভাই আমাদের মাঝে সেহেরীর খাবার নিয়ে এসেছে। আমরা এতে অনেক খুশি।  এর আগে কখনও কেও সেহেরী দিতে আসেনি।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ আমরা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্বেও ছিলো আছে এবং ভবিষ্যতেও থাক

চাঁদপুর সদরের চান্দ্রায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাউল বিক্রি কার্যক্রম শুরু এবং উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী

১৮ (এপ্রিল সোমবার) সকাল ৯ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।

এসময় চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ  ইব্রাহিম হোসেন( ইবু), খাদ্য পরিদর্শক তাপন চন্দ্রনাত দাশ সহ অন্যানরা। এসময় ৩৯৩ জন হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাউল  বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

কুয়েট এ আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তর পরিবার কে প্রধানমন্ত্রীর উপহারের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তু রায়ের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ। ৯ এপ্রিল শনিবার দুপুরে অন্ত রায়ের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্মহত্যা করা  কুয়েট শিক্ষার্থী অন্ত রায়ের  উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া পূজা মণ্ডপের পেছনে অবস্থিত  বাড়িতে পরিবার কে সান্তনা দিতে যান ইউএনও। সেখানে তাদের ঝুপড়ি ঘর ও তার বাবা-মায়ের অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় ইউএনও আব্দুল ওয়াদুদ  বলেন, ‘একটি সম্ভাবনার মৃত্যু ও তার পরিবারের দুরাবস্থা স্বচক্ষে দেখে তাদেরকে সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্রুত একটি ঘর তৈরি করে দেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, দারিদ্র্যের জ্বালা সইতে না পেরে গত ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর দেবব্রত রায়ের ছেলে অন্তু রায় (২১) জীর্ণ বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২০১৮ সালে কুয়েটে ভর্তির পর থেকেই অভাবের মধ্যেই দিন পার করছেন এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ হলে থাকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়ুয়া অন্তু কয়েক হাজার টাকা বকেয়া পড়েছিল। তাছাড়া সেন্ট্রাল ভাইভা দিতে না পারায় চরম হতাশায় ছিলেন।

ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

সিরাজুল ইসলামের মৃত‍্যু বার্ষিকীতে কবর জিয়ারত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

হাইমচরের গাজীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি

মোঃ হোসেন গাজী।।

পবিত্র রমজানকে ঘিরে হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি।

৪ এপ্রিল রোববার সকাল  ১১টায় ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে ৩৪৭ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়। পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল রয়েছে।

টিসিবি পণ্য বিক্রি সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী তিনি বলেন,আমরা ৩৪৭ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ  ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করেছেন।

টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল হলেও রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা পাবেন উপকারভোগীগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, টেগ অফিসার শাইফুল ইসলাম,উপ’সহকারী প্রকৌশলী,ইউপি সচিব নির্মল সহ ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ার সাহস ইউনিয়নে টিসিবি পন‍্য বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়া  উপজেলার সাহস ইউনিয়নের জিকেএসকে মাধ‍্যমিক বিদ‍্যালয প্রাঙ্গনে ৩০ মার্চ বিকেলে টিসিবির পন‍্য বিতরন করা হযেছে। মেসার্স মোস্তাফিজ ট্রেডাস টিসিবির পন‍্য বিতরন করেন।

বিতরন অনুষ্টানে উপস্থিত  ছিলেন ট‍্যাগ অফিসার  জগজীবন বিশ্বাস, প‍্যানেল চেয়ারম‍্যান শেখ শফিকুল ইসলাম, ইউপি সদস‍্য শেখ হেমায়েত হোসেন, নূর আলী রোজিনা বেগম, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, থানার এএসআই আ: করিম সহ স্থানীয় গন‍্যমান‍্য বর্গ উপস্থিত  ছিলেন।

রমজানের আগে টিসিবির পন‍্য পেয়ে এলাকার  দরিদ্র শ্রেনীর মানুষ বেশ  খুশি।

 

 

রূপসায় অসহায় ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান

//রূপসা প্রতিনিধি//

ইসলামী কল্যাণ সেবা সংস্থা মহিলা কমিটির উদ্যোগে অসহায় স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কলম, খাতা ও বস্ত্র বিতরণ করেছে।

গত ২৫ মার্চ শুক্রবার বিকেলে রূপসার টিএসবি ইউনিয়ন তিলক পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সরদার তুষার।

মহিলা ইউনিটের সভাপতি মোছাম্মদ লিবিয়া বেগমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাহিনা বেগমের পরিচালনায় আলোচনা করেন ইসলামী কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা ইমাম হোসেন প্রমুখ।

সভা শেষে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।