রামপালে স্কলারশিপ পেয়েও বিদেশে পড়া নিয়ে অনিশ্চয়তায় মেধাবী সোলাইমান

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যোগাড় করা বিপুল পরিমাণ টাকা মামা ইমদাদ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদেশে পড়তে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মেধাবী শিক্ষার্থী সোলাইমান। প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা ফেরত পাওয়ার জন্য ভুক্তভোগী সোলাইমানের মাতা গত ১০ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ.খালেক বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে সিটি কর্পোরেশনের মেয়র টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা দায়িত্ব দেন। তিনি রামপাল থানার ওসি সোমেন দাস কে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

লিখিত অভিযোগে কুলসুম বেগম জানান, তার ছেলে মেধাবী শিক্ষার্থী মো. সোলাইমান স্কলারশিপের মাধ্যমে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ পায়। ভারতে ভর্তি ও ভিসার জন্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিতে বলে ভারতীয় দূতাবাস। তখন তারা জমি ও সহায়সম্বল বিক্রি করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা যোগাড় করেন। সেই টাকা নিয়ে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে খুলনাস্থ ভারতীয় ভিসা কার্যালয়ে গত ইংরেজি ১৭-০৯-২০২৩ তারিখ খুলনার উদ্দেশ্যে রওনা হন। পথে পেড়িখালী খেওয়াঘাটে তাদের সাথে চাচাতো ভাই ইমদাদের সাথে দেখা হয়। এ সময় সে তার ভাইকে সব খুলে বলেন বোন কুলসুম। সব শুনে ইমদাদ বলেন, সব টাকা আমার কাছে দাও, আমি টাকা জমা দিয়ে মানি রিসিট এনে দিবো। এরপরে টাকাগুলো তার কাছে দেয়া হয়। সেই টাকা জমা না দিয়ে সে টাকা আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে বলেন, আমি তোমার ছেলেকে আর্মির চাকুরী দিয়ে দিবো বলো ঘোরাতে থাকে। কুলসুম বলেন, আমার ছেলের চাকুরী লাগবে না। টাকা ফেরত দাও। এক পর্যায়ে সে একলক্ষ টাকা ফেরত দেয়। বাকী টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাদের নাকি ইমদাদুল বলেন আমি বন্দুক কিনেছি। দরকার হলে সেটি ব্যবহার করবো। তোরা কোন টাকা পাবি না। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা খুলনা সিটি মেয়র বরাবর অভিযোগ করেন। কোন কূলকিনারা না পেয়ে তারা হতাশ হয়ে অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনও করেন।

অভিযোগের বিষয়ে ইমদাদুল বলেন, টাকার একটা বিষয় ছিল, সেটি আমার সাথে না। তবে টাকা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন, তবে টাকা নেননি। বন্দুকের ভয়ভীতিসহ সকল অভিযোগ অস্বীকার তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে।

বুধবার সকাল ১০ টা শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩’শ ২৬ জন অভিভাবক ভোটার হন। ওই ভোটারদের নিয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, গত তিন বছর ধরে আমি এ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেশ সফলতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছি। এ সময়ে বিদ্যালয়ের আমুল পরিবর্তন হয়েছে। দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয় হোস্টেল নির্মাণ করতে ইতিমধ্যে প্রচেষ্টা অব্যহত আছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে অভিভাবক নির্বাচনে ভোটাররা আমার প্যানেলকে বিজয়ী করেছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম মাহমুদ বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে ৩’শ ২৬ ভোটের মধ্যে এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

রূপসায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের বাই সাইকেল রূপসা আদিবাসী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় গত ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৪ জন শিক্ষার্থীর মধ্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে বলেন- সাইকেলটি যত্রতত্র ব্যবহারে পরামর্শ প্রদান করেন। তোমরা শিক্ষার্থীরা সাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসার মাধ্যমে অভিভাবকের আর্থিক খরচ কমাতে সাহায্য হবে। তাছাড়া প্রাইভেট, কোচিং ইত্যাদি সময়ে  বাইসাইকেলটি তোমাদের নিত্যদিনের সঙ্গি হবে। এভাবে তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যত উজ্বল করতে হবে। তোমরাই আগামীতে দেশের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব দিবে। এমন আশা রেখে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জগন্নাথ দেব, সার্টিফিকেট সহকারী কর্মকর্তা শেখ আহম্মেদ আলী। তাছাড়া উপজেলা আদিবাসী বহুমুখী সমবায় উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক তুষার পাত্র, সদস্য অনিমা শিকদার, সুষমা রাহা প্রমূখ। অনুষ্ঠানে পার্থ প্রতিম পাত্র  ৭ম শ্রেণী, রূপা পাত্র ৮ম শ্রেণী, পার্থ বিশ্বাস ১০ম শ্রেণী, সুলতা বিশ্বাস ১০ম  শ্রেণী দের মধ্যে বাই সাইকেল দেওয়া হয়।

ডুমুরিয়ায় পল্লীশ্রী বালিকা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি চেয়ারম‍্যান সুরজ্ঞিত বৈধ‍্য

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ের  ম‍্যানেজিং কমিটির  সভাপতি  নির্বাচিত হয়েছেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান সুরজ্ঞিত কুমার বৈধ‍্য।

১৮ মার্চ সোমবার দুপুরে স্কুলের নির্বাচনী প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান এর দপ্তরে স্কুলের নির্বাচিত  সকল অভিভাবক সদস‍্য,  টিআর প্রতিনিধিদের উপস্থিতে কন্ঠ ভোটে এককপ্রার্থী সুরজ্ঞিত বৈধ‍্যকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ‍্য স্কুল ম‍্যানেজিং কমিটি নির্বাচনে চেয়ারম‍্যান সুরজ্ঞিত বৈধ‍্য’র প‍্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়।

নির্বাচিত অভিভাবক  সদস‍্যরা হলেন মিহির কান্তি সরকার, রঞ্জন সরদার, হিমাংশু মহলদার, রীতা মন্ডল প্রমুখ।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি।।।

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম  কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন করা হয়েছে।মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মো:মিরাজুল ইসলাম কে আহবায়ক ,আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মো:মনির হোসেন কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিগত ৮ই মার্চ খামার বাড়ি কর্মচারী সমিতি রুমে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয় এবং উক্ত সার্চ কমিটি আজ ১৬ই মার্চ /২০২৪ ইং ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নির্বাচন ও অনুমোদন করেন।

১১-২০ সরকারি চাকুরিজীবী কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন

নির্বাচিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৪ লক্ষ কর্মচারীদের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।।

সংগঠনের নবনির্বাচিত আহবায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,দীর্ঘ দিন ধরে আমরা ১৪ লক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী সমুহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

অভয়নগর কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজে ২ মার্চ শনিবার অভয়নগর কলেজ শিক্ষক সমিতির ১১ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে |

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় । সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কলেজ শিক্ষক সমিতির সভাপতি  অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক চিনময় কুমার বিশ্বাসের সঞ্চালনায়  সম্পাদকীয় পাঠ করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস,বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন পেশ করেন ভবদহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ইকবাল হোসেন,গঠনতন্ত্র পড়ে শোনান পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার ।

গঠনতন্ত্রের নিয়মাবলী সাধারণ সভায় অনুমোদন বা পাস হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, হোসেন আলী, সুন্দলী কলেজের সভাপতি স্বপন সরকার, প্রয়াত সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদের স্ত্রী আঞ্জুমান আরা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস ।

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের  অধ্যক্ষ মহিদুল ইসলাম খান,পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল,শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফাইসাল রশিদ,ভৈরব আদর্শ কলেজের অধ্যক্ষ পিযুষ হীরা এবং ধোপাদী এস এস কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

লাঞ্চের পূর্বে পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশারকে সভাপতি, গাবখালি ইউনাইটেড কলেজের সহকারি অধ্যাপক সেলিম হোসেনকে সাধারণ সম্পাদক এবং পায়রাহাট কলেজের সহকারি অধ্যাপক মাসুম হোসেন কে কোষাধ্যক্ষ্ করে ১৪ সদস্যের ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের কে ক্রেস্ট প্রদান করা হয়। আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দলের কলেজ অধ্যক্ষের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।  অভয়নগর কলেজ শিক্ষক সমিতির  শিক্ষকদের ছবি ও বায়োডাটা সম্বলিত স্মরণিকা প্রত্যয়ের মোড়ক স্মরণিকা প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে উন্মোচন করেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টামন্ডলী অভয়নগর এর বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।

দুপুরে লাঞ্চের পর কবিতা আবৃতি গান এবং শিক্ষকদের মধ্যে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।  পরিশেষে কমিটির সফল সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আমতলীর মেধাবী মুখ কেয়ামনি’র উচ্চ শিক্ষা নিয়ে সংশয়!

মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার আমতলী উপজেলার ভাঙ্গা ঘরে চাঁদের আলোর মতো এক অদম্য মেধাবী শিক্ষার্থীর নাম কেয়ামনি। আর্থিক অভাব-অনটনও মেধাবী কেয়ামনিকে দমাতে পারেনি। দিনমজুর ভূমিহীন কৃষক বাবার উপার্জনের টাকায় সংসারে নুন আনতে পান্তা ফুরালেও লেখাপড়া চালিয়ে গেছেন নিয়মিত। সফলতাও পেয়েছেন। শিক্ষাজীবনের সকল শাখায় রয়েছে জিপিএ-৫। বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কেয়ামনি। পিতা সাধারণ দিনমজুর কৃষক মোঃ নজরুল ইসলাম খোকন, মাতা গৃহিণী তাসলিমা বেগম। দুই বোনের মধ্যে সে সবার বড়।

ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ মনযোগী। তার প্রমান পাওয়া যায় তার পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে। আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন রাওঘা গ্রামের ৪৪ নং দক্ষিন রাওঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ- ৫ পান, ২০১৬ সালে দক্ষিন রাওঘা নূর আল-আমীন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি তে জিপিএ-৫, একই বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে জিপিএ- ৫ এবং আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে থেকে এইচএসসি-২০২১ সালে জিপিএ- ৫ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন।

তার স্বপ্ন বড় হয়ে একজন বিসিএস প্রশাসনিক ক্যাডার হওয়া। এতদিন দারিদ্রতা তাকে দমিয়ে রাখতে পারেনি কিন্তু এখন বেশ ভোগাচ্ছে। বর্তমানে কেয়ামনি বরিশাল বিএম কলেজে ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের অধ্যায়ন করে আসলেও নানাবিত অর্থনৈতিক সমস্যার কারণে তার উচ্চশিক্ষা প্রায় বন্ধের মুখে। মূলত পারিবারিক অস্বচ্ছল কারণেই নিয়মিত ক্লাস করতে পারছে না মেধাবী এই শিক্ষার্থী।

তার গৃহিণী মা বলেন, ছোট থেকেই লেখাপড়ার প্রতি মেয়ের প্রবল ইচ্ছা ও ঝোঁক বেশি থাকায় পিছপা হইনি। সাধ্যমত চেষ্টা করেছি মেয়ের ভবিষ্যৎ স্বপ্ন বাঁচিয়ে রাখতে। আমি এবং ওর বাবা অনেক কষ্ট-ক্লেশ করে এবং স্কুল স্যারদের সাহায্য সহযোগিতা করায় আমার মেয়েটাকে এতদূর পযর্ন্ত নিয়ে আসতে পেরেছি। এতদিন নিজ এলাকায় লেখাপড়ার সুযোগ থাকলেও উচ্চ শিক্ষায় সেই সুযোগ আর নেই। মেয়ে এখন বরিশাল বিএম কলেজে পড়ে। বরিশাল এর মত এত দূর শহরের শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বহন করা আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে আর সম্ভব নয়।

অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির সম্প্রীতি সফর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে শিক্ষার গুণগত মান ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক সমিতির সম্প্রীতির সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে ভবদহ ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সম্প্রীতি সফর ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল হোসেন, বিশেষ অতিথি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক হাফিজুর রহমান, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, মহাকাল পাইলট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ  মোঃ ফাইসাল রশিদ,গাবখালী কলেজের সহকারি অধ্যাপক সেলিম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজের  শিক্ষক বৃন্দ, সাংবাদিক গাজী আবুল হোসেনসহ বিভিন্ন কলেজের শিক্ষক সমিতির সদস্য ও নেতৃবৃন্দ ।

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি!

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে বিদ্যালয়ের তিন তলায় অবস্থিত দুটি ক্লাশ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও একটি রুমের মধ্যে থাকা পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে যায়।

আজ সোমবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে চুরি সংঘঠিত হওয়ার ঘটনা দেখতে পেয়ে বিষয়য়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান তালুকদার বলেন,সদ্য সরকারী হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা বিদ্যালয়ের দুটি ক্লাশ রুমের তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৭ থেকে ৮ মন লোহা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আমতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমু‌রিয়ার দলিতের উদ্যোগে শি‌ক্ষিত বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থান ও আত্ম‌নির্ভরশীলতা সৃষ্টির লক্ষে এক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে  বৃহস্পতিবার   ১৫ ফেব্রুয়ারি  মিক‌শি‌মিল দাসপাড়ায় শি‌ক্ষিত বেকার যুব‌দের বিকল্প কর্মসংস্থান ও আত্ম‌নির্ভরশীল হি‌সে‌বে নি‌জে‌কে প্রতিষ্ঠা করার লক্ষে এক সভা অনু‌ষ্ঠিত হয়।

দলিতের  প্রোগ্রাম ম্যানেজার  মি‌সেস ধরা দেবী দা‌সের সভাপ‌তিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ফিসার এস এম কামরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন দলিতের  স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, মধুগ্রাম আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শিউলী পাল।

মিক‌শি‌মি‌ল, মধুগ্রাম ও শোলগা‌তিয়ার  ২০জন বেকার যুব‌দের নি‌য়ে উক্ত সভা‌টি অনু‌ষ্টিত হয়।